এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১২:০০175233
  • ইঞ্জিনিয়ারিং এ নিতেই বা অসুবিধে কি ? আফটার অল, ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান তো না লাগলেও চলে আপনারাই বলছেন ঃ-)
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫৯175229
  • সে-ও আমাদের বেশ চান্স পেয়ে ভুলভাল লোক বলে দিলেন :D
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫৮175226
  • ইতিহাস লাগে যেখানে সেই চাকরিতে ইতিহাসের গ্র্যাজুয়েট নেয় তো। এই ধরো পাব্লিশিং, জার্নালিজ্‌ম, কিউরেটর, ঐতিহাসিক, শিক্ষক...
  • সে | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫৮175227
  • বাব্বাঃ কত কিছু হয়ে গেছে।
    সামান্য একটা প্রবলেম নিয়ে জিগ্যেস করেছিলাম তাও নিজে জানি না বলেই। মেয়েটাকে বললাম - তুই নিজে নিজেই কর বাবা আমার দ্বারা হচ্ছে না।
    সে বলল - কেন তুমি ওখানে জিগ্যেস করতে গেছিলে? আর কক্‌খনো ওখানে আমার পড়ার ব্যাপারে কিছু জিগ্যেস কোরো না। তোমার কোনো আত্মসম্মান নেই? ভুলভাল লোকেরা চান্স পেয়ে দুকথা শুনিয়ে দেয়।
  • Bhagidaar | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫৮175228
  • "ইউ নো" টা কি ধোনিকে আপনি ই শিখিয়েছেন? কথা শোনা যায় না ওই ইউ নোর চোটে!
  • dd | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫৬175225
  • অ্যাদ্দিনে টের পেলাম।

    আমাদের কুমু আসলে এক কোং এর অধিগিন্নী।

    বাপ্পোরে বাপ্পো।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫৫175222
  • এই নাম উল্লেখ করে বড্ডো ব্যক্তিগত হয়ে যাচ্ছে আলোচনাটা। একটু জেনেরলাইজড থাক
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫৫175223
  • ন্যাড়া ব্রতীনের ম্যাঞ্জার ছিল?
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫৫175224
  • অরন্য দা, কমা টা খেয়াল করে নি।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:৫২175221
  • আর ন্যাড়া দা, যদুপুর ৯৩।

    আমার ম্যানেজার ছিল অনসাইটে। এক দিন আমাকে বলে "Bratin..I can not believe my own ear!!
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১১:৪৯175220
  • কিছুই না জানলেও যদি নেওয়াই যায়, তো বাংলা বা ইতিহাস অনার্সের ছাত্তরদের নেন না ক্যানো আপনারা ? সবই তো কাজ করতে করতে শিখে যাবে সমস্যা কী ? ঃ-০
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ১১:৪৮175219
  • ন্যাড়া :-))
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ১১:৪৭175218
  • তারপরে আমাদের ব্যাচের তুসুক - এটা আমার ক্ষেত্রেও হতে পারত। ইংরিজি তো বলি অ্যাঁ অ্যাঁ করে। মাথার ভেতরে ট্রান্সলেশন চলছে। পরে শিখলাম স্মার্ট দেখানোর জন্যে "অ্যাঁ"-কে "ইউ নো" দিয়ে রিপ্লেস করতে। কে পায় আমাদের!

    তুসুক এল অ্যান্ড টি-র ইন্টারভিউতে এত "ইউ নো" বলল যে ইন্টারভিউয়াররা আর থাকতে না পেরে বলেছিল, "ইয়েস, উই নো। উই আর সিইং ইফ ইউ নো।"

    তুসুকের চাকরি পেতে কী অসুবিধে হয়েছিল?
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:৪৬175217
  • বোধি দা, তোমার জীবনে চাপ কমেছে?
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:৪৩175216
  • আর কথা বলতে পারা টা। মনে আছে রাজাবাজার সায়েন্স কলেজে ইন্টারভিয়ু দিতে আসা বালিগঞ্জ সায়েন্স কলেজের ম্যাথস র একটি ছেলে কে। যে খুব ভালো ইন্টারভিয়ু দিয়েছিল কিন্তু তোতলা ছিল। আমরা রিপোর্টে সেটা উল্লেখ করি। ফাইন্যাল MR রাউন্ডে ছেলে টিকে বাদ দেয়।
  • h | ২২ অক্টোবর ২০১৩ ১১:৪২175214
  • জাস্ট ডিসক্লেমার, আমি হনু তবে কোনো এইচ আর এর হনু নই।
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ১১:৪২175215
  • আমাদের আগের ব্যাচের, নাম ধরা যাক অমুক - মেকানিকাল। তাকে ভোলটাস না কে যেন ক্যাম্পাস ইন্টারভিউতে দরজার মাথার ওপরের ডোর স্টপার কী করে কাজ করে জিগেস করেছিল। অমুক ৪৫ মিনি ধরে হাত-পা নেড়ে বক্তৃতা দিয়ে, কোথায় কটা স্প্রিং, কি করে কাজ করে - সব জলবৎ বুঝিয়ে দিল। ইন্টারভিউয়াররা সোনা মুখে করে ঘাড়-টাড় নেড়ে শুনে শেষে বলল, "দারুণ বুঝিয়েছ। তবে ওটা স্প্রিং লোডেড নয়, মেকানিকালই নয়, হাইড্রলিক।" অমুক স্মার্টলি "থ্যাংক ইউ স্যার" বলে যদ্দিন-বাঁচি-তদ্দিন-শিখি মুখে বেরিয়ে এল।

    অমুকের কী চাকরি পেতে অসুবিধে হয়ছিল?
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১১:৩৯175213
  • একটা ফ্রেশারকে নেওয়ার সময় একটা জিনিসই বোধহয় দেখা সম্ভব যে তার জানার আগ্রহ আছে কি না। নিজের চিন্তাটা ভাষায় প্রকাশ করতে পারে কি না আর র‍্যাশনাল থিঙ্কিং আছে কি না। খুব হাই এন্ড কাজ কম্ম না হলে এতেই মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়।
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ১১:৩৮175212
  • আমার ফোনে দুধের টই এ লেখার জানালা আসছে না, অগত্যা এখানেই!
    সাপ দুধ খায়? একি হিন্দি সিনেমা লব্ধ জ্ঞান?
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ১১:৩৬175211
  • ইন্টারভিউ নিয়ে চাকরি দিলে আমাকে আর জীবনে করে খেতে হত না!
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ১১:৩৪175209
  • বিজ্ঞানী সোসেনকে তো বাচ্চা বললাম বয়েসের কথা ভেবেই।

    তবে প্রাজ্ঞতার কথাই যদি বলেন, নিজের মুখে কী আর বলব, বোঝেনই তো।
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১১:৩৪175210
  • ধোর! সেই লিগেসি! আমাদের সময় ভালো ছিল, এখন সব খাজা। আমরা সব সোনার টুকরো ছিলুম - এখন সব তামা। আর কদ্দিন এসব চলবে বাওয়া!
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:৩৩175208
  • ডিম্যান্ড সাপ্লাই র খেলা টা দেখো।

    আমর যখন ৯৯ এ পাস করি MStat,MTech(CS),MTech(QROR) এবং MSQE মিলে কম বেশী ৮০ জন ছাত্র/ছাত্রী ছিল। TCS এবং CTS কম বেশী ৮০% রিক্রুট করেছিল। তখন হাতে গোনা কটা কোম্পানী আসতো।

    ২০০৬ এ যখন আমরা গেলাম রিক্রুটমেন্টে তখন ৩৩ ছেলে বস্লো TCS র রিটিন টেস্টে ( তখন ও ৮৫-৯০ জন ছাত্র)। আমার খুব অবাক লাগায় দিগন্ত দা কে জিগিয়ে ছিলাম। দিগন্ত দা বললো TCS যেখনে 3-3.25 দেবে সেখানে অ্যানালিটিক্স কোম্পানী রা স্ট্যার্টিং কম /বেশী ৫।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১১:৩২175207
  • সিকি ট্রাক ভর্তি করে লোক নিয়ে তাদের কিন্তু বদিয়ে মাইনে দেয় না - তা দিলে বোধহয় প্রফিট মার্জিন এরম হতো না - আর বেণচে বেশীদিন থাকলে কি করে সে-ও সবাই জানে। ট্রাকভত্তি লোক নেওয়ার মতো বিজনেস করে এটা কৃতিত্বের, কিন্তু তার জন্যে লোক নেওয়াতে দয়া কোথায় বুঝলাম না
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১১:২৭175206
  • এখন আর মনে হয় ট্রাকে করে নেয় না। এইবার যাদপ্পুরে বলেই দিলো যে নর্মাল আইটির জন্যে নেওয়াই হবে না। শুধু EIS গেছিলো, আর আমরা। EIS কোর ইঞ্জিনিয়ারিং-এর লোক নেয়, ওদের কাজটাজ নর্মাল আইটির চেয়ে অনেক আলাদা।

    বা, আউটলুকটা এম্নি হতে পারে যে নর্মাল আইটির জন্যে ছেলেপুলে টেকনো থেকে নেবে, আর যাদপ্পুর ইঃ থেকে স্পেশ্যালাইজড কিছু। সেই খবর রাখি না।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:২৬175204
  • ইয়ে স্যান কোম্পানী গুলো যাতে না উঠে যায় সেটাও দেখতে হবে তো!!!ঃ))
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১১:২৬175205
  • দয়া কেনো হে! ফ্রেশাররা সব জানবে কি করে! কাজ করতে করতেই তো শিখবে। আর, কাজ না পারলে তো একসময় বাদ যাবে...
    আর ইন্টারভিউ অমন হবে কেনো। হবে একটা আলোচনা টাইপের। একটা টপিক নিয়ে আলোচনা চলবে। এক নাগাড়ে প্রশ্নোত্তর - ওভাবে হয় নাকি। আর মনে রাখতে হনে, আজকের দুনিয়ায় জানা আর না-জানার মধ্যে তফাৎ হল - গুগল, কিছুটা সময় এবং জানার ইচ্ছে।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১১:২৫175203
  • বাই দ্য ওয়ে, আরো একটু দয়া করে মাঃ বা উঃমাঃ ফেল ছেলেমেয়েকে নিয়ে নিলেও তো হয়, তারাও হয়তো মোটামুটি একটা জীবন শুরু করার সুযোগ পাচ্ছে না।
  • kumu | ২২ অক্টোবর ২০১৩ ১১:২৪175201
  • কুমু আদৌ হোমরাচোমরা বিজ্ঞানী নয়।সোসেন বয়েসে ছোট হতে পারে কিন্তু প্রাজ্ঞতায় প্রবীণ।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১১:২৪175202
  • Cheick-mate এখন ওভার অল ছত্র দের মানে বেশ খানিক টা খামতি। কোয়ালিটি vs. কোয়ানটিটি র ক্ল্যাসিক্যাল কনফিল্ট।

    তবে তোমরা যে মানের ছেলে খুঁজছো ল্যাবের জন্যে সেটা গড়পড়তা ছেলে দের মানের থেকে অনেক টা উঁচু তে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত