এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২৭ অক্টোবর ২০১৩ ২২:০৫177120
  • এদিকে আইসক্রীম ছাড়া আনন্দে আমি সকাল থেকে ৩০০ গ্রাম শোনপাপড়ি খেয়ে ফেলেছি। তবে আমার সাইক্রিয়াটিস্ট দেখানো উচিত মনে হয় একটা কমপালসিভ ব্যাপার আছে।
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ২২:০৪177119
  • ও কলিদি, কার্ব কি করে কাট করি?
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ২১:৫৯177118
  • লামাদাকে হুতোদাকে কিছু বলার নেই। গলার কাছটা ব্যথা করে।
  • h | ২৭ অক্টোবর ২০১৩ ২১:৩৩177117
  • আর পেঁয়াজকলি, পেঁয়াজ কিনলাম ৮০ টাকা। বাড়া বাড়ি শুরু হয়েছে মাইরি।
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২১:৩২177116
  • সময় পেলে শুনবেন।
  • h | ২৭ অক্টোবর ২০১৩ ২১:০৯177115
  • লামা, হুতো, কি বা বলবো, শক্ত হয়ে থেকো।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ২১:০১177114
  • রোবু, মা কে কিছু তিলের নাড়ু বানাতে বলো তো। অমি সময় মতো কালেক্ট করে নিয়ে আসবো ঃ)
  • kumu | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৫৬177113
  • কলি ইয়েস তা জানি।কথা হল ব্রেড খেলে পরিমাণ কম হয়, ম্যাক্স দুটো।কিন্তু ভাত খেতে ভালবাসা, একা বসে খাওয়া এইসব নানা কার্ণে বেশী হয়ে যায়।
    মিষ্টি মোটে খাইনা।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৫৪177112
  • লামাদার দুটো স্টেটাস মেসেজ পড়ে খুব ইমোশনাল হয়ে গেলাম। কঠিন সময়ের মধ্যে কজন এরকম ভাবতে পারে, লিখতে পারে !
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৫২177110
  • আমি সন্দেশ খেতে সবচেয়ে ভালবাসি। তা বলে কী আর লাড্ডু ভালোবাসি না? বা ছানাবড়া? সেদিন বাড়িতে গিয়ে ঢাকেশ্বরীর কমলাভোগ খেলাম, আহা!
    পরশু মা আসবে, নাড়ু বানাবে। কয়েকটা মালপোয়া বানাতে বলব। তবে আমাদের মালপোয়াতে মিষ্টি খুব অল্প থাকে, মানে শুকনো গুলোতে। আর গোলমরিচ থাকে।
  • kumu | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৫২177111
  • লামা হুতো, শক্ত থাকো।
    আর কিই বা বলব।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৫০177108
  • আমি তো ভালই মোটা। রীতিমত মোটা। আর তোমার তুলনায় অবশ্যই মোটা। দমুদি বলেছিল তো, লম্বা বলে বোঝা যায় না। একদম ঠিক সেটা।
    দাঁড়িয়ে থাকলে কেউ বুঝবে না, বসলেই চাপ। আর ফরম্যাল পড়লে তো কথাই নাই :-)
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৫০177109
  • নকুড় নাই, এই পোড়া লুরুতে বাঞ্ছারাম দিয়ে কাজ চালাচ্ছি।

    তবে আমি মিষ্টি খাই মাসে এক-আধবার। মূলত সন্দেশ।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৪৭177107
  • আরে ওটা মজা করে লিখলাম।

    এই ব্যাটারা একে নকুড়ের সন্দেশ খায় তায় ন খানা খেয়েও মোটা না হয়ে ঘুরে বেড়ায়, জঘইন্য।
  • kk | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৪৪177106
  • মাই প্লেজার দমুদি :-)।
  • kk | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৪২177104
  • আর ঐ মিষ্টি চকোলেট আইসক্রীমের মধ্যে কমা নেই, স্ল্যাশ আছে, বুঝলে? :-)
  • | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৪২177105
  • থেঙ্কু কলি।
  • kk | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৪১177102
  • স্যান,

    আসলে এইখানে একটু নিজেকে সাইকোলজিক্যালি ট্রিক করার ব্যপার আছে। প্রথমে তো সারা সপ্তাহ ধরে ঐরকম একটা মানসিকতা বিল্ট করবে যে 'ঐ দিন মিষ্টি খাবো, ঐ দিন এলেই খাবো'। মানে মিষ্টিটা খাওয়া এখানে বেশ যেন একটা ইভেন্ট আর কী! এবার যখন মিষ্টিটা খাবে খুব ছোট ছোট কামড়ে অল্প অল্প করে খাবে। জিভের ওপরে বেশ কিছুক্ষণ ধরে রাখবে। স্বাদটা, টেক্সচারটা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করবে। দেখবে একটা মিষ্টি খাওয়াই তখন যেন একটা খুব উপভোগ্য ব্যপার হয়ে উঠবে।একটার বেশি না খেলেও কষ্ট হবেনা। প্রথম প্রথম অসুবিধা হবে। কিন্তু পরে অভ্যেস হয়ে যায়। শুধু একটা মিষ্টি প্লেটে নিয়ে বাকিটা ফ্রিজের পেছনদিকে রেখে দেবে, যাতে আরো না নিয়ে ফেলো।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৪১177103
  • আমি দিন তিনেক আগে ন খানা নকুড়ের বাটারস্কচ সন্দেশ খেলাম। অম্রিত-র খুব কাছাকাছি।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৩৫177101
  • তাছাড়া সপ্তাহের একদিন একটা মিষ্টি একটা চকলেট আর একটা আইসক্রিম তো অনেক :-D
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৩৩177100
  • কিন্তু একটা মিষ্টি খেয়ে কারা থামতে পারে ? তারাই কি মহাপুরুষ ?
  • kk | ২৭ অক্টোবর ২০১৩ ২০:৩২177099
  • দমুদি,

    আমার মনে হয়না ক্রীম ক্র্যাকার বিস্কুট বাদ দিয়ে খেজুর খাবার কোনো মানে আছে ! খেজুরে তো প্রচুর শ্যুগার থাকে! আর তুমি তো খাও মাত্র দুটো বিস্কুট। নিউট্রশনিস্ট কী ভেবে এমন বললেন বুঝতেই তো পারছিনা। চিনি, রিফাইন্ড কার্ব, এক্সট্রা ফ্যাট এগুলো কমাতে চাইলে অন্য জায়গায় কাট করা যেতে পারে।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ২০:১৫177098
  • *বিস্কুট
  • | ২৭ অক্টোবর ২০১৩ ২০:১৪177097
  • এই কলি, আমি ক্রীম ক্র্যাকার বিকুট আমি সকালে একটা কি দুটো খাই কফির সাথে। আমারে ঐটা বাদ দিয়ে একটা খেজুর খেতে বলেছে নিউট্রিশানিস্ট। আচ্ছা বল খেজুর দিয়ে কি কফি খাওয়া যায়?
  • 4z | ২৭ অক্টোবর ২০১৩ ২০:০৮177096
  • লামাদা-হুতোদাকে কি বলব জানিনা তবে সত্যি খুব ভয় হয়...
  • kk | ২৭ অক্টোবর ২০১৩ ২০:০৩177095
  • কুমুদি, ভাত বাদ দিয়ে ব্রেড খেলে কোনো লাভ আছে বলে মনে হয়না। দুইই পাতি রিফাইন্ড কার্বোহাইড্রেট। তবে সব কার্ব বাদ দিতে হয় এমন তো নয়। পরিমাণটা কন্ট্রোল করাই আসল।

    যাঁরা মিষ্টি-চকোলেট- আইসক্রীম ছাড়তে পারছেননা বলে লিখেছেন তাঁদের জানাই এই জিনিষগুলোও সপ্তাহে একদিন একটা দুটো খেলে কোনো ক্ষতি হয়না। একটা দিন ঠিক করে রাখুন, সেইদিনই খাবেন। সপ্তাহের অন্যদিনে খুব ইচ্ছে করলে নিজেকে বলবেন 'ঐ দিন এলেই তো খেতে পাবো, কাজেই এখন তোলা থাক'। কাজটা খুব কঠিন নয়। করতে চাইলে করা যায়। আর চকোলেট জিনিষটা অত খারাপও বা নয়। ডার্ক চকোলেট ( কোকো কন্টেন্ট ৭২% বা তার বেশি) দিনে একটা ছোট ব্লক খেলেও কোনো ক্ষতি হয়না। কোনো জিনিষকে খাবার তালিকা থেকে পুরোপুরি বাদ দিতে চাইলেই জানবেন তাতে ফেল করার সম্ভাবনা খুব বেশি। কাজেই ঐ, একদিন খান, অল্প পরিমাণে খান।
  • kk | ২৭ অক্টোবর ২০১৩ ১৯:৫৬177094
  • ধুত, খালি সব খারাপ খবর ! মন খারাপ হয়ে গেলো এত !! লামা-হুতো, কী যে বলবো জানিনা। ভালো লাগেনা কিছু।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৯:৫৩177093
  • হ্যাঁ, দুপুর থেকেই দেখাচ্ছে। মোদীর জনসভা হবার কথা ছিল যেখানে সেখানে আর তার আশেপাশে।

    খুব বাজে লক্ষণ। সেই উননব্বই-নব্বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে।
  • kaushik | ২৭ অক্টোবর ২০১৩ ১৯:৪৯177092
  • হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে তো। সাত টা।
  • সিকি | ২৭ অক্টোবর ২০১৩ ১৯:৪৭177091
  • পাটনায় নাকি সিরিয়াল ব্লাস্ট হয়েছে? কেউ জানে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত