এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫৩711195
  • উলুবেড়িয়া গেলাম বহুদিন পরে। ধরুন বছর ৭/৮ তো হবেই।

    বোরখা/হিজাব, দাড়ি/কুর্তা পায়জামা, বিজেপি-র পতাকা আর ঐ হিন্দু সংহতি মঞ্চের দুনিয়ার হিন্দু এক হও এসবের বাড়বাড়ন্ত দেখে এলাম।
  • avi | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৮711196
  • হাওড়া আর হুগলীর ভেতরের দিকের একটা বড় অংশই এখন এরকম হয়ে আছে।
  • Atoz | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১২711197
  • আহা আহা নৈরাজ্যদা !!!! সত্যিই তো মুলোর কী দোষ? মুলো বুঝি নন্দঘোষ?
    ঃ-)
  • robu | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:২৯711198
  • Name: কল্লোল

    IP Address : 116.206.149.15 (*) Date:15 Feb 2017 -- 08:45 AM

    আরএসএস আর বিজেপি পবতে বেড়ে ওঠার এক ও একমাত্র কারন বিরোধী হিসাবে সিমিএমের ক্যাবলামো। এর মধ্যে তিনো এলো কোদ্দিয়ে?
    ________________________________

    :-)
  • রোবু | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩২711199
  • স্থানীয় মুসলিমদেড় সাথে মারপিট হয়েছে। সংগঠিত কোনো গোষ্ঠীর সাথে হয়নি। ডিডিদাকে।
  • amit | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৮711200
  • একদম ঠিক কল্লোল-দা।

    ইমাম দের ভাতা দেবেন দিদি, তার আদরের মন্ত্রী রা তিন তালাকের সমর্থনে গলাবাজি করবেন, দিদি সংখ্যালঘুদের জন্য আলাদা হাসপাতাল খুলবেন, হজ যাত্রার জন্য আলাদা পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করবেন দিদি, হিজাব পরে সভা করবেন দিদি, বাংলাদেশী জঙ্গি দের আশ্রয় দেবনে দিদি, কিন্তু বিজেপি বাড়লে দোষ সেই সিপিএমে এর।

    আর বিজেপি বাড়লে এতো কান্না কাটির কি আছে ? বাড়ুক না যদি লোকে চায়।
  • PM | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১০711201
  • ৩৪ বছরে বিজেপি বা সংখ্যালঘু কমুনলিসম এর বার বারন্ত কোথা গেছিলো--বড় দাঙ্গা হয় নি এর জন্য বাম সরকারের কোনো ক্রেডিট নেই---পঃ বঃ এর বহুকালের "সেকুলার ঐতিহ্য" ই আসল কারন।

    বামেরা ক্ষমতা থেকে যাবার পরে হঠাত সাম্প্রদায়িক পরিস্থিতি খারাপ হবার, দাঙ্গা পরিস্থিতি তৈরী হবার জন্য কিন্তু সিমিয়েমের ক্যাবলামো-ই দায়ী। সরকার নয়, সরকারী দল নয়, সেই লোকেরা যারা বুঝিয়েছিলো সিপিয়েম চলে গেলেই সব মুস্কিল আসান তারাও নয়।

    কল্লোলদারা যখন দুয়ো তুলেছিলেন "যে আসে আসুক, সিপিয়েম যাক" --- তখন কি এই ডিস্ক্লেমারটা দিয়েছিলেন যে সিপিয়েম যাবার পরেও তাদের "স্মার্ট" ভুমিকা পালন করতে হবে পঃবঃ এ অন্তত ৩৪ বছরের অবস্থায় রাখতে ? নতুন সরকারের ওপোর ভরসা করা চলবে না ঃ)

    আর "ঘেউ ঘেউ করার" যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো, তার লক্ষ যে সিপিয়েম যাবার ১০০ বছর বাদেও সিপিয়েম ই থাকবে -- এরকম প্রানীদের ওপোর গৃহস্ত-ই বা ভরসা করবে কোন আক্কেলে ? ঃ) ঃ)

    যাই হোক এই প্যাথলজিকাল বাম বিরোধীতা পাল্টাতে গেলে পুরো DNA টাই পাল্টাতে হবে--- সে যখন হচ্ছে না -- কি আর করা ঃ( আপাতত সিপিয়েম কে গাল দিয়েই সমস্যা সমাধান করার চেষ্টা করা হৌক ঃ) ঃ)
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০০711202
  • এদিকে দেখুন।
    http://thenortheasttoday.com/hindutwa-volunteers-storm-book-fair-in-tripura-force-publishing-house-to-close-down-over-anti-nationalist-books/

    কালই মন্ত্রী এসেছিলেন হাসপাতালের এক উদ্বোধনে, বলছিলেন এই সাম্প্রদায়িক শক্তির বাড়বাড়ন্তর কথা। কীভাবে জনজাতিদের তিপরা দাবির সাথেও সেটাকে জুড়ে দিয়ে ব্যবহার করা হচ্ছে। এর আগেরটা সামাল দিয়েছে ভালভাবে, কিন্তু সামনের দিনগুলো কঠিন।
    আরেকটা কথা জেনে মজা লাগল। মোদি নাকি এখানে এসে মানিক সরকরাকে জিগেশ করেন, সারা উত্তর পূর্ব এত অশান্ত, আপনারা কী করে রাজ্যে শান্তি রেখেছেন। ওঁরা নাকি উত্তর দেন, জনজাতিদের উন্নয়নে শামিল করে, ট্রাইবালদের জন্য অনেক বেশি স্কিম নিয়ে। জনজাতিদের স্বশাসিত পরিষদের হাতে অনেক ক্ষমতা, বরাদ্দ দিয়ে। এটা কিন্তু ফ্যাক্ট, যে বেশ কিছু কাজ হয়েছে। যেখানে হয়নি, তার অনেক দায়ই ইন্ডিভিজ্যিয়াল নেতাদের উপরে বর্তায়, যাঁরা নিজেরাও ট্রাইবাল। সমস্যা কি আর নেই, আছে। কিন্তু সমাধানের অনেক চেষ্টা আছে, এও দেখা যায়। কিন্তু বিজেপি এসে যেভাবে একাধারে সাম্প্রদায়িক কার্ড আর ভিতরে ভিতরে এই তিপরা ল্যাণ্ডের কার্ড খেলার চেষ্টা করছে, ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এই ক'মাস আগে এই দাঙ্গার ভয়ে কাজকম্ম বন্ধ হয়ে দেখেছি কী পরিমাণ ক্ষতি হয়। দাঙ্গার থেকেও বেশি দাঙ্গার ভয়। পরস্পরের মধ্যে অবিশ্বাস তৈরি হয়ে যাওয়া, পুরানো স্মৃতি ফিরে এসে যা এইসব সময়ে আরোই বেড়ে যায়। আমার সিংহভাগ কাজ ট্রাইবালদের সাথে, ঊ গ্রামগুলোয় নিয়মিত যাই বলেই জানি, এখানে এই ট্রাইবাল পপুলেশন কীরকম ছড়ানো ছিটানো, নন ট্রাইবালদের সাথে মেলানো মেশানো, প্রায় বিনুনির মত। কাল মন্ত্রীও সেই কথাই বলছিলেন। তো, আর কিছু না হোক, এই সাধারণ যুক্তিটা এতদিন এখানে থাকা মানুষেরা বোঝেন না ? আর কিছু বাদই দিলাম, আলাদা রাজ্য হতে গেলে এটা তো একটা বিশাল ভৌগোলিক বাধা ! আর ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বশাসিত জনজাতি পরিষদ হয়ে গেছে, সেটা বেশ ভালোভাবে অপারেট করে, রাজ্য তাতে সাহায্যও করে।
    এখানে শুধু এই অটোনমাস ট্রাইবাল কাউন্সিল বলে না, রাজ্যেও বহু বহু উচ্চপদে, একেবারে ডায়রেক্টর পদে ট্রাইবালরা আছেন। কোটাও আছে শুনেছি।
    সেখানে এই তিপরাল্যাণ্ড করে লোক খেপানোর মানে সত্যিই বুঝিনি।
    ও হ্যাঁ, বলাই হয়নি কেন মোদির ঐ কথা নিয়ে মজা লেগেছে বললাম। শুনলাম, এসব কথা শুনে মোদি বলেন, খুব ভাল। ট্রাইবালদের আরো উন্নয়ন করতে হবে। তারপর কেন্দ্র সরকার নাকি ট্রাইবালদের জন্য নানা খাতে বাজেট কাট করেছে, সুযোগ সুবিধা চাঁট কাট করেছে। প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ আসার ফলে রাজ্যের বারগেইনের সুযোগ অনেক কমে গেছে বলছিলেন।
  • dc | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৩711203
  • গতকাল দুপুরে বাইপাসে দেখলাম ট্রাক ভর্তি করে গেরুয়া ফেট্টি বাঁধা লোক জ্যায় শ্রীরাম স্লোগান দিতে দিতে যাচ্ছে। আর সন্ধেবেলায় রাস্তার ধারে ছোট ছোট একেকটা মন্দিরে ভিড় করে তারস্বরে জ্যায় সিআ রাম গাইছে। খুব খারাপ লাগলো। দুতিন বছরের মধ্যে মেজর কোন অশান্তি লাগলে অবাক হবোনা।
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫৮711205
  • এতো জানাই কথা - হাই ভোল্টেজ তারে কাক মরলেও দোষ সিপিয়েমের - নৈরাজ্যের সমর্থন কি আর গাছে ফলে!
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০১711206
  • গেরুয়া-ফেট্টির সাথে দাড়ি-হিজাবের খুব ক্লোজ রিলেশন - একটা বাড়লে অন্যটা বাড়বেই - মহারাষ্ট্রে যেমন!
  • amit | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩০711207
  • অ্যাকশন হলে তার রিঅ্যাকশন হবে এতো খুব স্বাভাবিক। মমতা ব্যানার্জী চরম নির্লজ্জ ভাবে ইসলামিক মৌলবাদীদের পদ লেহন করছে, তার বদলে পাল্টা হিন্দু মৌলবাদ মাথা চারা দিলে দিক। ক্ষতি কি ? পরে দাঙ্গা হলে দোষ দেওয়ার জন্য সিপিএম তো আছেই।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৪711208
  • ত্রিপুরাতে হিন্দু মৌলবাদ বাড়লো কেন, কী মনে হয় ? যা দেখছি, বাড়ছে তো সব জায়গাতেই।
  • amit | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৮711209
  • ইসলামিক মৌলবাদ কোথাও কমছে এমন খবর কি কেও জানেন ?
  • robu | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০২711210
  • Name: amit

    IP Address : 213.219.237.8 (*) Date:15 Feb 2017 -- 03:48 PM

    ইসলামিক মৌলবাদ কোথাও কমছে এমন খবর কি কেও জানেন ?
    ----------------------------------------------------------------------------------------------

    অ্যাকশন হলে তার রিঅ্যাকশন হবে এতো খুব স্বাভাবিক। নরেন্দ্র মোদী চরম নির্লজ্জ ভাবে হিন্দু মৌলবাদীদের পদ লেহন করছে, তার বদলে পাল্টা মুসলিম মৌলবাদ মাথা চারা দিলে দিক। ক্ষতি কি ? পরে দাঙ্গা হলে দোষ দেওয়ার জন্য সিপিএম তো আছেই।
    ----------------------------------------------------------------------------------------------

    এগুলো আমার বক্তব্য না। এভাবে লিখলে কেমন লাগে দেখলাম। একই রকম লাগছে।
  • সিকি | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১০711211
  • :)
  • PT | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৯711212
  • ত্রিপুরাতে হিন্দু মৌলবাদের সঙ্গে মুলোদের মাখামাখিটা কেমন একটু চেক করে জানাবেন।
    লক্ষ্মী প্যাঁচা হয়ে দিলীপ ঘোষকে কিভাবে জেতানো হয়েছে তা স্থানীয় মানুষ জানে..........
  • রোবু | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৬711213
  • হিন্দু সংহতির সাথে তিনোদের মাখামাখিটা?
  • PT | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৩711214
  • খুব গুরতর কোন অসুখ হয়েছে পব-র সমাজের?

    "বুধবার সকাল দশটা নাগাদ বাইকে করে হাসপাতাল চত্বরে পৌঁছয় শতাধিক যুবক ৷ ...... কিন্ত্ত সেখানে কাউকে দেখতে না পেয়ে চড়াও হয় আউটডোরে ৷ ডাক্তার দেখানোর জন্য তখন সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন রোগী ৷ কাজে ব্যস্ত ছিলেন ফ্রন্ট অফিসের কর্মীরাও ৷ সেই সময়ই হঠাত্ ভাঙচুর করতে শুরু করে ওই যুবকেরা ৷ কর্মরত ডিউটি ম্যানেজারকে হাতের কাছে পেয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ লাঠি, রড দিয়ে ভেঙে ফেলা হয় দু’টি কাচের দরজা, অ্যাডমিশন ডেস্ক, হেল্প ডেস্কের কম্পিউটার, কাচ, প্রিন্টার ৷"

    "পুরো নিয়োগ প্রক্রিয়াই টাকার বিনিময়ে চলছে বলে অভিযোগ প্রার্থীদের ৷ এমনকি টাকা দেননি এমন কোনও প্রশিক্ষণহীনের ওই জেলায় চাকরি হয়েছে বলে কেউ শোনেননি ৷ পশ্চিম মেদিনীপুরে এক সাংবাদিক ইন্টারভিউয়ে ডাক পেয়ে শাসকদলের এক বিধায়কের কাছে যান ৷ সেই সাংবাদিককে ওই বিধায়ক বলেন, ‘আমরা তো ১০ থেকে ১২ লাখ টাকা নিচ্ছি ৷ তুমি আমাদের পরিচিত ৷ ৮ লাখ টাকা দিও ৷ তোমার কথা বলে দেখব ৷"

    "সল্টলেকে ফের তাণ্ডব মদ্যপদের, চিকিত্সা হল না প্রহূত প্রতিবাদীর"

    (আজকের এই সময় থেকে)
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩৫711216
  • ঠিক কথা।
    "উত্তর দিনাজপুরে সিপিএমের জোনাল স্তরের এক নেতার বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি চাকরি প্রার্থীদের থেকে ৪ লক্ষ করে টাকা তুলে তৃণমূল নেতাদের হাতে দিয়ে এসেছেন ৷ "
    (আজকের এই সময় থেকে)
  • PT | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৩711217
  • তাতে তো অসুখটা সারল না!
    অসুখ সারানোর জন্যেই তো পরিবর্তনের ঢক্কানিনাদ হয়েছিল, তাই না?
  • cm | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৭711218
  • না, পরিবর্তন হয়েছিল যাতে একদল লোক আরো বেশি লুটতে পারে।
  • PT | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০২711220
  • আর কি আশ্চর্য, ক্ষমতা বদলের ৬ বছর পরেও মুলোপন্থী, অতিবদ-অতিবাম আর নোটা-নৈরাজ্যবাদীরা এখনো সিপিএমের পিন্ডি চটকে চলেছে!!!
  • PT | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০২711219
  • আর কি আশ্চর্য, ক্ষমতা বদলের ৬ বছর পরেও মুলোপন্থী, অতিবদ-অতিবাম আর নোটা-নৈরাজ্যবাদীরা এখনো সিপিএমের পিন্ডি চটকে চলেছে!!!
  • sm | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৫711221
  • আপনি কি পরিবর্তন চান নি? চেয়েছিলেন সিপিএম তথা বামেরা পাওয়ারে থেকে যাক।
    এই তো দেখছি পেপারে লিখছে পাহাড় হাসছে,জঙ্গল মহলের রাস্তাঘাট, স্কুল, এসবের ব্যাপক উন্নতি হয়েছে।
    সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো হয়েছে।প্রচুর লোক পরিষেবা পাচ্ছে।
    নেতাই, সুচপুর, ছোট আঙ্গারিয়া, কেশপুর,নানুর- দৈনন্দিন রাজনৈতিক খুনোখুনির হেডিঙ অদৃশ্য হয়েছে।বন্ধ, হরতাল হচ্ছে না।হলেও রুখে দেওয়া হচ্ছে।বুকচিতিয়ে সাদা পাঞ্জাবি পরিহিত বন্ধ ডাকনেওলা নেতারা শীত ঘুমে চলে গেছেন।
    আপনার ভালো লাগছে না?
  • robu | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪০711222
  • http://enewsroom.in/freshly-brewed-details_page.php?f_id=26

    The shopkeepers near Tipu Sultan Mosque, a majority of whom are Muslims, took offence to this outrageous behaviour of the Imam Barkati and his sons. The incident, perhaps, made the community people come together and say, enough is enough.

    “Whatever he has to say he can say but not as the Imam of this mosque. Why does he has to announce it in a way that to the world it appears as if he is representing us. His opinion is never ours. His comments often have a communal tinge and are very inflammatory. We can’t let him do what he wills, it is high time that he gets the message of keeping politics away from the mosque,” said a member of the Shopkeeper’s Welfare Association of the Tipu Sultan Mosque.

    However, when Imam Barkati, was contacted, he took a dig at the protestor, saying that those who had pulled down the shutters of their shops were having a picnic. He said, “These days people call bandhs when they feel like going for a picnic. So, that is what the shopkeepers are doing.”

    But, it looks like Muslims are no mood to take his comments lightly. And, guess what? It’s not just the Muslim common man, who is putting down his foot, but also several clergies from the community, who are of the opinion that politics and religion shouldn’t be mixed.
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩৬711224
  • cm | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০১711225
  • কল্লোলদা পরিদর্শকের কান্ডটা দেখলেন! পারস্পরিক বল দেওয়ানেওয়ার মাধ্যমে চমৎকার খেলা চলছিল, আপনার কথামত আমরা সিপিএমের ক্যাবলামোতে হাততালি দিচ্ছিলাম আর দিলে কিনা ম্যাচ বন্ধ করে। ঘোরতর সন্দেহ হচ্ছে এতবড় ক্যাবলা সিপিএম না হয়ে যায়না।
  • কল্লোল | ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২২711227
  • সে তো দেখছিই ভাই সিএম। এতো কিছু ঘটে চলেছে। শাসক দল যাতা করে চলেছে। আর বিরোধী হিসাবে সিপিএম বিজেপির হাতে ব্যাটন তুলে ক্যাবলাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন