এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kaushik | ২৭ অক্টোবর ২০১৩ ১৯:২৬177090
  • ল্যামি'দা,
    কোন সান্তনা হয়না জানি। শক্ত থেকো।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৯:১১177089
  • জিয়া ভরেলি। নামটা সুন্দর। ভালুকপং-ও, তবে ওটা আগেই শুনেছি।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১৯:০০177088
  • ছবিগুলো সাজিয়ে, তার সাথে এক দু লাইন করে লিখে লিখে একটা ছবিব্লগ দিস।
  • I | ২৭ অক্টোবর ২০১৩ ১৮:৫৭177087
  • লামা, কী হয়েছিল?
  • Lama | ২৭ অক্টোবর ২০১৩ ১৮:৪৯177085
  • ডাক্তার, হুতো আসার অপেক্ষায় কৃত্রিমভাবে হৃদযন্ত্র চালু রাখা হয়েছে। আর কিছু ঘন্টা, বড়জোর এক দিন
  • I | ২৭ অক্টোবর ২০১৩ ১৮:৪৯177086
  • কেমং ল্যাদ হচ্ছে। লিখতে ইচ্ছে করছে না। মানে বড় করে।
    বড্ড হেকটিক ট্যুর হল। রাস্তাতেই সময় বেরিয়ে যায়। বমডিলা থেকে তাওয়াং যেতে সময় লাগল ১০ ঘন্টা। ৫-৬ ঘন্টার কমে কোনোদিন হয় নি। অরুনাচলের রাস্তাঘাট খুব খারাপ বললেও ভালো বলা হয়।
    আর অরুনাচল একটু ওভার হাইপড মত। সিকিম কিছু কম সুন্দর নয়। তবে ভালুকপং থেকে টেঙ্গা অবধি স্ট্রেচটুকু বেশ সুন্দর,ঐ সেসা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে রাস্তাটা। জায়েন্ট স্কুইরেল দেখলাম। তাওয়াং মনাস্ট্রি আর সাঙ্গেসার লেকও খুব সুন্দর।

    তবে আমাদের সব চেয়ে ভালো লেগেছে নামেরির জঙ্গল, নামেরি ইকো পার্ক আর জিয়া ভরেলি নদীতে র‌্যাফটিং (আসলে র‌্যাফটে চড়ে নৌকা ভ্রমণ, দুজন বোটম্যান-কাম -গাইড থাকে)। এছাড়াও জিয়া ভরেলি নদীর ফ্রেশ মাছভাজা।
    নামেরিতে নভেম্বর থেকে বার্ড ওয়াচিং ট্যুর হয় জঙ্গলের মধ্য দিয়ে। কেউ সেসব আমাদের জানায় নি। ম্যানেজার মত এক ভদ্রলোক ছিলেন, খুব অমায়িক। বললেন -আমরা আসলে চাই না নামেরির বেশী পাবলিসিটি হোক। তাহলেই হুল্লোড়বাজ লোকজন এসে ঢুকবে, জায়গাটার শান্তি নষ্ট হবে। যারা হার্ডকোর বার্ডার, তারা ঠিকই জানে। বিশেষ করে সায়েব-মেমরা। আমাদের ফেব্রুয়ারিতে আসতে বললেন। ওটাই নাকি সেরা সময়।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১৮:১৫177084
  • ঐ ইন্ডো, কী কী দেখলি রে? রাস্তাঘাট কেমন? কটুকু ঘুরেছিস?
  • I | ২৭ অক্টোবর ২০১৩ ১৭:৫৯177082
  • ইপ্পি, তালে উপায়?
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১৭:৫৪177081
  • সে কী !!ঃ((
  • I | ২৭ অক্টোবর ২০১৩ ১৭:৫০177079
  • লামা-হুতো কি পিতৃহীন হল? শুনে খারাপ লাগছে।
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ১৭:৫০177080
  • না, গুরু অ্যাডযুক্ত হয়নি।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১৭:৪৮177078
  • না না ওরা বোধহয় অ্যান্টিসিপেট করেছে যে তুমি ভুলভাল সাইটে ঢোকো। তাই প্রবোধ দিচ্ছে আর কী!! ঃ)

    কেমন ঘুরলে?
  • I | ২৭ অক্টোবর ২০১৩ ১৭:৪৪177077
  • আমার কম্পুতে গুরু খুললে এত ঝিকমিকে অ্যাড আসছে কেন? আবার নিচে লেখা থাকছে অ্যাড্স নট বাই দিজ সাইট। এটা কি আমার কম্পুর সমস্যা? নাকি গুরু অ্যাডযুক্ত হল?
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫৯177076
  • ফেবুতে লামার স্ট্যাটাস :-( :-( :-(
    ভয় করে ........
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫৬177073
  • তবে এবার কলকাতা গিয়ে দেখলাম। সব্জির দাম লুরুতে কম। সব মিলিয়ে।

    এইবার সব জায়গায় অতিবৃষ্টি হয়েছে, সেই কারণেই হয়ত।
  • hu | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫৬177074
  • পেঁয়াজকলি বহুকাল খাই না। এখানে যা পাওয়া যায় সেটা তো পেঁয়াজ শাক। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলির স্বাদ এখন শুধু স্মৃতি হাতড়েই নিতে হয়।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫৬177075
  • কেকও হত।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫৪177071
  • মাইক্রো ওয়েভ যুগের আগে যেটায় গ্রিল টিল হত।
  • hu | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫৪177072
  • হ্যাঁ, ওটিজিই বলত। তখন তো ওভেন ছিল না ঘরে ঘরে। আমাদের বাড়ি ছিল না। মায়ের বাবা খাদ্যরসিক ছিলেন। দিদাকে কিনে দিয়েছিলেন।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫২177069
  • সেটা কী?
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫২177070
  • ওটাকে ওটিজিই বলত তো ? ঐ যে অনেকক্ষণ ধরে হত !
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫১177068
  • হেহে, অত দূরে যাবার কী দরকার? আলুর দাম কত বল।
    চেন্নাইতে সব চেয়ে সস্তা আলু কিনেছি ২৬ কিলো, সব চেয়ে দামী চুয়াল্লিশ। সবই জ্যোতি, চন্দরমুখীর সিন নাই। আর সেসব সাড়ে তিন বছর আগের কথা :-)
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৫০177067
  • ঠিক্কথা, এখন সারা বছরের ফুলকপি একই রকম স্বাদহীন ! খেতেও ইচ্ছে করেনা।

    তখন শীতের দুপুরে মা ওটিজিতে ফুলকপির রোস্ট বানাত। নারকোল, কিশমিশ আরো কি কি সব দিয়ে।
  • de | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪৭177066
  • এইটা একদম ঠিক, কালীপুজোর পরে পরে ছোট-ছোট চারটে নতুন ফুলকপি একসাথে পাতাসহ বেঁধে বাড়ি আসতো। আমরা রান্নাঘরের চারপাশে ঘোরাঘুরি করতাম নতুন ফুলকপি রান্নার গন্ধ পেতে। সেই ব্যাপারটা এক্কেবারে চলে গেছে।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪৬177065
  • আবার বিট করল। দেশি আপেল একশো কুড়ি থেকে তিরিশ, তবে স্বাদ ভালো না।

    নিউজিল্যান্ডের আপেল, গাঢ় লাল, একশো আশি।

    আর আলুচানায় কাম নাই। ঃ(
  • de | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪৫177064
  • আপেলের অনেক রকম ভ্যারাইটি আছে। আমি ইম্পোর্টেড নি না, দিশী আপেল আশি-টু একশো।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪৪177063
  • চেন্নাইতে দেখেছি। সারা বছর ইয়া ইয়া ফুলকপি। এসি চালানো ডিসেম্বারে একটু যেন ছোট। আর টেস্ট নেই।
    আর বেগুন আর ঢ্যাঁড়শ একই সাইজের, সারা বছর।
  • de | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪২177061
  • আগে থেকে বলেকয়ে দিলে ইলিশও নিয়ে আসে -- তবে বাঙালী মাছ সাধারণতঃ এর কাছে নি' না। এর কাছে টাটকা সামুদ্রিক মাছ। টুনা, রাওস, ম্যাকারেল, স্যালমন, পমফ্রেট, রেড স্ন্যাপার, বম্বে ডাক, ক্যাটফিশ,সুরমাই -- আরো অজস্র ভ্যারাইটি আছে। সঙ্গে চিংড়ি, কাঁকড়া, স্কুইড, শার্ক। BTW, শার্ক কিন্তু ভালো খেতে -- যারা কাঁটা ছাড়া মাছ ভালোবাসে তাদের ভালো লাগার কথা।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:৪২177062
  • এখন সারাবছর সব সব্জি মেলে। গ্রীষ্মকালে ফুলকপি, হেমন্তকালে কাঁচা আম, শীতকালে পটল - সেই সিজনাল সব্জি খাবার মজা সত্যি চলে গেছে।

    জলধরবাবু এটাও লিচ্চয় খ্যাল করেছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত