এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১১:২৩175199
  • লোক তো সব কোম্পানিরই দরকার।

    আমাদের কলেজের ট্রেনিং প্লেসমেন্ট অফিসার ঝম্পটি, এখন কলেজের প্রিন্সিপাল, পান চিবোতে চিবোতে বলতেন, এই তো, সুভাষ আসছে, এয়ার ফোর্স আসছে। তারপরে যাদের যাদের জায়গা হবে নে, রতনকে একটা ফোন করব, ট্রাক চালিয়ে এসে ট্রাক ভর্তি করে ইঞ্জিনীয়ার নিয়ে যাবে নে। ক্কী?

    আর কোনও কোম্পানি এই রকম ট্রাক ভর্তি করে ছেলেপুলে নিয়ে যায় দেখি নি।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১১:২৩175200
  • দেখেটেখে তাই মনে হচ্ছে ঃ-) সঙ্গে বং সম্পর্কিত বাৎসরিক বিস্ময়।
  • Bhagidaar | ২২ অক্টোবর ২০১৩ ১১:১৯175198
  • চাঁদ উঠে গেল নাকি দিনের বেলাই?
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:১৮175197
  • সরি তো সে কিন্তু আমি অন্ততঃ যতগুলো ক্যাম্পাসে গেছি সেখানে "আন্ডার দ্য টেবল" কোন ডিল দেখি নি। কারন অনেক ক্ষেত্রে লোকবল কম থাকলেও খাতাও আমরা দেখতাম। কাট অফ মার্ক টা ইন্সিটিউট স্পেসিফিক ছিল।

    হ্যাঁ ৯৯ এ TCS র স্ট্রেনথ ছিল কম বেশী ১৪-১৫ হাজার। তখন নেবার ব্যাপারে বেশ কড়াকড়ি ছিল।

    আলো দত্তের টেকনা তে তখন টি সি এস এস র থেকে বেশী মাইনে দিত। তখন আই স এ আই যারা ক্যাম্পাসে পেত না ( মনে রাখতে হবে তখন খুব কম কোম্পানী আসতো) তাদের কে বিমাল দা টেকনা তে পাঠতো এবং ওদের টেস্ট খুব না ছড়ালে টেকনা নিয়ে নিতো। আমাদের ব্যাচের প্রসাদ টেকনা তেই ঢুকেছিল। ২০০২ থেকে ও TCS এ।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১১:১৭175194
  • না সিকি এটা ঠিক কথা হলো না- এটা তো ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার। তাদের লোক দরকার। ঠিক মানের লোক না পেলে কাউকে না কাউকে নিতে তো হবেই। "দয়া"র ব্যপার খুব একটা এর মধ্যে দেখি না তো
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১১:১৭175195
  • আপনারা এখনও ক্যাম্পাস নিয়ে পড়ে আছেন, এদিকে আপিসে এসে চোখ ধাঁধিয়ে গ্যালো ! করওয়া চউথ !
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১১:১৭175196
  • ওকে। রিফ্রেজ। যে দুটো কলেজে গেছিলাম, সেই দুটো কলেজের বেশির ভাগ ছেলেমেয়েই আমার স্যাম্পলিং রেট।
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১১:১৪175193
  • সেই আমাদের কলেজ জমানায় একটা অ্যাপ্টি টেস্ট ছিলো, তাপ্পর সি/কোবল। সেসবের নাকি "মাদার" পাওয়া যেত বাজারে, অথচ আমি সেসব কক্ষনো চোখেও দেখিনি। তাপ্পর ইন্টারভিউতে অনেক কোশ্চেনও করেছিলো, তবে খুব একটা মনে হয় কঠিন কিছু ছিলো না। আমি তো দুবার পেয়েছিলুম - মানে শিব্পুরে আর যাদপ্পুরে - দুবারই প্রোজেক্ট নিয়ে অনেক কোশ্চেন করেছিলো।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:১৩175192
  • 'দয়াতেই'?
    'বেশীরভাগ ছেলেমেয়ে'?

    ভাল।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১১:১০175191
  • আছে। আলোকিত দিকটা হল এদের দয়াতেই বেশির ভাগ ছেলেমেয়ে জীবনের প্রথম চাকরিটা পেয়ে মোটামুটি একটা জীবন শুরু করতে পারে। সবাই ঠিকঠিক ভাবে রিক্রুটমেন্ট করলে এদের হয় তো কোথাওই কোনওদিন চাকরি পাওয়া হত না।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১১:০৮175190
  • Cheick-mate প্রদীপের নীচে অন্ধকার থাকলেও আলো থাকে তো। যতক্ষণ quarterly result খুব ভালো অন্ধকার নিয়ে মাথা ঘামানোর দরকার কি। কিন্তু সিকি যেটার নাম না করে আলোচনা করতে বলল তাতে অন্ধকার কিছু আছে। বিশেষ করে রিক্রিটমেটন্ট প্রসেসে
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১০:৫৯175189
  • এসব প্রদীপের নীচের অন্ধকার কেন আমার চোখে পড়ে না? নাকি আমার চোখ খারাপ?

    তবে ক্যাম্পাসের স্ট্যান্ডার্ড নিয়ে সিকির সাথে প্রায় একমত। আমি যদিও হাতে গোণা ক্যাম্পাসে গেছি - যাদপ্পুর, আইএসআই, গৌহাটি ইঃ - আমাদের স্ট্রাইক রেট বেশ কম। গতবার যাদপ্পুরে ছয়জন, গৌহাটি শুণ্য, আইএসআই এক। তায় আবার যাদপ্পুরে যাদের অফার দেওয়া হয় তাদের মাত্র ৫০% জয়েন করে শেষ অবধি। আইএসআই-এ বসেই খুব কম, তাও অধিকাংশ পিজি - এবং কমন মত হল অন্য কলেজের গ্র্যাড আর আইএসআই-এর পোস্টগ্র্যাড এই কম্বিটা ভালো নয়। এগুলো সবই অবশ্য ল্যাবের স্ট্যাট।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১০:৪৬175188
  • ইয়ে, কোম্পানির নামটা না নিয়ে আলোচনা করা যায় না?
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১০:৪৫175187
  • ডালহৌসি-তে নিক্কো হাউসে ছিল টিসিএস-এর আপিস।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১০:৪৩175186
  • দমুদি সে ডিলের গপ্প বোধহয় সবাই জানে - TCS এ বিজনেস আসোসিয়েটদের কিভাবে নিখুঁত কায়দায় ঢুকিয়ে নেওয়া হত ব্যাকডোর দিয়ে। তাদের অনেকেই TCS এর রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া মিট করত না। তবে তাদের মধ্যে অনেকেই বেশ ভালো ছিল - কাজেই TCS এর গোটা প্রসেসটাই খুব confusing. তবে প্রতি কোয়ার্টারের রেজাল্ট যখন এত ভালো মেনে নিতেই হবে।

    আর হ্যাঁ এই সব BA supplier এর যে সব organisation ছিল শুনেছি সেগুলো TCS এর কয়েকজন মাথাই চালাতেন - সত্যি মিথ্যা একদম জানি না।
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১০:৪২175185
  • ওহ! আজ অনেক এগিয়ে গেলাম। কুমু-র লেখা পড়লাম। ভাগ্যি ভাগীদার লিখে দিয়েছে ওটা কুমুর লেখা - নইলে কি করে জানব।
    কিন্তু, ঐ ডিমের ওমলেট (সিমলেট) -- কেমন হবে কে জানে।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১০:৩৪175184
  • ন্যাড়াদা প্রদত্ত নোবেলে আমি আটানা চাঁদা দেব। পিনাকীও মনে হয় কিছু চাঁদা দেবে।
  • sosen | ২২ অক্টোবর ২০১৩ ১০:৩২175183
  • দমুদি, আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি। পেপ্যাল বোধহয় নেই।
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ১০:২৭175182
  • প্রোঃ সিমকে আমি নোবেল দেব! দে বাবা, দিনে দুটি করে ডিম খাবার ব্যবস্থা করে, বলে কয়ে দাদাসহেব ফালকে থেকে ম্যাগসাইসাই - সব পাইয়ে দেব।
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ১০:২৩175181
  • আচ্ছা, এই বাচ্চা বিজ্ঞানী সোসেন থেকে হোমরা-চোমরা বিজ্ঞানী শ্রীমতি কুমুদি পর্যন্ত গুরুর নবরত্ন সভার মেম্বারদের টাইমসে লেখার বরাত কে দিচ্ছে? আমাকে কেন দেয় না? বিজ্ঞানে, বলে, আমার কত মৌলিক গবেষণা আছে!
  • | ২২ অক্টোবর ২০১৩ ১০:১৭175178
  • ও আচ্ছা আচ্ছা। :-)
    আরে তোমার বুদ্ধিতে চলে আমি কালকেই প্রায় দুইখান বই কিনে ফেলেছিলাম। তাপ্পর দেখলাম পেপ্যাল ব্যবহার করা যাচ্ছে না। তখন ভাবলাম থাক পরে কিনব।
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ১০:১৭175179
  • আচ্ছা শ্রীমতি কুমুদির লেখা কোথায় পাওয়া যাবে?
  • | ২২ অক্টোবর ২০১৩ ১০:১৫175177
  • আর দেবস্মিতা নয় দেবপ্রিয়া। ট্যান স্লাইট গুলায়েছে।

    আর টিমিটা প্রায় সময়েই এত ঠিকঠাক কথা বলে, অথচ 'মহাপুরুষ' ট্যাগটা ব্ল্যাংকি পেয়ে গেল!

    টিসিএস আবার নন-ইঞ্জি দের ইন্টারভিউতেই ডাকত না। এদিকে কলকাতায় তখন হাতে গোণা দুই একটা সফটওয়ার বেচা কোম্পানি। ফলে যারা কিছুতেই কলকাতা ছাড়তে প্রস্তুত ছিল না তারা কোনোমতে চান্স পেয়ে গেলে টিসিএসের হেব্বি গুণ গাইত। টিসিএসের পাশে সাধন দত্তের জামাইয়ের কোম্পানি টেকনাকে মনে হত স্বর্গসম। আর ছিল সিএমসি, আর এস ইত্যাদি।

    রিক্রুটমেন্টের জন্য এইচ আরের হনুদের সাথে প্লেসমেন্ট এজেন্সিগুলির ভালমত আন্ডার দ্য টেবল ডীল থাকে। ঐজন্য ওয়াক ইনের সময় অনেককে বাতিল করলেও কদিন বাদে তাদেরকে ফ্লোরে দেখা যায়। তবে সে অন্য গল্প।
  • sosen | ২২ অক্টোবর ২০১৩ ১০:০৮175176
  • তোমার থেঙ্কু ইনবক্সে পাবে, দমুদি :)। কিন্তু সবাইকে থেঙ্কু!
  • | ২২ অক্টোবর ২০১৩ ১০:০০175175
  • সোসেন কি খচে আছে?
  • | ২২ অক্টোবর ২০১৩ ০৯:৫৮175173
  • একিরে! সুষেণ আমাকে থেঙ্কু দিল না!! অথচ আমি সুষেণের সিরিজ পড়তে গিয়েই কুমুর লেখা খুঁজে পাই।
    কি ডিস্ক্রিমিনেশান!

    কিন্তু এবাবা দাবানল তো দ্রি'র বাড়ীর কাছাকাছি হয়েছিল একবার। আবার ইন্দ্রাণীর ওখানে কেন? (তবে চুপিচুপি একটা কথা কই ... দাবানল ব্যপাট্টা আমার একটু দূর থেকে দেখার খুব ইচ্ছে।)
  • π | ২২ অক্টোবর ২০১৩ ০৯:৫৮175174
  • কুমুদি, আচ্ছা।

    ক্যান্সারে সোরিনাম থেরাপি নিয়ে কারুর অভিজ্ঞতা আছে ?
  • | ২২ অক্টোবর ২০১৩ ০৯:৫২175172
  • শালা এক্স ইনফি অর্পন টিসিএস কে গুছিয়ে খিস্তি করেছে দেখছি।ঃ))

    ওহে আমি দীর্ঘদিন রিক্রুটমেন্ট ছিলাম। আই এস আই,রাজাবাজার, বালিগঞ্জ সায়েন্স কলেজ, গৌহাটি আই টি এই সব জায়্গায় গেছি। ঠিক ঠাক প্রশ্নের উত্তর না দেওয়ার জন্যে বহু ছেলে (মেয়ে) কে কাটিয়ে দিয়েছি। সে আই এস আই এ আমাদের ডিপ হোক বা সায়েন্স কলেজে। নো ছাড়াছাড়ি।

    আগে AST এবং তার ওপরের লোকে রাই এলিজিবল ছিল ক্যাম্পাস রিক্রুটমেন্টের জন্যে। পরে দিকে এত কলেজে যেতে হোত যে আই টি এ দের অ্যালাও করে। এরা যেহেতু বাচ্ছা ছেলে, চাকরী দেবার ক্ষমতা হাতে পেয়ে এরা পরিস্থিতি র গুরুত্ব বুঝতে পারে না। ক্যাজুয়ালি মজা করতে যাচ্ছে এমন ভাবে। তার ফল হয় খুব ই খারাপ।

    আমি একট ঘটনা জানি কলকাতা টিসিএস র;যেখানে যে ছেলে টিকে নেয়ে হয়েছিল সে দায়িত্ব নিয়ে উত্তাল ছড়িয়েছিল তখনHR থেকে ব্যাক ট্র্যাক করে। অজয়্দা নিজে যে ছেলে টিকে নিতে রেকো দিয়েছিলো তাকে গুছিয়ে খিস্তি করেন। ছেলে টির চাকুরী ও যায়।

    কাজেই ব্যাপার টা এত সহজ নয়। ঃ))
  • kumu | ২২ অক্টোবর ২০১৩ ০৯:৫১175171
  • পাই, ডিজাইনার ফুডের ফাইল বাড়ীতে আছে। তাই রাত্রে উত্তর দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত