এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫৮175828
  • সঃচাঃ বলতে টিমের অভিজ্ঞতা নিশ্চয়ই রাসচা অবধি সীমাবদ্ধ?
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫৮175829
  • বিমল মুখার্জী তো ভালৈ, উমা আর রাহুল তো লেজেন্ড। কিন্তু সেটা পয়েন্ট না, এগুলো কি নাঁতেল দের মধ্যে পড়্ছে?
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫৮175830
  • না ব্যাড পেরেন্টিং কেন ? সকলে তো সমান অ্যাডভেঞ্চারাস হন না। আমার বাবামা খুবই ট্র্যাডিশনাল হলিডে করতে যেতেন। হুচিদের ঘোরাটা হিংসে করছি বটে কিন্তু তাতেও যা ঘুরেছি, তার একাংশও পরে নিজেরা আর ঘোরা হয়না।
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫৬175827
  • স্যান, ইচ্ছে করলে আমরাও ঘুরতে পারি এমন। কিন্তু ছুটি নেই একমাসের। জেনারেল কম্পার্টমেন্ট তো দূরের কথা, সাধারন স্লিপারের অভ্যাসই চলে গেছে। দেশটা আর যার তার বাড়িতে গিয়ে উঠে পড়ার মত নিরাপদ নেই (অবশ্য এটা ঠিক বললাম কিনা জানি না, হয়তো দেশ একই রকম আছে, আমি বেশি ভিতু হয়ে গেছি)। বাথরুম নিয়ে খুঁতখুঁতানি খুব বেড়ে গেছে যেটা আগে একেবারেই ছিল না।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫৫175826
  • তবে এই তীর্থ, হাওয়াবদল এসব তো আরো আগের সময়ের কথা।
    আমাদের ছোটো বেলায় সব ই তো 'হলিডে' ঃ-)

    আমাদের বেস্ট ঘোরা হয়েছিল আঠাশ দিন ধরে দক্ষিণ ভারত। কেরালা তামিলনাড়ু মিলিয়ে।
  • Cheick-mate | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫৪175825
  • ও ব্ল্যাঙ্কির জম্মোদিন? হ্যাবাড্ডি, উইথ লট্‌স অফ বৌ'জ

    আজকে তাইলে সেই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার তিথি। আকাশে কেউ গ্রহ তারাগুলোর অবস্থান দেখে রেখেছ তো? ;-)
  • Blank | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫১175824
  • অমনি এখনো ঘোরা যায়, ট্রেকিং এ গেলে। ব্যাগ কাঁধে শুকনো খাবার নিয়ে গ্রামের পর গ্রাম পেরিয়ে যাও
  • Blank | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫০175823
  • সক্কলকে থ্যাংকু জানিয়ে আপাতত জম্মদিনের বীয়ারটা খেয়ে আসি
  • sch | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৪৯175822
  • ইয়ে san - এটা কি তবে ব্যাড পেরেন্টিং হিসেবে গণ্য হবে
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৪৫175821
  • আরে ঝিকি, বিঙ্গো!! এইটে বেমালুম ভুলে গেছিলাম। :-))

    হ্যাঁ চৌরঙ্গী বইটা অনেক অনেক ভাল (বই আর সিনেমার উদায় সর্বদাই বইটা এগিয়ে থাকে)। অ্যাকচুয়ালি চৌরঙ্গীর ঐ বর্ণময় চরিত্রগুলোর একটা হালকা ঝলক পেলাম 'নিউ মার্কেট টেলস'এ।

    আর বাংলায় এখন আমি শুধুই তারেক অণুর ভ্রমণকাহিনী পড়ি। আজকেই ওর ইস্তাম্বুলের বাজার পড়ছিলাম।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৩৯175820
  • হু এর পোস্ট পড়ে মন হু হু করে উঠল।
    এরকম কক্ষনো ঘুরি নি। বাবামায়ের ভারী অন্যায় ঃ-(
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:২৫175819
  • একখানি সঃ চাঃ থাকলে এই চাপটা নিতে হয়ত পেছপাও হতাম না। সারা বছর সোসনের পথে থেকে তারপর আর এইসব আসেনা। বিশেষতঃ এই হাঙ্গামাপ্রবণ পিথিবিতে। ঃ-)
  • Blank | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:২৩175818
  • শঙ্কু বাবুর লেখা ভালো লাগে না। উমাপ্রসাদের লেখা খুব সুন্দর। এর বাইরে অবধুতের, রাহুল সংকৃত্যাতয়নের, প্রমোদবাবুর (তন্ত্রাভিলাষীর সাধু সঙ্গ খ্যাত) লেখা ভালো লাগে।
    বিমল (মুখার্জ্জী তো?) র লেখা দু চাকায় দুনিয়াও খুব ভালো লাগতো আগে।
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:২০175817
  • এখন বেড়াতে গেলে অনেকের সাথে আলাপ হয়। তাদের হাতে তেমন পয়সা নেই। অথচ দেখার সাধ ভীষন। হোস্টেলে থেকে, কারোর বাড়িতে গেস্ট হিসেবে থেকে ঘুরে বেড়ায়। শুকনো খাবার নিজে ক্যারি করে। লোকাল টেনে/বাসে রিজার্ভেশন ছাড়াই যেখানে-সেখানে চলে যায়। এদের মত হতে ইচ্ছে করে। সম্পূর্ণ অচেনা কোন দেশে গেলে সাহস পাই না এটা করতে। বিশেষত যদি ভাষাও না জানি। কিন্তু এভাবে ঘুরলে একটা দেশকে যেভাবে চেনা যায় তেমন আর কিছুতে হয় না।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:১৮175816
  • এইরকম ঘুরতে যাওয়া আমি একবারই পেয়েছিলাম, মেসোর দেশের বাড়ি শীতের ছুটিতে। তখনও অ্যানুয়াল পরীক্ষা শীতে হতো। এই ঘুরতে যাওয়ায় টাকাপয়সার থেকে অনেক বেশি লাগে আইডিয়া, কষ্টসহিষ্ণুতা আর ভ্রমণপিপাসু মন।
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:১৫175815
  • যা শালা, প্রেম জ্ঞানের মূলে ইডেন নেই, আপেল নেই, কেবল মাত্র বাসের টিকিট। ছোঃ
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:১৩175814
  • ভ্রমণের কনসেপ্ট খুব দ্রুত বদলে যাচ্ছে। আগে তো বাঙলী ভ্রমণে যেত না। তীর্থে যেত। হাওয়া বদলে যেত পশ্চিমে। শিমুলতলায় সেকালের বাঙালীদের বানিয়ে যাওয়া বাড়িতে বহুবার থেকেছি। আমাদের ছোটবেলার বেড়াতে যাওয়া মানে হাওয়া বদলই ছিল। বাবা-মা দুজনেই শিক্ষকতা করার দরুন একমাসের পুজোর ছুটি পেতেন। সেই একমাস ভারতের নানা গ্রামে থেকেছি। বেশির ভাগ সময়েই অবশ্য আমাদের গন্ডী বিহার-ওড়িশার মধ্যেই সীমাবদ্ধ থাকত। সপ্তমীরে সকালে কোন একটা ট্রেনে চেপে বসা। অনেক সময় আগে থেকে ঠিক করাও থাকত না। তারপর ট্রেন পৌঁছত ছোট্ট নীচু প্ল্যাটফর্মওলা কোন স্টেশনে। বাঙালীদের তখনও সম্ভ্রমের চোখে দেখত ঐসব এলাকার মানুষ। একটা মাথা গোঁজার ঠাঁই ঠিকই জুটে যেত। রান্নাবান্না মা-ই করত। আমরা সকালে উঠে কোনমতে একটু পড়ে নিয়েই মাঠে-ঘাটে ঘুরে বেড়াতাম ছাড়া গরুর মত। তারপর সন্ধ্যা নামত। অজস্র জোনাকি গাছে গাছে। বহু গ্রামেই ইলেকট্রিসিটি ছিল নামে মাত্র। ইলেকট্রিক বাল্বের চেয়ে হ্যারিকেনের আলোর জোর বেশি। সেই আলোতে আমরা তাস খেলতাম। সেসব কোন জন্মের কথা! ভাবলেও এখন রূপকথা মনে হয়।
  • /\ | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:১১175813
  • রমানাথ রায় পড়ায় এলসিএম এর নাঁতেল পদ খারিজ হইল। শ্রুতি ও শাস্ত্রবিরোধী আন্দোলনের হোতা ছিলেন রমানাথ রায়। হাংরি আর নিমসাহিত্য আন্দোলনের সাথে এই আন্দোলনটি এক নিঃশ্বাসে উচ্চারিত হয়। অবশ্য আন্দোলন বলাটা ওভাররেটিং, তবু লোকে বলে, তাই বললাম।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৫১175812
  • ভ্রমন কাহিনী বোলে তো উমাপ্রসন্ন আর শঙ্কু মহারাজ।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৫০175811
  • মানে আগে সিনেমা দেখেছি বলে হয়তো চরিত্র গুলো কে ঐ ভাবে কল্পনা করেছি।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৪৯175810
  • দম দি, প্র রার ' সুগভীর উপত্যকার মত' ভুলে গেলে?
  • achintyarup | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৪৭175809
  • আমি এখন প্রফেসর বোসের অপূর্ব্ব ভ্রমণবৃত্তান্ত পড়ি
  • Cheick-mate | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৪৬175807
  • নাঃ, চৌরঙ্গি ফিলিমের চেয়ে বইখানা ঢের বেশি ভালো। ফিলিমে তো কত চরিত্র বাদই দিয়ে দিয়েছে। যেমন কনি আর তার দাদা। ন্যাটাহ্যারির চরিত্রটাও নেহাৎ পানসে করে দিয়েছিলো।

    যোগ বিয়োগ গুণ ভাগ পড়েছ?
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৪৬175808
  • রাতে হওয়ার উপায় ছিলনা, বাসের টিকিট কেটে ব্যাগ সিমলা বাসস্ট্যান্ডে জমা রেখে গেছিলাম। সেটা এক ২রা ওক্টো ছিল। সকালে উঠে আবিষ্কার করলাম আমাদের ট্রেন যা চ্ন্ডীগড় থেকে ২রা ওক্টো ১২ সামথিং এ এম এ ছাড়ার কথা ছিল, সেটা অনেক আগেই ছেড়ে গেছে!
    অগত্যা বাসের টিকিট এসেট্রা।
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৪২175805
  • শংকর বাকি আমি তেমন পড়ি নি। তবে আলু উন্মেষ কালে, জেম্স হ্যাডলি চেজ এর অনুবাদ গুলো পড়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু জোগাড় হওয়ার আগেই হ্যারল্ড রবিন্স যোগাড় হয়ে গেল।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৪২175806
  • বনফুল নিয়ে কথা হবে না এল সি এম দা। কিন্তু রমানাথ রায় পড়ি নি ঃ(

    আমি সিনেমা টা আগে দেখেছি বোধি দা।ঃ)
  • lcm | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৪০175804
  • ছোট গপ্পো - বনফুল, শিব্রাম চক্কোত্তি, রমানাথ রায়...
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৩৯175803
  • গল্পটা তো আরো বেটার। নায়ক এর উপরে পুরো নিরভরশীল না, অনেক চরিত্রের সমাহার।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৩৭175802
  • কিন্তু চৌরঙ্গী কি উত্তমের র অসাধারন অভিনয়ের জন্যে আরো ভালো লাগে না বোধি দা?

    ১। "বড় একা লাগে"ঃ মান্না
    ২। "জানি এই ক্ষন হবে না সুদূর, কাছে রবে কাছে রবে"ঃহেমন্ত।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১২:৩৩175800
  • মনোজ বসু বোলে তো 'সেই দেশ সেই সব মানুষ' সে বড় ভাল বই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত