এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ২২ অক্টোবর ২০১৩ ২২:৫২175380
  • ঃ)
    হুইস্কির কথায় মনে পড়লো, রোবুদা কই ? শুক্রবার আমার সঙ্গে বকতে বকতে একটা বিপি হাফ একাই নামিয়ে দিল জলটল কিছু না দিয়ে। আমি বিয়ার খেতে খেতে চোখ গোলগোল করে দেখলুম। শেষে আবার বলছিল কম হয়ে গেছে, ফুল নিয়ে নিলেই হত ঃ)
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ২২:৫০175379
  • শুধু তাইই না, এর পরে আবার পুলিশকে ফোনও করল। করে বলল, আমি না অপরাধ করে ফেলেছি। পার্কিং লটে কোনো ক্যামেরা ছিলনা, তা সত্ত্বেও।
  • h | ২২ অক্টোবর ২০১৩ ২২:৪৯175377
  • ধুধু বরপ, একটা ফাঁকা পার্কিং লটে, একটা গাড়ি বেমক্কা আরেকটা গাড়ি কে মৃদু ধাক্কা মারলো, আর সেই ধাক্কা খাওয়া গাড়ির দিকে চেয়ে, ছল ছল নেত্রে, একজন আমেরিকান মানুষ, বার বার মাফ কিজিয়েগার ঢংএ টেরিবলি সরি ইত্যাদি বার বার বলতে লাগলো।

    যা বুঝলাম, এইটেই সভ্যতার শেষ ধাপ। আফটার দিস দ্য ডিলিউজ।
  • rabaahuta | ২২ অক্টোবর ২০১৩ ২২:৪৯175378
  • সিঙ্গল মল্ট বা ব্লেন্ডেড নিয়ে কোন দাবী ছিলনা?

    অরণ্যদা, আমেরিকান বিরিয়ানি ভালো না লাগাটা এমন কিছু খারাপ ব্যাপার না।

    ত্রিপুরায় বাঁশের ভেতর স্টিমড শুঁটকির নাম গোদক। উপজাতি ট্র্যাডিশন, খেতে ভালোই। তবে বাঙালী শুঁটকিরসিকরা পছন্দ নাও করতে পারে, থাই রান্নার কাছাকাছি বরং।
  • h | ২২ অক্টোবর ২০১৩ ২২:৪৬175376
  • যাক তবু শুধু দিন কে ন্যাতানো বলেছে, বিগত যৌবন কে বলে নি, অরণ্য দার লজ্জা পাওয়ার আর কোনো কারণ রইলো না ঃ-))
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ২২:৪৪175375
  • আরে আমার গাড়ি পার্কিং লটে একাকী বসে ছিল। তাতে কেউ বাস করছিল না। :)
  • h | ২২ অক্টোবর ২০১৩ ২২:৪১175373
  • স্চ, তাতে আপত্তি নেই, শুধু একটা বাচ্চা ইনভল্ভড বলে খারাপ লেগেছে।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ২২:৪১175374
  • সদা তো আসলটাই লিখলনা।
    খিচুড়ির সঙ্গে নরম ওমলেট আর কড়কড়ে করে শুকনো লংকা ভাজা সঙ্গে তিনরকম আচার।
  • শ্রী সদা | ২২ অক্টোবর ২০১৩ ২২:৩৭175372
  • ঋজুদার গল্প লেখার একটা অ্যালগো আছে তো। ভদ্রলোক সেটা ফলো করেই বোধয় হাজারখানেক নামিয়ে দিয়েছেন অ্যাদ্দিনে। যে কোনো দু-তিনটে কষ্ট করে পড়ে নিলেই অব্শ্য বাকিগুলো পড়া হয়ে যায়, সেটা একটা ভালো দিক।
    হেভি হাই ফাই উচ্চশিক্ষিত উচ্চ মধ্যবিত্ত লোকজন সব। লং ড্রাইভ, গ্র্যান্ড হোটেল, গল্ফ ক্লাব, খানদানি বন্দুকের দোকান, বাংলা মিডিয়াম মধ্যবিত্ত আতাক্যালানে ভটকাইকে নিয়ে কিছু খিল্লি আর ম্যানার্স শেখানো, এক গাদা পাখি আর গাছের নাম মোটামুটি সব গল্পে ঘুরিয়ে ফিরিয়ে, গ্রামের লোকজন মানে আইদার হেভী বড়লোক রহিস বংশের লোকজন নয়তো লেংটি পরা আদিবাসী, ওরে রুদ্র এই হল তোর দেশ - এদের কথা ভাবিস - তবে মনে রাখিস আমার হুইস্কিটা কিন্তু স্কচই চাই .............
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ২২:৩৫175371
  • ধুর। গিয়ে দেখি, কেউ কোত্থাও নেই, গাড়িতে আঁচড় অবধি নেই। যিনি মেরেছেন, তিনি খুব সৎ, তাই নিজেই পুলিশকে রিপোর্ট করেছেন। করে বাড়ি চলে গেছেন। এদিকে পুলিশ এসে আমার সঙ্গে হুজ্জুতি করছে। না বললে আমি টেরই পেতাম না, ইনসিওরেন্স ক্লেম তো দূরের কথা। ফালতু এক মাইল হাঁটালো বরফের মধ্যে।
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ২২:২৯175370
  • যাব্বাবা ঈশানের গাড়ীতে ধাক্কা দিলো আর সেটা অন্য কেউ বল্লো। বুঝলাম না। আশা করি তাতে মিঠুরা ছিলো না। বা থাকলেও ঠিক আছে।
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২২:২৬175369
  • যাঃ, ব্যাড নিউজ ঈশেন
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ২২:২৫175368
  • আমাদের গাইডে(ঝিকি জানবে) বাঁশের ভিতর ভাত রান্না করতে হত। ঐরকম দুটো গাঁটের দিকে কেটে নিয়ে মাথা থেকে একটা ফালি কেটে নিতে হত। তারপর চাল, জল দিয়ে হাঁড়ির ঢাকার মত সেটাকে আটকে ভাত রাঁধতে হত। আর ডিম গুলোকে মাটি মাখিয়ে ছুঁচ দিতে একটা ছোট্ট ফুটো করে উনুনের ভিতর ঠেলে ফেলে দেওয়া হত। টম্যাটো দের পুড়িয়ে মেখে চাটনি করা হত। জঙ্গলে থাকার ট্রেনিং হিসেবে। আমি এগুলো করিনি তাও পাস করেছিলুম। কি করে মনে পরছে না। এমনকি প্রথম সোপানের রান্নাও আমার সঙ্গে যে ছেলেটা ছিলো, ঐ করলো আমি হাত পোড়ালাম বলে। আমি কেবল খেয়েছিলুম।
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২২:২৪175367
  • বুগু-র একটা নতুন ঋজু-দা দেখে নস্টালজি বশতঃ কিনে ফেললাম, 'টুটিলাওয়ার টাঁড়ে'। কি অসম্ভব রিপিটিশন, বাপরে বাপ। অবশ্য আশি বছর বয়সে লিখছেন এখনও, সেটা ভাল
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ২২:২৩175366
  • উফ। এদিকে বরফের মাঝখানে আমাকে খবর দেওয়া হল আমার গাড়িতে কেউ নাকি ধাক্কা মেরেছে, পুলিশ এসেছে।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ২২:১৭175365
  • সেতো বুদ্ধদেব গুহও লিখেছে, শিকার করে টরে মাংসে মশলা মাখিয়ে সোজা বাঁশের কোঁড়ে ঢুকিয়ে দুদিক আটকে রোস্ট করা হত। একসময় পট করে বাঁশ ফেটে যেত, ব্যস মাংস তৈরি।
  • | ২২ অক্টোবর ২০১৩ ২২:১৪175363
  • কাকে ধরবো প্রিয়া না স্মিতা? ঃ)
  • a x | ২২ অক্টোবর ২০১৩ ২২:১৪175364
  • আসামে বাঁশের ভেতর পুরে মাটির তলায় ঢুকিয়ে একটা রান্না হয়, ফার্মেন্টেড বেসিকালি। আর বাঁশের কৌটোয় দই ইত্যাদিও রাখা বেশ কমন।
  • Atoz | ২২ অক্টোবর ২০১৩ ২২:১২175362
  • দ,
    মস্তক খারাপ নাকি? আসল নাম কেউ বলে? যাহা প্রিয়া তাহাই স্মিতা-- ধরিয়া লইতে হইবে। ঃ-)
    এটুজেড নামটা কি সুবিধার না? তাইলে প্রত্নতাত্ত্বিক নামটা নাহয় নাই আসলো!
    ঃ-)
  • | ২২ অক্টোবর ২০১৩ ২২:০৫175359
  • উহা বোধহয় আশি!!ঃ))
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২২:০৫175360
  • বিরিয়ানি-র তো কোন ফিক্সড জেন্ডার নাই, গে ছেলেরা প্রিয়্তম ডাকবে
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ২২:০৪175358
  • নিম্নসীমা উনিশ বছর আগেই পেরিয়েছি হে বালক।
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ২২:০৩175356
  • সেরেছে! আমি প্রথমে অরন্যদা প্রিয়তমা বলে ভাটে কারে ডাকছে বুঝতে পাচ্ছিলুম্না। পরে বুঝলুম বিরিয়ানিকে বলছে। এদিকে কেউ ঝাঁপিয়ে এখন বিরিয়ানিকে পুরুষ প্রমান করে দিতে চাইলেই একটা মিনিময় হয়। বড় ন্যাতানো দিন।ঃ(
  • | ২২ অক্টোবর ২০১৩ ২২:০৩175357
  • কিকি, ভীমরতি হবার জন্যে একটা বয়েসে র নিম্নসীমা আছে।ঃ)
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২২:০০175355
  • প্রিয়তমা এই বিরিয়ানি-র জন্য নিউ ইয়র্কের অসহ্য ট্রাফিক তাচ্ছিল্য করে জ্যাকসন হাইটস গেছি কত..
    কাবাব-প্রীতি টা এখনও টিকে আছে, তাও আর কদিন
  • | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৯175354
  • ওমনাথ ছেড়ে দাও না বাপু।

    তোমার জন্যে লিস্টি টা বানাচ্ছি।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৬175352
  • ব্যাম্বুশুট দিয়ে খুব ভালো একটা কুর্গি রান্নাও হয়।
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৬175353
  • আজকাল আমি কি বলি নিজেই বুঝতে পারিনা। আবার অন্য কেউ সে কথা বল্লে রেগে যাই। একেই কি ভীমরতি বলে?
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৫175350
  • একি, অরণ্য-ও... আমিও বিরিয়ানিতে উৎসাহ হারিয়েছি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত