এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ অক্টোবর ২০১৩ ১৮:২০175320
  • ধুর অত চাপ নেবার কী আছে। আমার বাড়ির পরের স্টেশন হল গিয়ে বালী ( বালি) ঃ)
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৮:১৯175319
  • ও, একটা ফীডব্যাক দিয়ে যাই। Oudh 1590-তে গেসলুম। অ্যাম্বিয়েন্সটা বেশ অন্যরকম। দিব্য লাগলো। তবে একটু ছোট, তাই সন্ধ্যের দিকে জায়গা পাওয়া চাপ। দুপুরে যান, বারোটার পর - জায়গাই জায়গা।

    কী খেলুম?

    গলৌটি কাবাব - মন্দ নয় (৩.৫/৫)
    অওয়ধি বিরিয়ানি - বেশ ভালো। সিঁফোর লেখা শক্ত মাংসের মত কিছু দেখলুম না। ফুল হাঁড়িতে দুইজনের খাওয়া হয়ে যায়, এবং হাঁসফাঁসানি হয় না (৩.৭৫/৫)
    (তবে হ্যাংলার বিরিয়ানি আরো ভালো। সেইটা ফোটুক ক্লাবের বিজয়া সম্মিলনীতে আনানো হয়েছিলো)।

    আর খেলুম নেহারি। ভুরু কোঁচকাবেন না, নেহারি ব্রেকফাস্ট আইটেম হলেও আমরা তো আর নবাব নই, কাজেই লিস্টে দেখে লোভ সামলাতে না পেরে লাঞ্চে নেহারি খাওয়ার মত ব্লাসফেমি করে ফেলেছি। বে-এ-এ-এ-শ ভালো। (৪.৫/৫)

    শেষ পাতে কুলপি - তবে কুলপিতে ভাই কেউ র‌্যালিসকে হারাতে পারেনি, পারবেও না। ওভারঅল অওয়ধ ১৫৯০ আমাদের ভালোই লেগেছে। পাঁচে পৌনে চার থেকে চার তো দেওয়াই যায়।
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৭:৫৫175318
  • কী জানি। সিওর নই এখনো যাদপ্পুরে আছেন কিনা। তবে ভিসি হিসেবে দেবেশদা ঠিক পছন্দ হল না। কথাবার্তার দিক থেকে শৌভিক ভট্টাচার্যকে আমার খারাপ লাগেনি। ল্যাবে এসেছিলেন একবার উনি আর অজয় রায়।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১৭:৩৩175317
  • আচ্ছা দেবেশ দাসের কি খবর এখন? JU তে আছেন? উনি কিন্তু VC হিসেবে ভালো হতেন
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৭:৩১175315
  • এবারে হাই চান্স অভিজিত চক্রবর্তী বলে প্রাণীটিকে এনে বসানোর।
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৭:৩১175316
  • সতা নয়, সততা।
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৭:৩০175314
  • শৌভিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে সতার সঙ্গে কাজ করতে দেওয়া হল না বলে উনি পদত্যাগ করলেন।

    ব্রাত্যর সঙ্গে ভালো লেগেছিলো বলে খবর ছিলো।
  • Ekak | ২২ অক্টোবর ২০১৩ ১৭:২৬175313
  • সোসেনের নতুন লেখার লিংক দিননা কেও। নিয়মিত আসিনা বলে পড়াও হয়না কিছু।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৭:১৪175312
  • সেটা শুক্রবারেই হয় তো জানতে পারব। আমার বেশির ভাগ ব্যস্ততা সন্ধ্যের দিকেই হয়। কাল রাত এগারোটায় বাড়ি ফিরেছি।
  • ঐশিক | ২২ অক্টোবর ২০১৩ ১৭:০৮175311
  • সিকিদা শুক্কুরবার সন্ধেবেলা ব্যস্ত থাকবে?
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১৭:০৬175310
  • হানুদা এটাই তো গুরুর স্টাইল দাদা। আপনাকে সবসময় নানা বিষয়ে জ্ঞান দেওয়া হবে। এতে খারাপ লাগার কি আছে - এখানে সবাই বন্ধুত্বপূর্ণ জ্ঞানদাতা। সকলে good at heart. ওটা একটু মৃদু র‍্যাগিং এর মতো - সে-বাবুর খারাপ লাগলো কেন কে জানে,
    দু ভাবে কাউন্টার করা যায় - জ্ঞানটা গায়ে না মেখে আলোচনা চালানো - বা পাল্টা কিছু জ্ঞান দেওয়া। সিম্পল
  • de | ২২ অক্টোবর ২০১৩ ১৭:০১175309
  • লিখবো ঐশিক -- ছবি আপলোডিয়েছি ফেবু আর গুগল্প্লাসে -- লিং দিয়ে দেবো
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৫৯175307
  • আমি অনেক মাথা চুলকে পাতা উল্টেও সেরকম সিরিয়াস কিছু খুঁজে পেলুম না।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৫৯175308
  • আজকের আলোচনা তো পুরোটাই সিকির পোস্টের উত্তরে। সে কোথা থেকে দলবদ্ধ বুলিয়িং পেলেন সেটা তো আদৌ বোঝা গেল না।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৫৩175306
  • ইয়ে, আমিও তো তাইই জানতাম।

    যাক, এদিকে ফরিদা লাদাখ ভ্রমণ করে ফিরেছে। দে-টা যে কোথায় গেল ...
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৪৫175305
  • আপাতত একটা ডিঃ দিই। আমি এই অ্যালগো ইত্যাদি নিয়ে যা বলেছি সবই সিকির ইন্টারভিউয়ের অভিজ্ঞতার কথার ওপরে।
  • ঐশিক | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৪১175304
  • দেদি, লাদাখ নিয়ে লিখবা না, ছবি কোই?
  • de | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৩৭175303
  • আমাকেও -- হাঁক -- একটু হাঁপ নিয়ে বাঁচি!
  • kd | ২২ অক্টোবর ২০১৩ ১৬:৩২175302
  • আমি কাল হিমালয়ে যাচ্ছি, নতুন চশমা লাগবে ৷
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১৬:২৭175301
  • কিকি যদি হিমালয়ের দিকে যায় তাহলে যেন একবার হাঁক দেয়।
  • h | ২২ অক্টোবর ২০১৩ ১৬:২৪175300
  • *অনাগ্রহ না আগ্রহ হবে
  • h | ২২ অক্টোবর ২০১৩ ১৬:২৩175299
  • সে - র খারাপ লেগেছে কিনা জানিনা। আমার একটু লেগেছে। একটা মানুষ সামান্য, অতি সামান্য একটা সাহায্য চেয়েছে, একটা লিটেরালি বাচ্চার জন্য। তাকে জ্ঞান দেওয়ার কোন মানে হয় না।

    যদিও বেশি খারাপ লাগে নি, কারণ কথা গুলো ফেলে দেবার মত না।

    তবে আমার যেটা মনে হয়, একটা ছোটো ছেলে বা মেয়ে র সব কিছু ভুলে যাওয়ার বা বুঝতে না পারার বা শিখতে ইচ্ছে না করার ভুল করার, একই ভুল বার বার করার অধিকার আছে। বিষয় টা তার একটু ইন্টারেস্টিং লেগেছে বলেই না সে একট প্রবলেম সল্ভ করতে আসছে, সেটা তো সব সময়ে ওয়েলকাম। তার একমাত্র কারণ সে ছোটো। ২১-২২ বছর বয়স অব্দি, মানুষ কে শেখা নিয়ে বোর করা উচিত না। অ্যাকচুয়ালি পরেও করা উচিত না, সবার সব কিসু তে ইন্টারেস্ট হয় না, যারা যে সাবজেক্ট ভালোবাসে, তাদের একটা নন-স্পেশালিস্ট এর অনাগ্রহ ওয়েলকাম করা উচিত। শিক্ষাদর্শ একটু টলারেন্ট হলেই ভালো।

    তবে এটাও মনে হয়েছে, এটা রিক্রুটমেন্ট এর বিষয় থেকে কমপ্লিটলি ডিসোসিয়েটেড, সুতরাং বাকি টা ভুল বোঝাবুঝি মাত্র। রাগারাগির কিছু নেই।
  • Kaju | ২২ অক্টোবর ২০১৩ ১৬:১৪175298
  • কিকিদি হিমালয়ে ডিক্রী জারি করছে? বলেন কী? দিল্লীতেও কীসব ডিল করার ইঙ্গিত পাচ্ছি। কুমুদি সাঙ্কেতিক ভাষায় বললেও সব ধরে ফেললুম।
  • /\ | ২২ অক্টোবর ২০১৩ ১৬:০৯175297
  • নাঃ "সে" কে আলাদা ভাবেই জিজ্ঞেস করি। "জ্ঞানদা" বা decoder এর বক্তব্য খারাপ লেগেছে কি? একটু পরিস্কার করে জানালে সুবিধে হয়।
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৫৭175296
  • ইন্টারন্যাশনালের সোজাসুজি বাইরে রাস্তার উল্টোদিকে ঢাকা পার্কিং আছে।
  • kumu | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৫৫175295
  • কিকি কি হিমালয়ের দিক্র যাচ্চ? ডিল্লী হয়ে যাও তবে।
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৫৪175294
  • ডোমেস্টিক থেকে বেরিয়ে ভিতর দিয়ে মনে যে রাস্তাটা ইন্টারন্যাশানালের দিকে যায় সেদিকে আসলে যেখানে লকার রুম বোধায় ছিলো, আসলে দেখতে পাবে। মন্দির ওখানেই। এখন মাঠটা রাস্তা বানিয়ে দিয়েছে। লাস্টবার ওখানে ভলভো গুলোকে দেখেছিলাম। আর জিগালেও বলে দেবে। ট্রলি নিয়েই চলে আসতে পারবে।
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৫০175290
  • ঃ) বাদ গেছিল
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৫০175291
  • ঝিকি :)

    এয়ারেশিয়া কি বালি পর্যন্ত ভলভো চালায়?
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৫০175292
  • কোথায় মন্দির আছে আমি জানি না। ডোমেস্টিক থেকে বেরিয়ে কী করতে হয়? কোনদিকে যেতে হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত