এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৫৮175440
  • ও ও ওহ বলা হয় নি, কাল টইয়ের সৌজন্যে মা নিষাদ শোনা হলো। অনেক অনেক থ্যাংকু, যে যে অধিকারী থ্যাংকুগুলো নিয়ে নেবেন প্লীজ।

    কাল থেকে আওড়াচ্ছি, "অতই সহজ আমাদের মেরে ফেলা?/ আমাদের পায়ের রাত্রিচক্র ঘোরে/ আমরা এসেছি মহাভারতের পর/আমরা এসেছি দেশকাল পার করে।" অপূর্ব!!!!!
  • a x | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৫৬175438
  • শুঁয়োপোকার কিলবিলি! আমার বন্ধুর তোলা।

  • Atoz | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৫৬175439
  • আরে এই বুড়ো বাঘ আর বুড়ো শিকারী নিয়ে এক প্রস্থ বেশ কিছুদিন আগেই হয়ে গেছে গুর্চতে। তখন ডিডি খুবই আবেগাপ্লুত হয়ে তাঁর যৌবনে পড়া ঐ বুড়ো বাঘ বুড়ো শিকারী বলছিলেন।
    সেই তালে আমারও পড়া হয়ে গেল এক সহৃদয় বন্ধু পাঠালেন বলে। কাহিনিটার নাম "অন্য শিকার"।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৫২175436
  • একবার জয় গোস্বামীর একখান কবিতা নিয়ে আমরা তক্কো করছিলাম তখনও বোধিদা এভাবেই ক্যানট বিলিভ বলেছিল :-)
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৫২175437
  • বাংলায় জঙ্গল নিয়ে তো তেমন কেউ লিখলেন না - বিভূতিভূষণ, বু গু, শিবশংকর মিত্র - এই কটা নাম মনে আসছে
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪৯175435
  • কাব্লি-দা শীতকালে এ মুলুকে আসচেন, ক্ষী ক্ষান্ড। খুব-ই ভাল খবর যদিও, জ্যাক ডানিয়েল সহ আড্ডার অপেক্ষায় রইলাম।

    একক, বুঝলাম। আমি-ও পড়েছি বছর তিরিশ আগে, তখন ভাল লেগেছিল এটা মনে আছে,
    বিশ্ব সাহিত্যের সাথে তুলনা করে অবশ্য লাভ নেই, তুলনা করতে হবে অন্য বাংলা বই-য়ের সাথে
  • san | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪৭175434
  • অরণ্যদারও এখন পড়লে বেশ খারাপ লাগবে।
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪৪175432
  • "খেলা যখন" বেশ অনেস্ট লেখা। তাছাড়া তখনকার উচ্চবিত্ত সমাজ, কলকাতা এসবের একটা খন্ড ছবি পাওয়া যায়।
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪৪175433
  • ঐ ন্যাকা চারটে-কে ক্লাসিক ধরা হত, আমাদের কৈশোরে
  • Ekak | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪৩175429
  • অরণ্য
    ফিকশন হিসেবে ? না, লাগেনি। অমন ঘ্যানঘেনে নবেল বিস্বোবাজারের ফুটপাতে ঢেলে বিক্কিরি হয়। আর যদি প্রকৃতি বন্ননা বলেন তারজন্যে ফাউহিসেবে নবেল পড়া বেকার চাপ। ওই ভালুমার তো মারোমার। বুদ্ধবাবু ওখানে গেছেন, থেকেছেন অনেকদিন। বইমেলায় আমাদের মুখে শুনে পুরনো গপ্প উ করেছিলেন কিছু। ভাল্লাগে। জঙ্গল ভালোবাসি তাই জংলি কথা কেও বললে, মনমোহনের জিরে দেওয়া মুগডাল ভাজার স্বাদ দুই প্রজন্ম মুখোমুখি শেয়ার কল্লে হেব্বি মস্তি হয়।
    কিন্তু হাত পা যদ্দিন চলছে আনবাড়ি যাব, চটি পড়ব কেনে ? :)
  • kd | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪৩175430
  • আমার বাড়ি তো কয়েক বছর ধরে পুরো খালি পড়েছিলো, আর বাড়ির পেছনে ইয়ার্ডে যাওয়ার স্লাইডিং দরজায় লক করার কোনো সিস্টেমই ছিলো না ৷

    অরন্য, লেক্সিংটন অ্যভে "চাটখারা" বলে একটা খাবার জায়গা আছে, বেসিকালি ট্যাক্সিড্রাইভারদের ঠেক ৷ ওখানকার বিরিয়ানি একবার টেস্ট করে দেখো ৷

    আর একটা কথা, আমি (আশা করি) ১৭ই নভেম্বর তোমাদের পাড়ায় পৌঁছচ্ছি - কিছু নিয়ে যেতে হ'লে জানিও, ব্যাগে অনেক জায়গা ৷
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪৩175431
  • কোয়েলের কাছে ইঃ আমারও অবশ্য ছোটবেলায় পড়া, এখন হয়ত আর ভাল লাগবে না
  • শ্রী সদা | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪২175427
  • কোয়েলের কাছে, একটু উষ্ণতার জন্য - দুটোই আমার অত্যন্ত প্রিয় লেখা। একটু উষ্ণতার জন্য-র শেষটার জন্যেই বারবার পড়ি।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪২175428
  • বনজ্যোৎস্নায়, সবুজ অন্ধকারে হবে আসলে
  • san | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪১175425
  • অরণ্যদার বলা চারটেই প্রভূত ন্যাকা।
  • rabaahuta | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৪১175426
  • ঐ জন্যেই তো বলছিলাম পৃথিবীর মধ্যে দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার ব্যাপারটা করতে হবে। পেন্ডুলাম কেসটাকে আটকানোর কিছু রাস্তা ভেবে বের করতে না পারলে আমেরিকা যেতে তো সময় লাগবেই।

    আর ঋভুর শ্রাবণ। এটা আমার কাছে একটা স্মরণীয় পড়া, আগেও এটা নিয়ে কিসব কথা হয়েছিল। আর রূআহা, গুগুনোগুম্বারের দেশে - ভালো, ওগুলো জীবন বিজ্ঞান টাইপ না। আর বিশেষ কিছু পড়িনি, দুচারলাইন পড়ে পোষায়নি, মানে ছোটবেলায় কোয়েলের কাছে মাধুকরী এইসব তো পড়েছি বটেই, তখন খুব ভালোও লেগেছিল, কিন্তু এখন আর কিছুই মনে নেই। শুধু চরিত্রদের অদ্ভুত টাইপের নাম হতো সেটা মনে আছে।
  • kk | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩৭175424
  • বনজ্যোৎস্নার নিবিড় অন্ধকারে নয়, সবুজ অন্ধকারে।

    আর,ঋভুর শ্রাবণের পাগলি মেয়ের নাম ছিলো বুলবুলি।
  • π | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩৫175421
  • হ্যাঁ, কুমুদি লিখো। ঐ ডিজাইনার ডিম এর প্রভাব নিয়ে বড় করে আর কোন হিউম্যান এক্সপেরিমেন্টাল স্টাডি হল না কেন আর ঐ নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটা নিয়ে জানতে চাই।
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩৫175422
  • তবে কোন রকম খুঁতখুঁতুনি ছাড়াই পড়লাম "বাঙলার ডাকাত"।
  • শঙ্খ | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩৫175423
  • কোথায় বেশি সময় লাগে? ভালো করে চারটে সিনেমাও দেখা যায়্না।
    তবে এয়ারপোর্টে বসে থাকা বেশ ঝকমারি। কাঁহাতক আর এক চোখে কেবিন লাগেজ, আরেক চোখে ভালো ভালো লোকজন দেখা যায়?

    খুব সম্ভবতঃ এই কারণেই লোকজন দিনকে দিন ভেগান হয়ে যাচ্ছে। তৃণভোজী প্রাণীদের দুদিকে চোখ থাকে। মাংসাশীদের শুধু সামনে।
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩৪175420
  • কোজাগর, কোয়েলের কাছে, খেলা যখন, একটু উষ্ণতার জন্য - এককের এগুলো ভাল লাগে নি?
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩১175419
  • একটু যে কোথায় খুঁত্খুঁতুনি ছাড়া বুদ্ধদেব গুহ, প্রতিভা বসু, আশুতোষ মুখুজ্জে, প্রফুল্ল রায়, নিমাই ভটচাজ পড়ব - তা নয়। এই গুরুর আঁতেলের দল এসে" কান্ট বিলিভ"-টিলিভ বলতে শুরু করবে। পামুক পড়ুন, কেউ কিচ্ছু বলবে না। তবে কলকাতা শহরে কটা লোক পামুকের নাম জানে সেটা এই জনগণতান্ত্রিক আঁতেলদের থেকে জেনে নেবেন।
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩০175416
  • ওনার তিনবার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছিল সিমলিপাল জঙ্গলের মশার কামড়ে, তারপর স্মৃতি খুব দুর্বল হয়ে গেছে
    তবে লেখায় পুনরাবৃত্তি বহু দিন থেকেই
  • Ekak | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩০175417
  • বন জ্যোত্স্নার নিবিড় অন্ধকারে ( ২ খন্ড ) বাদে বাকি সব অখাদ্য লেগেছে। দু একটি গপ্প জাস্ট চলে যায়। খুব ভালো ত্র্যভেলোগ লিখতেন কিন্তু বেশ বাজে ফিকশন আর্টিস্ট ।
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৩০175418
  • ভাগ্যিস অস্ট্রেলিয়া হয়ে আসার উপদেশ দাওনি, মাসীমা এখনও বাড়ি ঢুকতে দেন বোধহয়?
  • h | ২২ অক্টোবর ২০১৩ ২৩:২৮175415
  • ইউরোপ আর জাপান হয়ে যায় বলে এতো বেশি সময় লাগে, আমার এক মাসি মেয়ের কাছে নিয়মিত ইস্ট কোস্টে জান, কোথায় সেটা অতটা ইম্পর্টান্ট না, কিন্তু উনি ইউরোপ হয়ে যান। আমার মনে হয় চীন,রাশা এই সব হয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হবে, হবে না, উনি তো মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন।
  • h | ২২ অক্টোবর ২০১৩ ২৩:২৬175411
  • ক্যানট বিলিভ এতো লোক বুদ্ধদেব গুহ পড়েছে, জাস্ট কিউরিয়াস, এটা কি সবটাই আনন্দমেলা মারফৎ না আলাদা বই কিনে।

    আর এটা কতটা সত্যি যে বুদ্ধ দেব গুহ, বুদ্ধদেব ভট্টাচার‌্য র সমর্থক হওয়ার পর থেকে বেশি বাজে লিখেছেন ;-) ?
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ২৩:২৬175412
  • না, এটা ঐ বুড়ো শিকারীর জবানি-তে লেখা, ঋজু-দা প্রায় সবগুলো-ই আছে আমার, পরে দেখে নেব
    বাজা তোরা, রাজা যায়-টাও ভাল, ওটার একটা ইংরিজি অনুবাদও আছে
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ২৩:২৬175413
  • লিখলাম বাংলা পোস্ট হল ইংরিজিতে। ঘোর কলি। কবে যে বাংলা বলব আর মুখ থেকে ইংরিজি বেরবে? ট্রান্সলেশনের ঝামেলা থেকে বাঁচি।
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ২৩:২৬175414
  • হনু রেটোরিকাল প্রশ্ন করে কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত