এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৫ অক্টোবর ২০১৩ ০০:১০176428
  • খচ্চর ট্যাস্কিওয়ালাদের শাঁসানো ঃ)
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ০০:১০176429
  • সল্লেক অব্দি কোনদিন সস্তা হয় না। গ্রামগঞ্জের খবর অবশ্য জানি না। ঃ)
  • সিকি | ২৫ অক্টোবর ২০১৩ ০০:১০176430
  • প্পন :)
  • সিকি | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০৯176426
  • কেশরাজি শস্তা হয়। আমাকে সেই দুহাজার দুই সালে সাড়ে চারশো টাকায় ক্যামাক স্ট্রীট নিয়ে গেছিল। ওটা অফিশিয়াল ট্রিপ ছিল, তাই মুরগি হচ্ছি জেনেও বাওয়াল করি নি, কেবল রসিদ নিয়ে নিয়েছিলাম একটা। শালা ড্রাইভার ক্যামাক স্ট্রিটে নামিয়ে দাঁত কেলিয়ে বলেছিল, চা খাবার জন্য কুড়িটা টাকা দেবেন না, দাদা?
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০৯176427
  • বা* সস্তা হয়।
  • sp | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০৮176425
  • ৩-৪ বছর আগে প্রিপেড কাউন্টারে একটাই লাইন হত - রসিদ এবং ট্যাক্সির নং একসাথে দিয়ে দিত, ট্যাক্সিওলারা কাউন্টারের বাইরে অপেক্ষা করত খুজে পেতে খুব একটা অসুবিধা হত না, এইবার পুজো তে গিয়ে দেখলাম দু'বার লাইন দিতে হচ্চে, প্রিপেড কাউন্টারে একবার ভাড়া দিয়ে রসিদ কাটার জন্য, আরেকবার টার্মিনালের বাইরে ট্যাক্সি ধরার জন্য।
  • Blank | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০৭176424
  • বিভ্রান্ত কি, বাইর এলে তো অনেক সস্তায় হয়। এই সব এনারকেদের নিয়েই সমস্যা।
  • সিকি | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০৬176423
  • বাইরে দরদামের চক্করেও দুবার পড়েছিলাম। একবার নিরুপায় হয়ে (ভেতরের বুথ বন্ধ ছিল), আরেকবার না জেনে (২০০২ সালে)।

    কলকাতা এয়ারপোর্ট মাইরি টোটাল আনঅর্গানাইজড একটা জায়গা। খুব বিষ্টি পড়ছিল তাই প্রিপেডের বুথ বন্ধ করে সামনে লিখে দিয়েছিল Due havy rain no taxi avilable। ব্যাস, গল্প শেষ। বাইরে বেরিয়ে সুটকেস নিয়ে অনেকটা হেঁটে একটা অলরেডি অকুপায়েড ট্যাক্সির সামনের সিটে বসে হাওড়া এসেছিলাম। দুশো টাকা নিয়েছিল।
  • /\ | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০৪176421
  • ২০০ র মধ্যে থাকা উচিত বালি। মনে হয়।
  • সিকি | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০৪176422
  • টিনের বাস ব'লে না, ওগুলো রুটের বাস। রুটের বাসে সরকার ভাড়া ঠিক করে।

    শোনো, বাস আর ট্যাক্সিতে তফাত আছে। বাস হল স্টেজ ক্যারেজ, ট্যাক্সি হল কনট্র্যাক্ট ক্যারেজ। স্টেজ ক্যারেজ রুটে চলে, যে-ই সেই রুট মেনে চলবে, তাকেই সরকারের আইন মেনে ভাড়া নিতে হবে। আগে দিল্লিতে যখন ব্লুলাইন বাস ছিল, ইকুইভ্যালেন্ট টু কলকাতার টিনের বাস, তাদেরও সরকারি নিয়মেই ভাড়া নিতে হত।

    কিন্তু ট্যাক্সি হল কনট্র্যাক্ট ক্যারেজ। এখানে কেবলমাত্র সরকারি ট্যাক্সি সরকারের বেঁধে দেওয়া ভাড়ায় চলবে, প্রাইভেট ট্যাক্সি তার নিজের ভাড়ায় চলবে, সেখানে সরকারের হাত নেই।
  • /\ | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০৩176420
  • প্রিপেডে যা নেয়, অ্যাকচুয়াল মিটার জনিত ভাড়ার সামান্যই বেশি, তবে শান্তিমূলক, ঝঞ্ঝাট নেই। হিসেব খুব অর্গানাইজড, ঠাকাবে না। তবে ওরাও ট্যাক্সিওলাদের জন্যে জায়গা রাখে। ভাড়াটা নেয় খুব চেনা, নাম জানা কোনো জায়গা পর্যন্ত। এবার বাড়ি একটু ভেতরে হলে খচ্চর ট্যাক্সিওলা বেশি টাকা চাইবে, নইলে যতপর্যন্ত বিল করা, সেই চেনা জায়গাতে নামিয়ে দিয়ে চলে যাবে বলে শাঁসাবে। হাতে ১০-২০ টাকা বেশি দিলে শান্ত হয়। ভালো ট্যাস্কিওলারা বাড়ি অবধি নির্বিঘ্নে আসে ঝামেলা করে না। প্রিপেইড কাউন্টারে এই নিয়ে বলতে গেলে চোখ টিপে বলে "ও ঝামেলা করলে ১০-২০ টাকা বেশি দিয়ে দেবেন,"
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০২176419
  • ওকে, যাক জানো তালে। ব্ল্যংকি ভুলপথে বুভ্রান্ত করছিল। ;-)
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০১176418
  • এবং সিকি যেন ব্ল্যাঙ্কের কথায় কান না দেয়। ব্ল্যাংক বাইরে বেরিয়ে দরাদরির কথা বলছে।

    ওই চক্করে ভুলেও পোড়ো না। পরণের জাঙ্গিয়া ছাড়া সব খুলে নিয়ে যাবে।
  • সিকি | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০০176416
  • আমি একবার প্রিপেড থেকে বুক করেছিলাম। ব্যাপারটা জানি। জাস্ট কত টাকা লাগতে পারে তার আন্দাজ নিচ্ছিলাম।

    মনে আছে, প্রাচীনকালে একবার হাওড়া স্টেশন থেকে অজস্র ট্যাক্সিওলার "এই যে দাদা, কোথায় যাবেন, বলুন নিয়ে যাচ্ছি" উপেক্ষা করে প্রিপেড বুথ থেকে ট্যাক্সি ভাড়া করে এয়ারপোর্ট গেছিলাম, ১৭০ টাকা নিয়েছিল। ২০০৪ কি? নাকি ২০০৬?
  • sp | ২৫ অক্টোবর ২০১৩ ০০:০০176417
  • কলকাতা এয়ারপোর্টের প্রিপেড ট্যাক্সির কাউন্টারে রেট চার্ট টাঙ্গানো থাকে সেখানে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়্গার ভাড়া দেওয়া থাকে।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৭176415
  • "হলুদ বা হলুদ কালো ট্যাক্সি ইকোয়ালস টু সরকারি ট্যাক্সি। সরকার থেকে এদের ভাড়া বেঁধে দেওয়া হয়।"

    সরকার থেকে টিনের বাসেরও ভাড়া বেঁধে দেওয়া হয়। তাহলে তারা সরকারি বাস নয় কেন? উত্তর দ্যান।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৬176413
  • আরে সরকার ভাড়া টিক করে দিলে যদি ট্যাক্সি টা সরকারী ট্যাক্সি হয় তো প্রাইভেট বাস কেনো সরকারী বাস নয়?
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৬176414
  • ঈশান আজকাল বহুত আজাইর‌্যা তক্কো করে।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৫176409
  • সে তো বুথ থেকে রসিদ কেটে ট্যাক্সির নাম্বার লিখে দেবে। যা সরকারি ভাড়া তাই নেবে। নো ঝাম।

    তুমি কি বুঝতে পারলে? এয়ারপোর্টের ভেতরে সরকারি বুথ, বাইরে ট্যাক্সি। রসিদ ট্যাক্সিওলাকে দেখালে তবেই সে তোমাকে নিয়ে যাবে।

    নো দালাল বিজনেস, নো দরাদরি।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৫176410
  • প্রি-পেইডে ৩০০ তে রাজি হলে বুঝবে দিন ভালো যাচ্ছে
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৫176411
  • রাত নয়। কাল দুপুর সাড়ে বারোটায় নামছি।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৫176412
  • ইশানের মাথা খারাপ হয়ে গেছে। কোন যুক্তিতে প্রাইভেট বাস সরকারি বাস হল?

    আর হ্যাঁ, কলকাতায় যেমন প্রাইভেট বাস চলে বিভিন্ন রুটে, তেমনটি আর কোনও শহরে চলে না। দিল্লিতে না, লুরুতেও না। প্রাইভেট চার্টার্ড চলে অবশ্য, কিন্তু রুটে কোনও প্রাইভেট বাস চলে না। সমস্তটাই সরকারি।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৪176408
  • এমনি ট্যাস্কি তে ৩০০ (২৭০/৮০) র কম হবে। আর কেতা ট্যাক্সি তে ১০০+
    রাতে অনেক নেবে
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৩176406
  • প্রিপেডই ধরব। কত নেয়? আমার আইডিয়া নেই।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫৩176407
  • এই যুক্তিতে সব প্রাইভেট বাসও সরকারি বাস। :)
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫১176405
  • এয়ারপোর্ট থেকে প্রিপেড ধর না কেন? সরকারি প্রিপেড বুথ যেইটা ছিল?
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৫০176404
  • আচ্ছা, এইবারে বলে দাও, এয়ারপোর্ট থেকে বালী আসতে কত লাগতে পারে ট্যাক্সিতে।
  • /\ | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৪৯176403
  • ট্যাক্সির মিটার রিডিং টা মোস্টলি কিলোমিটার ট্রাভেলড ইনটু ৫ + ওয়েটিং জনিত একটা কম্পোনেন্ট। মনে হয়।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৪৪176402
  • এখন বলে নয়, হলুদ বা হলুদ কালো ট্যাক্সি ইকোয়ালস টু সরকারি ট্যাক্সি। সরকার থেকে এদের ভাড়া বেঁধে দেওয়া হয়।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ২৩:৪১176400
  • ওমনাথের লাস্ট পোস্টে একটা বিশাল ক্ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত