এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৫175351
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৪175348
  • ওফ! দে-কে
  • π | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৪175349
  • কাল এক্জন আরাকু ভ্যালির ব্যাম্বু চিকেনের ছবি দিয়েছেন। বেশ ইন্টারেস্টিং রান্না পদ্ধতি।
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৩175347
  • ইকি! চাগরীই তো চেয়েছিলুম! আমায় সবাই হিমালয়ে পাঠাতে চায় কেন?

    তা অবশ্য হিমালয় মন্দ নয়। বেঙীকে আর দেখা যায় না। সে বোধায় হিমালয়ে সব ব্যবস্তা করে রাখছে, দিন দেখে বেরিয়ে পল্লেই হয়। তো এমন করে যাবো কি, প্রথমে কুমুকে, তারপর স্যানকে ডেকে নিয়ে মাঝামাঝি কোথাও একটা ডেকে দাঁড়াতে বলে একসাথে উঠে যাবো?

    অ বুনু তুই ই ঠিক করে দিস কেমন করে যাবো। হনু মনে হয় আমাদের অবস্থান গুলো বলে দিতে দিল ছোটা করবে না।

    অরন্যদা,
    আমারো আজকাল রাবরি /ড়ি দেখলে মন আনচান করে না। কি দুর্দিন এলো।
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫২175346
  • ব্যাম্বু তো ভালো খাবার। চীনে রেসিপিতে দ্যায়।
  • /\ | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫১175345
  • "সে"-র উত্তরটা চাই। কেউ ব্যক্তিগত ভাবে চেনা থাকলে একটু খোঁচাবেন। বড্ড ডিস্টার্বিং লাগছে। এখনো।
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২১:৪২175344
  • ব্যাথিত বিস্ময়ে আবিস্কার করলাম, বিরিয়ানি খেতে আর ভাল লাগচে না
    কালস্রোতে চলে যায় জীবন, যৌবন, টেস্ট বাডস
  • san | ২২ অক্টোবর ২০১৩ ২১:২৯175342
  • আসলে হয়তো জাহাঙ্গীরী :-)
  • | ২২ অক্টোবর ২০১৩ ২১:২৩175341
  • সুতানুটি জংশন এ মাটন আকবরী না বাবরী কী একটা বানায় জাস্ট গোলা। খেয়ে দেখতে পারো।
  • | ২২ অক্টোবর ২০১৩ ২১:০৯175340
  • আহা কাজ করো এই তো বয়েস। তোমাদের মতোন বয়েসে ... ঃ)
  • নেতাই | ২২ অক্টোবর ২০১৩ ২১:০৮175339
  • হ্যাঁ, তোমরা সব রেস্তোরায় বসে ঢেকুর তোলো। আমি এখনো অফিসে বসে বসে বসের ব্যাম্বু খাচ্ছি।
  • | ২২ অক্টোবর ২০১৩ ২১:০৩175338
  • ব্যাঙ্গালুরে একটা রেঁস্তোয়া র নাম ঢেঁকুর ঃ)
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ২১:০২175337
  • অক্টোবরেই বরফ পড়ছে। ছি ছি।
  • Kaushik Ghosh | ২২ অক্টোবর ২০১৩ ২০:১৪175336
  • jhiki,

    বানানে আমার অবস্থা কঠিন। আন্দাজ মতন যা হোক একটা বসিয়ে নিন। :))

    তবে আমার সাজেশন যদি শোনেন - কষ্ট করে একবার যান, ইস্‌ না চিজ কো ইয়াদ করেঙ্গে।
    শিস মহলের বিরিয়ানি খেয়ে একটু পায়চারি করে উল্টোদিকের দোকান ইন্ডিয়ানে ঢুকবেন। ওখানকার এক প্যাকেট বিরিয়ানি প্যাক করে নিয়ে যাবেন বাড়ির জন্য - ক্লোজ কম্পিটিশন!!
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ২০:০৪175335
  • শিষমহল না শিসমহল?
    যাইহোক শুধু খাওয়ার জন্য খিদিরপুর যাওয়া পোষাবে না, সেই কারণেই আজ অবদি চাঁদনী চকের করিমস এ যাইনি।
    পরের বার হ্যাংলার বিরয়ানি ট্রাই করব।
  • Kaushik Ghosh | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৫৭175334
  • হুমম। শিষ মহলের বেস্ট পার্ট হল ওদের চালটা।
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৫২175332
  • পরের বার কলকাতা গিয়ে শিষমহল। কোনদিন খাই নি।
  • Kaushik Ghosh | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৫২175333
  • খিদিরপুরের শিষ মহলের বিরিয়ানি আমার খাওয়া বেস্ট। হ্যাংলারটা খাইনি কখনও তবে আরসালান, সিরাজ বা চিৎপুরের রয়্যালের চাইতে কিন্তু শিষ মহলকে আগে রাখতেই হবে।
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৪৯175331
  • সাপ নিয়ে মতামতটা কই?
  • a x | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৩১175330
  • ব্যস সাপ থেকে রুটি অবধি আমার বিশেষজ্ঞর মতামত জানানো হয়ে গেছে। আবার যখনই আপনাদের মনে প্রশ্ন জাগবে, আমাকে স্মরণ করবেন, আমি ঠিক অবতীর্ণ হব।
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৩০175329
  • চেক মেট, কোনদিন কোনদেশে সুযোগ পেলে পাকিস্তান এর লাজিজা কোম্পানীর কুলফি/ কুলফা মিক্স এনে বাড়ীতে বানাবেন। তারপর র‌্যালিস এর কুলফি কে র‌্যাঙ্ক দেবেন।
  • a x | ২২ অক্টোবর ২০১৩ ১৯:২৮175328
  • রুটি মাখতে হয় প্রায় ফুটন্ত জল দিয়ে। জল ঢেলে একটা কাঁটা দিয়ে নেড়ে ঐ খুব গরম, জাস্ট হাতে সওয়া অবস্থায় মাখতে হয়। বেলার সময় মিনিমাম শুকনো আটা। পরের দিনও নরম থাকবে।
  • sinfaut | ২২ অক্টোবর ২০১৩ ১৯:০১175327
  • আর, আমার মায়ের বানানোর থেকে ভালো পরোটা বা রুটি কোথাও খাইনি। ১২ ঘন্টা পরেও একইরকম নরম থাকে। তাই লখনৌ পরোটা ভালো হলেও আমি চমৎকৃত হইনি।
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৯:০০175326
  • সাউথ সিটির উল্টোদিকে। তবে বসে খাওয়া যায় না, ডেলিভারি বা টেক অ্যাওয়ে।
  • sinfaut | ২২ অক্টোবর ২০১৩ ১৮:৫৯175325
  • হোয়ার ইজ হ্যাংলা?
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৮:৫৪175324
  • হুঁ, কাবাব এদের বিশেষ কিছু নয়।

    হ্যাংলার বিরিয়ানিকে পাঁচে সওয়া চার অবধি দেওয়া যায়। বেশ হালকা, মাংসটাও নরম। এমনকি আলুটাও বেশ ভালো। শেষবার আরসালানে যা খেয়েছি তাচ্চেয়ে ভালোই। রয়্যাল আর সিরাজে এখনো খাইনি বলে রেটিং দিতে পারছি না।

    তবে যাই বলো বাপু - সামরানের রেসিপিতে বাড়িতে তৈরী বিরিয়ানির আশেপাশে এরা কেউ আসে না। কেউ না। নট ইভেন করিম্‌স।
  • sinfaut | ২২ অক্টোবর ২০১৩ ১৮:৪৯175323
  • এই রবিবার আবার ঔধ ১৫৯০ এ গেছিলাম। এবার খেলামঃ

    কাকোরি কাবাব - ৩.৫
    কলমী কাবাব - ৪
    আফগানী কাবাব - ৩ এর কম
    লখনৌ পরাটা - ৪.৫
    রুমালী রুটি - ৩.৭৫

    এর থেকে ভালো কাবাব লেগেছে কপার চিমনিতে। এটা দুবার গিয়েও একদমই আহামরী লাগলোনা।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১৮:৩৬175322
  • একক, তোমার কী খবর হে? মাঝে মাঝে এসে ২/১ টা পোস্ট করেই আবার উধাও হও। জীবন কি খুব চাপ যুক্ত?
  • | ২২ অক্টোবর ২০১৩ ১৮:২৯175321
  • পুরো টাই পড়লাম। সে বাবু কেন এত রেগে গেলেন বুঝতে পারলুম না। ওনার সেদিনের জিগানো প্রশ্ন টা থেকে কিন্তু এত আলোচনা হয় নি। ওনাকে আরেক বার ঠান্ডা মাথায় পরপর পোস্ট গুলো পড়তে অনুরোধ জানাচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত