এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:৩৮175921
  • কি মুশকিল! তোরা সোপ পেপার নিস না? হাতটা স্লাইট ভেজাতে হবে অবশ্য। তা পাহাড়ের দিকে গেলে তো বরফে হাত ঘসেই ভিজিয়ে নিতে পারবি।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:৩৭175919
  • শ্যাওলায় না ভরসা হলে ছাই আছে তো। নাহয় সিগারেট নিয়ে যা সাথে, জ্বালিয়ে হাত ধুয়ে নিস। সিগারেটের প্যাকেট অনেক কম জায়গা ন্যায় প্লাস দরকারে আগুন জ্বালতে পারবি। ;-)
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:১৯175918
  • সোসেন, আমিও প্রশ্নগুলো শুনতে চাই। প্রশ্ন আমার মনেও আছে। কিন্তু উত্তর দিতে গেলে নিজেকে ঐ জায়গায় বসালেই কাজটাকে এত কঠিন মনে হয় যে প্রচুর বেনিফিট অফ ডাউট দিয়ে ফেলি।
    জৈবটান বলতে কি বলতে চেয়েছো আমি তার কিছুটা হয়ত বুঝি। দেখেছিও। ভালো লেখক নই বলে ব্যক্তিগত ধন্দগুলো খোলা পাতায় আনতে পারি না। তোমার প্রশ্নগুলো শুনি। আমারও কিছুটা কুয়াশা কাটবে।
  • Blank | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:১৮175917
  • শ্যাওলা টাইপে আমার বেশ ভয়। অনেক রকম বিচুটি টাইপ শ্যাওলা হয়, যাদের আমি চিনিনা
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:১৬175916
  • সুষেণের প্রশ্নগুলো মনে হয় বুঝেছি।
    যাই হোক টানটা জৈব কি? নাকি পারস্পরিক নির্ভরশীলতাজনিত গড়ে ওঠা?
  • Kaju | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:১৪175915
  • কালকে অ্যালেক্স লজেন খেলুম। সকালে দেখি বেশ কম ঘগরঘগর, আবার বেলা থেকে বাড়ল। এখন আরেকটা মুখে পুরে বসে আছি।
  • sinfaut | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:১১175913
  • শ্যাওলা থাকতে টিসু, সাবান এসবের মায়া এখনও কাটাতে পারলিনা রে ব্ল্যাংক?
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:১১175914
  • আমারো ধক নাই। তাছাড়া এর আগে বহুবার বিভিন্ন জায়গায় এই ব্যাপার নিয়ে কথা বললেই শেষটা সেই ছোটবেলা থেকে শুনে আসা আপ্তবাক্যটি শুনে মরমে মরে যাই। সেইটি আর শুনতে চাইনা। :D
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:০৮175912
  • আমার প্রশ্ন করার অভ্যেস আর গেলনি! যাই হোক, পেরেন্টিং একটি কঠিন কাজ এ নিয়ে আমার কোনই দ্বিমত নেই, এবং ওটি পুরো জৈব এরম কিছু বলতে চাইনি, ওটি না প্র্যাকটিস করলেও জৈব টান থাকে, এইটুকুই বলতে চেয়েছিলাম। ভুল বুঝিবেন্না। এই বলে স্থানান্তরে যাই।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:০৬175911
  • আমি কখন থেকে সেই প্রশ্নগুলো জানতে চাইছি।
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:০২175909
  • আমি ঠিক সমালোচনা করছি না। কয়েকটা প্রশ্ন করছিলাম। কিন্তু থাক।
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:০২175910
  • দমু, ক্লায়েন্ট কে, ডোন্ট গেট ইন্টো ব্রিটিশ গ্রামার স্কুল প্যারোকিয়ালিজম।

    এটা ওদের অনেক পুরোনো বিতর্ক, পশ পাবলিক স্কুল, গ্রামার স্কুল/ফেদ স্কুল আর সরকারি কম্প্রিহেন্সিভ, এদের শিক্ষা দর্শ বেশ আলাদা।

    - বড় পাবলিক স্কুল গুলো মনে করে তারা বিজনেস এবং পোলিটিকাল লিডার তৈরী করছে, রক্ত নীল না হলে বিশেষ নিতো না আগে, এখন সব বড় লোক কেই নেয়, তবে লোক বড় লোক হলেই তাদের রক্ত ও নীল হয়ে যায় এটা জানা কথা। এদের ব্যবহার খুব ই ভালো হয়, কিন্তু অসহ্য নাক উঁচু হয়, এবং সাংঘাতিক নারীবিদ্বেষী হয়, উইমেন আর ফর বেড্স মেনলি। অকারণ উন্নসিকতায় ভোগে।
    - গ্রামার স্কুল, এটা পুরোনো ইন্স্টিটিউশন, তবে, ঐ আর কি কুইন্স ইংগ্লিশ নামক একটা ইংরেজি শেখে যার সংগে কথ্য বা লিখিত ভাষার কোনো মিল নেই। একমাত্র ফরেন অফিস এর প্রেস স্টেটমেন্ট এর মিল আছে। এমনকি ইন্টারনাল কনজাম্পশনের মিডিয়াতেও এই ইংরেজি চলে না। অংক রিজনেবলি ভালো শেখায়, তবে মূলতঃ স্মল টাউন আর ভিলেজ এর মিডল ক্লাস এর ছেলে মেয়েরা এখানে যায়। খরচের কারণে। ভিক্টোরিয়ান ভ্যালুজ। প্রথমে বোধায় শুধু ল্যাটিন পড়াতো কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স আর নেচার স্টাডিজ টা খুব ভালো পড়ায়, এটাও ভিক্টোরিয়ান ভ্যালুজ, কারণ অ্যামেচার ইন্টাঅরেস্টেড ইন্ডিভিজুয়াল তৈরী হয়, অনেক টা আমাদের বেম্মো বিদ্যালয় এর মত আদর্শ, কন্টেম্পোরারি টু টেগোর অফ কোর্স।
    - এর পরে সরকারি কম্প্রিহেন্সিভ, এরা হল ৫০-৬০ এর দশকের লেবার-লিবেরাল প্রোজেক্ট। ৭০স-৮০স এ কন্সোলিডেটেড। এগুলোতে থিয়োরীর থেকে প্র্যাকটিকাল বেশি পড়ানো হয়, দেশের বেশি ছেলে মেয়ে পড়ে, প্রায় নিখরচায়, মুইনিসিপাল বোর্ড গুলো এর মধ্যে, আর্বান সেন্টার এর স্কুল, সেকুলার স্কুল। নুফিল্ড ফাউন্ডেশন এর ফিজিক্স এর বই পড়েছো, ঐ গুলো কম্প্রিহেন্সিভ এর জন্য লেখা, ইউনি লেভেলে গিয়ে যে সব সময়ে ভালো করে তা না, কিন্তু ও লেভেল এ লেভেল এর সংখ্যা এদের জন্য ই বেড়েছে। এবং জারা ভালো করে খুব ই ভালো করে, ইউনি র সংখ্যা বাড়ার পরে, এরাই উঠে আসছে। অসাধারণ যেটা পড়ানো হয়, সেটা হল ওয়ার্ল্ড এবং আর্বান হিস্টরি, মডার্ন ফরেন ল্যাংগুয়েজ, ল্যাব বেস্ড সায়েন্সেস
    - এর পরে ফেদ স্কুল। এরা চার্চ কন্ট্রোল্ড এবং খুব পাওয়ারফুল, কনজারভেটিভ বাবা মারা এখানেই ছেলেদের পাঠান। এখন ব্লেয়ার এর পর থেকে, লেবার ট্র্যাডিশন অগ্রাহ্য করে, কিছু ফেদ স্কুল কে পয়সা দেওয়া শুরু হয়েছে, এই নিয়ে ডকিন্স দের সংগে ঝগড়া লাগে। ব্লেয়ার দের।

    - প্লাস বড় আকাডেমি স্কুল শুরু হয়েছে, যে গুলো কম্প্রিহেন্সিভ এর থেকে অনেক বড়, এবং টিচার স্টুডেন্ট রেশিও খারাপ। এতে অন্য স্কুলের ফান্ডিং কমানোর তাল।

    অতএব পাব্লিক স্কুল এর ছেলে কাউকে হ্যাটা করলে সেটা সত্যি নাও হতে পারে।
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:০১175908
  • হু কে ক!
  • Blank | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:০০175907
  • এই শুক্কুর বার উঠবো। দিল্লী দিয়ে যাবোনা, দুনে চড়বো।
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৫৬175905
  • সোসেন, পেরেন্টিং মানে একটা মানুষের ছানাকে মানুষ করে তোলা। নিজের জীবন গড়তেই মানুষ কত ভুল করে, এতো সেখানে অন্য একটা মানুষের হয়ে তার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া। কত সন্তান তো জৈবিক নিয়মেই চলে আসে। জীবনের শ্রেষ্ঠ সময়টা দিয়ে সেই ছোট্ট মানুষটাকে নিজের পায়ে দাঁড়াতে শেখানো। এই এফর্টটা দেখেই আর সমালোচনার সাহস থাকে না। খুব কঠিন মনে হয় কাজটাকে।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৫৬175906
  • এদিকে আসছিস নাকি, কবে ?
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৫৪175902
  • ভালো, খুব ভালো করে বেরিয়ে এসো!
  • sch | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৫৪175903
  • kumu দি আমার বাবা মা আমাকে নিয়ে কলেজ অব্দি দু বার বেড়াতে যেতে পেরেছিলেন - একবা ব্যাঙ্গালোর (মামা বাড়ী) আর একবার হরিদ্বার। আমার বন্ধুরা বহু জায়গায় যেত, গল্প শোনাতো - আমার তাতে কোনদিন রাগ হয় নি। এখন যখন অফিসের কাজে নানা জায়গা ঘুরি মাঝে মাঝে মনে হয় মা বাবা এসব জায়গা দেখলে আনন্দ পেতেন - মনে হয় না কেন আমি এগুলো দেখি নি।

    একজন বাবা-মা'র ছানাপোনাকে যে সব এক্সপোজার দিতে পারলে ভালো হয় - সব সময় কি তাদের সেই ব্যাকগ্রাউন্ডটা থাকে?
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৫৪175904
  • সোসেনকে -- শুধু জৈব টান নয় বোধহয়! ওই ভালোবাসা ইঃ গড়ে তোলার চেষ্টা দু তরফেই থাকে বোধহয় -- না গড়ে উঠলেও সেই চেষ্টাটাকে তো মিথ্যে বলা যায় না। তবে প্রত্যেকের চেষ্টা তার নিজের মতো -- সেটাকে অন্যজনে বুঝতে পারবেই সবসময়, তা না ও হতে পারে!
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৫৩175901
  • তুই আবার বেড়াতে যাচ্ছিস?
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৪৯175900
  • হু কে একটি কঠিন ক দিলাম।

    আর আমি অবশ্য নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ, তবে সে নিয়ে কোনো অভাববোধ নেই।
  • Blank | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৪৮175899
  • হরিদ্বারে নেমে দেখি কোনদিক খোলা পাই
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৪৭175898
  • টাকে কি সাবান দেয়?

    যাওয়াটা হচ্চে কোথায়?
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৪৬175896
  • এমনকি টিমকেও ক দিলাম।

    এই যে আমি এত বেড়াতে যাওয়ার গল্প করছি মানে যদি আপনারা ভাবেন বাবা-মায়ের সাথে আমাদের ইয়ার-দোস্তের সম্বন্ধ ছিল তাহলে খুব ভুল ভাবছেন। আমার বাবা অসম্ভব চুপচাপ মানুষ। শিমুলতলায় গিয়ে তারাভরা আকাশের নীচে চেয়ার পেতে বসে নিজের ভাবনায় সমাহিত হয়ে গেলেন। মাও খুব বকিয়ে নন। পূজাবার্ষিকীতে ডুবে গেলেন। তাতে আমাদের খুব আপত্তি ছিল না। আমাদেরও পূজাবার্ষিকী ছিল। কিন্তু পুজোর দিনগুলোতে সব বন্ধুরা যখন নতুন জামা পরে ঠাকুর দেখছে, তখন ঘুটঘুট্টি অন্ধকারে প্রকৃতির স্বাদ নেওয়ার মত প্রাজ্ঞতা ছোটবয়সেই তো আর অর্জন করি নি। সেই যুগে আমাদের ইচ্ছায় কিছু হওয়া মানে বড়জোর কিছু খেতে ভালোবাসলে সেটা রান্না করার সময় মনে রাখা। বাকি সবই তো বাবা-মায়ের ইচ্ছায় হত।
  • Blank | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৪৬175897
  • ভেবে চিন্তে দেখলাম হাগজ জিনিসটা অনেকটা জায়গা নেয়। তাই নেবো না। এরপর সাবান টাকে কাটিয়ে দিতে পারলে বেঁচে যাই
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৪৪175895
  • তবে, ওই। পেরেন্টিং ব্যাপারটা তো ওই ভালবাসা শ্রদ্ধা সম্মান ব্ল়া ব্ল়া গড়ে তোলার একটা প্রসেস -ও তো। সেই সব কিছু না গড়ে উঠলেও জৈব টান থাকেই। ঐটা দিয়ে কি পেরেন্টিং স্কিল মাপা যায়? ওটা তো প্রকৃতিগত ভাবেই কম বেশি হতে পারে।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৪৩175894
  • টিম কে ক।
    আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ছোটবেলায় বাবা মা ছাড়াও আরো কিছু গুরুজন স্থানীয় লোক প্রায় সবার জীবনেই ছিল, এবং তারা অনেকটা ভরসার মানুষ ছিল। এখনকার বাচ্চাদের বাবা মা ছাড়া কেউ নেই।
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৪১175893
  • 80CCG তে কোন কোন ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড আছে আর কি ভাবেই বা তাদের কেনা যায় এ ব্যাপারে কারো কোন ফান্ডা আছে?
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৩৯175892
  • এইটা একটা জব্বর মুশকিল। তাইলে ধন্দ কাটানোর জন্য অপেক্ষা ছাড়া কিছু করণীয় নাই :)
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ১৫:৩৭175890
  • সবই নির্ভর করে সময় কতটা পাল্টেছে তার ওপর। ১৯৮৫ সালের সাথে ২০১৩ র যা তফাৎ, ২০১৩ র সাথে ২০৫০ এর সেই একই তফাৎ কি থাকবে? যদি না থাকে তাহলে পেরেন্টিং নিয়ে জাজমেন্টাল হওয়াটা বোকামি হবে। মাঝের সময়টাতে নেট ইত্যাদি এসে সব পাল্টে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত