এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ জুন ২০১২ ০০:৫৯17609
  • এমনকি মিউজিয়মের বাইরেও অনেক কিছু আছে। পিনাকীদা হাড়ে হাড়ে জানে ;)
    পিনাকীদার সর্ষে নামানো উচিত। সর্ষের তেল নাকে দিয়ে ...

    আর হ্যাঁ, সাড়ে সাত ডলারের কচ্চি বিরিয়ানি তো আছেই। তবে আমি আজ সেখানে ঘুগনি খেতে যাচ্ছি। কারা যেন ঘুগনির জন্য হা হুতাশ করছিল, তাদের জন্য বিশেষ করে বলে গেলুম।
  • aka | ২১ জুন ২০১২ ০০:৫৯17610
  • বাইনারিদা, আমি আর ঘাবড়াই না। চোখের সামনে দেখেছি এখানকার জনগণ কি সাংঘাতিক ঘাবড়ে যায়।
  • একক | ২১ জুন ২০১২ ০০:৫৮17607
  • এক খান গুরুপাক সিসিডি ইস্পেশাল লেখা দিয়ে যাই. এট্টু চোখ - নাক বন্ধ করে থাকবেন .

    কাফে কফি ডে
    ~~~~~~~~~

    এই একটাই পথ ছিল আমার কাছে
    যদি খবরের কাগজে চিঠি লিখে জানাতাম
    রাস্তা র মোড়ে যে ফুচক়াওয়ালা সেজে দাঁড়িয়ে থাকে
    ও আসলে ঘাঁলুকের লোক
    বা সেবার কোকরার জঙ্গলে আমরা ৪ জন মিলে
    গিয়ে ফিরেছি ৩ জন বা
    শিশুদের মাংস আধ সেদ্ধ হয়ে প্যাকেট বন্দী বিক্রি হচ্ছে শপিং মলে
    তাহলে তোমরা আমাকে ছেড়ে দিতে নাহ
    যা তোমরা সবাই জানো কিন্তু কেউ জাননা যে
    সবাই জানে
    তা লুকিয়ে রাখতে আমার মুখ বন্ধ রাখা
    তোমাদের প্রথম কর্তব্য
    বা যাকে তোমরা দেখেউ অস্স্বীকার করতে চাও
    আমি বুঝতে পারি যে সবাই নিজেদের মধ্যে
    কথা বলে রেখেছ
    যেন কেউ কোথাউ নেই বা ছিলনা কখনো
    যেন সারা শহর জুড়ে আলো চলে গেলে তোমরা
    লুকিয়ে পরস্পরের ঘরে গিয়ে জামা পাল্টে নাও নাহ
    আমি বললেই বলবে কই কোথায় কেউ নেই তো
    আসলে সবাই নিজেদের মধ্যে কথা বলে রেখেছ
    আসলে এমনকি এইভাবে তোমরা বেগুনি কে সবুজ আর
    কালছে নীল কে বাদামী বলে চালাচ্ছ
    আর প্রতিদিন কাগজে মিশিয়ে মাথার মধ্যে
    ভরে দিচ্ছ মাইক্রোচিপ
    প্রত্যেকটা ফাস্ট ফুডের দোকান
    প্রত্যেকটা বার্গার এর মধ্যে এমবেডেড
    ইনফরমেশন
    তবু সবাই ভাবছ কেউ কিছু জানে নাহ
    তাই আমিও এভাবে লিখছি
    লাইন গুলো ভেঙ্গে ভেঙ্গে যাতে কবিতা মনে হয়
    আর দেখো একটা আনকা নাম ও দিয়েছি
    যাতে আবার তোমরা আমাকে ফাস্ট ফুডের দোকানে ধরে
    নিয়ে না যাও
    যা সবাই জানো কিন্তু কেউ জানো না যে সবাই জানে
    তা আমি এইভাবে লিখে রাখছি
    আর তোমরা প্রত্যেকে এটা পড়ার পর
    একটা নিশ্চিন্ত বাতকম্ম সেরে ভেবে নিচ্ছ
    যাক বাবা কেউ জানতে পারেনি !
  • a x | ২১ জুন ২০১২ ০০:৫৬17603
  • লা ম্যাডেলিনও চেইন। চেইন উইথ ক্যারেক্টার ;-)

    মিঠু, তুমি শেষে আমারে বেড়াতে যাবার কথা বললে? বলতে পাল্লে?
  • mita | ২১ জুন ২০১২ ০০:৫৬17604
  • পেয়েছি রে।
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০০:৫৬17605
  • আকা, ইনজেরি বলতে তো আমি এখনো ঘাবড়ে যাই। কি মুশকিল।
  • mita | ২১ জুন ২০১২ ০০:৫৫17602
  • এমনকি দেশের রাজধানী ওয়াশিঙ্গটন ডিসি এলেও হয়। আর কিছু নাহোক চাড্ডি ম্যুজিউম দেখতে পাওয়া যাবে ঃ)
  • pi | ২১ জুন ২০১২ ০০:৫৩17601
  • মিতাদি, তোমার ফোন ধরতে পারিনি। মেইল করেছি।
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০০:৪৯17600
  • বরপে আছাড়ের আমার যা অভিজ্ঞতা, তা আর কারো নেই হলপ করে বলতে পারি। জানুয়ারীর সকালে, ব্ল্যাক আইস ভত্তি সাইডওয়াকে বাসের জন্য দৌড় দিয়ে ছিলাম, তারপার হঠাৎ কিছু মনে নাই, খালি ফটাং করে শব্দতাই মনে আছে। জ্ঞান আসার পরে দেখি আমায় ধরাধ্রি করে অ্যাম্বুলেন্সে তুলছে। তার্পার পাক্কা ১৫ দিন হাসপাতাল আর আরো ৩ মাস একপায়ে লাপিয়ে লাপিয়ে চলা। উঃ কি দিন গ্যাছে।
  • | ২১ জুন ২০১২ ০০:৪১17599
  • অক্ষ, আমি এই আবার একটু ফাঁকা হলাম- মাইকেল ফেল্পস র্মা হওয়া কি মুখের কতা!
    আরে বেড়াতে গেলেই হয়, যেমন ব্রাইস,জিয়ন/জেয়ন ইত্যাদিতে, এমনকি শুদু রকিতে গেলেও হয়, কিম্বা মিশিগান আপার পেনিনসুলা- কোথায় একটা গেলেই হলো।
  • aka | ২১ জুন ২০১২ ০০:৩৭17598
  • আরে বড় কিছু দেখলেই আমিও ঘাবড়ে যেতাম। কালেজে যেতে প্রচণ্ড ঘাবড়ে যেতাম। কদিন বাদে দেখলাম আরে অনেকেই তো আমার মতন। এককালে ইংরিজি বলতে হলে তো ঘাবড়ে যেতামই এমনকি ইংরিজি শুনতে হলেও ঘাবড়ে যেতাম। দেখলাম অনলাইন ব্যপারটা একটু অন্যরকম, এখানে ঘাবড়ানোটা একটু কম। কেন কে জানে?
  • pi | ২১ জুন ২০১২ ০০:৩৫17597
  • এখানে ইরানি দোকানগুলো কী সুন্দর। ছোট্ট ছোট্ট দোকান। রেস্তোরার লাগোয়া ঘরেই ঘরোয়া গ্রসারি স্টোর। ওদের খাবার দাবার মশলাপাতির। আর দোকানগুলোতে একদিকে হুঁকো তো আরেকদিকে লম্ফ, অন্যদিকে হাঁড়িকুঁড়ি দিয়ে সাজানো।
    তেমনি আছে কিছু ফ্রেন্ঞ্চ কাফে। লা ম্যাডেলিন। গেলে মনে হয় মিউজিয়মে এসেছি। কিম্বা কিওরিও শপ।
    আমি সে অর্থে দেখতে হলে ফুডি নই। দোকানে গেলে দেখতে যাই। ছবি তুলতে যাই। দোকানগুলোর একটা ফিল থাকে। সেটা পেতে যাই।
    সেটা না পেলে কিছু একটা মিস করি। সিসিডিতে অম্নি কিছু একটা মিসিং লাগে। খুব ফ্ল্যাট। কোন আলোছায়া নাই। ভাঁজ নাই। কোন রহস্য নাই। কোন বিষণ্ণাতা নাই। সিসিডি তে গিয়ে ঐ খিল্লি ছবি ছাড়া আমার কখনো ছবি তুলতে ইচ্ছে হয়নি। এখানে ম্যাক ডি কি ডানকিন ডোনাটসেও যেমন হয়না। সেজন্য যাইই না।

    আর হ্যাঁ, তখন আমাদের শহরের চরিত্রের কথা বলছিলাম। যেটা কফি হাইসে পাই। অক্ষদার ঐ দোকান হলেও পাব হয়তো। কিম্বা মামুর সেই মদনের কাফে, ক্যাফে ম্যাডান ঃ)

    একটা কফিশপের চেইন শহর জুড়ে গজাতে থাকলে সেখানে শহরের চরিত্র তো খুঁজবোই। সিসিডি তে তা পাইনি। বা, যেটা পাচ্ছি, সেটাই যদি আমার শহরের চরিত্র বলা হয়, তবে তাতে কিছুটা হয়তো বিষণ্ণই হবো।

    এটা জাস্ট একটা আলাদা দোকান হলে এই শহরের চরিত্র নাই নিয়ে তেমন কিছু বলার থাকতো না। কেবল এটুকু বলতাম, ঐ প্রথমে যা লিখেছি, সেগুলৈ, অ্যাম্বিয়েন্স অত্যন্ত ফ্ল্যাট ইত্যাদি কথা।মার্কিন আন্তর্জাতিকতা তো বটে। কিন্তু মার্কিন দেশেও সব এমনি নয়। এই এত যেসব ছোট ছোট দোকানপত্তরের কথা লিখছে লোকে।

    তবে মামু, কফিহাউসে ব্রিটিশ 'ক্যাটক্যাত' রয়েছে ?
    ডিঃ ব্রিটিশ ছাপ নিয়ে তক্কো নাই।
  • mita | ২১ জুন ২০১২ ০০:০৯17596
  • ও হনু, ignore করি নাই, এই সুখবরটা বিয়ে বাড়ির ক্যালোর ব্যালোর এর মধ্যে মিস হয়ে ছিলো, কি ভাগ্যি মনে করালে! ডিসেম্বরে দেশে গেলে এক্কেরে চাক্ষুস দেখতে পাবো ঃ)
  • hu | ২০ জুন ২০১২ ২৩:৫৯17595
  • হ্যাঁ, দেশের গ্র্যাড স্টুডেন্ট লাইফও বেশ ভালো ছিল। গভীর রাতের পাওয়াই লেক, বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা গরম ম্যাগি খাওয়া। আর বৃষ্টি মানে তো আছাড় খাবোই আমি - একাম্তে হলেই ভালো - তবে বেশির ভাগ সময়েই একগাদা ছেলেপিলের সামনে আছাড় খেয়ে অপমানের চুড়ান্ত।
    আছাড় এদেশেও খেয়েছি। বৃষ্টির বদলে বরফ - এই তো ব্যাপার। তা আছাড় খেলাম রাস্তা পেরোতে গিয়ে বাসের সামনে। চৌরাস্তার ট্র্যাফিককে মিনিটখানেক দাঁড় করিয়ে রেখে ধীরে সুস্থে পারাপার হল। আহা কি বরফ পড়ত। সাড়ে তিন বছর পর দেশে গিয়ে বরফহীন ক্রিসমাস দেখে কি দুঃখটাই না হল সেবার!
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:৫৬17594
  • বিজিতীর্থ। এখনও একজন রয়ে গেছে আমাদের দলের। আমার যেতে ভয় করে। এত রাশিকৃত স্মৃতি, পায়ে শেকড় গজিয়ে যাওয়ার অনুভূতি হবে ভেবে ভয় পাই। দেখি আবার কোনদিন যাওয়া হয় কিনা।
  • a x | ২০ জুন ২০১২ ২৩:৫৪17592
  • আমি বিজি থেকে বেরিয়ে ৪ বছর ক্লিভল্যান্ডে ছিলাম, একেবারে ওহায়ো ছেড়ে আসার আগে বুঁচিসহ বিজি ঘুরে এসেছিলাম, তীর্থস্থানের মত ঃ-)) বেস্ট ওয়েস্টার্নে ছিলাম!
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:৫১17591
  • আর আমার ২০০৬ এর পুজোয় সম্ভবত অক্ষদাদের তৎকালীন পাড়ায় যাওয়ার সুযোগ হয়েছিলো। কিন্তু যাই না, কাজের চাপ, বাড়ির জন্য মনখারাপ ইত্যাদিতে। যদি জানতেম ওখেনে গুরুর কেউ আছে তাইলে অবশ্যই যেতাম।
  • pi | ২০ জুন ২০১২ ২৩:৪৭17590
  • এই টুকরোগুলো ঐ শহরের টইটাতে হলেই তো বেশ হত। তুলে দেবে কেউ ?
  • SS | ২০ জুন ২০১২ ২৩:৪০17589
  • আমারও একটা ঝোলা-চাবি ফেরত দেওয়ার গল্প আছে। একদিন দেখি একজনের মেলবাক্সে একথোকা চাবি ঝুলছে। সেটা নিয়ে তার অ্যাপার্টমেন্টে নক করলাম তো এক ভারতীয় ছেলে বেরিয়ে এল। তাকে জিগালাম তুমি কি চাবি হারিয়েছ? সে পকেট হাতড়ে বল্ল, হ্যাঁ। তাতে আমি চিন্তিত হয়ে বল্লাম তালে বাড়িতে ঢুকলে কী করে? বল্ল ওদের দরজা নাকি আনলকড থাকে (তিমিদের মতই)। তারপরে সে আমাকে জিজ্ঞেস করল তুমি জানলে কী করে যে এটা আমার চাবি। আমি বল্লাম মেলবক্সে লটকে ছিল।
    দুপক্ষই একচোট হেসে নিলাম।
  • প্পন | ২০ জুন ২০১২ ২৩:৩৯17588
  • স্টুডেন্ট লাইফটাই ভালো। হালার চাকরি। প্রথম দুটো বছর চার্ম ছিল, সে বাড়ির বাইরে গিয়ে সেটল করা আর নতুন জীবনের রোমঞ্চ নেবার স্বাদ। তারপরেই ক্ষী বোরিং। ঃ(
  • pi | ২০ জুন ২০১২ ২৩:৩৭17586
  • অক্ষদা, গ্র্যাড স্টুডেন্ট লাইফ দেশেও অনেক জায়গায় দারুণ। কোন টইতে একবার সেসব গল্প লিখেছিলুম বোধহয়। বিশেষ করে হোস্টেল লাইফ।
  • a x | ২০ জুন ২০১২ ২৩:৩৭17587
  • আমি একবার টিমের জন্যই সেই শহর থেকে শহরে থ্রেডটাতে বিজি নিয়ে লেখা শুরু করেছিলাম, তখনও টিম জানতনা আমিও ওখানের। ভেবেছিলাম চমকে দেব, তারপর সেই ল্যাদ ইত্যাদি।
  • pi | ২০ জুন ২০১২ ২৩:৩৬17585
  • আর, আমি ছিলুম বাল্টিমোরে ঃ)
    অনেক পরে বাড়িউলি বলেছিলেন, তিনি আফ্রিকান আমেরিকান বলে নাকি বহুলোকে ভাড়া নিতে চায় নি। ঐ বাড়ি থেকে হপ্কিন্সে যাতায়াত, সে ছিল রোজের অ্যাডভেঞ্চার। এখনো ওখানে গেলে ল্যাবের ওরা আমার রাত দুটো তিনটের ফেরার গপ্পো করে।
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:৩৫17584
  • আমার কাছে আবার সেটা খুব রিলিফের মত ছিলো। বড়ো শহর দেখলে নার্ভাস হয়ে যেতাম। এট্টু কেতের কিছু দেখলেই। এ সেই ছোট্টবেলার অসুখ আমার।
  • Tim | ২০ জুন ২০১২ ২৩:৩৩17581
  • আর আমাকে নিতে এতজন এসেছিলো যে শেষে দেখি গাড়িতে আমারই বসার জায়গা নেই প্রায়। পুরো হেরাফেরি কেস। অনেক আগে থেকেই চেনা বন্ধু ছিলো আসলে। সেই ইশকুল কালেজের। তাই ঐ অবস্থা।
  • প্পন | ২০ জুন ২০১২ ২৩:৩৩17582
  • মিয়ামির দিকে বেড়াতে গিয়ে এরকম অজ পাড়াগাঁর সন্ধান পেয়েছিলাম। গ্রাম্য সেলুন, হাতে লেখা দোকানের নাম এইসব দেখে হেব্বি কালচারাল শক পেয়েছিলাম। ঃ)

    ওই বেড়ানো ছাড়া সব সময় ওদেশে আমি ডাউনটাউনে থেকেছি।
  • a x | ২০ জুন ২০১২ ২৩:৩৩17583
  • আমার এদেশের গ্র্যাড স্টুডেন্ট লাইফটাতে বহুত লোভ। বুঁচি ফুঁচি না থাকলে আমি ঠিক আবার গ্র্যাড স্কুলে চলে যেতাম। প্রথমবার তো বেরোতেই চাইনি! ঃ-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত