এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৮ অক্টোবর ২০১৩ ১৯:০৩174690
  • চেলি -ই তো কাতান সিল্ক। তাতে কাজ থাকতো?
  • jhiki | ১৮ অক্টোবর ২০১৩ ১৯:০১174689
  • অনেক আগে তো লাল চেলী পরিয়ে গৌরীদান হত।
  • sosen | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:৫৫174688
  • একমাত্র বাঙালিদের ক্ষেত্রেই এইটা একটু অদ্ভুত কিন্তু কোথাও যেন পড়েছিলাম আগে বেনারসী শাড়ির কাপড়টুকু, আজিম্গড়, মির্জাপুর এইসব জায়গা থেকে আসতো, তারপর খাড়ি জরির কাজ, ব্রকেডের কাজ বেনারসে করা হত, বুটিদার বেনারসী যেটা বাঙালিরা পরে, সেই কাজটা বাঙালিরাই করতেন, স্পেশালি হিন্দুরা। মুর্শিদাবাদ বা বিষ্ণুপুরের সিল্কে জরির কাজ ধরে না, মানে ভার নেয়না, কাতান সিল্ক ছাড়া। এছাড়া তানচই বা টিস্যু বেনারসী বানানো হত, সেসব মুসলমানী ঘরানার শাড়ি। আরো বেশ কয়েকরকম আছে। সেগুলো কিন্তু লোকাল লোকেরাই পরেন, নেট লেহেঙ্গা যেমন, গোটা, জার্দৌসী, রেশমি বা ব্রকেডের কাজ, তার মেটেরিয়াল কাতান নয়, কোরা। কিন্তু বাঙালিরা কেন বেনারস থেকে শাড়ি আনাবে--সত্যি। কবে থেকে এটা শুরু হয়েছে, মানে নিশ্চয় আগে প্রথা শুরু হয়েছে চাহিদা তৈরী হয়েছে তবেই ওই বেনারসী তৈরী শুরু হয়েছে। ইন্টারেস্টিং।
  • h | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:৪৮174687
  • যারা শাড়ি সম্পর্কে ইন্টারেস্টেড এবং খোঁজ খবর রাখেন/রাখো/রাখিশ, এনি বই বা পেপার বা অডিও/ভিডিও মেটেরিয়াল এর হদিশ এখানে দিলে খারাপ না।
  • a x | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:৩৯174685
  • একটা সাজেশন গুরু টিম কে - টই খোলার সময় কিছু কিওয়ার্ড দেবার ব্যবস্থা করা যেতে পারে? মানে ধরুন আমি খুঁজছি স্কুল নিয়ে বিকল্প চিন্তাভাবনা। কেউ হয়ত টইএর নাম দিয়েছে অন্যরকম ইস্কুল। আমার সার্চে এলনা, কিন্তু কিওয়ার্ডে বিকল্প ইত্যাদি লিখলে সার্চে আসবে, রিডান্ডান্ট টই হবেনা, সার্চেবিলিটি বেটার হবে এরকম ব্যবস্থা?
  • h | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:৩৯174686
  • হ্যাঁ সেটাই আমারো প্রশ্ন, সেই ট্র্যাডিশন টা, এইভাবে ট্রান্সফর্ম্ড হল কি করে? এবং সম্পূর্ণ অন্য সোশাল কনোটেশন জুড়লো কি করে, হোয়াট ওয়াজ দ্য মোমেন্ট ইন হিস্টরি।
  • sosen | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:৩০174684
  • চাপ কম পড়ল তো, অসুবিধে কি?
    বেনারসী পরে বাঙালি ছাড়া কেউ বিয়ে করেনা তো। উত্তর ভারতে বেনারসী মুজরা গাইবার ও কামিজ বানাবার কাপড় তো। শাড়ির বাজার বাংলা ও বিহারে।
  • san | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:২৯174683
  • এরেই কয় বিনয় !
  • a x | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:২৫174682
  • অধুনা ও বর্তমান কবে হলাম জানতেই পারলাম না, ইদিকে প্রাক্তন হয়ে গেলাম!
  • h | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:২৪174681
  • তারপরে ধরো, কপিং। ঢাকার শাড়ীর প্রচুর কপি পাচ্ছি আমরা, অন্যত তৈরী হচ্ছে। স্কিলটা ট্রান্সফার হচ্ছে কি করে ও কেন? এটার ফাইনান্সিং তো নর্মালি হবার কথা না, সেটা হচ্ছে কি করে। ইত্যাদি।

    তো এর মধ্যে হয়তো সাড়ে ন খানাই, বোগাস কোশ্চেন, কিন্তু পড়াশুনো না করলে, প্লাস ঘুরে না বেড়ালে, সেটা শেখা যাবে না, প্লাস, নতুন প্রশ্ন ও আসবে না। ইত্যাদি।

    সম্বল পুরে আমার কিছু কন্টাক্ট আছে, দেখি কিসু খবর পাওয়া যায় কিনা।
  • h | ১৮ অক্টোবর ২০১৩ ১৮:০৯174680
  • কেন মানে, কিভাবে, কাউন্টার ইন্টুইটিভ কিসু পাওয়া যায় কিনা, সেটা।

    প্লাস আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে, এস্থেটিক মোটিভেশন টা নিয়ে, ধর একজন তাঁতী, কাপড় বানাচ্ছে এক ডিজাইনে, আর বাড়ি সাজাচ্ছে সম্পূর্ণ আরেক প্যাটার্নে কেন, এটা কি শুধুই ট্র্যাডিশন, নাকি মেটেরিয়াল কোনো কম্পালশন আছে, নাকি আইডিয়োলোজিকাল একটা অ্যাডজাস্টমেন্ট আছে।

    মানে ধরো, পুরীর জগন্নাথ দেবতার র যে কাপড়, তাতে গীতগোবিন্দর শ্লোক লেখা, সেটা কি খুব পপুলার ইউসেজ আছে, নাকি সেটা আর কেউ ইউজ করতে পারবে না, এরকম কোনো নিষেধ আছে?
  • h | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৫৫174679
  • দমু - শাড়ি/টেক্স্টাইল/রং প্রসংগে। একটু বইপত্রের রেফারেন্স দেবে, প্লিজ।

    কাল বৌ এর কাছে যা শুনলাম সেটা মোটামুটি এইঃ

    ১- তীর্থঙ্কর রায় এর ইকোনোমিক হিস্টরির বই আছে। তাতে সিল্ক ট্রেড ইত্যাদি বিষয় আছে। সাউথ ইন্ডিয়া এবং বেঙ্গল নিয়ে কাজ আছে। কিন্তু ধরো জামদানী র প্রোডাকশনে র সংগে কটন প্রোডাকশনের পার্থক্য আছে, কিন্তু মেন পারস্পেক্টিভ হল, কলোনিয়ালিজম এর ফলে ট্রেড এর ট্রান্সফর্মেশনে তারতম্য, বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী।
    ২ - সোশাল হিস্টরির কাজ আছে পার্সী মহিলা দের শাড়ী পড়া ইত্যাদি নিয়ে।
    ৩ - সাউথ ইন্ডিয়া নিয়ে কিছু কাজ আছে, নাম পেয়ে যাবো।

    এইবার আমার কৌতূহল মেনলি তিনটে বিষয়েঃ

    ১- পেন্টিং এর ইতিহাসে যেমন কোন ধরণের মিডিয়ামে ছবি আঁকা হচ্ছে কোন সময়ে, লিটেরালি তাই দিয়ে রং এর ইতিহাস পাওয়া যায়, তার মত ইqউইভ্যালেন্ট বিভিন্ন সময়ে যে বিভিন্ন কাপড়ের মেটেরিয়াল তৈরী হচ্ছে তাতে রংএর, বিশেষতঃ ন্যাচারাল কালার এবং প্রিন্টিং টেকনোলোজির কি ট্রান্সফর্মেশন কি হচ্ছে। এটার একটা ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন এর হিস্টরি, আরেকটা অন্যান্য অ্যাসোসিয়েটেড বিষয় নিয়ে কাজ, যেমন ধরো, কোন অনুষ্ঠানে কি শাড়ী পড়বো, তার কোন ট্র্যাডিশন কখন তৈরী হচ্ছে।
    ২। দ্বিতীয়তঃ অ্যাক্সেসরিজ এর কাজ। এই যে জরি বসানোর কাজ। তাতে ট্রেড সেন্টার, প্রোডাকশন সেন্টার, আর এন্ড ইউজার পপুলারিটির জায়্গা গুলো এতো পার্থক্য হচ্ছে কেন, যদি উইভিং বা অ্যাক্সেসরিজ এর কাজ টাকে কমিউনিটি বেসিকালি কমিউনিটি প্রোডাকশন বলে ধরি। ধরো বেনারসী লাল শাড়ী টা হঠাৎ উত্তর ভারতীয় ট্র্যাডিশন থেকে, বাংলা হিন্দুর বিয়ের শাড়ী কখন হচ্ছে কেন হচ্ছে। বেনারসের জরির বা উলুবেড়ের জরির শিল্পী রা তো এন্টায়ারলি মুসলমান। এবং এই ট্রেড টা কখন ফ্যামিলি/কমিউনিটির কাজ, কখন সোয়েট শপে পরিণত হচ্ছে, কখন ডিস্ট্রিবুটেড কালেকশন হচ্ছে। তার মধ্যে কি স্রেফ প্রোডাকশন টেকনোলোজির পার্থক্য, নাকি কাউন্টার ইনটুইটিভ কোনো পার্থক্য আছে।
    ৩। কটন ট্রেড যেটা, সেটা ভারতের কলোনিয়ালিজম এ কম অ্যাফেকটেড হচ্ছে কেন, সেটা কি আমেরিকার কলোনিয়াল পিরিয়ডে কটন প্রোডাকশনে অলরেডি একটা সলিড বেস তৈরী হয়ে গেছে বলে?
    ৪। ডিজাইন এর এস্থেটিক্স টা কতটা ফাইন আর্ট প্রভাবিত, কতটা লোকাল কালচার। ধর বালুচরীর দাবী হল মেন ইন্স্পিরেশন মন্দির আর্ট, কিন্তু উড়িষ্যায় সেটা পাছি না কেন? সেটা কি অন্য ডেভেলপ্ড আর্ট ফর্ম টেক্স্টাইলে ছিল বলে, নাকি উইভিং টা লোয়ার কাস্ট বা আদিবাসী দের হাতে ছিল বলে। উদা সম্বল পুরী।
    ৫। বীরভূমের গড় কাপড় বা ভাগলপুরী চাদরের ট্রেড নেটওয়ার্ক টা জানতে ইচ্চে করে।

    বুঝতেই পারছো, প্রশ্ন গুলো দাঁড়ায় নি, কারণ কিছু পড়াশুনো নেই, অবসারভেশন ও কম। কিন্তু আমার শাড়ী র ডিজাইন আর রং ব্যাপারটা ফ্যাসিনেটিং লাগে, এবং কখন কোথায় কোন শাড়ী কেন জনপ্রিয় হচ্ছে, সেটা চিন্তা করতে ইচ্ছে করে, প্লাস, মিলের সাড়ীর বাজার টা কেন হ্যান্ড উওভেন সাড়ির বাজারকে কখন কম্প্লিমেন্ট করছে, কখন কম্পিট করছে বুঝতে ইচ্ছা করে।

    লাক্শারি গুড্স (সিল্ক) আর নন সিল্ক এর এতো ট্রেড প্যাটার্নে পার্থক্য কেন সেটাও জান্তে ইচ্ছে করে।
  • sosen | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৫৪174677
  • আমি প্রোটেস্ট করতে চাই-কোথায় করতে হবে?
  • kumu | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৫৪174678
  • ডিডিদা ফেসবুকে কী সুন্দর ছবি লাগিয়েচেন!!!
  • kumu | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৪৩174676
  • লামা, যে কেউ চাইলেই ফোন্নং দিওনি।মনে রেখো আমি তোমায় হ্যান্ডসাম বলেচি।
  • de | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৪০174674
  • পেছুনে সিয়া লাগুক আর যাই হোক -- একটা প্রোটেস্ট, খুব সাধারণ হলেও, থাকা দরকারী। তাহলে এই লোকগুলো দ্বিতীয় বার এরকম করার আগে ভাববে! অবশ্য তাতে করে এদের ইনহেরেন্ট মনোভাব খুব পালটাবে --এমন নয়!
  • kumu | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৪০174675
  • ঐ সোনার খোঁজ পেতে কতক্ষণ লাগবে? অ নেতাই, যাবা নাকি দেখতে?
  • Rémy-fication | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৩৮174673
  • এখনকার মন্ত্রীকে বল্লে লামাকে জেলে ভরে দিত - চক্কান্ত বলে;-)
  • de | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৩৭174671
  • বাবা! লামার তো মন্ত্রী পরিবৃত জিন্দেগী!
  • kumu | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৩৭174672
  • বাহ, ভেঁপু বাজাতে ২ যায়!বেশ মন্তিরি।
  • Lama | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৩৪174670
  • সিয়া গুচ পড়ে! সিয়ার কি ভাগ্যি!
  • Lama | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৩৩174668
  • মন্ত্রী বলাতে মনে পড়ল- দু হাজার তিন সাল নাগাদ কিছু বন্ধুবান্ধব (তাদের অনেকে বেশ ক বছর পর কলকাতা এসেছে, যেমন গৌরব, গ্যাম্বো, পান্ডু ইত্যাদি। একসঙ্গে এতজন কলকাতায় ইতিপূর্বে জমায়েত হয়নি, তাই প্রাণে ভারী ফূর্তি) মিলে এক হোটেলে খেতে গেছি, সেখানে কি একটা সম্মেলন চলেছে, দেদার কেউকেটা লোকজন এসেছে। তাদের মধ্যে একজনকে পাকড়াও করে আমাদের একজনের ক্যামেরাখান দিয়ে বলা হল ছবি তুলে দিতে। সে ছবি তুলে দিয়ে বিগলিত হেসেটেসে লালবাতি লাগানো একটা গাড়ি চড়ে ভেঁপু বাজিয়ে চলে গেল। পরে শুনি কি যেন একটা মন্ত্রী
  • Rémy-fication | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৩৩174669
  • বা অক্ষদার পেছুনে এফবিআই লাগইয়ে দিতে পারে। এম্নিতেই অক্ষদা প্রাক্তন নকু, সিয়া কি আর গুচ পড়ে না ভেবেছ?

    ;-)
  • 4z | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:৩০174667
  • অক্ষদি, পুলিসকেও জানাতে পার কিন্তু কাজ খুব একটা কিছু হবে বলে মনে হয় না। বড়জোর স্টিকারটা খুলে রাখতে বলবে।
  • Lama | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:২৭174666
  • অনেক মন্ত্রীসান্ত্রীর সঙ্গে আমার কাকা আর শ্বশুরের বন্ধুত্ব আছে। শোন তাহলে-

    আমার বিয়েতে এসেছিল ত্রিপুরার বন (পশুখাদ্য বা অর্থও হতে পারে, ঠিক জানি না) মন্ত্রী, হুতোর বিয়েতে এসেছিল প্রাক্তন মুখ্য (বর্তমানে এম পি) মন্ত্রী, আমার শালার বিয়েতে এসেছিল বর্তমান মুখ্যমন্ত্রী। দিল্লি বেড়াতে গিয়ে উঠেছিলাম তৎকালীন এম্পির বাড়িতে, আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল বাবা রামদেব (সে অবশ্য মন্ত্রী নয়, তবে সাধু -স্বপ্নটপ্নও নিশ্চয় দেখে)। আর ক্লাস ফোরে পড়ার সময় প্রণব মুখুজ্যের সঙ্গে ছবি তুলেছিলাম।

    কিন্তু এসব করে আমার কচুপোড়া হয়েছে। তার থেকে স্বপ্ন দেখা ভাল। সোজাও।
  • de | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:২৬174665
  • কেন? চাঁদের কিছু স্পেশাল আছে আজগে? পুন্নিমা ছাড়া?
  • jhiki | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:২১174664
  • আজ থেকেই এখানে বর্ষা শুরু হতে হল, এখন আমার চাঁদ দেখতে দেখতে বড়ী ফেরার কথা ছিল!
  • jhiki | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:১৯174663
  • ল্যামিদা, আগে কোন মন্ত্রীমশায়ের সাথে বন্ধুত্ব কর, নইলে স্বপ্ন দেখেই বা কী লাভ!
  • Rémy-fication | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:১৭174662
  • আমি কাল স্বপ্ন দেখবো যে ইকোস্পেসের নীচে ২০০০ টন সোনা আছে। তাইলে আর্কিওলজিক্যাল সার্ভে ইকোস্পেস খুঁড়বে, তাইলে আমাদের আবার সেক্টর পাঁচে নিয়ে যাবে।
  • a x | ১৮ অক্টোবর ২০১৩ ১৭:১৬174661
  • কালকে আমাদের পার্কিং লটে দেখি একটা গাড়ির বাম্পার স্টিকারে লেখা - US Marines

    Travel Agents to Allah - and it so happened, একটা NRA স্টিকারও ছিল গাড়ির পেছনের কাঁচে।

    এইরকম ব্ল্যাটান্ট হেট মঙ্গারিং দেখিনি আগে। ছবি তুলেছি, অ্যাপার্টমেন্ট অফিসে কম্প্লেইন করব, কিন্তু ফ্রী স্পিচ দিয়ে উড়িয়ে দেবে। কারো আইডিয়া আছে কী করা যায়? বিশেষত যারা এইদেশে থাকেন এরকম কেউ? ACLU কে পাঠাব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত