এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ২২ জানুয়ারি ২০১৪ ০৬:৪৬580459
  • বোতিন। বাইনারীতে চলিস না।
    আমি মৃত্যুদন্ডের বিরোধী, তা সে অপরাধ খুন, ডাকাতি, ধর্ষণ যাই হোক না কেন।
    তার মানে এই নয় যে
    "সব দেশ থেকে আইন আদালন থানা পুলিশ সব তুলে দিয়ে গুছিয়ে হরিনাম করলেই তো হয় নাকি!"
    অবশ্য থানা পুলিশ তো অপরাধীদের বেন্দাবন হয়েই আছে সারা দেশ জুড়েই। সেই থানা পুলিশের উপর এতো ভরসা। ভাবা যায় না!
  • bratin | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:১৮580460
  • তাহলে তোমাত সাজেসান কী? থানা পুলিদ নিয়ে!
  • কল্লোল | ২২ জানুয়ারি ২০১৪ ১১:৪৪580461
  • আমার কোন সাজেশন নাই।
    শুধু এটুকুই বলার আছে শাস্তির ভয় দেখিয়ে অপরাধ বন্ধ করা যায় না। তাহলে মধ্যযুগেই অপরাধ নির্মূল হয়ে যেতো।
  • ম্যামি | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:২৮580462
  • মৃত্যুদন্ড পাওয়া লোকের শেষ মুহূর্তের মুখচ্ছবি চোখের সামনে স্পষ্ট দেখেছিলাম 'দি ইডিয়ট'পড়তে পড়তে। প্রিন্স মিশকিন এক আত্মীয়ের বাড়িতে নূতন এসেছে। তাকে এন্টারটেইনিং গল্প বলতে হবে দুপুরের খাবার খাওয়ার আগে ও খেতে খেতে। তিনটি বোন, একজনের আঁকার শখ আছে, কীসের পোর্ট্রেট আঁকবে সেটা নিয়ে মিশকিনের মত চাইল। নেহাতই ডিনার টেবল টক। মিশকিন বলল -- মৃত্যুদন্ড পাওয়া লোকের শেষ মুহূর্তের মুখচ্ছবি। হঠাত?

    তখন সে গল্প বলল। প্যারেড সময় হাজার লোকের চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সে শুধু সময় হিসেব করছে, ভাবছে আরো ঘন্টাখানেক সে 'আছে'। তার সমস্ত ইন্দ্রিয় অতিমাত্রায় সজাগ। প্রতিটি ডিটেল সে দেখছে। এগুলো সে নিজমুখে মিশকিনকে বলেছিল কারণ সে শেষ মুহূর্তে ছাড়া পেয়েছিল)। কী অপরাধে শাস্তি হয়েছিল, মিশকিন তা জানে না। ভয় কতদিন স্থায়ী হয়েছিল তাও জানে না। পরে কীরকম জীবন যাপন করেছিল, আবারও অপরাধ করেছে কিনা সেসবও মিশকিন জানে না। সেই ঘন্টা দুয়েকের অনুভূতির কথাই মিশকিনের মনে রয়ে গেছে।

    এরপর সে আরেকজনকে চোখের সামনে দেখে। সে ছাড়া পায় নি। ভীড়ের মধ্যে দাঁড়িয়ে মিশকিন দেখেছিল একটা অদ্ভুত সাদা ভয়ের মুখ -- এবং তা জীবিত মানুষের মুখ।
  • ম্যামি | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৩৪580463
  • টাইপ করছিলাম। নিভা ভাত দিয়ে গেল। তাকে বললাম তোর কী মনে হয় কাউকে ফাঁসি দেওয়া উচিত? সে অনায়াসে বলে দিল 'না'। কেন? সে যদি এইগুলো করে থাকে? বলল 'করেছে তাকে একটা ঘরে রেখে দাও, হাগবে মুতবে খাবে। মারবে কেন?'
  • bratin | ২২ জানুয়ারি ২০১৪ ১৫:১১580464
  • সেই টাকা কে দেবে?

    আমার ট্যাক্সে র টাকা দিয়ে এই "রকম" লোক কে
    বাঁচাতে চাই না।

    গুপ্ত যুগের শাস্তি কী ছোল জানো তো। কেউ ওজম কম দিলে তার দেহ থেকে সম পরিমানে কেটে নেওয়া হত। সেটা ভালো কি খারাপ বলছি না। লিন্তু এর ফলে কোন শালা এক গ্রাম ওজন কম দেওয়ার চেস্স্টা করতো না।

    বাবা বাছা করে আমাদের শোধরানো যাবে না। কাউ কে ১০০ বার বলো এক্গাবে থুতু ফেলবে না। কেউ শুনবে না। কিন্তু এক দিন টাকা ৫০ বা ১০০ঃটাকা ফাইন করো। আর সে ক্প্ন দুন ও ই স্পরাধ করবে না। আমরা এই রকম।
  • /\ | ২২ জানুয়ারি ২০১৪ ১৫:৪৫580465
  • কল্লোলদাকে বলা যেতে পারে, একমাত্র "শাস্তি"র ভয় দেখিয়েই "অপরাধ" "বন্ধ" করা যায়।
  • cm | ২২ জানুয়ারি ২০১৪ ২০:০৯580466
  • এখানেই লিখি কামদুনির অভিযুক্তদের পরিবারের সদস্যেরা অভিযুক্তদের নিঃশর্ত মুক্তি চেয়ে মুখ্যমন্ত্রী কে স্মারকলিপি দিয়েছেন। ৯৬০ জন সই করেছেন।
  • | ২২ জানুয়ারি ২০১৪ ২০:১৪580467
  • তো?

    তার পরিবারের লোক কে বাদ ৯৬০ - n জন চায় এই রকম একটা জঘন্য অপরাধ করেও অপরধী দের কোন সাজা না হোক।

    তাতে কী প্রমান হয়?
  • cm | ২২ জানুয়ারি ২০১৪ ২০:১৮580469
  • না না আমি শুধু রিপোর্ট দিলুম। আর বলতে বাধা নেই আমি ঠিক এই লাইনে ভাবিনি। আমার মনে হয়েছিল ওরা ধর্ষণকে অপরাধ বলে ভাবছেন না, যাতে আমি বিষ্মিত।
  • সে | ২২ জানুয়ারি ২০১৪ ২০:২৮580470
  • ধর্ষণ অপরাধ নয়তো। ধর্ষণ একটা মেয়েকে উচিৎ শিক্ষা দেবার/ জব্দ করবার উপায়। কিছু স্টাডি করেছি এই নিয়ে।
  • | ২২ জানুয়ারি ২০১৪ ২২:০৩580471
  • সে, তোমার ফাইন্ডিং লেখো না প্লিজ।
  • PT | ২২ জানুয়ারি ২০১৪ ২৩:৫৪580472
  • মোড়লের নির্দেশে কিশোরীকে গণধর্ষণ-পরিবর্তিত পবতে এবার খাপ পঞ্চায়েত!!
  • সে | ২২ জানুয়ারি ২০১৪ ২৩:৫৬580473
  • এইত্তো! খাপে খাপ। শাস্তির পদ্ধতি ধর্ষন।
  • Sibu | ২৩ জানুয়ারি ২০১৪ ০০:০২580474
  • এই খবরটা অন্য কোন কাগজ কি লিখেছে? গনশক্তি বলছে ১৪-ই মার্চের নন্দীগ্রামের গুলি চালনার ঘটনায় সিবিআই নাকি রিপোর্ট দিয়েছে মোস্টলি তৃণমূলের নেতা-কর্মীরাই দায়ী। তর্ক-টর্ক নয় প্লীজ। যদি জানেন অন্য কোন কাগজ ছেপেছে তো লিংকটা দেবেন।

    http://ganashakti.com/bengali/news_details.php?newsid=51324
  • PT | ২৩ জানুয়ারি ২০১৪ ০০:১৪580475
  • বেশ কয়েকবার বিভিন্ন কাগজ থেকে থেকে লিং দিয়েছে এর আগে এই প্রসঙ্গে। সেই খবরের সঙ্গে এই খবরটারও মিল রয়েছে যদিও এত স্পষ্ট করে তিনোদের নাম করা হয়নি। তাই রাজ্য সরকার সিবিআই-কে অনুমতি না দেওয়ার কারণটা বোধহয় ক্রমশঃ স্পষ্ট হচ্ছে।
  • PT | ২৩ জানুয়ারি ২০১৪ ০০:১৭580476
  • *দিয়েছি এর আগে।
    ------------------------
    Name: PT

    IP Address : 213.110.243.21 (*) Date:04 Jan 2014 -- 11:35 AM

    সরকার কাদের আড়াল করার চেষ্টা করছে? আর যারা নন্দীগ্রামের জন্য বুক চাপড়ে কান্নাকাটি করেছিল ভোটের আগে তারাই বা চুপ কেন?

    Nandigram: Mamata hand in weak CBI chargesheet?
    http://articles.timesofindia.indiatimes.com/2013-12-30/india/45708207_
    1_nandigram-firing-cbi-sources-east-midnapore-district

    "In one of the chargesheets, CBI named 132 private persons including some villagers but it had sought sanction to prosecute two officers sub-inspectors Shambhu Das and Amit Hati and a Doctor, Laxmi Kant Ghosh, CBI sources said. In another chargesheet, CBI has made 37 accused, all private persons, and sought sanction to prosecute Debashis Boral and Satyajit Bandopadhyay, both additional SPs, and Sekhar Roy, sub-inspector Nandigram, sources said.

    In its chargesheet CBI has booked all those named under Indian Penal Code sections related to rioting (147, 148), unlawful assembly (149), voluntarily causing hurt to deter and public servant from his duty (332) among others."
  • | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৫৪580477
  • স্চ এর হয়ে

  • sch | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৫৫580478
  • কল্লোল-দা এরকম শাস্তি চলবে?

  • sch | ২৩ জানুয়ারি ২০১৪ ১৪:০৩580480
  • থ্যাঙ্কু - দমুদি - আমিও করে ফেলেছি না দেখে :P
  • কল্লোল | ২৩ জানুয়ারি ২০১৪ ১৫:০৫580481
  • স্চ ও দম। আমি মৃত্যুদন্ডের সমর্থক নই। কিন্তু এই কার্টুনের স্রষ্টাকে টুপি খুলে............... (অন্য কোন মানে নাই)।
  • | ২৩ জানুয়ারি ২০১৪ ১৬:৩০580482
  • আরে আমিও মৃত্যুদন্ডের সমর্থক নই। তবে চপ-দ্য-উইলি কেস বিশেষে দেওয়া দরকার বলে মনে করি।

    স্চ দিতে বলল দিয়ে দিলাম।

    আর কর্টুনটা পছন্দও হয়েছে বেশ। :-D
  • sch | ২৩ জানুয়ারি ২০১৪ ১৬:৪৪580483
  • এটা নিছক মজার। কোন দন্ডে কি হবে জানি না - তবে ঘরে বাইরে নানা মানুষের আলোচনা শুনে বুঝে মেয়েরা এখন খুব "ভয় " পাচ্ছে। ২০১১ র ২৩ শে জানুয়ারি যতটা ভয় পেত তার চেয়ে বেশী ভয় ২০১৪ র ২৩ শে - নির্ভয়া, কামদুনি, মুম্বাই আরো অজস্র ঘটনার ফল এই ভয়।

    এই ভয়ের জন্যে কোনো অল্প অন্ধকার রাস্তায় শর্টকাট করতে গেলে সঙ্গের কেউ বলে ছেড়ে দে - গণ করতে এলে তুই তো আর ঠেকাতে পারবি না, এর জন্যেই বোনকে রাখীর দিন পিপার স্প্রে গিফট করি, কখনো বাইরে গিয়ে দেরি করলে হৃৎপিন্ডটা ধক ধক করতে থাকে, এই হয়তো একটা খারাপ খবর আসবে।

    আমি শুধু চাই তাদেরকে এই "ভয়"টুকু ফিরিয়ে দিতে যারা এই "ভয়"টা তৈরী করেছে - যাতে কোনো মেয়ের মুখে রেপ শব্দটা শুনলে তাদের অনেক কিছু শুকিয়ে যাবে, মাথায় বিন বিন করে ঘাম হবে আর মানসিক শান্তি এক ফোঁটাও থাকবে না। জানি না কি উপায়ে সেটা হতে পারে/
  • PT | ২৩ জানুয়ারি ২০১৪ ১৭:৩১580484
  • অনেকেই ভুলে গিয়েছেনঃ তিনোর এক নেত্রী (ইনি নাকি একসময়ে নক্শাল ছিলেন) ২৪ ঘন্টার এক মহিলা সাংবাদিককে "রেপ করিয়ে দেব" বলে বাম আমলেই ভয় দেখিয়েছিলেন। অতএব এই আমলে ধর্ষণের সংখাধিক্যতে আশ্চর্য হওয়ার কি আছে?
  • | ২৩ জানুয়ারি ২০১৪ ১৭:৪৯580485
  • ঐ ভয়টা ফাঁসি দিয়ে আনা যাবে না বলেই মনে করি।

    কেন কখনও শোন নি 'তোকে খুন করে ফাঁসি যাব'। যখন যে এই হুমকীটা দেয় সে কিন্তু খুন করলে ফাঁসি হবে এটা জেনে নিয়ে তার কস্ট বেনিফিট অ্যানালিসিসে ফাঁসি যাওয়ার তুলনায় খুন করাটা বেশী বেনিফিশিয়াল মনে করে বলেই এরকম হুমকী দেয়।
  • sch | ২৩ জানুয়ারি ২০১৪ ১৮:০১580486
  • PT আপনি পণ্ডিত মানুষ, সব আলোচনা যদি গিয়ে তিনো আর বামে ফেলেন তাহলে আলোচনা হয় না। আমার ধারণা আপনি নিজেও জানেন সব পলিটিশিয়ানরাই এক - টাকার এ পিঠ। আপনি কি রেপিস্টদের জাত বিচার করেন ? হিন্দু, মুসলমান...। একজন অপরাধী, অপরাধী ই। আর কিছু না। এখন সব অপরাধী ই পলিতিকাল ছত্রছায়ায় থাকার চেষ্টা করে - সেটা শাসক গোষ্ঠীর হওয়াটা সুবিধা জনক - কিন্তু আপনার এই সরলীকৃত প্রমাণ্টা টিকবে না ধোপে।

    দমুদি ভয় টা কি করে আনা যাবে আমি জানি না - কিন্তু আনতে হবে। ওসব সচেতনতা, সিভিল সোসাইটি করতে ১০০ বছর লাগবে - ভয় টা ইমিজিয়েট মেজার
  • সে | ২৩ জানুয়ারি ২০১৪ ১৮:০২580487
  • এক্ষেত্রে ১৯৯৬ নাগাদ যে রেপ (অ্যাটেম্প্‌টেড?) কেসের সাক্ষী ছিলাম, সেখানেও শাস্তিমূলক রেপ অনুষ্ঠিত হচ্ছিলো। ১৮ বছর আগে। পশ্চিমবঙ্গে। সেখানেও "ওকে রেপ করাই উচিৎ" গোছের মন্তব্য করছিলো মহিলারাই। মহিলারাও হিংস্র হয়ে উঠলে অন্য মহিলাকে "রেপ" করিয়ে শাস্তি দিতে চায় - এর চাক্ষুষ প্রমাণ আমার কাছে।
    রেপ করতে উদ্যত সেই সিপিয়েমের কাউন্সিলার তখন বীরের ভূমিকায় অবতীর্ণ।
    সেই ট্র্যাডিশন এখনো চলছে। গুড।
  • cm | ২৩ জানুয়ারি ২০১৪ ২০:৫৯580488
  • তাহলে কি সিদ্ধান্ত হল শাস্তির ব্যাপারটা না থাকলে কিছু রেপ এড়ানো যেত?
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ০০:২৫580489
  • sch
    "আমার ধারণা আপনি নিজেও জানেন সব পলিটিশিয়ানরাই এক - টাকার এ পিঠ। "

    আমি মোটেই তা মনে করিনা।

    আর এক্ষেত্রে তিনো-বাম ইত্যাদি বারংবার করার প্রয়োজন এইজন্যে যে মমতা এক ধর্ষিতা মহিলাকে আশ্রয় করে রাজভবনে গিয়ে ব্যাপক নাটক করেছিলেন বিখ্যাত হওয়ার জন্য। তাঁর আমলে তাঁর দলের প্রশ্রয়ে অন্ধকারের জীবেরা ভেসে উঠেছে যারা ক্রমশঃ তাঁর অবাধ্য হয়ে উঠছে। এটা শুধ্হু ধর্ষণের ঘটনা নয়- কলকাতার রাস্তায় অটো চালকদের অবাধ্যতা দেখলেও বোঝা যায়।

    বুদ্ধিমান মানুষেরা আমাদের বুঝিয়ে ছিল যে মমতা পরিবর্তনের কান্ডারী হবেন-অর্থাৎ সিপিএমের আমলে যা যা খারাপ কাজ হত (ধর্ষণ সহ) সেসব কমবে। এবারে "সে"-র বক্তব্য পড়ুন। তাহলে বুঝবেন সমস্যা কোথায়। ১৮ বছর আগের রেপের ঘটনা খুঁড়ে বের করে এনে সামনে দাঁড় করানো হচ্ছে। মানে পালং শাক দিয়ে তিমি মাছ ঢাকার চেষ্টা চালু রয়েছে।

    তাহলে পরিবর্তন কোথায় হল? যারা পরিবর্তনের গাওনা গেয়েছিল-সবাই ঢপ দিয়েছিল তাহলে? নাকি সেই প্রাক্তন নকশাল নেত্রীর ভয় দেখানো শব্দগুলোর মধ্যেই আগত সরকারের আমলের সর্বনাশের ইঙ্গিত প্রচ্ছন্ন ছিল? যেটা ঢাকা চাপা দেওয়ার জন্য ১৮ বছর আগে ফিরে যেতে হচ্ছে?

    (এখন অবিশ্যি তাপসী মালিককে নিয়ে কেউ আর বক্তব্য রাখেনা-আসল ঘটনা প্রমাণ করার ইচ্ছাটুকুও কারো আছে বলে মনে হয়না। তাপসীর প্রয়োজন ফুরাইয়াছে!!)
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ০২:২১580491
  • পিটি, কিছু মনে করবেন না, এটা কি একটু প্যারানৈয়া হয়ে যাচ্ছে না? সে একটা ধর্ষণের ঘটনায় সাক্ষ্য দিয়েছিলেন, তাই সেটা উল্লেখ করেছেন, এমন-ও তো হতে পারে, 'পালং শাক দিয়ে তিমি মাছ ঢাকার চেষ্টা' করছেন এমন কি দুম করে বলে দেওয়া যায়!!
    বাম আমলেই সুটিয়া-র ঘটনা ঘটেছিল, যখন একটা গোটা এরিয়ার মেয়েদের দুস্কৃতীরা যখন খুশি ধর্ষণ করত এবং সেই দুস্কৃতীরা লোকাল সিপিএম নেতাদের ঘনিষ্ঠ ছিল -তাই নয় কি?
    হীরক রানি-র আমলের চেয়ে বাম শাসন কাল বেটার ছিল - এটা আমি মনে করি। কিন্তু 'সব অপরাধী ই পলিতিকাল ছত্রছায়ায় থাকার চেষ্টা করে' - স্চ-র এই অব্সার্ভেসন-টাও তো ঠিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন