এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৭ অক্টোবর ২০১৩ ১০:২৭176910
  • কুমুদি আমার বউ জানে। আমরা এখন প্রায় ডায়াবিটিক খাওয়া দাওয়াই করি।

    ডিনারের একটা উদাহরণ দিইঃ

    মাছ, স্যালাড, ভেজিটেবল, ঘোল, আর ফল। তবে হ্যাঁ রান্না বান্না সুস্বাদু হতে হবে।
  • kumu | ২৭ অক্টোবর ২০১৩ ১০:২৩176909
  • ডায়াবিটিক খাওয়াদাওয়া নিয়ে একটু পড়াশোনা কর্ব কবে থেকে ভাবছি।ঐ সব ছাতামাথা কেবলী গোবু লিখে,আর গুরু করেই টেইম পাই না।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১০:২১176908
  • * ভাজা
  • kumu | ২৭ অক্টোবর ২০১৩ ১০:২০176906
  • আমি চেষ্টা করছি ভাত ছাড়তে।কিন্তু রুটি পারি না।তাইলে ব্রেড? লানচে তাই খাই কিন্তু রাতে? রাতের্পর রাতে ?
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১০:২০176907
  • অনুভব করেছি, তাই বলছি। ঃ)

    স্টেজ ১ঃ হপ্তা ছয়েক খচর মচর করে নিকোটিন গাম চিবান। প্রথম প্রথম ফ্রিকোয়েন্সি বেশি হবে, আস্তে আস্তে কমাবার চেষ্টা করুন।

    স্টেজ ২ঃ নিকোটিন গাম ছেড়ে চুয়িংগাম ধরুন। অথবা ভাজ মশলা। যেটা সুবিধে। এইটা মাস তিনেকের মত চলবে।

    স্টেজ ৩ঃ এই সময়ে সিগারেটের জন্য ক্রেভিং একদমই কমে আসার কথা। তবু কখনো সখনো ইচ্ছে করলে উঠে একগ্লাস জল খান, অথবা একটু হাল্কা জগিং করুন। মানে যেকোন একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকুন।

    ফাইনালি সিগু ছাড়তে একটা জিনিসই লাগে। মনের জোর, মনের জোর আর মনের জোর। শুনতে ক্লিশে, কিন্তু সত্যি।
  • cm | ২৭ অক্টোবর ২০১৩ ০৯:৪৬176905
  • ছাড়ার কষ্ট বুঝতে হলে তো ছাড়ার চেষ্টাই যথেষ্ট। এই যেমন আমি চকোলেট খাওয়া ছাড়ার চেষ্টা করছি। এ বছরে একটাই আইসক্রীম খাইনি।
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ০৯:৩১176904
  • তোকে জিগ্গেস করে কি হবে? তুই ছেড়ে দিয়েছিস?
  • h | ২৭ অক্টোবর ২০১৩ ০৯:১০176902
  • আমার কাশির কষ্ট টা ছাড়তে-কমাতে সাহায্য করেছে। তবে চা-কফি-দারু খেলে প্রচন্ড খেতে ইচ্ছে করে, আর বাজে টেনশন হলে, হাসপাতাল-শ্মশান এই সব যেতে হলে খুব ইচ্ছে করে, কন্ট্রোল করা খুব কঠিন, এর মধ্যে একদিন শ্মশানে গিয়ে দুটো খেয়ে ফেলেছি, বন্ধুর দিকে তাকাতে পারছিলাম, পনেরো দিনের অসুখে তার মা মারা গেছেন, একটা বিহ্বল অবস্তা। এই ধরণের ক্রাইসিসে না খাওয়া কঠিন, তবে আপিশের কাজ নিয়া আমার জেনেরালি টেনসন হয় না, আপিসে আমার কিসু প্রমাণ করারো নাই, নতুন কিসু পাওয়ার ও নাই, যা মাইনে পাই, যোগ্যতার তুলনায় যথেষ্ট ভালো, আর ক্যাম্পাসের বাইরে গিয়ে খেতে গিয়ে ছেড়েছি-কমেছে সেটাও হতে পারে ঃ-)

    মা, বৌ আর মেয়ের গালাগাল আরেকটা ফ্যাকটর। তবে সেটা বড় ফ্যাকটর না। কাশির কষ্ট টায় দিনের পর দিন ঘুম হয় না, এইটে বড় ফ্যাকটর, এবং এখন সত্যি ই ঘুমোতে পারছি।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ০৯:১০176903
  • /সরি "শের তো ভাগা; বাট হাউ" ঃ)
  • | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৫৫176901
  • (টাইগার তো ভাগা; বাট হাউ!!)

    ও ই কিছুতেই খাবো না; এই জেদ টাই আসল।
  • kk | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৫২176900
  • সিগ্রেট তো ছোড়া, বাট হাও?
  • | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৫১176899
  • আরি ব্বাস ভাগীদার বাবু টোটাল রঙে তো!! জ্জিও ঃ)
  • | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৯176898
  • আকা অভিনন্দন।

    বোধি দা কে ও জানিয়ে রাখি।( না ছাড়লে তখন ফিরিয়ে নেবো!! ঃ)
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৮176896
  • সোসেন, হামাকে জিগাও
  • | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৮176897
  • আমি তো এক সময় প্রচুর সিগু খেতাম। দিনে এক থেকে দেড় প্যাকেট। সেই কলেজ ডেজস এ। তারপরে কমাতে শুরু করি। অনেক দিন ধরেই খাই না। তবে একেবারে ছেড়েছি বলা ঠিক হবে না। কখনো কখনো খুব প্রিয় বন্ধু দের সাথে আড্ডা দেওয়ার সময় ১/২ টা খাই। কিন্তু ওয়ান্স ইন অ ব্লু মুন।

    সিগু র অভাবে সমস্যা হয় নি তেমন।
  • kk | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৬176895
  • হ্যাঁ, কি করে ছাড়া যাচ্ছে সেটা আমিও একটু শুনতে চাই।

    আকাবাবুকে আরেক দফা অভিনন্দন। হনুদাকেও আধখানা পিঠ চাপড়ানি।
  • h | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৩176894
  • আগে পুরো ছাড়ি তারপরে বলা যাবে।
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:৩৬176893
  • এখানে যারা যারা সিগারেট ছেড়েছেন তাদের কাছে এই সম্পর্কে একটু শুনতে চাই। মানে কতদিনের নেশা কি করে ছাড়া গেল, আফটার এফেক্টস ইত্যাদি।
  • h | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:২৬176892
  • ওয়েল ডান আকা। বললে বিশ্বাস করবি না আমি সিগারেট প্রায় ছেড়ে দিয়েছি। গত ৮-১০ হপ্তা প্রায় খাই নাই। মাঝে মাঝে দু এক টা ছাড়া। ঘুম বেটার হচ্ছে।
  • 4z | ২৭ অক্টোবর ২০১৩ ০৮:০৬176891
  • আকাদাকে হাই ফাইভ আর কিপ ইট আপ
  • aka | ২৭ অক্টোবর ২০১৩ ০৭:৫৬176890
  • তৃতীয় ৫ কে শেষ করলাম। সময় ভালো হল না কিন্তু শেষ করাটাই বড় কথা। অব মিলিয়ে ৪২ মিনিট লাগল।
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ০৫:২০176889
  • কদিন আগেই প্রবল বৃষ্টিতে দিল্লি এয়ারপোর্টের জল জমে দুর্দশা নিয়ে কি সব আলোচনা হয়ে গেল না?

    অবস্থা সব জায়গায় কাছাকাছি ই হয়, সিকিবাবুর মনে হয় কলকাতার কাছ থেকে একস্পেক্তেশান তা বেশি।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ০১:০৬176888
  • এইবার নর্থইস্ট মনসুন পুরো ভাসাচ্ছে। বাংলা, ওডিষা, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক - সব জায়গা। এতদিন শুধু ভূগোল বইতেই পড়েছি, এইবার তার দাপট দেখছি।

    এই দেখ হায়দ্রাবাদের অবস্থা।

  • সিকি | ২৭ অক্টোবর ২০১৩ ০১:০৩176887
  • হ্যাঁ, তবে শেষমেশ ভলভো যখন এল, হাওড়া পৌঁছে দিয়ে ভাড়া নিল মাত্র চল্লিশ টাকা। লুরুর ভলভিতে ঐ দূরত্ব কিছু না হোক নব্বই টাকা নিত।
  • siki | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৫৮176886
  • তা হবে। তবে হালচাল দেখে আজ মনে হল একমাত্র কলকাতাতেই বিষ্টি হয়, ওয়াটারলগিং হয়। অন্য শহরে হয় টয় না।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৫৫176885
  • তা এত অতি বিষ্টি হলে দিল্লি বম্বে লুরু সব এক অবস্তা হয়। ছাড়ান দাও।
  • সিকি | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৫৩176884
  • কী আর শুনবে ভাগী ভাই, মাথা এখনও গরম হয়ে আছে।

    সাড়ে বারোটায় ল্যান্ডিং করে বাড়ি ঢুকলাম বিকেল পাঁচটায়। দুটোর সময়ে হাওড়ার ভলভো পেয়েছিলাম, সে বহু রাস্তা ঘুরিয়ে ঘারিয়ে প্রায় সম্পূর্ণ কলকাতা দর্শন করিয়ে হাওড়া যখন আনল, উপলব্ধি করলাম, আজ দুপুরের পর কলকাতায় মাত্র পাঁচটা বাস চলেছে, একটাও ট্যাক্সি চলে নি, আর মূলত ঠেলাগাড়ি আর টানারিক্সা চলেছে সর্বত্র।

    আপনারা নাকি একে মেট্রো সিটি বলেন। হুঁঃ।
  • aranya | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৪২176883
  • বড়ই ফাকা, ফাকা - ধূ ধূ মাঠ, মন হু হু করে
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৩৬176881
  • সিকি, শুনি একটু
  • সিকি | ২৭ অক্টোবর ২০১৩ ০০:৩৬176882
  • সবাই অপ্পনকে চাটে। এদিকে ৮-০১ আর ৮-২০ দুটো দেখেই আমারো হিনী পেয়েছিল। আমার মনেও কি পাপ ঢুকছে তাইলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত