এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৩ ১০:৪৩607435
  • মার্টিনেজ হেব্বি ভালো ম্যানেজার।
  • ঊমেশ | ০৯ ডিসেম্বর ২০১৩ ১২:৪৮607436
  • মার্টিনেজ এর এভার্টন মনে হচ্ছে মহেশের থেকে ভালো করছে।

    ভালো-মন্দ মিশিয়ে খারাপ গেলো না সপ্তাহ-অন্ত টা। চেলসী-ম্যানু দুজনেই এক দিনে হেরেছে, এটার থেকে ভালো কিছু হয়?

    এদিকে এফ-এ কাপে যা-তা বাজে ড্র পেলাম, স্পার্স দের সাথে। আর যথারীতি ভালো ড্র পেলো লিভারপুল, ম্যান্সফিল্ড বা ওল্ডহ্যাম।

    তবে ভালো কিনা সেটা সময় বলবে। গত বছর ওল্ডহ্যামের কাছে হেরেছিল।
  • + | ০৯ ডিসেম্বর ২০১৩ ১৪:১৯607437
  • সুযোগ পেয়েই টেনে দিল
  • ঊমেশ | ০৯ ডিসেম্বর ২০১৩ ২১:৪১607438
  • রিউমার শুনছিঃ র‌্যান্টি না কি জানুয়ারী তে ইবে তে সাইন করতে চলেছে।

    গান্ধী, খবরটা কতোটা সত্যি?
  • Tim | ০৯ ডিসেম্বর ২০১৩ ২৩:০২607439
  • যাক র‌্যান্টির কেরিয়ারও তাইলে অস্তমিত হতে চলেছে। মোগাকে অবশ্য এখন তালতলা একতাও নেবেনা, সেদিক থেকে বিশেষ ক্ষতি নাই।
  • + | ০৯ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৫607440
  • র‌্যান্টিকে ইবে নেবে বলে মনে হয়না। এটা মোবার রটনা হলে চোখ বুজে সত্যি ভেবে নিতাম। মোগা বড্ড ক্যাজুয়াল, ও আবার ছোট টিমে গেলে একটা ম্যাচ খেলে, একটায় ল্যাদ দিয়ে হিরো হয়ে থাকবে। ইবেতে রোজ রোজ গোল করার লোক নয়।
  • forteresse violé | ১০ ডিসেম্বর ২০১৩ ০৯:৫১607442
  • টেকনিক্যালি অ্যাস্ট্যুট হতে পারে, কিন্তু ওই ট্যাকলের পরেও যদি নিজের প্লেয়ারকে ডিফেন্ড করে তাইলে এথিক্যাল কোশ্চেন উঠে যায়।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৬607443
  • আজ বায়ার্ন যেন গোটা পাঁচেক আবার পোরে। আমাদের এতিহাদে যাবার আগে খুব জরুরি এটা।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৩ ০১:৩০607444
  • ১১ মিনিটের মধ্যে ২ গোল। যা চেয়েছিলাম।

    সাধে বায়ার্ন আমার সেকন্ড টিম! ;-)
  • + | ১১ ডিসেম্বর ২০১৩ ১১:১২607445
  • যাঃ, ২ন্ড টিম ছড়িয়ে দিল?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৩ ১১:১৪607446
  • কালকের কালপ্রিট দান্তে আর বোয়েতাং। ঃ((
  • + | ১১ ডিসেম্বর ২০১৩ ১১:১৯607447
  • দান্তে মাঝেমধ্য ছড়ায়। চ্যাম্পিয়নস লীগ ফাইনালে রেফারীর দয়ায় বেঁচে গেছিল, তবু ভালো ডিফেন্ডার। বোয়েতাং যদ্দিন লেফ্ট ব্যাক খেলত ভালো ছিল, স্টপারে এসেই কেমন যেন ছড়িয়ে ফেলে।
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ১১:৫৩607448
  • বাবা, দান্তে বিশাল ছড়িয়েছিল কনফেড এও। কোনো রকমে বেঁচেছে।
  • + | ১১ ডিসেম্বর ২০১৩ ১২:২২607449
  • ব্রাজিলের বেস্ট স্টপার জুটি
    থিয়াগো সিলভা-ডেভিড লুইজই, দান্তে চেঞ্জেই ভালো, আর লেফ্ট ব্যাকে মার্সেলো শেষ অব্দি চান্স পেলে হয়। ফিলিপে লুইজ হেব্বি ভালো খেলছে লা-লিগায়
  • ঊমেশ | ১১ ডিসেম্বর ২০১৩ ১৪:০২607450
  • আমাদের বুধবার রাতে এরকম একটা গুরুত্বপুর্ণ অ্যাওয়ে ম্যাচ খেলে আবার শনিবার দুপুরে ম্যান সিটি অ্যাওয়ে ম্যাচ।
    এটা কি আমাদের সাথে অবিচার নয়?
  • Jay | ১১ ডিসেম্বর ২০১৩ ১৪:০৮607451
  • এটা ভাবাটা ছেলেমানুষী হবেঃ ম্যানেজার বলবে তার প্লেয়ারের রেড কার্ড দেখা উচিত ছিল?! তাহলে কোন ম্যানেজারই এথিকালি ধোয়া তুলসী পাতা নয়! কোলোচিনি রেডকার্ড দেখার পর ( লিভার্পুল, গতবছর) পার্ডু তাকে সাপোর্ট করে!

    আমার পছন্দের প্রিমিয়রশীপের ম্যানেজাররাঃ
    ১। রজার্স ( যখন সোয়ান্সিতে ছিল)
    ২। মার্টিনেজ (উইগান/ এখন এভার্টনে)
    ৩। মরিসিও পোকেটিনো ( সাউথাম্পটন)
    ৪। লড্রপ ( সোয়ান্সি)
    ৫। মহেশ ( যখন এভার্টনে)
    ৬। ও'নীল ( যখন ভিলায়)
    ৭। ল্যাম্বার্ট ( যখন নরইচে)
    ৮। হটন ( যহন নিউ ক্যাসেলে)
    ৯। মোরিনহো (!) ফার্গিদাদুকে চ্যালেন্জ করার জন্য শুধু/ বার্সিলোনাকেও- কিন্তু সেটা হিসেবের বাইরে
    ১০। পার্ডু- (প্রথম দুটো সিজন)
  • forteresse violé | ১১ ডিসেম্বর ২০১৩ ১৪:১২607453
  • ধুর, উইগ্যানের ওই প্লেয়ারটার ফাউলের সাথে তুলনাই হয় না, তাও আবার ওই ছেলেটার হিস্টরি আছে - ঠ্যাং ভাঙার।
  • + | ১১ ডিসেম্বর ২০১৩ ১৪:২৩607454
  • রজার্স এখন কি দোষ করল!!
  • ঊমেশ | ১১ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৮607455
  • বেশীর ভাগ ম্যানেজার নিজের প্লেয়ার কে আড়াল করে।

    র‌্যামজে'র পা ভেঙে দেবার পরও টোনি পুলিস নিজের প্লেয়ার এর দিকে ঝোল টেনেছিল। (এমন কি তিনজন'ই ওয়েল্স এর লোক, র‌্যামজে আর দুই শয়্তান)।

    শয়তান এর নাম নিলাম আর মনে পড়লো, টোনি পুলিস আবার প্রিঃ লিগে ফিরেছে, ভালো-ই রেজাল্ট করছে।
  • Jay | ১১ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৮607456
  • কেন জানিনা, জাস্ট ভালো লাগছে না। হয়্ত সবটাই সুয়ারেজের জন্য!
  • ঊমেশ | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:০১607457
  • মহেশের ম্যানু কে নিয়ে দুটো জোকস, সবাই হয়তো পড়ে ফেলেছে, তবুও শেয়ার করার লোভ ছাড়তে পারলাম না।

    "it is so hard to win at Old Trafford. Even Manchester United can't"

    "David Moyes spent 11 years trying to get Everton above Man United and now he's finally achieved it"
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ২১:২৭607458
  • আজ খেলা কোন চ্যানেলে? আর্সেনালের?
  • রোবু | ১১ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৭607459
  • জুভে ছিটকে গ্যাছে। টেন অ্যাকশন আসছে না। লাইভ স্ট্রিমিং দেখব।
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৩ ০০:০২607460
  • হে হে, সিটি দাবী করছে কাল ওরা ভুলে গেছিল ৪-২ তে জিতলে ওরা গ্রুপ টপ করত :-)
    টপ করলে লেভারকুসেন বা ওলিম্পিয়াকোস পেতে পারত। এখন নাকী রিয়েল বা বারসা পেতে পারে :-) কস্টলি মিস্টেক, পোলকের মত
  • Arpan | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:৩৮607461
  • কিন্তু ইস্তান্বুলের ম্যাচটা রিপিট হবে না? এটা না-ইনসাফি হল।
  • Jay | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:৪৭607462
  • হলতো আজ। খেলা শেষের ৫ মি আগে স্নেইডার গোল করে গালাতাসারেকে জেতাল।ড্র হলে জুভেন্টাস যায় শেষ ১৬য়।
  • Arpan | ১২ ডিসেম্বর ২০১৩ ০১:৫৬607464
  • উপ্‌স! মিস করে গেছি। একটু আগে বাড়ি ঢুকে টিভি অন করে গানার্সদের খেলা দেখতে বসেছি। হ্যাড আ ক্রেজি ইভনিং।
  • Jay | ১২ ডিসেম্বর ২০১৩ ০২:০১607465
  • দ্যাখো দ্যাখো- তোমাদেরই সময় এখন!
  • Arpan | ১২ ডিসেম্বর ২০১৩ ০২:০৬607466
  • জয় ম্যানিউ না?
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৩ ০২:১১607467
  • কস্লিয়েনি হেব্বি দিয়েছিল :-)
    আর সেঝনি, উফফফ। কদিন আগে স্টুরিজ এর সাথেও একই কেস করেছিল। ওইদিন কমেন্টেটর বলেছিল, সেঝনি যখন সবচেয়ে কনফিডেন্ট থাকে, সবচেয়ে সেফ ফিল করে, তখন ভুল করে। একদম ঠিক কথা। ফেবু টুইটার প্রোফাইল ডিলিট করেই এই!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন