এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৫২175648
  • নাঁতেল শব্দটা ডিকশনারিতে ঢুকে গেল। ঃ)
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৫২175649
  • ৯-১১ র প্রথম পোস্ট কুপ্রীত আর সেকেন পোস্ট ডিডিদাকে।
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৫২175650
  • বুগু ২০০৫-এ 'সম' বলে তার একটা রিসেন্ট উপন্যাস সই করে আমায় দিয়েছিলেন, বিশাল কলেবর বই, দাম নেন নি। কৃতজ্ঞতা বশতঃ আমি সেটা পড়ার সময় ভুলভ্রান্তি-র নোট রাখছিলাম, কোথায় চরিত্রের নাম পাল্টে যাচ্ছে ক পাতা পর, এক-ই কথার পুনরাবৃত্তি ইঃ - বিশাল একটা লিস্টি হয়েছিল, শতাধিক পয়েন্ট।
    সেটা ওনাকে পাঠিয়েও ছিলাম, কোনও উৎসাহ দেখালেন না
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৫১175646
  • ঃ-))))))
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৫১175647
  • অথচ সাইম্যবাদী সরকার ছেলো। ;-)
  • dd | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৫০175644
  • আমার এক মাসতুতো দাদা অত্যন্ত আগ্রাসী ভাবে অ্যান্টি আঁতেল। কালেজ বেলা পর্যন্ত্য রূপকথা পড়তো। বাড়ীর লোকে হাঁউ মাউ করলে (ঐ দ্যাক্কো,ঐ দ্যাক্কোঃ, বাবলু আবার রুপকথা পড়ছে,এ মা), সে ছাতে উঠে লুকিয়ে লুকিয়ে প্ড়তো। তার বালিশের নীচে,সুটকেসের মধ্যে,টেক্স্ট বুকের পিছনে লুকানো থাকতো সেসব রুপকথা।

    উনি শাম্মী কাপুরের সিনেমা, ভালো লাগলেই একটানা উনিশ কুরিবার দেখে নিতেন। বাজে লাগলে সাত আটবার মাত্রো। রবীন্দ্রসংগীত বা কালোয়াতি গান শোনা তো দুরের কথা, কেউ গুন গুন করলেই বাস্তবিক রেগে যেতেন।

    বহুদিন আম্রিগাবাসী। পামুক তো দুরের কথা পেমেন মিত্তিরের নাম না শুনেই কাটিয়ে দিলেন সারা জীবন।

    তবে এঁয়ারা সব বনেদী নাতেঁল। এখনকার দিনের মতন ছিঁচকে নাঁতেল নয় যে গুচর পাতায় খুব হামবড়া ভাব দেখিয়ে লুকিয়ে লুকিয়ে বাখ, বেটোফেন শুনে আসেন।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৫০175645
  • যাক, সবার ছোটবেলাও নয় সমান। ঃ)
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৯175643
  • হ্যা আমিও স্রেফ বই পড়েই ঘোরার সাধ মিটিয়েছি ইলেভেন অবধি। অবশ্য এই করে মহাকাশ অবধি ঘুরে নেওয়া ছিলো।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৭175642
  • মোটাদা, ভল্টুদা এঁয়ারা যুগোত্তীর্ণ হতে পারেন নাই।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৬175639
  • হ্যাঁ যত আঁতেলরা অনাঁতেল সাজবেন তারপরে গুটি গুটি স্বমূর্তিতে ফেরত আসবেন ;-)
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৬175640
  • এইটা বোধায় গুগল করে জানা যাবে না, মোটা-দা, ভল্টু-দা এতই সাব অল্টার্ণ, নন-আঁতেল - অন্তর্জাল জগতে আসে নাই
    ওকে ন্যাড়া, বেট রইল
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৬175641
  • আমি কোথাও ঘুরতে যাইনি কোনদিন ছোটবেলায়। ভাগ্গিস বই পত্র ছিল। তা-ও ওই ছোট্ট লাইব্রেরি তে আর কটাই বা বই!
    না:, আমি বুগু কাকাবাবু ফেলুদা, সবার কাছে আমাকে ঘোরানোর জন্য কৃতজ্ঞ।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৪175638
  • পেমেন মিত্তির ভালো লাগত না, এখন কেমন লাগবে জানি না।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৩175635
  • বাপস, ন্যাড়াদা পুরো রেসিডেন্ট পরশুরাম। আঁতেলরা কোথায় মুখ লুকোবে বুঝে উঠতে পারছে না।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৩175636
  • পরাশর বর্মা কোনগুলো? নামটাই প্রথম শুনলাম মনে হচ্ছে।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪৩175637
  • না, অরণ্য, মা-কি-কসম, ম্যুনিখে ভল্টুদা। ম্যুনিখ বানানটাও এইই ছিল। পষ্ট মনে আছে।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪১175631
  • প্রেমেন মিত্তির
  • lcm | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪১175632
  • পেমেন মিত্তির - হাই ফান্ডা
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪১175633
  • প্রেমেন মিত্তির
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৪০175630
  • আমিও পাড়ার সুকান্ত পাঠাগার থেকে নিয়ে বই পড়্তাম। সপ্তাহে দু বার, কখনও তিনবারও যেতাম।
    বেড়াতে প্রচুর গেছি, তবে স্কাউট-গাইড ক্যাম্প বেশী। বাবা মা সাথে বারকয়েক পুরী, শুশুনিয়া, তারাপীঠ ইত্যাদি।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৯175627
  • অর্পণ তো আঁতেল। পরাশর বর্মা পড়বে না কেন! ঝামা ইস লিয়ে ঘষা কে মেরে জ্যায়সা নন-আঁতেলভি আঁতেল লোগোকা পরাশর বর্মা পড় লিয়া হ্যায়।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৯175628
  • ন্যাড়াদা এখানে অনাঁতেলদের রিপ্রেসেন্ট করছে বলে দাবি। বলা বাহুল্য, ন্যাড়াদারই দাবি। সেই হিসেবে বড়ো তীর। ;-)
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৯175629
  • মিউনিখে মোটাদা, আর কঙ্গোর জঙ্গলে ভল্টুদা
    পরাশর বর্মা যেন কার লেখা ছিল?
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৮175624
  • পরাশর বর্মা শুধু আঁতেলরা পড়ত মুহাহাহা
  • lcm | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৮175625
  • ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৮175626
  • পরাশর বর্মা তো আম্মো পড়েছি! এতে এমন কী তীর মারল ন্যাড়াদা!
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৭175621
  • অরণ্যদা,
    পরাশর বর্মা সমগ্র বেরিয়েছে কয়েক বছর আগে। দেখতে পারো।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৭175622
  • সেরার সেরা দাদা ঘনাদা। বড় হয়ে বুঝেছি।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৭175623
  • ম্যুনিখে ভল্টুদা -তাতেও ছিলাম। কী কান্ড!

    তবে পরাশর বর্মা বলে বহু রেসিডেন্ট আঁতেলের মুখে ঝামা ঘষে দিয়েছি। তুম ডল ডালমে চলতা হো তো ম্যায় পাতা পাতামে। মুহাহাহাহা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত