এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:৩২17580
  • না, ঐ বাড়ির গল্পগুলো নিয়ে একটা টই খুলবো। একগাদা গল্প জমে আছে। আগুন লাগা, দেশোয়ালি ভায়ের বিপজ্জনক প্রেম, রোমানিয়ান সুন্দরীদের চেলো ও ভায়োলিন, মধ্যযামিনীতে ঈষৎ টালমাটাল অবস্থায় রাশান সুন্দরীর নক নক, ক্ষি নেই তাতে।
  • a x | ২০ জুন ২০১২ ২৩:৩০17579
  • বিজি বোধহয় আমাকে কলকাতার চেয়েও বেশি জানে। অথচ প্রথম যেদিন ঐ শহরে পৌঁছেছিলাম, ভেবেছিলাম এ কোন অজ-পাড়াগাঁয়ে এসে পড়লুম, এই নাকি আম্রিকা! কোনোরকম কালচার শক ছাড়াই আমার আম্রিকাতে থাকার শুরু। শুধু এয়ার্পোর্টে নেমে যখন দেখলাম একটি ইথিওপিয়ান ছেলে আমাকে রিসিভ করতে এসেছে, মনে হয়েছিল পৃথিবীটা একমুহূর্তে একেবারে ছোট হয়ে গেল। সেই একম (ইথিওপিয়ানদের নাম গুলো কেমন নরম নরম হয়)-এর সাথে বহুবছর বাদে আবার এই শহরেই হঠাৎ দেখা, কি অদ্ভূত!
  • প্পন | ২০ জুন ২০১২ ২৩:২৯17575
  • মানে দরজায় চাবি ঝুলিয়ে দরজা বন্ধ করে দেওয়া। হাতভর্তি মালপত্র থাকলে আরো বেশি হয় ব্যপারটা।
  • hu | ২০ জুন ২০১২ ২৩:২৯17576
  • বাহ! দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়া তাহলে গুরুচরিত্র।
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:২৯17577
  • পরে আমি আরো একটা ইন্টীরেস্টিং বাড়িতে থাকতাম। সেখানে শুধু নিজের ঘরটা প্রাইভেট, রান্নাঘর আর বাথরুম শেয়ার্ড। মান্ধাতার আমলের বাড়ি, একশো চল্লিশ টাকা ভাড়া নিত। এসি ছিলোনা (তাতেই ক্ষিই বা আসে যায়), একটু ভাঙাচোরা। কিন্তু ইউনির, ইস্পেশালি আমার ল্যাবের থেকে হেব্বি কাছে ছিলো। একতলায় থাকতাম, একদিন দেখি এক কোনা দিয়ে জল পড়ছে। তারপর মেইন্টেনেন্সের লোক এসে বালতি পেতে গেল একটা।
  • প্পন | ২০ জুন ২০১২ ২৩:২৯17578
  • আম্মো করেছি এবং এখনো করে থাকি।
  • hu | ২০ জুন ২০১২ ২৩:২৮17573
  • আরে সে তো আমি এখনও করে থাকি। চাদরমুড়ি দিয়ে আরাম করে গল্পের বই পড়ছি হঠাত দরজায় ধাক্কা। ভাবছি এত রাতে দরজা ধাক্কায় কে! খুলে দেখি পাশের অ্যাপার্টমেন্টের মহিলা। তাঁর হাতে আমার চাবি। দরজায় ঝুলছিল ঃ-(
  • aka | ২০ জুন ২০১২ ২৩:২৮17574
  • এই দরজায় চাবি ঝুলিয়ে ঘুমিয়ে পড়া এ আমিও করেছি। বোস্টন আর ক্যালিফোর্নিয়াতে সিকিওরড অ্যাপার্টমেন্ট। কিন্তু এখানে ঠিক অমন না, কিছুই হয় নি। বেশিরভাগ ইউনিভার্সিটি চত্ত্বরই বেশ ভালো। কিন্তু আমেরিকার সব জায়গা এমন না। এলএসইউ পার্টিকুলারলি খুব আনসেফ ইউনিভার্সিটি।
  • একক | ২০ জুন ২০১২ ২৩:২৭17572
  • coffee র দোকানে শুকনো বকুল রেখে দেখলে হয় . একটু টিউন ডাউন করে .
  • pi | ২০ জুন ২০১২ ২৩:২৫17571
  • ঃ)
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:২৪17570
  • অক্ষ, এরম আমি দুই জায়গাতেই করেছি। এমনিতেও, আমাদের চাবিটা দরজার সামনেই পাপোষের নিচে থাকতো। কতদিন এসে দেখেছি লোকজন ভর্তি ঘরে। ঃ-)
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:২৩17569
  • পাই, ঠিক। ওরা যখন এলো তখন তো অন্য লেভেল। মায়ার্সে হয়ত রাত নটা নাগাদ বাজার করতে নিয়ে গেলাম। সপ্তর্ষী বল্লো, মনটা বড়ো লুচি লুচি করছে। ব্যস, ফিরে ঐ রাতে লুচি মাংস খাওয়া হলো।তারপর লেটনাইট ভাট। ভাবা যায়না।
  • প্পন | ২০ জুন ২০১২ ২৩:২২17568
  • আমাদের দোকানে খুল্লারবালি চা পাওয়া যায়। আসাম লার্জ কুড়ি আর দার্জিলিং তিরিশ। মাটির ভাঁড়ে করে দেয়। আহ, কী আরাম।
  • a x | ২০ জুন ২০১২ ২৩:২১17567
  • আরে আমি কতদিন রাতবিরেতে ল্যাব থেকে ফিরে সোজা ঘুমিয়ে পড়েছি, সকালে উঠে আর চাবি খুঁজে পাইনা, দরজা খুলে দেখ, চাবি সারারাত ধরে দরজায় ঝুলেছে। দরজা একেবারে রাস্তার ওপরেই প্রায়।
  • প্পন | ২০ জুন ২০১২ ২৩:২০17564
  • যাস্লা, হুঁকা কি দোষ করল? হুঁকার মধ্যে এক্সোটিক একটা ব্যপার আছে। মিডলইস্টের রঙবেরঙের হুঁকো।

    আর কফির দোকানে বেলফুল একদম না। কফির গন্ধ চাপা পড়ে যাবে।
  • ব্রতীন | ২০ জুন ২০১২ ২৩:২০17565
  • ইয়ে, বেলফুল তো খোঁপা তেই ভালো।
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:২০17566
  • মাইরি অত বরফ এর আগে আর কোথাও দেখিনি। লোকে ধপাধপ আছাড় খেতো, হাত পা ভাঙতো। আমার অবিশ্যি খুব ভালো লাগতো। মায়াবী, ছবির মত সব।
  • pi | ২০ জুন ২০১২ ২৩:১৯17562
  • না, বেল না। জুঁই। জুঁই নেহাত না পেলে বেল।
  • pi | ২০ জুন ২০১২ ২৩:১৯17563
  • মধু-সপ্তর্ষিরাও ওখানেই ছিল না ?
  • a x | ২০ জুন ২০১২ ২৩:১৮17561
  • না, হুঁকা থাকবেনা। x-| এরপর বলবে, রেকাবে বেলফুল থাকবেনা? তারপর...
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:১৭17560
  • প্রায় হোস্টেলের মত করে থাকতাম আমরা। দরজায় তালা পড়তোনা, আক্ষরিক অর্থেই অবারিত দ্বার। ফোর্থ স্ট্রিট আর সেকেন্ড স্ট্রিট জুড়ে গোটা দিনেক বাঙালি আড্ডাখানা। একবার একটা ঝরঝরে গাড়িতে আটজন গুঁতোগুঁতি করে কাছেই একটা হারবারে গেছিলাম। ফ্রিওয়েতে আসেপাশের গাড়ি থেকে হাঁ করে দেখছিলো। নষ্ট লজিক বড়োই খারাপ।
  • pi | ২০ জুন ২০১২ ২৩:১৫17559
  • ইয়েস। হুঁকো চাই।
    বোম্বের ঐ দোকানে ফলের স্বাদে হুঁকো পাওয়া যেত। সীতাফল হুক্কা ঃ)
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:১২17557
  • আমাদের সময় পাঁচটাকা করে দিয়েছিলো ট্যাক্ষি। একবারই চড়েছিলাম, মায়ার্স থেকে বাজার করতে যাওয়ার সময়। ক, বড়ই সুখের দিন ছিলো।
  • প্পন | ২০ জুন ২০১২ ২৩:১২17558
  • অক্ষদার দোকানে হুঁকা থাকবে না? হুঁকা?
  • SS | ২০ জুন ২০১২ ২৩:০৬17556
  • নাহে, কাজাচ্ছি।
    যা স্পিডে তোমরা ভাটের রেলগাড়ি ছোটাচ্ছো তার সাথে পাল্লা দেওয়া যাবে না এখন।
  • সায়ন | ২০ জুন ২০১২ ২৩:০৪17555
  • আমাকে পাঁটার ভাগ দিতে হবে বুঝে শপার্স স্টপ পালালো!
  • lcm | ২০ জুন ২০১২ ২৩:০৩17554
  • নাহ্‌, ওহায়ো র দিকেই যেতে হবে। এই চোর গলাকাটা ক্যালিফোর্নিয়ায় ...
  • bb | ২০ জুন ২০১২ ২৩:০২17552
  • প্পন দেখলাম-DTH টা- আমি আসলে বেশ কয়েকদিন পিছিয়ে আছি - এত অনন্ত ভাট।
    আমাদের এখানে ১৭৯টাকা দাম দেখে আমি হতবাক।এটা SPAR দাম, ওখানে আর দরদাম করার সুযোগ নেই ঃ(
  • pi | ২০ জুন ২০১২ ২৩:০২17553
  • নোনাডাঙ্গাতে তো আবার প্রচুর ঝামেলা হয়েছে।
  • সায়ন | ২০ জুন ২০১২ ২৩:০১17551
  • অক্ষদা তো সাংঘতিকরকমের রোম্যান্টিক!ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত