এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১০ মার্চ ২০১৫ ০৭:৪৮659053
  • ত্রিনেত্র'র ডাইরেক্টররা অবশ্যই জানেন না যে তাঁরা এমন একটি সংস্থার মালিক যারা শাসকদল বা কাউকেই কোটি টাকা ডোনেশন/ঋণ দিতে পারে। ঃ))))
    আর যাদের টার্ন ওভার হাজারে, তারা ডোনেশন দেয় কোটিতে!!
    কিন্তু মনে হয় এই নাটকের যবনিকা উঠতে সপ্তাহখানেক লাগবে। তিনোরা মুকুল ন সুব্রত ? এইসব প্রসিডিউরাল প্রশ্ন করে হপ্তাখানেক টাইম কিল করার ট্যাকটিক্স নেবে!
  • ranjan roy | 24.*.*.* | ১০ মার্চ ২০১৫ ০৭:৫০659054
  • sg,
    "ধন্য আশা কুহকিনী তোমার মায়ায়"।
    "আশার আশায় ভবে আশা, আশা মাত্র হল"।
  • sm | 233.*.*.* | ১০ মার্চ ২০১৫ ০৯:২২659055
  • এত খালি বাম সরকার কে একতরফা নিন্দা করে গেছে। পুরো বিভীষণের দলিল।
    ভূমি সংস্কার নিয়ে প্রশংসা নেই,মরুদ্যানের উল্লেখ নেই,শিক্ষা ক্ষেত্রে সি চেঞ্জের উল্লেখ নেই। নিশ্চয় ব্যাটা লেভি দেয় না।
  • adhuli | 190.*.*.* | ১০ মার্চ ২০১৫ ০৯:৩৮659056
  • দিদি তো আবার মোদির সাথে মিটিং করে এলেন। জল কোনদিকে গড়াবে বোঝে কার সাধ্য। হয়ত এবার ভ্জ্প-তিনরা গলাগলি করে বিল পাস করবে, ওদিকে সিবিআই ঠান্ডা মেরে যাবে।
  • sm | 233.*.*.* | ১০ মার্চ ২০১৫ ০৯:৪৪659057
  • এরে কয় রাজনীতি! বুইলেন কিনা? মধ্যি খানে অবপ কি লিখবে ভেবে পাচ্ছে না।
  • pi | 24.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১০:৩৩659058
  • এদিকে ত্রিপুরায় সিবিআই। রোজভ্যালি। এক মন্ত্রীর নাম উঠে এসেছে। ওদিএক খবর ৩৬৫ দিনের আপিসেও রেইড। জল কোথায় গড়ায় দেখা যাক।
  • cm | 127.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১০:৪৭659059
  • sg ঠিক কি ধরনের বক্তব্য আশা করেন? দলিলের লিঙ্ক বোধহয় কদিন আগেই দিয়েছিলাম।
  • PT | 213.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৩:৩৯659060
  • দল থেকে তাড়ানোর পরে বা দলত্যাগীদের বক্তব্য খপরালাদের ছাপানোর যোগ্য মনে হয়। বাম-বিরোধ্হীদেরও সেগুলো মন-পসন্দ।
    এই যেমন প্রসেনজিৎঃ যতদিন দলের হয়ে দলের পক্ষে কথা বলত তখন সেগুলে প্রোপাগান্ডা বলে ছাপ্পা পেত।
    আর তাছাড়া এই দলত্যাগীরা নিজেরা কেন আরো উন্নতমানের একট দল গড়ে দেখিয়ে দেয় না যে কেমন করে আন্দোলন ও দেশ চালানো -দুটো কাজই করতে হয়?
  • ranjan roy | 24.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৪:২১659062
  • খুব ভালো খবর!
    হাইকোর্টে আবার মুখপুড়ল সরকারের।
    অম্বিকেশ মহাপাত্র কান্ডে মানবাধিকার কমিশনের রায় বহাল রেখে একমাসের মধ্যে অম্বিকেশবাবু ও সুব্রতবাবুকে ক্ষতিপুরণ এবং দুই অপরাধী পুলিশ কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় অ্যাক্শনের নির্দেশ দিল হাইকোর্ট।
  • adhuli | 37.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৪:৫৩659063
  • কোনো চিন্তা নেই। দিদির সরকার পাবলিক এর পয়সাতে মামলা সুপ্রিম কোর্ট এ টেনে নিয়ে যাবে।
  • ranjan roy | 24.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৪:৫৫659064
  • কমঃ বিমান বসু এখনও দল থেকে বিতাড়িত হন নি। উনি আজ একটি বিশেষ সাংগঠনিক রিপোর্ট পেশ করেছেন। তাতে বলছেনঃ
    ১) গত পঞ্চায়েত নির্বাচনের সময় 'যেখানে সন্ত্রাস হয় নি সেই সব কেন্দ্রেও ' বিরোধীদের সঙ্গে পাল্লা দিয়ে পয়সা খরচ করার ক্ষমতা দেখে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। তাদের অনেকেই সুযোগ বুঝে দল বদলেছেন। কারণ তাঁরা সিপিএম এর LCS হওয়ার চেয়ে পঞ্চায়েত প্রধান/উপপ্রধান হওয়া বেশি পছন্দ করেছেন।
    ২) বহু নেতার জীবনযাপন বিলাসিতাপূর্ণ; দামী গাড়ি চড়া, আয়ের চেয়ে বেশি ব্যয়, বদনাম বিজনেসগোষ্ঠীর লোকের থেকে পয়সা/গাড়ি নেওয়া ইত্যাদি, এতেও জনগণের মধ্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
    আর সাধারণ সম্পাদক প্রকাশ কারাত কোন রাখঢাক না করেই দায়ী করেছেন বঙ্গের রাজ্য ইউনিটের সাংগঠনিক দুর্বলতাকে। দলের মেম্বারশিপ কমেছে ৪০,০০০, ছাত্র/যুব/কৃষক্ফ্রণ্টগুলোতে আরও খারাপ অবস্থা।
  • ranjan roy | 24.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৪:৫৬659065
  • এটায় মনে হয় নিয়ে যেতে পারবে না। আর গেলে আরও বড় পরাজয় অপেক্ষা করে আছে।
  • ranjan roy | 24.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৫:০৭659066
  • আধুলি,
    মোদিকে পটানো এত সহজ নয়। মোদি তিনো সাংসদদের সামনে দিদির কর্জ/সুদ মাফির প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেনঃ
    ১) আমার সরকারকেও ইউপিএ জমানার দায় বইতে হচ্ছে। এই ঋণ মাফ হলে সবাই চাইবে।
    ২) আর কোল নিলামী এবং বিত্ত কমিশনের রিপোর্ট মেনে কেন্দ্র রাজ্য আয়করের ভাগাভাগির নতুন নিয়মে বঙ্গ অনেক বেশি পাবে।
    সব মিলিয়ে কেন্দ্রের থেকে গত বছরের তুলনায় প্রায় ১৮৩% বেশি পাবে। নরেগা'র ব্কায়া রাশি এপ্রিলেই পাবে। ফলে বঙ্গের উন্নয়নের জন্যে রিসোর্স কম পড়বে না।
    ৩) সেদিন চ্যানেলের আ্লোচনায় একজন সাংবাদিক বললেন-- রাজ্য বাজেটে মণীশ যেভাবে ""বিনিয়োগ এসেছে", "১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে" বলে দাবি করেছেন তাতে তো রিসোর্স কম পড়ার কথা নয়! যদিও কোথায় এত বিনিয়োগ/কর্মসংস্থান হয়েছে তার কোন ব্রেক আপ বিত্তমন্ত্রী দেন নি!
    ৪) মোদি সাক্ষাতের পরেই সিবিআইয়ের নোটিস এসেছে তিনোদপ্তরে, যাতে অন্য সব হিসাব ছাড়াও বিশেষ করে গত চার বছরে দিদির দশ কোটি ছবি বিক্কিরির ডকু চাওয়া হয়েছে!!!

    কোথায় ঘুমুচ্ছে সিবিআই?
  • eita jomchhe | 233.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৫:১৬659067
  • "বদনাম বিজনেসগোষ্ঠীর লোকের থেকে পয়সা/গাড়ি নেওয়া ইত্যাদি,"
  • adhuli | 37.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৭:১৫659068
  • না না, আমি তা বলতে চাই নি। আমরা সবাই চাই সারদার একদম গোড়া থেকে মাথা অব্দি সব কটাকে সিবিআই টেনে বার করুক। তবে রাজনীতি বড় বিচিত্র জায়গা, কোন দিকে কখন ঘুরে যায়, দেবতার অসাধ্য। তবে মমতার একটা বড় ঝটকা খাওয়া অবশ্যি দরকার, নাহলে একেবারে বাবার জমিদারির মত চালাচ্ছে সবকিছু।
  • sg | 135.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৭:১৭659069
  • cm,
    আমি কী আশা করি সেটার চেয়েও গুরুত্বপূর্ণ এককালের সহযাত্রীদের এই observation-র সাথে আপনি কতটা একমত বা দ্বিমত, কারণ সহকারে। আশা করব PT বাবুর মত বাম বিরোধী বলে দাগিয়ে দিয়ে এড়িয়ে যাবেন না।
  • Sambuddha | 204.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৭:৫০659070
  • A lot has been written about the current West Bengal government’s muddled policies, but Kolkata’s decay started much earlier under the Communists. In a state where 68 percent of the population lives in rural areas but where agriculture makes up just 20 percent of G.D.P., exploiting the urban-rural divide is a potent, self-serving political strategy. Bengal’s Communists mastered this cynical art, and it kept them in power for 34 years.

    The poor rural farmers voted for them, and the Communists kept the voters poor and rural by giving them small farmlands and subsidies but warding off investment, denying them productive technology and economic mobility, thereby neutering citizens’ aspirations of a better life or government.

    Kolkata voted for the opposition, so the Communists let it rot, blaming its plight on outsiders – the federal government, corporations and the foreign hand. Rapid urbanization is the hallmark of an emerging economy like India’s, but that was inimical to the Bengal Communist strategy.
  • PT | 213.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৭:৫৫659071
  • প্রসেনজিতের বক্তব্য এর আগে (মানে যতদিন তার সিপিএমের সংগে সংযোগ ছিল) এত মন দিয়ে কোনদিন পড়েছিলেন?
    আরো একটা ব্যাপারঃ প্রসেনজিত তিন দশকে বাম সরকারের ব্যর্থতার কথা আগে জানত না? জানত নিশ্চয়ই। যদি জানতই যে বামেরা কিস্যু করতে পারছে না তাহলে চ্যানেলে চ্যানেলে তাদের ডিফেন্ড করত কেন?
  • . | 60.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৮:২৫659073
  • বুজী আর নটরা সিপিয়েম মাফিয়ার দালালী করত কারণ না করে উপায় ছিল না।
  • ... | 116.*.*.* | ১০ মার্চ ২০১৫ ১৮:৪২659074
  • @Adhuli,
    মমতা রাজ্যটাকে বাবার জমিদারীর মত চালাচ্ছেনা, নিজের হাতে তিলে তিলে গড়ে তোলা জমিদারীর মত চালাচ্ছে. অধিকাংশ প্রজাই ওকে চায়. ওদের ভোট বেড়েই চলে. কোনো বিকল্প নেই আজকের দিনে. এটা মেনে নিয়েই এই জমিদারীতে বাস করুন.
    কাল বিজেপিকে একটা strategic বিলে সাপোর্ট করলেই CBI ইত্যাদি শীতঘুমে চলে যাবে.

    এ জমিদারকে সরাতে গেলে অনেক খাটতে হবে. ঠিক যেভাবে নিরলস ভাবে মমতা নিজে বছরের পর বছর খেটে ছিল. বহুবারই এবার নয় নেভার বলে লড়ে গিয়েও হার মেনে ছিল, তবু লড়াই ছাড়েনি. বর্তমান পরিস্থিতিতে কার সেই দম আছে বলুনতো? বৃদ্ধ বাম নেতাদের কোনো কমবয়সী নেতা নেই. বিজেপির সংগঠন এখনো নেই. কংগ্রেস ইতিহাসের পাতায় যেতে চলেছে.
    একটু ভাবুন.
  • ranjan roy | 24.*.*.* | ১০ মার্চ ২০১৫ ২০:৩১659075
  • ''',
    একদম সঠিক বর্ণনা।
    কঠিন কাজ; নখদন্তহীন দিশাহীন বামেরা ব্রিগ্রেডে জনসভা করে গ্রাউণ্ড রিয়েলিটি বদলাতে পারবে না।
    কিন্তু আস্তে আস্তে বিকল্প গড়ে উঠবে এই ভরসায় আছি। তবে কর্পোরেশন ও ২০১৬ বিধানসভায় দুর্ভাগ্যের হলেও এরাই থাকবে। কিন্তু ক্ষয় শুরু হয়েছে।
    বামেদের সংখ্যালঘু ভোট, চা-বাগানের শ্রমিকদের ভোট, বর্ধমানের আলুচাষীদের ভোট আরও কমবে। কারণ এরা শুধু মমতাকে সরিয়ে আমাদের আন ছাড়া সমস্যার কংক্রিট সলুশন দিতে পারছে না।
    সাচার কমিটির রিপোর্টে দেখা যাচ্ছে বঙ্গে মাইনরিটির অব্স্থা তথৈবচ। শুধু ত্বহা সিদ্দিকির কাছে ভোটের আগে আশীর্বাদ চেয়ে চিঁড়ে ভিজবে না।
  • ! | 105.*.*.* | ১০ মার্চ ২০১৫ ২০:৩৫659076
  • আবার ভাবতে বলছে! কী আস্পর্দা!!
  • S | 109.*.*.* | ১০ মার্চ ২০১৫ ২১:২৩659077
  • এই ফাঁকে বিজেপি ভালই বাড়বে। কিন্তু দরকার আরো কিছু বাঙ্গালী মুখ। বাবুল সুপ্রিয় ভালো। আরো কিছু চাই। নইলে শুধু কোলকাতাতেই পরে থাকতে হবে।
  • | ১০ মার্চ ২০১৫ ২২:০৩659078
  • এর আগে 'কালচারকাকু' ও 'প্যাপ স্মিয়ার' শব্দের ভুলভাল প্রয়োগ দেখেছি। আবার এই 'খেউড়'
    ডিকশনারিটা থাক বরং।

    http://www.ovidhan.org/b2b/%E0%A6%96%E0%A7%87%E0%A6%89%E0%A6%A1%E0%A6%BC
  • PT | 213.*.*.* | ১০ মার্চ ২০১৫ ২৩:১৫659079
  • বামেরা নখ এবং দন্ত ব্যবহার করলে তখন আবার মানবাধিকার নিয়ে চিল চিৎকার শুরু হবে না তো?
  • কল্লোল | 111.*.*.* | ১১ মার্চ ২০১৫ ০৬:২৯659080
  • বামেদের উহা আছে তো? বাঁধানো দাঁত ও ক্ষয়া নখ নিয়ে "নখ-দন্ত" হয় না।
  • PT | 213.*.*.* | ১১ মার্চ ২০১৫ ১০:০০659081
  • কি আশ্চর্য!
    কয়েক বছর আগে যারা বামেদের নখ আর দঁতের প্রয়োগের বিরুদ্ধাচারণ করেছিল তারাই এখন বামেদের নখদন্তহীনতা নিয়ে কান্নাকাটি করছে!!
  • - | 109.*.*.* | ১১ মার্চ ২০১৫ ১০:০২659082
  • 10 Mar 2015 -- 06:42 PM খুবই ঠিকঠাক কথা।
  • কল্লোল | 125.*.*.* | ১১ মার্চ ২০১৫ ১৫:৩২659084
  • পিটি। ভাবের ঘরে চুরি করে কি লাভ?
    পুলিশ মদতে সরকারী নখ-দাঁত আর মারের মুখে দাঁড়িয়ে বিরোধী নখ-দাঁত এক নয়।
    ফিসফিস ফেরাই ছেড়ে রাস্তায় নামতে হবে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=16468&boxid=23440296
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন