এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২১ জানুয়ারি ২০১৩ ২৩:৩১555288
  • মেয়েদের ফুটবল - ফিফা র‌্যাঙ্কিং-এ হল্যাণ্ড ১৪, ভারত ৫২।
  • কৃশানু | ২১ জানুয়ারি ২০১৩ ২৩:৩৬555289
  • এটা অত্যন্ত খুশির খবর।
    আর ৫২ মানে, যদি ১৬ টা টিম নিয়ে বিশ্বকাপ হয়, ভয় একটু সাহায্য করলেই তাতে খেলতে পারবে।
  • গান্ধী | ২৪ জানুয়ারি ২০১৩ ১০:০৫555291
  • আগের বছর এই সময় টিমকে টপ ফোরের লড়াই-এ ছিল
  • ঊমেশ | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:৫৭555292
  • আমরা বাকি ম্যাচ যায় করি, সবচেয়ে কাছের প্রতিবেশী টিম দুটোকে-ই ৫টা করে গোল দিলাম।
    যেমনটা কলকাতা তে নিকট প্রতিবেশী দুটো টিম কে ৩ করে দিয়েছিলাম (তিন নম্বর এর কাছে হেরেছি, সেটা উহ্য থাক)

    আর্সেনাল প্রতিটা ম্যাচে ভ্যান-পার্সি কে বেশ মিস করছে। এই টিমে পার্সি থাকলে আমরা হইতো চ্যা'শিপের লড়াই এ থাকতাম। উইলশেয়ার ফেরত আসার পর মাঝমাঠ গতবারের থেকে ভালো হয়েছে। কিন্তু গোল হচ্ছে না। গতবার পার্সি দারুন কিছু গোল করে টিম কে টেনে নিয়ে গিয়েছিল।

    পার্সি যে সব চান্স ১০টা পেয়ে ৯টাতে (১০ বলতে পারলে খুশী হতাম) গোল করেছে, সেই সব সুযোগে জিরুড ১০টা তে ১টা গোল করছে। লাস্ট চেলসী ম্যাচে, চেলসী গোল করার আগে জিরুড যে চান্সটা পেলো ওটা পার্সি হলে সিওর গোল ছিল। আর গোল হলে খেলা অন্য রকম হতে পারতো।
  • গান্ধী | ২৪ জানুয়ারি ২০১৩ ১৩:০৯555293
  • মোবা ইবে থেকে সুশান্থ ম্যাথু কে লিয়েনে নিয়েছে !! (ভাবা যায়!! )

    আর স্ট্যানলীর জায়্গায় একে নিয়েছে। । কাল সাইন করাবে

    http://en.wikipedia.org/wiki/Quinton_Jacobs

    এ এক্কালে ম্যানুতে চান্স পেয়েছিলো নাকি, কিন্তু নামিবিয়ার র‌্যাঙ্কিং কম বলে খেলতে পারেনি। ৩৩বছর বয়েস
  • ঊমেশ | ২৪ জানুয়ারি ২০১৩ ১৬:৩৭555294
  • মোবাদের আই-লিগে প্রথম পয়েন্টঃ অভিনন্দন সব গুরু'র মোবা জনগন।
  • গান্ধী | ২৪ জানুয়ারি ২০১৩ ১৬:৫৪555295
  • টিমটার নেমে যাওয়াই উচিত। এই সিকিমকেও ঘরে হারাতে পারেনা
  • ঊমেশ | ২৪ জানুয়ারি ২০১৩ ১৭:০৪555296
  • ছোটোদল হিসাবে এবারের মুম্বাই এর ঘরের রেকর্ড দারুন।

    বড়ো দল গুলো'র ইবে, প্রয়াগ কে হারিয়েছে। মোবা, ডেম্পো, চার্চিল এর সাথে ড্র।
    শুধু সাল'কার হারাতে পেরেছে।
  • ঊমেশ | ২৮ জানুয়ারি ২০১৩ ১২:৫৫555298
  • কাল গান্ধী'র পোস্ট আশা করেছিলাম।
    মোবা প্রায় জিততে জিততে ড্র করলো,
    আমি সঙ্গে সঙ্গে গুরুতে গান্ধী'র আপডেট খুঁজলাম।
    কাল ভেবেছিলাম দারুন খেলেছে, কিন্তু আজ পেপার গুলোতে মোবাকে গুচ্ছ খোরাক করেছে।

    ওদিকে FA কাপে তিনটে ম্যাচে প্রিমিয়ার লিগের টিম নাকানি-চোবানি খেয়েছে। চেলসী বেঁচে গেলো, কিন্তু বাকি দুটো ডুবলো।
    FA নেক্স-রাউন্ড মনে হচ্ছে আমাদের অসুবিধা হবে না। ঘরের মাঠে ভেংকিদের টিম কে পাওয়া গেছে।
  • প্পন | ২৮ জানুয়ারি ২০১৩ ১৩:০৫555300
  • * প্রি না, প্রতি
  • প্পন | ২৮ জানুয়ারি ২০১৩ ১৩:০৫555299
  • কাকতালীয়ই হবে, তবে দেখেছি উমেশ যে ম্যাচ নিয়ে কনফিতে থাকে সেই ম্যাচই আমরা হারি। সে গানার্সই হোক, বা ইবে।

    আচ্ছা, এফএ কাপের প্রি রাউন্ডের আগেই কি ড্র করা হয় (সেমিফাইনাল অব্দি)?
  • ঊমেশ | ২৮ জানুয়ারি ২০১৩ ১৩:১৫555301
  • প্পন, কেমন আছো?
    ভাটিয়া তে তোমার অপারেশন হবার কথা দেখেছিলাম।
    ওটা কি হয়ে গেছে?

    এফএ কাপে প্রত্যেক রাঊন্ড এ লটারী করে ঠিক হয়।
  • প্পন | ২৮ জানুয়ারি ২০১৩ ১৩:১৯555302
  • আছি মোটামুটি, অপারেশনের পরের এই স্টেজটা খুব বোরিং, পেনফুল এবং স্লো। পুরোপুরি ঠিক হতে মিনিমাম চার হপ্তা (সব ঠিক চললে)।
  • গান্ধী | ২৮ জানুয়ারি ২০১৩ ১৩:৩৩555303
  • উমেশদা, টাইম পাইনি তাই লিখিনি। খেলা যারা দেখেছে তারা কালকের মোবাকে খিল্লি করবেনা। আগের থেকে বেটার। অন্তত প্রথম হাফ। নতুন বিদেশী অনেক ভালো
  • ঊমেশ | ২৮ জানুয়ারি ২০১৩ ১৩:৪৪555304
  • আমিও খেলা দেখিনি।
    আজ আবাপ আর আজকাল বেশ খিল্লি করেছে।
    টুটু'র কাগজও তেমন ভালো কিছু লেখেনি, শুধু নতুন প্লেয়ারটা প্রশংসা ছাড়া।

    কেন জানি না আবাপ কিছু দিন ধরে মোবা কে বেশ চাটছে।
    পর্দার পেছনে কারন টা কি?
  • গান্ধী | ২৮ জানুয়ারি ২০১৩ ১৭:২৫555305
  • নতুন কিছুই নয়, টিমসিকে চটছে
  • গান্ধী | ২৯ জানুয়ারি ২০১৩ ১২:৫৩555307
  • সব পেপারে এত্ত লিখেছে এবার ওয়েঙ্গার না করে আর পারল নাঃ)
  • ঊমেশ | ২৯ জানুয়ারি ২০১৩ ১৩:২৮555309
  • তিন-চার দিন আগে ওয়েঙ্গার-সাহেব ভিয়া কে সাইন করার খবরটা স্রেফ গুজব বলেছে। আবার এটাও বলেছে ফ্যানরা যেন বড়ো কিছু সাইন করার আশা না করে।

    কাল থেকে আবার ভিয়া নিয়ে পেপার গুলো চালু করেছে।
    জানি না ৩১ জ্যানুঃ তে আমাদের জন্যে কিছু চমক আছে কি না।
  • ঊমেশ | ২৯ জানুয়ারি ২০১৩ ২২:০৬555310
  • আবার ওয়েঙ্গার-সাহেব ভিয়া'র খবর উড়িয়ে দিল।

    http://www.bbc.co.uk/sport/0/football/21244634
  • ঊমেশ | ২৯ জানুয়ারি ২০১৩ ২২:৪১555311
  • এই সময়ের প্রিমিয়ার লিগের সবচেয়ে বর্ণময় চরিত্র টা চলে গেল ইতালী তে।

    একটু হলেও খারাপ লাগছে। গত বছর থেকে সিটি'র যে কটা ম্যাচ দেখেছি বা সাপোর্ট করেছি সব ব্যারোটেলি'র জন্যে।

    ভালো স্ট্রাইকার হবার জন্যে যে গুণ গুলো থাকা দরকার, সব গুলো বেশ ভালো মতো ব্যারোটেলি'র মধ্যে আছে, কিন্তু নিজের পাগলামি'র জন্যে দারুন কিছু করতে পারছে না।

    প্রতিভা মাঝে মাঝে নিজেই নিজেকে শেষ করে দেয়, সেটা ওকে দেখলে বোঝা যায়।
  • ঢিংকাচিকা | ৩০ জানুয়ারি ২০১৩ ১০:০০555312
  • যাক, এই সীজনে প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়। ফার্স্ট হাফে ভালোই খেলেছে, সেকেন্ড হাফে ভিলা ফালতু পেনাল্টি পাওয়ার পর চেগে গেছিলো। ফ্রেঞ্চ লীগ আর প্রিমিয়ার লীগে স্ট্যামিনার প্রচুর তফাত বলে নতুন রিক্রুটগুলোর দমে কুলোচ্ছিলো না, কিন্তু তাও সিসোকো আর গুফরান ভালো খেলেছে।
  • গান্ধী | ৩০ জানুয়ারি ২০১৩ ১০:০৯555313
  • নিউক্যসলের নাম পালটে নিউফ্রান্স ইউনাইটেড করে দিলেই হয়

    আজ ভাইটাল দিন। আজকের অ্যাওয়ে জিততে পারলে .... আশা থাকবে

    নরউইচ ঘরের মাঠে স্পার্সকে হারাক
  • ঢিংকাচিকা | ৩০ জানুয়ারি ২০১৩ ১০:১৫555314
  • কালকের ম্যাচে ফ্রান্সের মতন লাল-সাদা-নীল ব্যানার ছিলো প্রচুর - একটাতে Le Toon লেখাও ছিলো। অলরেডি ন্যুভো শ্যাতু বলছে তো অনেকে - ফ্যানজিনেও;-)
  • ঊমেশ | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:৩১555315
  • গান্ধী, তুমি কি গানার্স হয়ে গেলে নাকি?
    স্পার্স এর হারের চিন্তা করছো!!!

    আজ গান্ধী দের সাথে আবার আমাদের ম্যাচ। আগের ৯ তারিখের মতো আজও আমাদের ঘরের মাঠে খেলা। আজও কি রেজাল্ট ৯ তারিখের মতো হবে? ৩-০।
    আমার মনে হয় ৩-১ টা আজকের ফেয়ার রেজাল্ট হবে।

    আবার ৯ তারিখে গান্ধী দের সাথে ওদের ঘরের মাঠে খেলা। সেটা দিদি'র লন্ডনে (আমরা কলকাতা বলি)। আজকের ম্যাচটা সবার লন্ডনে (দিদি কি বলে জানি না)।
  • গান্ধী | ৩০ জানুয়ারি ২০১৩ ১৩:৩৪555316
  • নাহ, আমি আমাদেরই সাপোর্টার আছি। আজ যদি আমরা জিতি, তাহলে আমরা-তোমরা একই পয়েন্টে থাকব, তখন স্পার্সের হারাটা দরকার। আর আমাদের চেলসি-সিটি বাদে বাদে সব ভাইটাল ম্যাচ হয়ে গেছে
  • গান্ধী | ৩১ জানুয়ারি ২০১৩ ০০:৩৮555317
  • কোটিনহো সাইন হল, যাই খেলা দেখতে

    ঝামেলা করে মাঝে মাঝে চ্যানেল ঘোরাতে হবেঃ(
  • souvik | ৩১ জানুয়ারি ২০১৩ ০১:৪৩555318
  • কোন চ্যানেল এ দেখাচ্ছে বার্কা মাদ্রিদ এর খেলা তা জানেন কেউ?
  • গান্ধী | ৩১ জানুয়ারি ২০১৩ ০৩:৩৫555320
  • টেন অ্যাকশন, টেন এইচডিঃ)

    লিভারপুলের পক্ষে খুব খারাপ রেজাল্ট নয়। ২ন্ড হাফের ৫৫মিনিটের পর খেলাটা দেখতে পেলামনা, রিয়াল-বার্সার জন্য।

    এত খাজা রিয়াল ডিফেন্সকেও ১র বেশি গোল দিতে পারলনা। বেকার খেলা হল একখানা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন