এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৫৭176310
  • ওরে বাবারে যারা হাসপাতালে যায় তারা অনেকেই মোটেও কলকাতায় নিয়মিত আসে না। স্রেফ কাউকে দেখতে এসেছে অনেকদিন ভর্তি আছে বলে অথবা কলকাতায় কেস রেফার করা হয়েছে, বাধ্য হয়ে প্রথমবার আসছেন।
  • aka | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৫৬176309
  • গভীর চিন্তাভাবনা করে, ক্যালকুলেটর লাগিয়ে হিসেব করে রেলা নেন আপনারা। হুঁ।

    আমায় দেখুন এসবের ধারই ধারি না, যা বলে রাফলি কাছাকাছি থাকলে দিয়ে দিই, নইলে হিসেব করতে গিয়ে বিপি বাড়লে তার দাম বেশি।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৫২176308
  • অ, কোলকাতার ট্যাক্সিওলাদের সেইসব যাত্রীর কথা ভেবে ট্যাক্সির গায়ে ফর্মুলা সেঁটে রাখা উচিত, যারা বছরে দুবছরে তিনবছরে একবার কোলকাতার ট্যাক্সি চড়বে কি চড়বেনা। এইবার কিলিয়ার :-)
  • মোহর | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৪৭176307
  • বম্বেতে ও যে সব ট্যাক্সির পুরনো মিটার তারা চার্ট নিয়ে ঘোরে
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৪৫176306
  • অপ্পন, এখন জানি না, তা তো বলছি না। ভাড়া বাড়লে আবাপয়ে সে সম্পর্কে খবর ছাপে, পড়ি-ও। কিন্তু যে হেতু আমার মাথায় গেঁথে রাখার বিষয় নয়, তাই পড়েছি এবং ভুলে গেছি ফর্মুলা কী।

    রিসেন্টলি কলকাতা মেট্রোরও ভাড়া বেড়েছে। আবাপ কেন, সব কাগজেই দিয়েছিল। কিন্তু আমাকে এখন জিজ্ঞেস করো কত টাকা বেড়েছে, কোন স্ল্যাবে কত বেড়েছে, আমি বলতে পারব না। কারণ এটা আমার মনে রাখার বিষয়ই নয়। আমায় জিজ্ঞেস করো রাজধানী এক্সপ্রেসের কত ভাড়া হয়েছে, আমি এক্খুনি বলে দেব।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৪৩176305
  • উফ, দমু বাজে তক্কো করছে। মহিলা-টাকে আমি মোটেই কয়েনেজ করতে চাই নি। মহিলাটি প্লেসহোল্ডার মাত্র।

    তুমি আবারও যে সব উদাহরণ দিলে তারা সকলেই কলকাতায় থাকা বা রোজ কলকাতায় আসা লোকজন। আমি আমার মত লোকেদের কথা বলছি, যারা কখনওই কলকাতায় থাকে নি, এবং কলকাতা তেমন যায়ও না।

    ভারতের অন্য শহরে যেখানে মিটারে ট্যাক্সি চলে, সেখানেও কি এই রকমেরই ক্যালকুলেশন চলে? ফ্র্যাঙ্কলি, আমি কলকাতার বাইরে কোথাও অঙ্ক কষে ট্যাক্সি চাপতে দেখি নি।
  • sosen | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৩৫176303
  • না না। আমিও জান্তাম না ২০০৩ সালে। আমার মা বাবাও ভালো জানে না।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৩৫176304
  • হ্যাঁ, ট্যাক্সির মিটারের ব্যপারটা আমারো হজম হয়নি। সিকি কি আবাপ বা অন্য কাগজও পড়ে না? ওখানেই তো ভাড়া বাড়লে এসব নিয়ে খবর ছাপে।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৩৪176302
  • অরণ্য,
    আমার এক বৃদ্ধা আত্মীয়া একবার বলছিলেন তাদের আমলে ছয় পয়সা সেরে(এক সের মনে হয় এক কিলোর কাছাকাছি ) দুধ পাওয়া যেত। ভাবুন, দুই লিটার দুধ মেপে দিল, আপনি গুনে গুনে বারো পয়সা দিয়ে হাসিমুখে বাড়ী চললেন, ছানা কাটিয়ে সন্দেশ খেলেন। ঃ-)
    আর তখন পোয়া আর ছটাক বলে আরো কিছু মাপ প্রচলিত ছিল।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৩২176301
  • আর ফ্র্যাংকলি, এত বছর কোলকাতায় ছিলাম, কোনোদিন এমন লোক দেখি নি যে জানেনা ট্যাক্সির মিটারটা টোটাল ফেয়ার নয় :-) কতো আত্মীয়স্বজন মফস্বলে থাকেন তাঁরাও কেউ জানেননা বলে দেখিনি ভাই। মাইরি বলছি।
  • | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৩১176300
  • বাবা সিকি, শুদু 'মহিলা'টুকুই চউক্ষে পড়ল, লোকটুকু পড়ল না? মহিলা হলে যেহেতু আমি বলছি, আমি মহিলা এবং .... এবং প্রিভিলেজড সেই অঙ্কে মেলাতে সুবিধে হয় বলে? প্রচুর লোক/মহিলা প্রিভিলেজড না হয়েও নিরুপায় হয়ে টেক্সি নেয়, ট্রেন ধরা, হাসপাতাল যাওয়া, ডিউটিতে লেট হবার ভয়ে ৬ জনে একটায় উঠে শেয়ার করা --- এঁরা কেউ প্রিভিলেজড নন বাবা সিকি। এঁরা বছরে একবার কি দুইবার চড়েন এবং ঐভাবে করেন। মুখে মুখে না পারলে ফোং বের করে নেন।

    আরে লোকে যখন ভাগে মাছ নেয় তকহ্ন মাছেরা যেহেতু ঠিক ভাগ হবে বলে নিজেরা বুঝেশুনে জোড় সংখ্যার ওজনে বেড় ওঠে না, তাই অনেকসময়ই দেখা যায় এক এক্ভাবে ১ কেজি ২৭৫ গ্রাম করে পড়ল। তখন অমনি হিসেব মাছওয়ালাই করে দেয়।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২৮176298
  • আমার বাড়িতে এক, দুই, তিন, পাঁচ আর দশ পয়সা সব সাজিয়ে রাখা আছে। আশির দশকের স্মৃতি। ঃ)
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২৮176299
  • কোলকাতাতেও মেলে :-)
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২৭176297
  • অরণ্য, দুই আর তিন পয়সা? আমি দেখেছিলাম একজনের সংগ্রহে, তখন আর সেগুলো চলতো না। তবে পাঁচ নয়া হুড়হুড় করে চলতো। আমরা দুই বন্ধুতে কতবার দশ নয়া আর পাঁচ নয়া মিলিয়ে পনেরো নয়ার চানাচুর কিনেছি। ঃ-)
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২৬176296
  • লুরুতেই ২৭৫ গ্রামের জিনিস মেলে। মানে আলু বেছে নিয়ে যাও। যে কটা চাই। প্লাস্টিকে ভরে কাউন্টারের লোক ওজন করে ওজন আর দামের স্টিকার সেঁটে দেবে।

    অবশ্য মলে যেতে হবে তার জন্য। ঃ)
  • aranya | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২৪176294
  • ২ পয়সা আর ৩ পয়্সাও দেখিচি বটে, বড়ই বয়স হয়ে গেল
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২৪176295
  • আধুলি আর এক টাকার সাবস্টিটিউট হল পঞ্চাশ পয়সা আর এক টাকা মূল্যের ক্লোরোমিন্ট/টফি।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২৩176292
  • দিল্লিতে আধুলি চলে না। সিকি অফিশিয়ালি অচল। আধুলি নয়, তবে দিল্লিতে কাউকে আধুলি দিলে সে নেবে না।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২৩176293
  • সিকিকে দিনে একবার বেথে বলতে পাল্লে দমু যে অসম্ভব উল্লসিত হয়, তা কি সিকি জানে না? জানে।

    কথা হচ্ছে, ট্যাক্সি চড়া কি ইকোয়ালস টু বাজার করা? যে মহিলারা গন্তব্যে আসার আগেই মনে মনে ক্যালকুলেট করে রাখেন কিংবা মোবাইল সহযোগে ক্যালকুলেট করে রাখেন, তাঁরা প্রত্যেকেই এই সিস্টেমের সঙ্গে অভ্যস্ত। তাঁরা জানেন, কার সঙ্গে কী গুণ করে যোগ করলে সঠিক ভাড়া পাওয়া যায়। কিন্তু যার কলকাতার ট্যাক্সি চাপার অভ্যেসই নেই, যেমন আমার প্রথম একদুবার হয়েছিল, আমি জানতামই না মিটারে যেটা দেখাচ্ছে সেটা আসল রিডিং নয়। এত কেতার ফেয়ার চার্ট ফার্ট না রেখে ট্যাক্সির ভেতরে বা বাইরে কোথাও একটা বড় বড় করে লিখে দিলেই তো হয় মিটারে যা রিডিং উঠবে তার সঙ্গে এত গুণ করে এত যোগ করলে আপনার সঠিক ভাড়া আসবে, তা হলেই ঝামেলা মিটে যায়। এমন তো নয় কেবল পাঁড় ক্যালকেশিয়ানরাই কলকাতার ট্যাক্সিতে চাপে, কলকাতায় না থাকা এবং নিয়মিত বাজার না করা অনেক লোকই কলকাতায় আসেন এবং ট্যাক্সিতে চাপেন। চাপটা তাঁদের হয়। আমি সেই দলে পড়ি। নমাসে ছমাসে একবার কলকাতায় যাব বলে আমাকে আস্ত একটা ফর্মুলা মেমোরাইজ করে রাখতে হবে, কী না, ট্যাক্সিতে চাপব বলে?

    আর কে হিসেব দিলেন ২৭৫ গ্রাম আলুর? স্যার, সত্যি কথা বলব? ২৭৫ গ্রাম আলু চাইতে গেলে সব্জিওলা গুছিয়ে দুখানা খিস্তি মারবে। আলু কেন, ধনেপাতার কেসেও তাই। অনেক দিন হল বাজার করছি। না হয় দিল্লির বাজার, তাও, ২৭৫ গ্রাম কোনও জিনিস কেউ কেনে, আমি আজ পর্যন্ত দেখি নি। আড়াইশো পাঁশো এক কিলোর ডিনোমিনেশনেই লোকে সব্জিপাতি কেনে, সেখানে সটাসট হিসেব হয়। খামোকা সব্জিওলা নিজেই বা এত তেরিয়া ক্যালকুলেশন করতে যাবে কেন? সে তো ২৭৫ গ্রাম ওজন করতে গেলে বাটখারাই গুলিয়ে ফেলবে।

    কলকেতা শহরে বুঝি লোকে এখনও ২৭৫ গ্রামের হিসেবে জিনিস কেনে?
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২২176291
  • আধুলি ছ মাসে ন মাসে একবার দেখা মেলে।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২১:২১176290
  • আধুলি উঠে গেছে কিনা ঠিক শিওর না, তবে আমি অনেকদিন দেখি নি।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৩ ২১:১৯176289
  • আমাদের ছোটোবেলা খুচরো চলতো, তখন দশ নয়া, এমনকি পাঁচ নয়া পয়সাও দেখেছি, চৌকো পাঁচ আর ঢেউতোলা গোল দশ। অ্যালুমিনিয়ামের হতো মনে হয়, সাদাটে রুপোলী।
  • sosen | ২৪ অক্টোবর ২০১৩ ২১:১৪176287
  • ঈস, ক্ষুদ্রতম,বৃহত্তম---
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৩ ২১:১৪176288
  • ক্ষুদ্রতম এক টাকা? আধুলিও লোপ পেয়েছে?
    তাহলে তো চারটাকা লাগবে ঐ লোকটার!!!!!
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২১:১১176285
  • একটাকা।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৩ ২১:১১176286
  • কিন্তু কিন্তু কিন্তু ---
    খুচরো পয়সা এখন আর নেই? এখন ক্ষুদ্রতম কত পয়সা প্রচলিত?
  • aranya | ২৪ অক্টোবর ২০১৩ ২১:১০176284
  • ডিডি-দা ওটা আমাদের ইয়ানি কি নাঁতেল-দের আবাজ দিছিলেন :-(
  • aranya | ২৪ অক্টোবর ২০১৩ ২১:০৮176281
  • অভ্যু-কেও দেখি না অনেকদিন
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৩ ২১:০৮176282
  • ডিডি, কালকের ভাটে আপনার নাঁতেল ডেফিনিশন দেখলাম। আম্মো নাঁতেল, প্রাণ ভরে আজও রূপকথা আর উপকথা পড়ি। সত্যি বলতে কি ভালো রূপকথার কোনো তুলনাই নেই। ঃ-)
    নেহাৎ হাতে পাইনি বলে গোবিন্দার সিনেমা দেখিনি, তবে পেলে অবশ্যই দেখবো। ঊনিশ কুড়ি বার কেন, তেমন ভালো লেগে গেলে বার ত্রিশেকও দেখতে পারি। ঃ-)
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২১:০৮176283
  • এবার তাহলে ব্যাখ্যা করতে হবে।আপনারা মানে যাদের এটাকে বিকট বা কঠিন হিসেব মনে হচ্ছিল। আর প্রিভিলেজড সেট তো সেটার চেয়ে বড়ো, সেখানে 'তারা' প্লাস আমরা মিলে আমরা। এতে না বোঝানো গেলে আর কি করব :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত