এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২২ অক্টোবর ২০১৩ ০২:৫১175141
  • আম্মো জানিনা দাবানলের কথা।
  • Atoz | ২২ অক্টোবর ২০১৩ ০২:৪৬175139
  • ছোটাই, অনেক অনেক থ্যাংকু। ঃ-)
    কিন্তু দাবানল? কোথায়?
  • i | ২২ অক্টোবর ২০১৩ ০২:৪৩175138
  • এ টু জেড,
    আর দু পাতা বাকি। ভালো লাগছে খুব। বিশদ পরে লিখছি।
    গল্পটা এখনও শুরু করি নি।

    এখন এলাম।
  • i | ২২ অক্টোবর ২০১৩ ০২:৪২175137
  • থ্যান্কু অক্ষদা।
  • i | ২২ অক্টোবর ২০১৩ ০২:৪১175136
  • দাবানলের মধ্যে কেমন আছি কেউ তো খোঁজও নিলেন না। সে যাক।

    কুমুদিদি, সোসেন সব লেখা পড়লাম তোমাদের-অচিন্ত্যরূপ আর দ র লিংক থেকে। খুব ভালো।
    তোমরা, দে, নিশি আর যারা বাংলায় বিজ্ঞান বিষয়ে লেখ/ লিখেছ, বিশেষ করে সংবাদপত্রে, এই স্বল্প পরিসর টা কী ভাবে হ্যান্ডল করো? সাধারণ মানুষের কাছে খুব জটিল একটা বিষয় কী করে ৫০০ / ৬০০ শব্দের মধ্যে লেখো? আর ধরো, নতুন কোনো গবেষণা নিয়ে লিখলে তার কতগুলো উল্টো দিকও তো থাকে ধরো কমার্সিয়ালি ভায়াবল হবে কী না সন্দেহ আছে বা নতুন কোনো ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা আছে সেই নিয়ে কাজ চলছে অথচ সেই ড্রাগের ডিজাইন বা আবিষ্কার সত্যি বলার মত-তখন কী ভাবে সমস্তটাকে একটা লেখার মধ্যে আনো এই স্বল্প পরিসরে, ফোকাস একচুলও না নড়িয়ে? এই ব্যাপারগুলো ভয়ংকর চ্যালেঞ্জিং মনে হয় এই সব লেখাপত্রে। আমি তো লিখতে পারবই না।
    তোমাদের থেকে জানতে চাইছি।
  • a x | ২২ অক্টোবর ২০১৩ ০২:৩৯175135
  • ব্রি
  • i | ২২ অক্টোবর ২০১৩ ০২:৩১175134
  • শিগ্গির বলুন বৃটেন না ব্রিটেন?
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ০১:৩০175132
  • আমি নিজেও হয়ত এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করতাম।
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ০১:৩০175133
  • না না আমি কেন এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় সেই নিয়ে কিছু বলি নি। আমি বললাম ঠিকঠাক জাজমেন্ট হয় না। ইন্টারভিউ প্রসেসটি বেশিরভাগ ক্ষেত্রেই প্রিমেডিটেড।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ০০:৫৬175131
  • সি যে শিখেছে, ল্যাবে এটা তার প্রথম অ্যাসাইনমেন্ট। পাতি একটা ফর লুপ যে শিখেছে, সে পারবে পরপর অড নাম্বারগুলোকে প্রিন্ট করে যেতে। এটুকু তো এক্সপেক্ট করাই যায়।

    তাও সিনট্যাক্স লিখতে বলি নি, এমনি ইংরেজিতে লজিক লিখতে বলেছিলাম। অ্যানালিটিকাল স্কিল দেখতে এচ্চেয়ে বেশি আর কী জানতে চাইব?

    পড়েছে, ডেটা স্ট্রাকচার পড়েছে, ডিবিএমেস পড়েছে, আইএস পড়েছে, এদিক সেদিক থেকে প্রশ্ন করলে মুখস্ত বিদ্যে আউড়ে দিচ্ছে, বললাম একটা ছোট প্রোগ্রাম বানাও, যেটা আমাকে এক থেকে দশের ঘরের নামতা প্রিন্ট করে দেবে। কী আছে, ফর লুপ দিয়ে গুণ করা ছাড়া? সেটা তো না পারার কিছু নেই। তা-ও পারল না।

    অথচ রিজেকশন রেট প্রায় নেই। প্রথম কলেজে নব্বই জনের মধ্যে বোধ হয় আশি জন চান্স পেল। বয়েস হয়ে গেছে বলে আমাকে টেক রাউন্ডে নেয় নি, ম্যানেজমেন্ট রাউন্ডে নিল। অতএব ভাট বকে আর ভাট শুনে লোকজনকে সিলেক্ট করতে হল। :)
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ০০:৪২175130
  • এই যেমন দুটো ভ্যারিয়েবল দিয়ে সোয়াপ ধরা যাক।

    ক = ক + খ
    খ = ক - খ = ক + খ - খ = ক
    ক = ক - খ = ক + খ - ক = খ

    এবারে এইটা নিয়ে খানিক মাথা ঘামাতে হয়, আর কিছু ট্রিকের জিনিষপত্তর করে ইন্টিউশনটাকে বাড়িয়ে রাখতে হয়। কম্প সায়েন্স হলে এটা বলা উচিত, অন্যরা কি করে বলবে কেনই বা বলবে। আমার পক্ষে নিজে নিজে এটা বার করা সহজ হত না। কিন্তু তা সত্ত্বেও প্রোগ্রামিং টিং করে টিঁকে আছি।
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ০০:৩৭175129
  • এদ্দিনে বোধহয় দুইশত খানেক ইন্টারভিউ নিয়েছি, কিন্তু এখনও অবধি ঠিক জানি না ইন্টারভিউতে ঠিক কি দেখতে চাই? আমার কাছে একমাত্র ক্লিয়ার আইএসাইয়ের এন্ট্রেন্স পরীক্ষায় ঠিক কি দেখে। বাকি পরীক্ষা, ইন্টারভিউ এটসেট্রা থেকে আদৌ ক্লিয়ার নয়।
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ০০:৩৪175128
  • এসব বল্লে হবে? আসল তো বিই বিটেক ডিগ্রি, ডিগ্রিহীন একটা ছেলে বা মেয়ে চটপট এসব করে দেখিয়ে দিতে পারলে কি নিতিস? ওরাও জানে আইটী কোং বিটেক বিই এসব দেখে নেয়, তার জন্য শিখতে লাগেনা। তাইলে শেখার দরকারই বা কি?

    অথচ প্রদীপের নিচেই ক্ষি অন্ধকার। কোটি কোটি ইঞ্জিনিয়ারিং কালেজ হওয়ার আগে তুখোড় সব ছেলেপুলে স্রেফ ঝন্টু পায়নি বলে জুতো ঘষটে ঘষটে কোনক্রমে একটা চাগ্রি পেত, তারপর ইঞ্জিনিয়ার নয় বলে গালমন্দ খেতে খেতে আর অ্যাবিউস্ড হতে হতে কোনক্রমে কয়েকটা বছর কাটিয়ে তবে পায়ের তলায় জমি পেত। তারা এখন নিশ্চই দুঃখের হাসি হাসে।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৩ ২৩:৫৭175127
  • কাল আর পরশু তো গেছিলাম ক্যাম্পাস ইন্তারভিউ নিতে। প্রথম দিকে এল একটি ছেলে। যে-ই আসে সে-ই বলে, আমি সি জানি। আমিও বার খেয়ে একজনকে বললাম, বেশ তো, একটা ছোট ফাংশান লিখে দেখাও যাতে এক থেকে পঞ্চাশের মধ্যে সমস্ত প্রাইম নাম্বার পর পর প্রিন্ট করে।

    সে খানিকক্ষণ পেন চিবিয়ে প্রায় কেঁদে ফেলে আর কি। কম্প সায়েন্সের ফোর্থ ইয়ারের ছাত্র, নামতে নামতে শেষে বললাম দুটো ভেরিয়েবলের ভ্যালু সোয়্যাপ করে দেখাও, টেম্পোরারি ভেরিয়েবল না নিয়ে, সে সেটাও পারল না।

    আরেক কম্প সায়েন্সকে বললাম, শুধু অড নাম্বারগুলোকে প্রিন্ট করে দেখাও, পারল না। এক ইলেকট্রনিক্সকে বললাম, ঐ ভ্যালু সোয়্যাপ করে দেখাও, অনেক চেষ্টা করে সে নামাতে পারল।

    তারপরে যে-ই আসে, তাকেই জিগাই, সোয়্যাপ করে দেখাও, খানিক বাদে কেমন সন্দেহ হল, এখন ছেলেমেয়েগুলো খুব চটপট সোয়্যাপ করে দেখাচ্ছে, অথচ অন্য কোশ্চেনের কোনও উত্তর দিতে পারছে না। একজনকে জিজ্ঞেস করলাম, কী করে সোয়্যাপটা করতে পারলে? সে খুব লজ্জা লজ্জা মুখ করে বলল, আগের জনের থেকে জেনে নিয়েছিলাম। মানে, ততক্ষণে বাইরে ভাইরাল হয়ে গেছে যে এর কাছে সোয়্যাপের কোশ্চেনটা চোথায় আছে।

    বাধ্য হয়ে পরের লোকেদের অন্যান্য লজিকের কোশ্ন করতে শুরু করলাম, সোয়্যাপ বাদ দিয়ে। যথারীতি কেউ উত্তর দিতে পারল না, কেউ না।

    একটা গোটা কলেজের টেলিক্ম-এর ছাত্রছাত্রীদের কেউ জানে না এফ এম সিগন্যালের রেঞ্জ কত থেকে কত। প্রায় অর্ধেক ছেলেমেয়ে জানে না, সেটা হারৎজে হয় না মেগা না গিগা হারৎজে হয়।
  • aka | ২১ অক্টোবর ২০১৩ ২৩:৪৯175126
  • কুমুদি লেখাটা খুব ভালো হয়েছে, কি প্রাঞ্জল ভাষা।
  • π | ২১ অক্টোবর ২০১৩ ২৩:৪৭175125
  • ঃ)
  • kumu | ২১ অক্টোবর ২০১৩ ২৩:৪২175124
  • পাইকে টইএর প্রশ্নের উত্তরে- এইবার লিখব।
  • | ২১ অক্টোবর ২০১৩ ২৩:২০175123
  • সে কী কলি র এখনো বারো টা বাজে নি? ;)
  • π | ২১ অক্টোবর ২০১৩ ২৩:১৯175122
  • বল্লে হবে ? কলি(দি)র তো এখন ঘোর দুপুর।
  • | ২১ অক্টোবর ২০১৩ ২৩:১১175121
  • রাত আর কোথায়? সবে তো কলির সন্ধ্যে...
  • kabya | ২১ অক্টোবর ২০১৩ ২২:৫৮175120
  • না রাত হলো। ঘুনু করতে যাই।
  • শ্রী সদা | ২১ অক্টোবর ২০১৩ ২২:২৬175119

  • ভগবানের নামগান শুনুন।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৩ ২২:২৩175118
  • দেবস্মিতার চুলে ডিমের ক্রিস্টালের মেলা। মনে আছে। ঃ-)
  • riddhi | ২১ অক্টোবর ২০১৩ ২২:০৩175115
  • আচ্ছা মার্কেটে অনেক্দিন থেকে কাদম্বরীর সুইসাইড নোট বলে একটা জিনিস ঘুরছে। ওটা কার কাছে আছে? গুডরিডসে এই রিভিউটা দেখে মনে হচ্ছে পড়তে হবে।
    THIS book by Ranjan Bandyobadhyay is something which is for people who LOVE porn stuffs i.e. perverts.
    আমি আবার পরে এসে চেক করে যাব।
  • সে | ২১ অক্টোবর ২০১৩ ২২:০১175114
  • সেটা ঠিক।
  • riddhi | ২১ অক্টোবর ২০১৩ ২১:৫৯175113
  • ইন্টারনেটের আমলে কোন ফোরামে (শুধু গুরু না) পোস্ট করাটাই ওপ্টিমাম স্ট্রাটেজি।
  • সে | ২১ অক্টোবর ২০১৩ ২১:৫৫175112
  • :-) টিউটর কোনোদিনো রাখিনি আজ অবদি। দেখি।
  • sch | ২১ অক্টোবর ২০১৩ ২১:৫২175111
  • ধুত এটা কোনো প্রব্লেম নাকি? একটা কলেজের কোনো ভালো স্টুদেন্টকে প্রাইভেট টিউটার রেখে দিন - ঠিক শিখিয়ে দেবে। প্রোগ্রামিং নেশার জিনিস - একবার ধরে গেলে আর ছাড়বে না। আর প্রোগ্রামিং, আল্গো এসব তো লজিক - তার সাথে সায়েন্স ম্যাথসের সম্পক্ক নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত