এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০১176340
  • ট্যাক্সি মিটারেই চলে তো? সে যার মিটারই হোক।

    সেখানে যদি বলে যা মিটারে উঠল তাকে 2.4 দিয়ে গুণ করে তার সঙ্গে তেরো যোগ করে ভাড়া দিন, আপনারা কী বলবেন?
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০০176338
  • বোঝো, লুরু থেকে কলি দিল্লি হয়ে যাবে। দেবাশিষই কি গেছোদাদা?
  • ন্যাড়া | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০০176339
  • ইউবার (Uber) - টেসকির জগতে এক ঝলক ঠান্ডা বাতাস। যারা ব্যবহার করেননি, তারা জানেন না কী হারাইলেন।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৫৭176337
  • ঈশানকেঃ আছে। কিন্তু সেগুলো মেরুক্যাব গোত্রের। সরকারের বেঁধে দেওয়া ভাড়া মেনে চলে না।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৫৬176336
  • ফোং করে যে ট্যাস্কি আনতে হয়, তার মিটার হয়না? তাহলে কিসে ভাড়া হয়?
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৫৫176335
  • দেবাশীষ, আপনে কি কলি যাচ্চেন? তো দিল্লী হয়ে যান।
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৫২176334
  • sch, অনেক ধন্যবাদ ! আপনাকে মেইল করছি, ঐ ভদ্রলোকের যোগাযোগ চাই।
    কিন্তু নেটে লামডিং ডিব্রুগড় তো মিনিমাম ঘণ্টা আষ্টেক দেখাচ্ছে।
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৫১176333
  • দিল্লীতে মেরুক্যাব ইজিক্যাব ইত্যাদি আছে আর পাড়ার টেস্কি সার্ভিস।আগে বুক করতে হয়।রাস্তায় হাত দেখিয়ে টেস্কি ধরার ব্যাপার নেই।ইজিক্যাব ইত্যাদিতে মিটার আছে।

    আমাদের মত জায়গায় যেখানে অ্যাপার্টমেন্ট সিস্টেম নাই গাড়ী রাখার ভয়ংকর সমস্যা
    তাই ট্যাক্সি সার্ভিসদের গাড়ী নিতেই অনেকে পছন্দ করেন।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৫০176331
  • অটো না অটো না, দিল্লি আর বেঙ্গালুরুতে ট্যাস্কিতে মিটার আছে না নেই?
  • Debashis Payin | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৫০176332
  • ওরে বলাকা, গোটা পশ্চিমবঙ্গকে কোলে নিয়ে বসে আছি। তবেই তো নাম হয়েছে বেঙ্গল-উরু! আমার বেঙ্গল, আমার ঊরু তো নয়। সব্বার। আমরা সবাই রাজা...ইত্যাদি ইত্যাদি।
    এখানে, ট্যাক্সির মিটার ইত্যাদি প্রভৃতি...সবই মায়া!
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৪৯176329
  • খালি জাস্টিফাই আর প্রিরিকুইজিটের জায়গাদুটো খানিক শিশিবোতল হয়ে গ্যাছে :-)
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৪৯176330
  • ব্যাঙ্গালুরুতে এমনি ট্যাক্সি আছে নাকি? একটাও দেখি নি তো!

    দিল্লিতে মিটারে চলে না। কালেভদ্রে দু একটা অটো মিটারে চলে, তা যা ভাড়া ওঠে সেটাই দিতে হয়। ব্যাঙ্গালোরের অটোর মিটারও বোধ হয় তাই। যা দেখায় তাইই দিতে হয়।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৪২176327
  • হ্যাঁ, ওমনাথ এইটা মোটের উপর ঠিকই লিখেছে। :)
  • sch | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৪২176328
  • পাই দিদি
    আগরতলা থেকে ডিব্রুগড় কোনো বাস সার্ভিস নেই। আগরতলা থেকে লামডিং ট্রেন চলে। লামডিং গিয়ে সেখান থেকে আপনি আবার ট্রেন পাবেন - ঘন্টা চারেক লাগে ডিব্রুগড়

    ট্যুর অপারেটার জানি না - তবে আমাদের আপিসের একটা প্রজেক্ট চলছে আগরতলায় - আপনি কোনো খোঁজ চাইলে সেটা সহজেই এনে নেওয়া যায়

    একজন বন্ধু আছেন আমার যিনি আগরতলা, গৌহাটী, শিলং অঞ্চল হাতের তালুর মত চেনেন - কিছু ইনফরমেশান হয়তো দেওয়া যাবে
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২২:৪০176326
  • অ্যাঁ, দিল্লী, বেঙ্গালুরুতে ট্যাক্সিতে মিটার নেই?
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২২:২৭176325
  • তবে ওমনাথের তিনটে পয়েন্টই ভ্যালিড।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২২:২৬176324
  • সিকি, ফর্মুলা কেউ মনে রাখে না। যারা আমার তোমার মত কালেভদ্রে কলকাতায় যায়। কিন্তু চার্ট দেখে যে হিসেব করা যায় এইটা একবার ট্যাক্সি চড়লেই মাথায় গেঁথে যায়।

    কলকাতা আর বম্বে বাদে কোথাও মিটার ট্যাক্সি চলে না। বম্বের খবর পাই বা দে বলতে পারবে, আমি জানি না।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২২:১৯176323
  • সোসেনদির কালকের প্রশ্নই কপি করতে হয়, ওমনাথদাকে কি কিছুতে কামড়েছে ?
  • Debashis Payin | ২৪ অক্টোবর ২০১৩ ২২:১৮176322
  • Atoz,
    ইচ্ছে হলে কতকিছুরই পকোড়া করা যায় ঃ-)
  • /\ | ২৪ অক্টোবর ২০১৩ ২২:১৩176321
  • ট্যাক্সির ভাড়া বেড়েছে বছর ঘুরতে চলল, বা ঘুরে গেছে। এখনো কলকাতা শহরের সব ট্যাক্সির মিটারে ফর্মুলা চেঞ্জ করে সঠিক বিল প্রিন্ট করার উপযোগী করে তোলা হয় নি। এটা সরকারী অপদার্থতা। দ্ব্যর্থহীন ভাষায়।

    সেটা না করতে পারায় টিভি রেডিওতে সচেতনতামূলক অ্যাড চালু করা উচিত ছিল এই মর্মেঃ
    ১) মিটার রিডিং এর থেকে কি ফর্মূলা লাগিয়ে ভাড়া বের করতে হবে। অন্তত ৯৮% লোক এই ফর্মূলার হিসেব জানেন না।
    ২) ট্যাক্সির রেট চার্ট যে জালি নয় সেটা কিভাবে বোঝা যাবে। এটাও করা হয় নি কারণ সরকারের কাছে রেট চার্টের জালি আটকানোর কোনো ব্যবস্থা নেই।
    ৩) ভাড়া বেশি নিচ্ছে মনে হলে, বা রাস্তা বেশি ঘুরিয়ে এনেছে মনে হলে যাত্রীর কী করা উচিত। এটাও করা হয় নি কারণ গ্রিভেন্স অ্যাড্রেস করার মতো ইনফ্রাস্ট্রাকচার সরকারের নেই।

    তো, এই সরকারী অপদার্থতা, সিকিকে বেথে বলে, বা মুষ্টিমেয়র সেলফোনে গুগুল ম্যাপ দেখার অ্যাপ ব্যবহার করার প্রিভিলেজ দিয়ে জাস্টিফাই হয় না। লোকে সেল ফোন কেনে কথা বলতে, গান সিনেমা পানু দেখতে ও ফেসবুক করতে। খুব কম লোকই ফোনে গুগুল ম্যাপ অ্যাপ ব্যবহার করে। অবশ্য সেটা যে ট্যাক্সি চড়তে গেলে প্রিরিকুইজিট, সবার করা উচিত এই ব্যপারে সহমত হওয়া গেল।
  • kk | ২৪ অক্টোবর ২০১৩ ২২:০৭176320
  • বেশ তো। কোরো।
  • | ২৪ অক্টোবর ২০১৩ ২২:০৬176319
  • ওহো। তাহলে তার পরে মেইল করব। আমার একটু দরকার আছে।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২২:০৫176318
  • সবজায়গাতেই কিছু কিছু চালু 'সিস্টেম' থাকে, যা কোথাও গোল গোল করে লেখা থাকেনা। লোকে দেখে বা ঠেকে শিখে যায়।এই টুকুই।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২২:০৩176316
  • যেকোনো জায়গাতেই নতুন বা প্রথমবার গেলে কিছু হার্ডলস ফেস করতেই হয়, কোলকাতা মুম্বই নিউইয়র্ক আন্টার্কটিকা মঙ্গলগ্রহ ইত্যাদি।
  • kk | ২৪ অক্টোবর ২০১৩ ২২:০৩176317
  • দমুদি, নভেম্বরের ১৮ তারিখে গো।
  • kk | ২৪ অক্টোবর ২০১৩ ২২:০২176314
  • ওহো, আগাম বেস্ট অফ লাক। কমছে সে তো ভালো খবর। লেগে থাকো, ছ পাউন্ড যখন কমেছে বাকিটুকুও হবে। এই সুযোগে একটু শুনিয়ে দিই, আমার আর ছ পাউন্ড বাকি, টার্গেটে পৌঁছোতে ঃ)।
  • | ২৪ অক্টোবর ২০১৩ ২২:০২176315
  • ও কলি, তোমার পরীক্ষা টরীক্ষা শেষ হল?
  • aka | ২৪ অক্টোবর ২০১৩ ২২:০০176313
  • কেকে কমতির দিকে। কমছে প্রতিদিন, ওষুধ খেতে হয়েছে। লক্ষ্য হল ওষুধ ছাড়া ওজন কমাতে হবে ২০-২৫ পাউণ্ড। আপাতত অনেক কষ্টে ৬ পাউন্ড কমেছে।

    বিটিডাব্লু, এই শনিবার রাতে ৫ কে দৌড়চ্ছি।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৫৮176311
  • স্যান, হ্যাঁ। কলকাতা একটি কসমোপলিটান মেট্রো সিটি, বছরে দু তিনবার মাত্র কলকাতায় আসেন, এমন মানুষ ঝাঁকে ঝাঁকে রোজ কলকাতায় আসেন। একা সিকি নয়। ঠিক যেমন বম্বেতে, দিল্লিতে প্রতিদিন দলে দলে বাইরের মানুষ আসেন।
  • kk | ২৪ অক্টোবর ২০১৩ ২১:৫৮176312
  • আকার বিপি এখন এখন আছে বাই দ্য ওয়ে? মাঝে খুব বেড়েছিলো না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত