এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debashis Payin | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৫৭176730
  • যেকোন প্রপঞ্চকে গাঁজা হিসেবে আখ্যা না দিলেও চলবে। শুধু একটাই ব্যাপার দেখতে হবে বলেই আমার মনে হয়।
    এবং সেটা হল, কোন পরিপ্রেক্ষিতে আমি কিসের আলোচনা করছি।
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৫৭176731
  • এই রে, প্রায় মিসিয়ে যাচ্ছিলাম।
    অচিন্ত্য, শুভ জন্মদিন। একবাটি পায়েস,চারটে ক্ষীরমোহন, দুটো জলভরা তালশাঁস সন্দেশ আর দুটো রসগোল্লা দিলাম। এত মিষ্টি খেয়ে যাতে গা না গুলায়, তারজন্য চারটে ফুলকো লুচি আর একপ্লেট ঝাল ঘুগনিও রইলো। ঃ-)
  • | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৫৪176728
  • কিন্তু বুনু, তোর কথা থেকে কিরম মনে হচ্ছে ধরা না পড়লেই আর ব্লারিঙে দোষ নেই। তাই যদি হয়, সে মোট্টে ভাল নয়।

    তোরা কি শোনপুর ব্রীজ পেরিয়ে গেছিস? দুন এক্ষপ্রেস কি সেখান দিয়ে যায়?
  • blank | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৫০176727
  • টেলি লেন্স দিয়ে নেচারে যে ব্লার আসে সেটা সুধু মাত্র পিপি র ব ব্লার অপশান দিয়ে কপি মারা যায় না। অনেক এফোর্র্ট আর এক্সপেরিয়েন্স লাগে ওটা রিজেনারেট করতে হলে।
    নর্মাল স্ট্রিট ফটো তে ব্লারের প্যাটার্ন আলাদা, সেটা জেনারেট করা কঠিন না, তবে প্র্যাকটিস লাগে।
  • π | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৪৭176726
  • ফ্যতারু র সমাজের যে অংশ থেকে আসছে, সেখানে ফিউডাল এলিমেন্ট, মিসোগিনি, থাকবে না কেন, অবশ্যই আছে। কিন্তু এটাও তো মানছিস যে তারা সিস্টেমকে চ্যালেঞ্জও করছে।বেশ কিছু ক্ষেত্রে প্রথা বিরোধী, সাহসী ও বটে। প্রথাগত ধর্মবিশ্বাস না থাকার উদাঃ টাই দিয়েছিস। তো সেই চ্যালেঞ্জের, সেই সাহসের কোন অংশ এই এলিমেন্টগুলোকে টার্গেট করে করা হল না কেন, সেই নিয়েই অস্বস্তি। হতেই হবে এমন কোন দাবী আমি করছি না। আধখ্যাঁচড়া ব্যাপারটা র‌্যানডম হলেও কিছু বলার ছিল না। কনফিউসড মনে হত। ইম্প্লাসিভ ভাবে চ্যালেঞ্জ করলে কিন্তু একটা র‌্যাণ্ডমনেসের দাবীও থাকে।
    কিন্তু এখানে তো এই আধখ্যাঁচড়ার মধ্যেও একটা দিব্বি প্যাটার্ন আছে। সচেতনভাবেই কোন কোন এলিমেন্টকে ওভারলুক করে, বা সেই এলিমেন্টগুলোকে আরো কায়েম করে আধখ্যাঁচড়া করা হয়েছে। এটার সাথে ইম্পাল্সিভ ভাবে চ্যালেঞ্জ করাকে ঠিক মানাতে পারছি না। আবারো বলছি, সাহিত্য হিসেবে পড়তে কোন অসুবিধে হচ্ছে না।
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৪৬176725
  • একজন সেদিন এই ম্যাজিক ধর্ম পামিস্ট্রি ইত্যাদির সঙ্গে ভুত প্রেত হোমিওপ্যাথি জলপড়া তেলপড়া বাটিচালা ও দেখলাম জুড়ে দিয়েছেন। কিন্তু হোমিওপ্যাথিকে গাঁজা বলায় আর তাই নিয়ে বিস্তারিত লেখায় অনেকে বেশ ক্ষেপে রেগে চটে গেছেন দেখলাম। ঃ-)
  • Debashis Payin | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৩৮176723
  • ম্যাজিক/ধর্ম/জ্যোতিষ/পুনর্জন্ম/স্ট্যাটিসটিক্স/পামিস্ট্রি/অলৌকিক ইত্যাদি প্রভৃতি... কে কতখানি এবং কেমনভাবে কার সাথে জড়িত?
  • π | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৩৮176724
  • আরে, ইন ক্যামেরা ব্লার করলে চলতো ? সেটাও তো নেচারে ন্যাচারালি সম্ভব নয়।
  • blank | ২৫ অক্টোবর ২০১৩ ২২:৩৭176722
  • সেটার এক্সপ্ল্যানেশান বেশ কয়েক আগের আজকের পোস্টে দিয়েছি। অরিজিত দা যে ব্লারটা করেছে ওটা নেচারে কেন সম্ভব নয়। তাই ওটা নেচারে চলবে না।
  • π | ২৫ অক্টোবর ২০১৩ ২২:২৫176721
  • ব্ল্যাংককেও লাস্ট বারের মত প্রশ্ন করে যাই। আমি 'ঠিকঠাক' পিপি নিয়েই বলছি, কাঁচা হাতের পিপি নিয়ে নয়। সে নিয়ে কোন প্রশ্নই নেই। ঠিকঠাক পিপি করে ব্লার আর ইন ক্যামেরা ব্লারের মধ্যে কোনো তফাতই না থাকলে নেচার সেকশনে ইন ক্যামেরা ব্লার অ্যালাওড আর পিপির ব্লার অ্যালাওড নয় কেন ? ন্যাচারাল কন্টেক্স্টের যুক্তি প্রযোজ্য নয়, কারণ দুক্ষেত্রেই একই ভাবে তা মডিফায়েড হচ্ছে।
  • riddhi | ২৫ অক্টোবর ২০১৩ ২২:০৬176720
  • যেমন ধর্মের দিকটা। ঠিক সেভাবে আসেনি, কিন্তু ফ্যাতরুরা মিলে কালী পূজো করছে, বা মদন শিবমন্দির দেখলেই কপালে আঙ্গুল ঠেকাচ্ছে, এগুলো ও একদম ফ্যাতরু চরিত্রের সাথে মানানসই হত।
    যদিও এখানে অন্য ম্যাজিক বা শক্তির কথা আছে, কিন্তু প্রথাগত ধর্মবিশ্বাস এলেও, ফ্যাতারু ফ্যাতরু থাকত।
    কিছু ফ্যাতরু-টাইপ রিয়েল স্যাম্পেল দের সাথে ম্যাপ করার চেষ্টা করে বলছি। এগুলো থেকেও এরা একদিক দিয়ে খুব সাহসী, প্রথা-বিরোধী ইত্যাদি।
  • riddhi | ২৫ অক্টোবর ২০১৩ ২১:৫৮176719
  • পাইদি, ফ্যতারু র সমাজের যে অংশ থেকে আসছে, সেখানে ফিউডাল এলিমেন্ট, মিসোগিনি, থাকবে না?যেখানে কম্রেড আচার্য্য়্দের মধ্যেই রয়েছে, তখন এদের মধ্যে তো আরো উলঙ্গ ভাবে থাকবেই, এবং বিশাল পরিমাণে আছে। এগুলোকে না দেখানো বোকামো হবে। এরা সিস্টেম কে চ্যালেন্জ করছে, কিন্তু আধা খ্যাচড়া, ইম্পালসিভ ভাবে। শুধু মেয়ে নয়, ছত্রে ছত্রে, পুরনো কলকাতা, বাবুগিরি নিয়ে রোমান্টিসিসম, এইসব খুঁত দেখা যাবে। এগুলোকে "কারেক্ট" করলে ফ্যাতরু রা ফ্যাতারু থাকত না।
  • blank | ২৫ অক্টোবর ২০১৩ ২১:২৯176718
  • ইপ্সিতা দিকে লাস্ট বার বুঝিয়ে যাই। ইন ক্যামেরা ব্লার আর পিপি ব্লারের মধ্যে কোনো তফাত ই নেই যদি পিপি আর ব্লারিঙ্গ এদুটো নিয়ে যথেষ্ট আইডিয়া থাকে। ওগুলো কাচা হাতে করলে এমনিতেই রিজেক্টেড হবে। পিপি দিয়ে লেন্স কে কপি করতে পারলে তবেই সেটা ঠিক ঠাক পিপি হলো।
    পয়সা খরচা অথবা ঠিক ঠাক পিপি শেখা।
  • π | ২৫ অক্টোবর ২০১৩ ২১:১২176715
  • আপনি লগিন করুন। নইলে হোম দেখতে পাবেন না তো।
  • π | ২৫ অক্টোবর ২০১৩ ২১:১১176714
  • আরে রঞ্জনদা, কালকে বল্লাম যে, আপনার কোন মেইল ই আসে নাই ! কোন আইডিতে পাঠিয়েছেন ?
  • ranjan roy | ২৫ অক্টোবর ২০১৩ ২১:১০176713
  • মাইরি! খেরোর খাতায় আমার Home খুলছে না। দেখতে পারছি না। ফলে " দিল্লি শহর অনেক দূর" পেস্ট করতে পাচ্ছি না। কেউ কিছু করবেন?
    আর "পুলিশ, ওরে পুলিশ" শেষ কিস্তি পোস্ট করেছিলাম কি? তুষার রায়ের কবিতার লাইন তুলে? কেউ বলবেন? মনে হচ্চে করেছি, কিন্তু দেখতে পাচ্ছি না।
    ইপি বোধহয় আমার আনাড়িপনায় ক্লান্ত হয়ে আর হেল্প করতে চাইছে না!ঃ)))))
  • ঈশান | ২৫ অক্টোবর ২০১৩ ২১:০৩176712
  • ভালো লাগলেও আর কিছু করার নেই। আমার হাতে থাকলে আমি অপনির্মাণ নাম দিতাম। কিন্তু আমাকে কেউ চান্স দেয়নি, কী করা যাবে।
  • π | ২৫ অক্টোবর ২০১৩ ২১:০২176710
  • ঋদ্ধি, একমত নই। কনফিউসড হতেই পারে কিন্তু ফিউডাল দেখানো, ইচ্ছে করেই ? ফ্যাতাড়ুরা চরম বাস্তব ? আর বিপ্লবী, প্রগতিশীল তকমা দেওয়া না দেওয়ি অন্য ব্যাপার, কিন্তু ফ্যাতাড়ুরা কোনোভাবে সিস্টেমটাকে চ্যালেঞ্জ করছে, এটা তো পোর্ট্রে করা হচ্ছে।

    তবে, আমার আরো একটা কথা মনে হল। লিখেই ফেলি। সাহিত্য হিসেবে কোথাও নখের যুগ্যিও নয়, সাহিত্যের কোন তুলনা করছিও না। কিন্তু গর্ভধারিণীর ছেলেপুলেগুলোর শুরুর দিকের কাজকর্মের মধ্যে ফ্যাতাড়ু এলিমেন্ট ছিলো না ? পুরো ভাল করে মনে নেই অবশ্য।
  • cm | ২৫ অক্টোবর ২০১৩ ২১:০২176711
  • পরা ঐ ভাঙার ব্যাপারটা থাকছেনা? ওটাই বেটার লাগছে কিন্তু।
  • ঈশান | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৫৮176708
  • ওমনাথ শুধু কেশরাজি জ্বালানোতে মনোনিবেশ করেছে কেন? এটি সিরিয়াস প্রশ্ন।
  • ঈশান | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৫৮176709
  • দেখুন, বিনির্মাণও ভুল কিছু নয়। বিশেষ রূপ নির্মাণ, এই তো। সে ঠিকই আছে। কিন্তু ভাঙচুরের দিকটা অনুপস্থিত। এইটা হল সমালোচনা। পরানির্মাণেও সেই সমস্যাটা থাকবে।
  • bish | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৫৬176707
  • ওমনাথ মনে হয় না লিখবে। যথেচ্ছ কেশরাজি জ্বালাতে পারে অবশ্য।
  • cm | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৫৪176706
  • যাঃ এ কি রকম ডাক্তারী হল, গলায় কাঁটা নিয়েই ঘুমোতে বলছেন। বেশ পরানির্মাণ করলে তার মানে কি হবে? শেষে ডিনির্মাণই ব্যবহার করতে হবে।
  • r2h | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৫৩176705
  • আমি মা বাবার জন্যে insubuy.com থেকে নিয়েছিলাম।
  • a x | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৪৮176703
  • ডিডি মনোরঞ্জনের পদবী না জানলে হবেনা। নিবাস ও গোত্রও দেবেন সাথে।

    নেক্স্ট প্রশ্ন। আম্রিকায় যারা থাকেন টাকেন, তারা বয়ষ্ক, ৭৫-এর কাছাকাছি, বাইপাস সার্জারিওয়ালা মহিলার ভিসিটর হিসেবে এদেশে কোনো হেল্থ ইন্সু পাওয়া যায় কিনা জানেন? দেশে একে তো কেউই দেয় না। এক আইসিআইসিআইকেই পাওয়া গেছে, মূল্য ১ লাখ ২৫ হাজার বলছে। এখান থেকে কিছু পাওয়া যায় কী?
  • ঈশান | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৪৮176704
  • ১। ডিকনস্ট্রানশকের বাংলা বিনির্মাণই। ঠিক বাংলা নয় তাও সইত্য। কিন্তু চালু তো। যেমন ধরুন, চিন্তাশীল। থটফুলের বাংলা হিসেবে চালু হয়েছিল। হরপ্রসাদ শাস্ত্রীই মনে হয় তাতে হেবি বাওয়াল দিয়েছিলেন। যে, চিন্তা বলতে বাংলায় দুশ্চিন্তা বোঝায়। কাজেই চিন্তাশীল কখনই থটফুলের বাংলা হতে পারেনা। কিন্তু চলে গেল। আর খটকামাত্রও লাগেনা।

    ২। কাঙাল মালসাটের অ্যাজেন্ডা কী? ওমনাথই লিখুক না। আম্মো দু পয়সা দেব খন।
  • cm | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৪৭176702
  • এইতো বিনির্মাণের উদ্ভাবক হাজির, আমার সমস্যাটার উত্তর কি? ওরম ডিনির্মাণ বললে হবেনা।
  • ঈশান | ২৫ অক্টোবর ২০১৩ ২০:৪৪176701
  • উফ, দুনিয়াটা চালবাজে ভরে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত