এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৮ অক্টোবর ২০১৩ ০১:২৫174480
  • অ্যামেরিকায় যারা স্থায়ীভাবে থাকেন হট্‌প্যান্ট্‌ চেনেন না এ কেমন কথা? স্থায়ীভাবে থাকা দূরে থাক, যতবার বেড়াতে গেছি গরমকালে চমৎকার সব হট্‌প্যান্ট পরা সুন্দরীদের দেখেছি। শীতকালে অবশ্য দেখিনি।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৩ ০১:২৩174478
  • ন্যাড়াদাও "বুঝল"?

    এই রকম হটপ্যান্ট পরে খেলেছিল?

  • π | ১৮ অক্টোবর ২০১৩ ০১:২৩174479
  • 'ফোর্সড ম্যারেজ' এর মধ্যে মনে হয় A measure of the level of child and early marriage in each country এটা ধরা হচ্ছে। এটা হলে ভারতে তো বেশি হবেই।
  • সে | ১৮ অক্টোবর ২০১৩ ০১:১৯174477
  • কসমস এর সঙ্গে মোহনবাগানের খেলা (যেটা ড্র হয়েছিলো, টিভিতে দেখেছিলাম) তাতে কেউ হটপ্যান্ট পরেনি। হট্‌প্যান্ট আরো ছোটো।
  • ঈশান | ১৮ অক্টোবর ২০১৩ ০১:১৭174475
  • নানা সুড়ঙ্গ কাটলে সিজি কেন বদলাবে?
  • ন্যাড়া | ১৮ অক্টোবর ২০১৩ ০১:১৭174476
  • হটপ্যান্ট বলতে যা বুঝলাম তা হল খুব খাটো প্যান্ট। এ সম্বন্ধে আমার গভীর বাণীখানি ভাসিয়ে দিই -

    সত্তরের দশকে কলকাতায় হটপ্যান্ট থাকবে না কেন? খুব ছিল। এই তো সেদিনই ছবি দেখছিলাম। যেবার মোহনবাগান পেলেকে আনল (ইস্টব্যাঙ্গল ছোঃ), সেই খেলার ছবিতে দেখলাম গৌতম সরকার, সুব্রত ভটচাজ সব সাদা রঙের হটপ্যান্ট পরে খেলছে।
  • rabaahuta | ১৮ অক্টোবর ২০১৩ ০১:০৭174473
  • আচ্ছা, শিশুপাঠ্য বইয়ে লেখে পৃথিবীর এমাথা থেকে ওমাথা সুড়ঙ্গ কেটে কাউকে ফেলে দিলে তার পেন্ডুলামের মত দোল খাওয়ার কথা। কিন্তু সত্যিই কি তাই? সুড়ঙ্গটা কাটলে মাধ্যাকর্ষনের কেন্দ্র পাল্টে যাবে না?
  • সে | ১৮ অক্টোবর ২০১৩ ০১:০৩174472
  • ইয়ে। সুখবর।
    ইন্ডিয়া ফার্স্ট হয়েছে। গ্লোবাল স্লেভারি ইন্ডেক্সে।
  • সে | ১৮ অক্টোবর ২০১৩ ০১:০২174470
  • হটপ্যান্ট তো আজকের জিনিস নয়। সেভেনটিজ্‌ এর গোড়ায় জার্মানীতে গেছলেন এক দাদা (লেখাপড়া করতে)। দাদার বান্ধবী হলো ভাষা শেখার তাগিদে। সেই বান্ধবী হটপ্যান্ট পরতেন। দাদা পরতেন বেলবটম।
  • rabaahuta | ১৮ অক্টোবর ২০১৩ ০১:০২174471
  • হটপ্যান্ট পর্যন্ত ছিল, ঈশানদা আবার এক পা এগিয়ে বা পিছিয়ে বিকিনিতে পৌঁছে গেছে।

    তা যাক, ভালোই করেছে।
  • সে | ১৮ অক্টোবর ২০১৩ ০০:৫৭174469
  • সেরেছে! দুঃখ পাই নি পার্সোনালি। চোখে লাগল মানে, খারাপ লাগল ব্যাপারটা। আর্মির বড়কর্তারা যাঁরা নিজের দেশকে রক্ষা করছেন তাঁদের নিজেদের স্ত্রীদের রক্ষা করবার কেউ নেই। স্ত্রীরাও বস্তু বিশেষ। টাকা পয়সার লেনদেন, স্ত্রীদের লেনদেন।
  • ঈশান | ১৮ অক্টোবর ২০১৩ ০০:৫৪174468
  • শুধু আর্মি থাকলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। কিন্তু পৃথিবীতে হটপ্যান্ট ও বিকিনি থাকায় অতটা হয়নি।

    আমার আজকের উপলব্ধি।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৩ ০০:৫৩174467
  • :)

    সে, কোনওভাবে আঘাত দিয়ে ফেললে দুঃখিত। তবে এটা হার্ড ফ্যাক্ট। গত বছরেই কোনও এক আর্মি অফিসারের স্ত্রী এই নিয়ে অভিযোগ তুলেছিলেন আর্মির কোর্টে, তাঁকে জোর করে কোনও উর্ধ্বতন অফিসারের ঘরে পাঠানো হয়েছিল, খবরটা চেপে দেওয়া হয়েছিল।

    এ ঘটনা ঘটে, খুবই ঘটে।
  • rabaahuta | ১৮ অক্টোবর ২০১৩ ০০:৪৯174465
  • সিকি, আচ্ছা। কতটা গোপনীয় সেটা নিয়ে ধারনা ছিলনা।

    তবে বড়দার চেনা বিষয়ে- সিরিয়াসলি খুঁজলে পরিচয় বের করা সহজ ব্যাপার। একনামে নিয়মিত লেখা, লাইভ ভাট, সোসাল নেটওয়ার্ক কতকি আছে, কঠিন টেকনোলজির সাহায্য তো ছেড়েই দিলাম - ওগুলো বুঝিনা। তবে সরকারী এজেন্সীর পক্ষে অসুবিধে হওয়ার কথা নয়।
  • 4z | ১৮ অক্টোবর ২০১৩ ০০:৪০174464
  • সিকি'র ১১ঃ৪৫ ঠিক হজম নেহি হুয়া। র পাকিস্থানের ইন্টার্নাল ঝামেলাগুলোতে ভালই মদত দেয়।
  • সে | ১৮ অক্টোবর ২০১৩ ০০:২৮174463
  • এগুলো থাকুক
  • সে | ১৮ অক্টোবর ২০১৩ ০০:২৪174462
  • name: সিকি mail: country:
    IP Address : 127.192.26.120 (*) Date:17 Oct 2013 -- 11:10 PM
    ...আর আর্মির ওপর তলায় ফুর্তি চলে। মন্ত্রীসান্ত্রীদের সাথে গা ঘষাঘষি চলে এলিট ক্লাবে, হোটেলে, বোতলের পর বোতলে ফোয়ারা ছোটে, টাকার বাণ্ডিল এমনকি নিজেদের স্ত্রী-দেরও লেনদেন হয়।...এই লেখাটায় "এমনকি নিজেদের স্ত্রী-দেরও লেনদেন হয়" এটা খুব চোখে লাগল।
  • π | ১৮ অক্টোবর ২০১৩ ০০:২২174461
  • অরণ্যদার জন্য আরো একখান। আবারো সত্য মিথ্যা জানিনা। কিন্তু সে কথা তাহলে একই ভাবে ভারতের নাশকতায় পাকিস্তানের যুক্ত থাকার ব্যাপারেও প্রযোজ্য।

  • সিকি | ১৮ অক্টোবর ২০১৩ ০০:১১174460
  • কিছু কারণ তো আছেই। সনিয়া গান্ধির চিকিৎসাই বা অত গোপনীয়তার সাথে আমেরিকায় গিয়ে করিয়ে আনা হয় কেন?
  • π | ১৮ অক্টোবর ২০১৩ ০০:০৭174459
  • কিন্তু এই খবরটা, মানে চিকিৎসা বিভ্রাটের খবরটা বেরোলে বিরোধীরা চেপে ধরবে কেন বুঝলাম না।
  • 4z | ১৮ অক্টোবর ২০১৩ ০০:০৬174458
  • সিকি, বড়দাদের অত আণ্ডারএস্টিমেট কোর না
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৩ ০০:০৫174457
  • তা ছাড়া এই স্কুপ নিউজটা ইউপিএ নামক পার্টির কাছে খুব গুরুত্বপূর্ণ, দেশের কাছে নয়। পার্টি জিতল কি উল্টে গেল তাতে আমার বা দেশের কিছুই এসে যায় না।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৩ ০০:০৩174455
  • হুতো, বুঝেই লিখেছি, কারণ কিছুদিন আগে আনন্দবাজারে একটা খবরের পরিপ্রেক্ষিতে এক লাইন লেখা ছিল "এ কে অ্যান্টনি অসুস্থ থাকায় তিনি উপস্থিত থাকতে পারেন নি"। ঐ খবরটুকু আমার ঢালের কাজ করতে পারে, আর সিকি-কে তুমি আমি চিনলেও বড়দাদের পক্ষে চেনা একটু টাফ। আমি যে আইডি থেকে এখানে লগিন করি, সেখান থেকে আমার হুলিয়া এবং পরিচয় বের করা যায় না।
  • pipi | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:৫৯174453
  • অরণ্যদা আম্রিগায় থাকেন অথচ হটপ্যান্টস দেখেননি!!! কেমন চোখ কপালে তোলা ফিলিং হচ্ছে!

    আর h কে বলি, ইক্কত একটি বয়ন পদ্ধতি। ইক্কতের যে শাড়ী অন্ধ্রে দেখেছ মোস্ট লাইকলি উহা পোচমপল্লী!
  • rabaahuta | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:৫৯174454
  • সিকি, এই খবরটা কতটা গোপন বা তার কতটা গুরুত্ব জানিনা, মানে সাংঘাতিক লেভেলের গোপন হলে তুমিই বা জানলে কি করে (কি করে জানলে সেটা অনুমান করতেই পারি যদিও)। কিন্তু এই লেভেলের গোপন খবর, যেটা সরকার থেকে চেপে রাখা হচ্ছে, সেটা এরকম ভাবে ওপেন ফোরামে রীতিমত পায়ের পেছনে ছাপ রেখে লিখে দেওয়াটা... তোমার ব্যক্তিগত নিরাপত্তা ইত্যাদির জন্যে ক্ষতিকর কিছু নয়তো? বুঝেই লিখেছো নিশ্চয়, তবু, চতুর্দিকের বড়দাপনায় চিন্তিত হতে হয়। সাংবাদিকরাও অনেক গোপন খবর বের করে আনেন, তবে তাঁদের বা তাঁদের সোর্সদের পেশাগত রক্ষাকবচ থাকে একটু আধটু। আমি অবশ্য একটু এক্স্ট্রা ভীতু লোক, একসময় লামার স্বনামে কার্টুন আঁকা নিয়েও খুব চিন্তিত হয়েছিলাম।

    আমার চোখে রাষ্ট্র মানেই বদ, ধর্ম মানেই আপদ। নিজে এইসবের হ্যাংওভার থেকে বেরুতে পারিনি, জাতীয়তাবাদী, জাতিগত, এমনকি ধর্মীয় আইডেন্টিটি মুক্ত হয়েছি বলে বিশ্বাস করিনা। কিন্তু কোনদিন মানুষ এইগুলো থেকে মুক্ত হবে, সেরকম স্বপ্ন দেখতে ভালো লাগে।

    লিখছি যখন লিখেই ফেলি। আমাদের পাশের বাড়িতে গুজরাটি পরিবার থাকে, বন্ধুলোক। তো আজ তাদের উপবাস। কেন, না বকরীঈদে যে সব বকরী কাটা হচ্ছে, তাদের প্রতি শোকপালন। শুনে থেকে পিত্তি জলে আছে।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:৫৪174451
  • সত্যি মিথ্যে জানিনা। অরণ্যদা, এটা দেখেছিলাম।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত