এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৩176370
  • কুমুদি আমি গত একবছর যাবৎ গুরগাঁও এ যতো অটো চড়লাম একটাও মিটারে যায়নি। একটাও না। যদিও মিটারগুলো সাজানো আছে :-)
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৩176371
  • দাঁড়াও। তার আগে আমি একটা ব্যাপার বুঝি। এই যে লোকে বলছে কলকাতার ট্যাক্সিতে "যত" ভাড়া উঠবে, তাকে এত দিয়ে গুণ করে এত যোগ করে আসল ভাড়া বেরোবে, এই "যত"টা কী দিয়ে মাপা হয়? কিলোমিটার ট্র্যাভেলড? নাকি টাইম কনজিউমড?
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২২176368
  • ঈশানকেঃ কোন রেগুলেটিং অথরিটি নেই। অলিগোপলি আছে।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২১176366
  • ওহো প্পনও বলেছিল মিটার ট্যাক্সি চলেনা। ঠিকঠিক।
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২১176367
  • সিকি ওকে।বহুদিন অটো চড়িনি।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২০176364
  • ইউবার কী এবং কী কনভিনিয়েন্স সেই নিয়ে এক্ষকিউইভ সামারি লিখ।

    নো লিং প্লিজ,

    (ন্যাড়াদাকে অনুরোধ)
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২০176365
  • সিকিকে, বিশ্বের অনেক জায়গাতেই হাত দেখিয়ে ট্যাক্সি দাঁড় করানো যায়না। যেমন আমি যেখানে থাকি সেখানে। আবার অনেক জায়গাতেই যায়। কিন্তু কনসেপ্টটা একই। প্যাসেঞ্জার উঠলে মিটার অন। প্যাসেঞ্জার নামলে মিটার অফ। এর কোনো নড়চড় নেই।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৯176362
  • হ্যাঁ, মেগা মেরু, সবারই এক রেট। লুরুতে।

    আবার দিল্লিতে দ্যাখো, মেগা মেরু, সবারই এক রেট। কিন্তু লুরুর থেকে আলাদা। মেগার নিজস্ব ওয়েবসাইটও আছে, মেরুরও আছে, সেখান থেকেও বুক করা যায়। এয়ারপোর্ট ট্যাক্সির এই জোটবদ্ধ কনসেপ্টটা পিকিউলিয়র টু ব্যাঙ্গালোর, এটা দিল্লিতে নেই। দিল্লিতে হিজ হিজ হুজ হুজ। যে ক্যাব পছন্দ সেই ক্যাবের সাইটে গিয়ে বুক করো।

    মেগা মেরু ইজি এদের সাথে আবার ট্যাক্সিফরশিওর ক্যাবের একটা বেসিক তফারেন্স আছে। বিজনেস প্ল্যানে।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৯176363
  • উফ, সিকি যেটা বুঝছে না সেটা হল প্রতিবার ভাড়া বাড়ার পরে সমস্ত ট্যাক্সির মিটার বেলতলা নিয়ে গিয়ে রিক্যালিব্রেট করতে হলে কলকাতায় পাড়া কাঁপিয়ে বন্‌ধ হবে, বিরোধীপক্ষ সরকারের মুণ্ডপাত করবে আর তারানন্দে লন্ডনে ক্যাব কেমন করে চলে সেই নিয়ে প্রতিবেদন দিতে সুমন দে লন্ডন ট্রিপ মারবেন।

    নাদানটা কে, সিকি না ঈশান?
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৮176360
  • হ্যাঁ,আমি ক্যাব বুক করি বলে যে যেখানে যায় আমার ফোনে এসেমেস আসে।
    কেউ দিল্লী এলে আমি রেডিওক্যাব বুক করে দেব, বহুদিন ধরে আমি এই কাজটি সাফল্যের সঙ্গে হ্যান্ডল করে আসচি।
  • ন্যাড়া | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৮176361
  • ইউবারের ইউএসপি ভাড়ার সস্স্তামি নয়। কনভেনিয়েন্স।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৭176357
  • সিকি বলল মিটার নয়। :)
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৭176358
  • ইশান, মিটার মানে, কলকাতায় যে ধরণের মিটার ট্যাক্সি চলে, সেই ধরণের মিটার ট্যাক্সি লুরুতে চলে না। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ট্যাক্সির সাইটে তুমি যেগুলো দেখছো, সমস্তই রেডিও ক্যাব। কলকাতার মত হাত দেখিয়ে ওঠা যায় না এগুলোতে। নির্দিষ্ট পয়েন্ট থেকে বুকিং করতে হয়। মিটারে চলে এবং সে মিটারের হিসেব আলাদা, সে পরের ব্যাপার, কিন্তু কলকাতার টিপিকাল ট্যাক্সিতে যেমন লোকে চড়লেই ঘটাং করে ফ্ল্যাগ ডাউন করে দেয়, সেই কনসেপ্ট লুরু বা দিল্লিতে নেই। একেবারেই নেই।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৭176359
  • এবং মেগা, মেরু, কে এসটিডিসি সকলেরই দেখলাম এক রেট। তার মানে রেগুলেটিং অথরিটিও আছে, খোঁজ নিয়ে দেখুন গে।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৫176354
  • ঈশান লাস্ট পোস্টটা কাকে লিখল? মিটারই তো বটে। কে বলল মিটার নয়?
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৫176355
  • মানে মোদ্দা কথা, দিল্লি লুরুতে যে সব ক্যাব চলে, তাদের মিটার সহজে বোধগম্য, কোনও পরবর্তী ক্যালকুলেশনের দক্কার হয় না।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৩176351
  • অটোতে মিটার থাকে এখনও। তবে ইউজ হয় না। এই আর কি :)
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৩176352
  • আর শ্যামলদাকে বল্লাম যে সিকি ট্যাক্সিফরসিওরকে রেকো করেচে।পরের বার ট্রাই করা হবে।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১৩176353
  • মিটার বলতে পারো। তবে যাত্রীকে সেই মিটার দেখতে হয় না সাধারণত। দেখলেও, ক্যালকুলেশন করতে হয় না। এই মিটার ইলেকট্রনিক হয় অথবা অ্যান্ড্রয়েড ফোনে চলে। ঠিক জিপিএস ধরে কিলোমিটার ট্র্যাক করে কুড়ি টাকা (বা তেইশ বা অন্য পরিমাণে) করে বাড়িয়ে চলে।

    এখন আবার জার্নি শেষ হলে অ্যান্ড্রয়েড ফোন থেকে এসেমেসও চলে আসে আমার মোবাইলে, বিলিং অ্যামাউন্ট জানিয়ে।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১১176350
  • সব ক্যাব এখানে মিটারে চলেনা যেমন এয়ার্পোর্টে কিছু ক্যাব ঘুরে বেড়ায় তাদের সঙ্গে দরদাম করে মোট ভাড়া ঠিক হয়।
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:১০176349
  • সিকি? আটোতে মিটার থাকে তো মাঝেমধ্যে? নাকি আজকাল আর থাকে না?
  • Debashis Payin | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০৯176346
  • না না। আমি চারিত্রিকভাবে আমি একটু-আধটু গেছো হলেও, সুবিখ্যাত গেছোদাদা মোটেই নই। আদি-অকৃত্রিম দেবাশিস পাইন।
    বহুদিন ধরেই চেষ্টা করছিলাম গুরুতে আসার। কিন্তু ধূসরবস্তুর অভাবে ঠিক আসতে পারিনি।
    আজ হঠৎ করে ভাবলাম, নদী না দেখে ওটা হওয়ার কোন দরকার নেই। তাই নিশ্চিন্তে নেমে পড়লাম আসরে :-)
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০৯176347
  • উফ। ক্যাবে যে হাইফাই গ্যাজেট থাকে, যার থেকে ফরফর করে বিল বেরিয়ে আসে, সেটা কী? মিটার না?
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০৯176348
  • আর আগরতলা লামডিং তো দেখি কুড়ি ঘণ্টার জার্নি !
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০৭176345
  • ন্যাড়াদার ইউবার দেখলাম। দু টাকা পার মিনিট প্লাস আঠেরো টাকা পার কিলোমিটার।

    ন্যাড়াদা একবার ওএলএ ক্যাব বা ট্যাক্সিফরশিওর ট্রাই করে দেখতে পারো, পরে লুরুতে আসলে। আমি এবার ওএলএ ক্যাবে ফিরলাম, এয়ারপোর্ট থেকে হোয়াইটফিল্ড, পঞ্চাশ কিলোমিটার, ভাড়া উঠল পাঁচশো কুড়ি টাকা। আর তিরিশ টাকা টোল। সাড়ে পাঁচশো।
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০৬176344
  • মামু, না।সেগুলো প্রাইভেট গাড়ীর মত দেখতে।মিটার নাই।কোন কোন গাড়ীতে হলুদ বোর্ড থাকে।ভড়া নেগোসিয়েট করে নিতে হয়।আমার বাড়ী থেকে টি ৩ ৫৫০ টাকা, প্রায়ই যাওয়া আসা হয় বলে এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে।এখন আমি যদি নয়ডা যাই তবে কোথায় যাচ্ছি সেই বুঝে মোট বা কিমী অনুযায়ী ভাড়া ঠিক করে নিতে হবে।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০৩176343
  • বলব যে লুরুও কালে কালে কলকাতা হয়ে গেল।

    আবার কী বলব!
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০২176341
  • ইশান বড় নাদান।

    মেরুক্যাব ইজিক্যাব ইত্যাকার যে সব ক্যাব সার্ভিসে এখন ছেয়ে যাচ্ছে মেট্রো সিটিরা, তাদের বলে "রেডিও ক্যাব"। তারা চলে পার কিলোমিটারের হিসেবে। ভেতরে সাদামাটা বা হাইফাই গ্যাজেট বসানো থাকে, জার্নি শেষ হলে ফরফর করে বিলের প্রিন্ট বেরিয়ে আসে। কেউ কিলোমিটারে তেরো টাকা নেয়, কেউ কুড়ি টাকা নেয়, কেউ তেইশ টাকা নেয় ইত্যাদি।

    মিটার ট্যাক্সি মানে হচ্ছে কালো হলুদ ট্যাক্সি বা হলুদ ট্যাক্সি। ব্যাঙ্গালোরে এ জিনিস নেই। একটাও নেই। মূলত কলকাতায় আর বম্বেতে এরা চলে। দিল্লিতে আছে, কিন্তু মোটামুটি নিশ্চিহ্ন হবার মুখে। গুটিকয় আছে। বম্বের খবর জানি না, তবে দিল্লিতে এরা মিটারে চলে না। মূলত দিল্লি ট্রাফিক পুলিশ বিভিন্ন কিয়স্কে এই সব ট্যাক্সি নিয়ন্ত্রণ করে। লোকেশন অনুযায়ী ভাড়ার স্ল্যাব বেঁধে দেওয়া থাকে, তাই চার্জ করে, প্রিপেড হিসেবে। বার্গেনিংয়ের কোনও স্কোপ নেই।
  • Debashis Payin | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:০২176342
  • ঠিক ঠিক। অটো না, অটো না। কারণ এখানে সবই ম্যানুয়াল! তাই মিটার এখানে একটা মায়াময় প্রপঞ্চ!

    দিনকাল যা পড়েছে, আমার মনে কেবলই মনে হয়, আমি ত্রেতাযুগে আছি। তাই কলি যেতে ক্ষণেক দেরী আছে। কারণ তার আগে দ্বাপর (নাকি দাপট ? ) বলে একটা ভয়ঙ্কর যুগ আছে !

    আর হ্যাঁ। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে আমি দিল্লী হবই বা কেন? দিব্যি দেবাশিস হয়ে বিন্দাস আছি :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত