এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৪১176401
  • মেরুর সাথে পি আর কেমনে হবে?
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৪০176399
  • অ্যাঁ, আজকাল সরকারি ট্যাক্সিও হচ্ছে নাকি?
  • /\ | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৯176398
  • তো, এগুলো প্রাইভেট ক্যাব আর কলকাতা বম্বেতে এখনো সরকারী ট্যাক্সি চলে এইতো?

    পলিউশন কন্টোল সার্টি, ইনসিওরেন্সের কাগজ এসব করতে প্রতি বছর, কোনো সমস্যা হয় না, অথচ দশ বারো বছর পর পর ভাড়া বাড়লে মিটার আপডেট করতে বন্ধ হবে? আসল কথা নতুন ইলেকট্রনিক মিটারেও প্রচুর ট্যাক্সিতে কারসাজি করা আছে, বেশি মিটার রিডিং দেখায়। সেগুলো বনেট খুলে কিভাবে যেন করে, ইররিভার্সেবল, বেড়েই যায়, কমানো যায় না। তাদের কেস এ মিটার পাল্টাতে হবে। সেটা তারা করবে না। তাই তারা মিটার আপডেট ও করবে না ভাড়া বাড়লে। আর সরকার ট্যাক্সি চালকের ইউনিয়নের হাতে ক্ষমতা তুলে দিয়ে নিজে এতটাই ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে যে এই মনিটরিং, ক্যালিব্রেশন জনিত কোনো এফিসিয়েন্ট চটজলদি ব্যবস্থা ইমপ্লিমেন্ট করতে সম্পূর্ণ অক্ষম, কোনো স্ট্রং পদক্ষেপ নিতেও পারবে না এতটাই অসহায়। এর পরের উপায় একটাই এই RSBY এর মতো করে কোনো বেসরকারী সংস্থার হাতে ট্যাক্সির চেকিং ও সার্টিফিকেশনের ব্যবস্থা করা। আই এস আই, বা আই এস ও-র মতো সার্টি, যেটা না করালে ট্রাফিক পুলিশ ধরবে ও ফাইন নেবে, কাগজপত্র বাজেয়াপ্ত করবে, তথা ঘুষ খাবে। সেইটে মাত্রা ছাড়াতে থাকলে ট্যাক্সিওলারা বাপ বাপ বলে সেই সংস্থার কাছে গিয়ে মিটার ইত্যাদি চেক করিয়ে সার্টি নিয়ে আসবে। পিইউসি ইত্যাদি ক্ষেত্রে ঐ সার্টি ম্যান্ডেটরি করে দিলেই হল।

    এইভাবে প্রাইভেট সার্ভিস গাড়িগুলোকে গুছিয়ে বাঁশ দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট এর সার্টি যুক্ত গাড়ি কিনিয়েছে। লোকে আগে পার্সোনাল কার কিনে প্রাইভেট সার্ভিসে খাটাতো। সেসব এখন বন্ধ হবার মুখে। লাইসেন্স রিনিউ না করে করে এমন অবস্থা করেছে কোনো প্রাইভেট কার চালক কলকাতায় ঢুকতে চায় না। কেস খাবেই ফর সিওর। গাড়িতে কলকাতা ঢুকতে আপনাকে ট্যাক্সি নিতেই হবে এখন। এটা ট্যাক্সি ইউনিয়নের চাপে হয়েছে। ট্যাক্সিগুলোকেও তেমনই হুরকো দেওয়া যায়, দেবে না। অপদার্থতা ও রাজনৈতিক চাপ।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৮176395
  • হ্যাঁ, সল্লেক-সন্তোষপুর বার ছয়েক ভিন্ন ভিন্ন ট্যাক্সিতে চেপে হরেদরে একই ভাড়া এল এবার।

    শিপিয়েম-অশিপিয়েম সবাই মানছে ইদানীং মিটারের জালিবাজি কমেছে। (মানে যতটুকু দেখলাম আর কী)
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৮176396
  • জোটের মধ্যে রেগুলেটিং বডি আছে, বাইরে নেই।
    আমি তো না জেনে লিখেছি। ফলে এই নিয়ে আমার কোনো দাবী নেই। :)
  • Debashi Payin | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৮176397
  • আমার মনে হয়, পুরো ব্যাপারটাই নির্ভর করে পার্সোন্যাল রিলেশনশিপের ওপর।
    চেনা থাকলে, ট্যাক্সিওয়ালা অথবা ট্যাক্সির অরগ্যানাইজেশন (মেরু/সুমেরু/কুমেরু যাই হোকনা কেন) সব ঠিক। নাহলেই একটূ-আধটু বেঠিক হওয়ার চান্স !

    পু : ব্যাতিক্রম অবশ্যই থাকে। নাহলে নিয়ম তৈরী হয় কেমন করে?
  • h | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৭176392
  • মিনিট দশ টা, ভদ্দুপুর ও গভীর রাত্রীর হিসাব। বিশ্বেস কোরোচো কি মোরোচো।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৭176393
  • মানে, জোট একটা যদি থাকেও, জোটের বাইরেও তো কিছু আছে, সেগুলোকে তো তারা রেগুলেট করতে পারবেনা।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৭176394
  • হায়, এই মিটারের চক্করে আমার আপিসের রিপোর্ট বানিয়ে পাঠানো হল না। এখনি ফোং আসবে। ঃ((
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৬176390
  • স্যান, কুইকক্যাব নন এসি।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৬176391
  • কোলকাতায় জালি ক্যাব আমার অভিজ্ঞতায় আগের থেকে কমেছে কিছুটা। আমি আজকাল গুগল ম্যাপ দিয়ে কিমি হিসেব করে দেখেছি - খুব তফাৎ হয় না।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৫176389
  • সেক্টর ৫ থেকে গড়িয়া আসতে মোটামুটি মিনিট ১০ ওয়েটিং লাগে সিগন্যাল জ্যাম মিলিয়ে। তাতে খান ৫ টাকা বেশী পরবে কিলোমিটার রেটের।
    আর কোলকাতার ট্যাক্সি ফেয়ার ক্যালকুলেশানের সাথে সুমেরু, কুমেরু ক্যাবের কিস্যু তফাৎ নেই - ওয়েটিং ছারা।
    কোলকাতায় প্রথম ২ কিমি ২৫। তারপর প্রতি কিমি ১২ টাকা।
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৪176388
  • কাল অটো করে আপিস যাবো।
  • san | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৩176386
  • কুইকক্যাব বলে এখানে আরো একটা আছে তাদের রেট তো বাকিদের চেয়ে কম। অলিগোপলি যদি রেগুলেটিং অথরিটিই হবে তো এটা কিকরে হত ?
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩৩176387
  • ও আচ্ছা, সে থাকবে। তাকে রেগুলেটিং বললে রেগুলেটিং।

    সবাই খুব বাড়ালে ওলাক্যাবের খদ্দের বাড়বে। ওলা কমে এয়ারপোর্ট ড্রপ করে (কী করে করে জানি না তবে করে)। এখন ওলার মত আরো একটা দুটো প্লেয়ার আছে হয়ত। মানে দুটো সেগমেন্টের জন্য সেলার আছে।

    এইভাবে একটা ইকুইলিব্রিয়াম বজায় থাকে।

    (বোঝাতে পারলাম কিনা জানি না)
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩২176385
  • কলকাতায় তো ৯০% (আন্দাজে বললাম) মিটার জালি। ট্যাক্সিওলাদের থেকে শোনা। সেইজন্যই আধুনিক মিটার বসায়না। এটাও শোনা।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩১176384
  • প্রতি ২ মিনিটে ১ টাকা মতন ওয়েটিং চার্জ মিটার অন থাকলে।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩০176381
  • মানে ইঞ্জিনের টর্কের সাথে সমানুপাতিক হয়ত। ;-)
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩০176382
  • মানে নিজেদের মধ্যে তো প্রাইসটা রেগুলেট করতে হবে। সবাই একসঙ্গে বাড়াবে বা কমাবে। নিজেদের একটা রেগুলেটিং বডি না থাকলে কিকরে হবে?
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৩০176383
  • হ্যাঁ, সিকি ঠিক বলেছে। সিগন্যালে পিড়িক পিড়িক করে মিটার বাড়ে বটে। কেন বাড়ে জানি না।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৯176379
  • অর্পণ, ওয়েটিং চার্জ যে সেন্সে তুমি বলছো, সেই সেন্সে মেরুতে নেই।

    মেরু ইজি ইত্যাদি ক্যাবের ফান্ডা হল, তোমার দশটা পঁয়ত্রিশে বুকিং, এইবারে প্রথম পনেরো মিনিট ওয়েটিং চার্জ নেই, কিন্তু দশটা পঞ্চাশের পরেও যদি তুমি ক্যাবে না চড়তে পারো, তা হলে ওয়েটিং চার্জ লাগবে।

    জ্যামে বা সিগন্যালে দাঁড়িয়ে থাকার জন্য কোনও ওয়েটিং চার্জ নেই মেরু বা মেগা বা ইজি ক্যাবে, যেটা কলকাতার ট্যাক্সিতে হয় (সম্ভবত)
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৯176380
  • ট্যাক্সির ফান্ডা বিশ্বের সর্বত্রই এক। শুরুর কিছুটা ফিক্সড রেট। তারপর কিলোমিটার অনুযায়ী বাড়ে। খানিকটা ওয়েটিং ফ্রি। তারপর ওয়েটিং চার্জ আছে। কলকাতায় আলাদা কিছু না। ওই বিচিত্র ক্যালকুলেশনের পদ্ধতিটি ছাড়া।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৮176378
  • ওলিগোপলি মানে যা বুঝি সীমিত সেলারের জোটবদ্ধতা। এতে কোদ্দিয়ে রেগুলেটিং অথরিটি এল?
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৭176377
  • এটা পড়লাম।
    According to Government of India regulations, all taxicabs are required to have a fare-meter installed.
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৬176374
  • পাইন্দার নতুন বিজনেস বেশ ভালো লাগলো। কাজের কাজ করেছো এক খানা।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৬176375
  • মানে আমার মোটা আইডিয়া হল সর্বত্র কিলোমিটার ট্র্যাভেলড দিয়েই হিসেব হয়, কিন্তু কলকাতার ট্যাক্সিতে আমি সিগন্যালে দাঁড়িয়ে থাকলেও এবং ইঞ্জিন চালু থাকলে দেখেছি পিড়িক পিড়িক করে মিটার বাড়তে থাকে। দিল্লি লুরুতে এটা ঘটে না। তাই জিগানো।
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৬176376
  • ইজিক্যাবের মিটার তো সফি দেখতে, ঘটাং আওয়্সজ হয় না গামছা ঈঃ বাঁধা যায় না।কিলোমিটার বলা যায়।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৫176373
  • কিলোমিটার ট্র্যাভেলড প্লাস ওয়েটিং চার্জ (ইফ অ্যাপ্লিকেবল)।

    ওয়েটিং চার্জ মেরুক্যাবেও আছে।
  • Debashis Payin | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৪176372
  • তুমুল তর্ক চলেছে মিটার নিয়ে
    মোটামুটি সব্বাই রেডি
    যুক্তি-তর্কের হিটার নিয়ে।

    জুতোর ফিতে আজ চেষ্টা করে বাঁধা,
    উডল্যান্ড আজ প্রকৃতিপ্রেমী হয়ে গেছে
    চপ্পল আর জুতো তাই স্রেফ ধাঁধা!

    নাইটি আজ হয়েছে জুরাসিক যুগের ম্যাক্সি,
    মিটার নিয়ে কেন এত মাথাব্যাথা,
    যখন ক্যাব হয়ে গেছে ট্যাক্সি?
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:২৩176369
  • আচ্ছা সরকারি অথরিটি নেই। কিন্তু ওলিগোপলি মানেও তো একটা বেসরকারি রেগুলেটিং অথরিটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত