এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৫৬175020
  • তেলের উষ্ণতার ওপর নির্ভর করে চিকেন রোস্ট বা অমলেট হবে
  • Blank | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৫৩175018
  • মুর্গীদের কি গরম তেল খাওয়ালে ওমলেট বার হবার কোনো চান্স থাকবে? বা ঠান্ডা তেল খাইয়ে রোদ্দুরে ছেরে রাখলে ?
  • kumu | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৫৩175019
  • ফুত্তির চোটে আমি ঠিক করিচি আজ এই ছাঃ অ; এর কাজকম্ম বাদ আর রাতে আলুসেদ্ধ ভাত,ঘি দিয়ে।

    হ, প্রসেস টা এক্ষুনি ছোটো প্রডিউসার এর ধরা ছোঁয়ার মধ্যে আসার চান্স কম বলে আমার মনে হচ্ছে।ইন লং টার্ম হতেই পারে। ডিঃ ফুঃ নিয়ে আমাদের দেশে আরো অনেক গবেষণা হওয়া উচিত।

    সিকির খবর শুনে খারাপ লাগলো,জ্যাকার কথা আগে শুনেছিলাম। আন্তরিক সমবেদনা সিকি ও পরিবারকে।
  • Kaju | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৫১175017
  • বেশ। মাথাটা এমন ভোম হয়ে আছে...
  • ঐশিক | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৫০175015
  • শমীকদা, লুরুতে কোথায় আছ? শুক্রবার সন্ধেবেলা বসা যায় না
  • Tim | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৫০175016
  • কুমুদির লেখাটি ভারি চমৎকার হয়েছে, ও খুবই প্রাঞ্জল।
  • /\ | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৩৫175014
  • কাজু ইম্মেডিয়েট কাশির জন্যে অ্যালেক্স লজেন্স খাও। কয়েকটা কিনে রাখো। মেডিকেটেড, ওষুধের দোকানে পাবে। আর সব সময় মুখে দুটো গোলমরিচ, গোটা রাখবে, চিবোবে না, চুষবে। কাশি টা কমবে। বাকি ইনফেকশন এর জন্য এই অন্য নানা কিছু।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৩ ১৪:৩২175013
  • পম্যা থ্যাংকিউ। যাচ্ছি কলকাতা। আমার জ্যাকা মারা গেছেন গত সপ্তাহে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি এবং আমার বাবা যমজ ছিলেন, তাই না জ্যাঠা, না কাকা, জ্যাকা বলে ডাকতাম। অসম্ভব প্রিয় মানুষ ছিলেন। জ্যাকার সঙ্গে সঙ্গে আমার ছোটবেলা, আনন্দমেলার দিনগুলো হারিয়ে গেছে।

    শেষ কাজের সময়ে একবার গিয়ে দাঁড়াতে না পারলে খুব অপরাধী মনে হবে নিজেকে। ধাক্কাটা বাবার ওপরেও পড়েছে, যমজ ভাই ছিল কিনা। তাই আর্লি বিদায় নিচ্ছি লুরু থেকে। কদিন বাড়িতে কাটিয়ে ১ তারিখ দিল্লি ফিরছি।
  • h | ২১ অক্টোবর ২০১৩ ১৪:২৮175012
  • কুমুদি, শেষ প্রশ্ন টার উত্তর হল, অত্যন্ত ভালো। আমি যেটা তে খুশি, সেটা হল, সাইন্সের বিষয় নিয়মিত হেডলাইন হোক আমি চাই। সব কাগজে হবে, যদি টাইম্স অফ ইন্ডিয়া এন্ডোর্স করে ওভার অল। তবে সায়েন্স আর টেকনোলোজি কভারেজ এ সারা পৃথিবীতেই কয়েকটা পরিচিত সমস্যা আছে। একমাত্র ব্যতিক্রম নিউ ইয়র্ক টাইম্স এবং পুলিত্জার পুরষ্কার সংস্থা। সায়েন্স জার্নালিজম কে কভারেজ দেওয়া আর পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে এঁরাই ইংলিশ ল্যাংগুয়েজ প্রেস এ সব চেয়ে বেশি কন্সিস্টেন্ট। ল্যান্সেট বা নেচার এর অডিয়েন্স আলাদা।

    মেডিকাল হেল্থ- সাপ্লিমেন্টারি ডায়েট, বা যৌবন সংক্রান্ত স্বাস্থ্য, পরিবেশ সচেতনতা আর, মহাকাশ অভিযান বা যুদ্ধাস্ত্র/এনার্জি/কম্পিউটিং এ ছাড়া কোন বিষয়ে আগ্রহ চট করে কভারেজ পাওয়া যায় না। ফান্ডিং এও এক-ই ক্রাইসিস আছে। এখন ফান্ডিং প্রায়োরিটি তে অবশ্য এনার্জি/ন্যানো এই সব।

    বাংলা কাগজে, শুধু লিমিটেড এডিশন সাপ্তাহিকে না, যদি সায়েন্স কভারেজ নিয়মিত হয়, এবং সেটা যদি প্র্যাক্টিসিং বৈজ্ঞানিকেরা করেন, সেটার পায়োনীয়ার হবে সোনালী রা। এবং আপনি নিজেও লিখুন, মনে রাখবেন বড় কাজ করছেন।

    এইবার আমার প্রশ্ন টা, আমার একটা কাউন্টার ইনটুইটিভ প্রশ্ন মনের মধ্যে আছে, কাউকে জিজ্ঞাসা করার সাহস পাইনি। ধরুন প্রসেস টা আদৌ শস্তা না হলেও এন্ড প্রোডাক্ট হতে পারে। যে কোনো ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউস্ড খাবার ই যদি অটোমেশন তাতে ইনভল্ভড থাকে, তাইলে সেটা ছোটো ব্যবসায়ী বা ছোটো প্রডিউসার এর হাত থেকে বেরিয়ে যায়। ধরেন এইচ পি সস। সস তৈরী করতে কে না পারে, কিন্তু সেটা যদি কারখানায় তৈরী করে, সারা পৃথিবীর রিটেল স্টোরে শস্তায় দেওয়া যায়, তাহোলে লোকাল প্রডিউসার মার খাবেই। এবং খাচ্ছেও। এখানে এন্ড প্রাইস টা একমাত্র ফ্যাক্টর না, রিটেল নেটওয়ার্ক টা, আর ব্র্যান্ডিং টা ইম্পর্টান্ট।

    সেই জন্যেই আপনার ডিজাইনার ফুডের বেলায় আমার প্রশ্ন ছিল, এটার এন্ড প্রোডাক্ট শস্তা হলেও, প্রসেস টা ছোটো প্রডিউসার এর ধরা ছোঁয়ার মাধ্যে আসার চান্স আছে কিনা।

    ফাইনালি, এই যে ডিজাইনার ফুড, এটা র নিয়ন্ত্রিত উৎপাদন টা ছোটো প্রডিউসার আদৌ পাবে, নাকি ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্টে গোটা টাই রিটেল চেন গুলোর মধ্যেই থাকবে।\
  • Kaju | ২১ অক্টোবর ২০১৩ ১৪:২১175011
  • সিনেমা পেলে আমারেও দিবা। অবশ্য কদিন পরে টিভিতেই দিয়ে দেবে। এই তো কালই মেঘে ঢাকা তারা দিল।
  • Kaju | ২১ অক্টোবর ২০১৩ ১৪:২০175009
  • অনেকদিন মানে এই লাস্ট উইক থেকে। খুকখুকে ছিল, এখন ঘগরঘগরে রূপান্তরিত হয়েছে ২-৩ দিন হল। সেরে যাবে মনে হয়। তেমন কিছু মনে হয় না।
  • kumu | ২১ অক্টোবর ২০১৩ ১৪:২০175010
  • সিকি,ওয়েলকাম ব্যাক টু দিল্লী।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৩ ১৪:১৪175008
  • কাব্য - হ্যাঁ, সর্ষে নামবে। তবে লুরু থেকে ফিরে। অত্যধিক ব্যক্তিগত এবং অফিসগত কাজের চাপে আছি।

    কাজু, কাশি কি অনেকদিন ধরে হচ্ছে? বুকে কি কনজেশন হচ্ছে? কাশি সাধারণ ওষুধে না থামলে সময় নষ্ট না করে চেস্ট স্পেশালিস্ট দেখাও।

    একক এবং অন্যান্য লুরুবাসীগণ, পরের উইকেন্ডে আর কোনও ভাট করা সম্ভব হচ্ছে না আমার তরফে। আমি শনিবার সকালেই লুরু ছেড়ে যাচ্ছি।
  • san | ২১ অক্টোবর ২০১৩ ১৪:১৩175007
  • ওহো সিনেমা সিনেমা। বই আছে।
  • Kaju | ২১ অক্টোবর ২০১৩ ১৪:১২175006
  • কিসের? বই না সিনেমা?
  • san | ২১ অক্টোবর ২০১৩ ১৪:১০175005
  • কেউ মিশর রহস্যের লিং পেলে দেবেন তো একটু !
  • kumu | ২১ অক্টোবর ২০১৩ ১৪:০৬175003
  • ব্ল্যাংকি,ডিমের ওমলেট,ডিমের কারী(ইনক্লুডিং ডিডিদার রেসিপায়িত সেই ইস্পেশাল কারী )মুরগীরা এখন পর্যন্ত দিতে রাজী হয় নি,বলেই জানি।
  • kumu | ২১ অক্টোবর ২০১৩ ১৪:০২175002
  • হনু,দুটোরই।প্রসেস টার দাম কমলেই এন্ড প্রোডাক্টেরো দাম কমবে।
    আমি এক সেমিনারে শুনেছিলাম,কলকাতায় লো কোলেস্টেরল ডিম পাওয়া যায়।কেউ জানেন এ বিষয়ে?
    সকলকে একটা প্রশ্ন-যদি এই লেখাটির লেখক/খিকার নাম অজ্ঞাত থাকত,অর্থাৎ ইটি কুমুদির লেখা না হত, তাহলে লেখাটি কেমন?
  • san | ২১ অক্টোবর ২০১৩ ১৪:০১175001
  • ব্ল্যাংকির পরের প্রশ্ন হবে মুর্গিদের ডাইরেক্ট ওমলেট পাড়ার কোনো অপশন আছে কি ?
  • san | ২১ অক্টোবর ২০১৩ ১৪:০০175000
  • কুমুদির লেখা বেশ সোজাসাপ্টা হয়েছে, আমাদের বোঝার মতন।
    বয়ঃসন্ধি বিজ্ঞানের লেখাদের লিং চাই, অথবা তাদের একত্রে ব্লগে/টইতে রাখা যায় কি ?
  • kumu | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৫৬174999
  • সোসেনের বয়ঃসন্ধি বিজ্ঞানের পাঁচটি লেখা অত্যন্ত মূল্যবান।এগুলো একসঙ্গে প্রকাশিত হওয়া উচিত।খুব প্রাঞ্জল ভাষায় লেখা,তথ্যসমৃদ্ধ এবং পথনির্দেশক(যেমন,ডিব্রীফিং যে ক্ষতিকর হতে পারে তা অনেকেই জানি না।)
  • Blank | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪৯174997
  • কুমুদি, ডিমকে কাস্টমাইজ করে ভেতরে নুন গোলমরিচ ভরে দেবার কোনো অপশান আছে?
  • h | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪৯174998
  • কুমুদির লেখা পড়েছি। ভালো লেগেছে। প্রশ্ন ছিল শেষ অংশ টা নিয়ে, দাম কমানো বলতে কি মেনলি এন্ড প্রোডাক্ট টার দাম কমানোর কথা বলছেন না কি প্রসেস টার দাম কমানোর কথা বলছেন?
  • kumu | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪৫174994
  • দমুর লিং ১৭৪৯৩ পাতায়।
  • sosen | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪৫174995
  • কুমুদির ডিমায়ন খুব ভালো হইসে-! কুমুদিকে ডিম-সন্দেশ।
  • kumu | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪২174992
  • দ কে এত এত থাংকু আর আদর।দএর লিং খুলে আমার লেখা আবিষ্কার করে কী ই ফুত্তি হল।
    ফুত্তির চোটে লিং আবার দিলুম,না খুল্লে আজকের এই সময়,৭ নং পাতা-
    epaper.eisamay.com/Details.aspx?id=7147&boxid=14492953
  • Kaju | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৪২174993
  • সত্যি, ডাক্তারগুলো টেস্ট না করে রেহাই দেবে না, তারপর ভুলভাল সময়ে বলবে আবার দেখাও। আমাকে তো বলল, কালকে আবার দেখাতে। একেই দুদিন আপিস কামাই হল, ইয়ার্কি নাকি? সেকথা বলতেই, 'সে তোমার ব্যাপার আসবে কি আসবে না। আমি ওইদিন থাকব, তাই বললাম'। কী মেজাজ ! তার ওপর সেদিন জ্বর গায়ে দেড় ঘন্টা ওয়েট করাল। অনেক পাপ না করলে ডাক্তারের পাল্লায় পড়ে মানুষ। আজকাল ছোকরা বুড়ো সব ডাক্তার এক হয়ে গেছে।
  • kiki | ২১ অক্টোবর ২০১৩ ১৩:৩৬174991
  • ভাগ্যি এখন ইন্দোদাদা নেই। বেড়ু কত্তে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত