এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪০177060
  • পেঁয়াজকলি কদ্দিন চোখে দেখি না :-(

    আর কাঁকড়াও :-(
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩৭177058
  • বম্বেতে আপেলের দাম কত?
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩৭177059
  • হ্যাঁ, এই পেঁয়াজকলি, আলু আর ধনেপাতার রেসিপিটা শীতকালেই হয়। সত্যি অমৃত।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩৬177057
  • অফ কোর্স নো জল।
    আর মৌরলা-ও একি ভাবে করি। যদিও মৌরলা-র চেয়ে ট্যাংরা বেশী পছন্দ।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩৫177055
  • হুম, ২ঃ২৪ এর ওই রান্নায় শীতকালে পেয়াজকলি দিই তো :-)
  • potke | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩৫177056
  • লুরুতে মাছের দাম দেখেই বোধকরি জলধর বাবু এই লেখা পোস্ত করলেন।
  • de | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩৪177054
  • স্যানের এই রেসিপি আমি অনেক মাছে করে থাকি -- জল একদম না দিয়ে। মাখামাখা হবে।

    ট্যাংরার শীতকালে পেঁয়াজকলি, আলু আর ধনেপাতা দিয়ে শুকনো শুকনো একটা অমেত্তো রান্না হয়!
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩৩177053
  • হ্যাঁ, শাইনিং ইন্ডিয়ায় আটকে পড়ে এইখানে আমার এই অবস্তা হয়েছে।

    মূল্য ধরে ধরে তালিকা করলে সবেরই বেশি দাম বেরোবে।

    ক্ষী আর করা যাবে!
  • de | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩১177051
  • প্পনের ওখানে মাছের তো খুব দাম! আমাদের এখানে সকালবেলা সমুদ্র থেকে ফ্রেশ মাছ আসে রোজ, মাছালা মারাঠী, বউ বাঙালী -- দিব্বি বাংলা বলে আর সসুরবাড়ির লোক বলে আমায় খুব খাতির করে। দাম খুব রিজনেবল। প্রায় দেড় কিলোর বাসা, ফিলে কেটে দিয়েছে -- তিনশো নিলো। সাড়ে তিন ফুটের ভেটকির পার্ট, কিলোখানেক কিউব করে নিলো তিনশো, সাফসুতরো করে বড়ো কাঁকড়া ছটা- দুশো (চাইলে আরো দুটো ওমনি দিতো, আমি চাইনি, কে খাবে?) আর চিংড়ি বড়, বাটা ধরে প্রায় আটশো গ্রাম, ভালো করে কালো সুতো ফেলে পরিষ্কার করে, সেও দুশো।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৩১177052
  • সোসেনদির ২ঃ২৪ আর আমার ২ঃ২৬ এর পার্থক্য কি খালি রসুন আর ধনেপাতায়?
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২৯177049
  • স্যানদির রেসিপিটা ভালো, কিন্তু আমার অল্প প্রবলেম আছে। জেনারেলি মাছে টম্যাটো খাই না। ডিমের ডালনা আর মুসুরির ডাল বাদে রান্নায় টম্যাটো খাইই না। আর আদা ব্যবহার করি একমাত্র নিরামিষ রান্নায়।
    কাজেই এটা ফার্স্টে মাকে করতে হবে :-)
    তারপর আমি করব :-)
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২৯177050
  • দূর, আমার আবার খিদে পেয়ে গেল।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২৮177048
  • খিদে পেয়ে গেল। খেয়ে আসি। ভেটকি হয়েছে ফুলকপি দিয়ে।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২৬177046
  • ও আচ্ছা, আমার রেসিপি এটাও নয়।
    ট্যাংরাতে নুন হলুদ মাখাই।
    বেগুনে নুন হলুদ মাখাই।
    আলুতে নুন হলুদ মাখাই।
    আলু বেগুন লম্বা লম্বা করে কাটা হয় যেন।
    পেঁয়াজ স্লাইস করে। রসুনের একটা বড় কোয়া থেকে চার টুকরো, অর্থাৎ খুব ছোট হবে না।
    মাছ ভেজে তুলে রাখা হবে।
    বেগুন ভেজে তুলে রাখা হবে।
    কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ রসুন আর লঙ্কা চেরা। কয়েকটা লঙ্কা লাল হলে দেখতে ভালো হবে।
    আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আগের বেগুন ভাজা দিয়ে আর শেষে মাছ
    তারপর মিনিট পাঁচেক চাপা।
    সব শেষে ধনে পাতা, শীতকাল হলে।
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২৬177047
  • ও, এইরকম একটা মৌরলা বা পুঁটি মাছ দিয়ে করি। ট্যাংরা দিয়ে না। এতো শুকনো শুকনো রান্না। আলু দিই না।
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২৪177045
  • রসুন পেয়াঁজ বেগুন আলু ? এই রেসিপি টা শুনিনি।

    লম্বা লম্বা আঙ্গুলের মত আলু বেগুন কেটে, পিয়াঁজ দিয়ে কালোজিরে ফোড়ন দিয়ে চচ্চড়ি, ছোট ট্যাংরা হলে। নো ধনেপাতা। মুগ/মুসুর ডালের বড়ি, ছোট ছোট পড়তে পারে।

    আর আলু বেগুন বড়ির ঝোল অন্য। তাতে মটর বা বিউলি ডালের বড়ি।

    আর সর্ষে দিয়ে তো বড়ির ঝাল করে ঘটিরা। দিব্বি খেতে। মশলা বড়ি হলে ভালো।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২৩177044
  • হ্যাঁ, এই রেসিপিটা ট্রাই করে দেখব। ভালো লাগল।
  • hu | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২২177043
  • স্যানের এই রেসিপিটা ইন্টারেস্টিং। সর্ষেতে লিখে রাখ। দেশে গিয়ে ফ্রেশ ট্যাংরা পেলে করব কখনও।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২১177042
  • বড়ি থাকলে ঝোল করতাম। এটায় একটুও জল পড়বেনা। পেঁয়াজ টমেটো লংকা আদা রসুন একসঙ্গে বেটে সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাছে মাখিয়ে রাখা হয়। তারপর সরুসরু আলুবেগুন সহ পুরোটা ভাজা। নামানোর সময় ধনেপাতা কাঁচালংকা।
  • hu | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:২০177041
  • একটু বড়ি-বেগুন দিয়ে পালম শাক রাঁধলে হত। কিন্তু এ হপ্তায় অনেক কিছু রেঁধে ফেলেছি। দু-তিনদিন পরে কিছু খালি হলে রাঁধব খন।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১৯177040
  • সর্ষে মাছ যদি পাতলা হয়, যেমন পাবদার বা কাজলির ক্ষেত্রে, বড়ি আর ধনেপাতা।
    আর যদি ভারী হয়, যেমন পারশে বা বেলে, তাহলে নো বড়ি নো ধনেপাতা।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১৭177037
  • এটাও ঠিক, পেঁয়াজ রসুনের শুকনো রান্নায় বড়ি নয়।
  • hu | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১৭177038
  • সর্ষের মাছে ট্র্যাডিশনালি বড়ি পড়ে কিনা জানি না। তবে আমি আম্রিকায় থাকতে সর্ষেবাটা আর বড়ি দিয়ে পাবদা করতাম। ভালোই লাগত।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১৭177039
  • ও আচ্ছা আচ্ছা। দুটো আলাদা রেসিপি।
    আমারটা রসুন, পেঁয়াজ বেগুন আলু দিয়ে। কালো জিরে ফোড়ন।
  • hu | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১৫177036
  • ট্যাংরা মাছে পেঁয়াজ দিস? আমরা তো কালোজিরে ফোড়নে বেগুন-বড়ি-ধনেপাতার ঝাল করি।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১৪177034
  • ও, পেঁয়াজ পড়বে নাকি? আমি আলু-বড়ি-বেগুনের ঝোল ভাবছিলাম।

    সর্ষের মাছেও বড়ি পড়ে?!
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১৪177035
  • কিকরে দেয় কোনোদিন কাউকে দিতে দেখি নি :-(

    তাছাড়া আমাদের সিঁড়িতে আর ছাদে মাঝেমধ্যেই কুকুর উঠে আসে, সে খুব ভয়ের ব্যাপার।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১৩177033
  • ও, আমরা বড়ি দি না তো!
    বড়ি দেওয়া হয় সর্ষের মাছে আর মাছের ঝোলে। মুসুর ডালের। পেঁয়াজ রসুনের রান্নায় বড়ি নয়।
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১২177032
  • ডাল বেটে ছাদে বড়ি দিয়ে আয়।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:১১177031
  • বেগুন তো দিতেই হবে, তবে বড়ি নাই :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত