এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৪২177180
  • একটা লাইন যোগ করব, "নো কম্পাল্শান উইথ নো গ্লোরিফিকেশান"

    সব ক্ষেত্রেই, শাঁখা, সিন্দুর, বোর্খা
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৪১177178
  • এইত্তো এখনও মিনিময়ের সম্ভাবনা আছে :-)
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৪১177179
  • এই নিয়েও ফেবু গ্রুপে কথা হচ্ছিল। বোরখা আর শাখা সিঁদুর এক হয় কীভাবে ? শাঁখা সিঁদুর সে অর্থে কোন স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কি ?
  • a x | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৯177177
  • বোরখা সম্বন্ধেও কী কমরেডদের একই মত? মানে এই জবরদস্তি না করলেই ঠিক আছে?
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৮177176
  • সাজগোজের থেকে যেটা ভালো লাগে আমার দেখতে সেটা হলো " well groomed "। যেমন ফর্মাল পড়লে নট নেসেসারি যে সে সাজগোজ করেছে, কিন্তু ফর্মাল জামাকাপড় পড়া লোক (নারী ও পুরুষ) দেখতে সবথেকে ভালো লাগে।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৬177173
  • ডিভাইডেড, উই আন্ডারস্ট্যান্ড। তাই ওটা বেশি জরুরী :-)
  • সিকি | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৬177174
  • কাল থেকে ঘরে নেট কানেকশন ছিল না। আজ মোবাইল থেকে অন করে পাটনার খবর পোস্ট করার পরেই লামার খবরটা পেলাম।

    লামার অ্যাটিটিউডটা খুব ভরসাদায়ক। কঠিন সময়ে এই রকম ভাবতে পারে, এমন কাউকে আমি চিনি, এটা ভাবতেই খুব ভালো লাগছে, বিশেষত আমি নিজেই যখন একটা শোকের আবহে আছি, বিভিন্ন পরিচিত মানুষকে শোকে ভেঙে পড়তে দেখছি, জনে জনে সান্ত্বনা দেবার চেষ্টা করছি, তখন লামার ভাবনাটুকু আমায় খুব নাড়া দিল, ভেতর থেকে।

    ব্যাটন তোমার হাতে, কমরেড। দৌড় শুরু করো।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৬177175
  • রোবু যেন জোর করে মিনিময়ের চেষ্টা না করে, সে আবার আগেরবারের মতো কেলেঙ্কারি হবে !
  • anton swam | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৫177171
  • একজনের এফ/বি ওয়াল থেকে তুলে দিলাম -

    একটা জায়গায় তর্ক হচ্ছিল মহিলা রা শাখা সিঁদুর পরে না কেন ? ব্যস্ততা নাকি অন্য কিছু। ..
    আলোচনা বিভিন্ন গতি পাচ্ছিল,

    সেখান থেকে বিভিন্ন মতামত উঠে আসলো,

    ১, ব্যক্তিগত রুচি, যার যা খুশি করবে
    ২. মহিলাদের শাখা সিঁদুর পরা দরকার, নয়তো স্বামীর অমঙ্গল হয়
    ৩. এটা একটা নিয়ম মেনে চলা উচিত
    ৪. শাখা সিঁদুর পড়লে ধর্ষিতা হওয়ার ভয় থাকে না, বা পরলেও বেশি বাইরে বেরোনো উচিত না, স্বামী বাচ্চা নিয়ে ঘরে থাকা উচিত
    ৫. বউ শাখা পরে না এই কথা বুক ফুলিয়ে বলার কিছু নেই, স্বামী হিসেবে এটা আপনার লজ্জা
    ৬. এরা দেবী দূর্গা কেও শাখা পরতে দেবে না, এদের কথায় কান দেবেন না
    ৭. জয়েন্ট ফ্যামিলি তে বউ নিতম্ব আর বুক দেখিয়ে ঘুরে বেড়াবেন এটা ঠিক না
    ৮. এটা এখন ফ্যাশন, পুরুষ কে দুর্বল করে রাখার চক্রান্ত
    ৯. আমি বউ এর সব দাবি মানি, বৌ কে জামা কাপড়, কিনে দেই, বাচ্চাদেরকেও দেই, বাড়ি ফিরে আমার বৌকে ঐভাবে দেখতে ভালো লাগলে, আপনি কে বলার ?
    ১০. বাঙালি সংস্কৃতির দোহাই পাড়ার মানেই হয় না সিঁদুর না পরলে
    ১১. বউ শাখা সিন্দুর না পরিয়ে, টাইট গেঞ্জি আর লেগিনস পরিয়ে রাখুন না। .. কে না করেছে ?

    কয়েকটা পয়েন্ট তুলে দিলাম, এই ১১ তা পয়েন্ট এর মধ্যে সব থেকে খারাপ আর আক্রমনাত্মক বলে আপনার যেগুলোকে মনে হচ্ছে সেগুলো নির্দ্বিধায় কোনো মহিলার করা বলে ভেবে নিতেই পারেন। ....

    বুঝতে পারছেন ? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর দের কি লড়াই তা লড়তে হয়েছিল ? এরা ২০১৩ র মুর্খ, তাতেই এই ঝাঁঝ, ওই সময় কি হয়েছিল আন্দাজ করাই যায়। ..... আসলে এই দেশে মেয়েদের সব থেকে বড় শত্রু মেয়েরাই হয়। ..... চূড়ান্ত হতাশ লাগছে, এরা পেশায় এক একজন শিক্ষক স্কুল কর্মচারী ইত্যাদি। .... এরা কি শেখাবে ? নিজেরাই তো মূর্খ অন্ধ। .....
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৫177172
  • রোবু,
    "ইউনাইটেড উই স্ট্যান্ড" ঃ-)
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৩১177170
  • যাঃ আমরা সবাই একমত হয়ে গেলুম। মিনিময়ের দিন গিয়াছে :-(
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:২৯177168
  • আরে স্যান, সাজগোজ করা মেয়ে আর সাজগোজ করা ছেলে-দুটোই আমার দিব্যি লাগে তো! তাই তো চোপড়াবাবুর মহাভারত দেখি উতুব থেকে। আহ, ইয়া ইয়া হার চুড়ি বালা, ঝকঝক ঝক্কামকক, পুরুষ নারী নির্বিশেষে কী সাজ কী সাজ! ঃ-)
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:২৯177169
  • আজকাল কোনো কোনো ছেলের কানে দুল দেখতেও বেশ ভাল লাগে, যাদের মানায়, ছোটোবেলায় কতো ভুরু কুঁচকোতাম :-)
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:২৮177167
  • আমিও তো সেটাই বললাম, কম্পাল্সানের কথাটা!
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:২৬177165
  • সেটাই তো বললাম, সমাজের চাপ, চাপিয়ে দেওয়া নিয়ে বলা হোক। আপত্তি নেই।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:২৬177166
  • হ্যাঁ হ্যাঁ সাজগোজ উঠে যাওয়ার চেয়ে বরং কম্পালশন উঠে যাওয়াই মঙ্গল। সাজগোজ করা মেয়ে দেখতে আমার হেব্বি লাগে।
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:২৫177164
  • সেইজন্যেই স্যান, আরো খটকা লাগলো। করবা চৌথের নেপথ্যে যে গল্পটা বড় জা বললো ছোটো জাকে, সেটা তো ঠাকুরমার ঝুলির সেই সূচ রাজার গল্প! সেইখানেই তো কাঞ্চনমালা আর কাঁকনমালার সেই ঝঞ্ঝাটঝামেলা, তারপরে মনে হয় ঐভাবে উপোস করে থেকে কাঞ্চনমালা জিতলো! এই বাংলা গপ্পো উত্তরভারতে তাহলে কি আগে থেকেই অন্য কোনো ফর্মে ছিল?
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:২৪177163
  • বয়কটের দরকার নেই। না পড়লে/ না মানলে পরিবারের/ সমাজের ভ্রুকুটি গুলো না থাকলেই হবে।
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:২২177162
  • এখানে লিখব?
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১৯177161
  • হ্যাঁ, প্র্যাকটিশ করো। এই লাইঅনটা লেখো বার বার-
    "চুড়ি চুরি করতে গিয়ে হাড্ডি চুরচুর" ঃ-)
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১৭177160
  • বানাম পেরাকটিস
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১৬177159
  • আরে স্যান, সেতো আগেও অনেকে লিখেছেন এইসব শেকল ছেড়ে দিতে, শরদিন্দুর একটা মজার টোনে লেখা গল্প আছে, আদিম যুগে মেয়ে ধরে এনে হাতে পায়ে গলায় শেকল দিয়ে রাখতো, নাক ফুটো করে দড়ি বাঁধতো, মাথায় কেটে চিহ্ন রেখে দিতো-তারপরে ঐ মেয়ে পোষ মানলে ওরা ঘর করতো। সেই নাকি রয়ে গেছে এইসব চিহ্নে, চুড়ি হার নাকফুল মাথায় সিঁদুর পায়ে নুপুর-এইসবে।
    কিন্তু সেসব একজন মেয়ের গলাতেই যখন এইভাবে উঠে এসেছিল তীব্রতা নিয়ে, সেটার অভিঘাত অনেক বেশী হয়েছিল। তার উপর তখন তাকে নিয়ে কতরকম কান্ড চলছে, এই বুঝি মেরে ফেল্লো ধর্মান্ধরা, তাকে প্রায় হাইজ্যাক করে দেশ থেকে বার করে আনলো শুভানুধ্যায়ীরা, দূর বিদেশে আশ্রয় দিলো-এইসব বিপ্লবী ব্যাপার। সব মিলিয়ে ইম্প্যাক্ট অনেক বেশী হয়েছিল। ঃ-)
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১৫177157
  • চুড়ির ঝনঝনানিতে কানে তালা লেগে গেল তো :-)
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১৫177158
  • কম্পালসনের বিরুদ্ধে, সমাজের চাপিয়ে দেবার বিরুদ্ধে বলা এক, আর এরকম বয়কটের ডাক দেওয়া কি এসবকে দাসখতের সাথে ইক্যুয়েট করা আরেক।
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১৩177155
  • চুড়ি চুড়িচুড়িচুড়িচুড়িচুড়িচুড়িচুড়ি উফফ
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১৩177156
  • আর কচৌ এখন ভালোমতই হচ্ছে। পবতে না, কলকাতাতে :-)
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১২177154
  • ন্যাড়াদা, মোচাকাটাতে তুলে দিয়েছি তো।
    লেখার চেয়ে আবার লেখিকা বড় হয়ে উঠলো :-(
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১০177151
  • আরে পাই, দ্যাখোনি তো সে প্রহসন!!! কপাল ভালো। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে টানতে টানতে নাচের ইস্কুলে নিয়ে যাচ্ছে শনিবার তাদের মায়েরা, মেয়েদের নাকি এগুলো না শিখলে জল-অচল, বিয়ে হবে না। মেয়েদের জন্মমুহূর্ত থেকে তো অভিভাবকদের মেয়ের বিয়ে ছাড়া চিন্তা নেই! কথা কইতে শেখেনি তখন থেকেই মাথা ন্যাড়া করে করে কেশুতে পাতা আর পেঁয়াজবাটা! এসব তো সমাজের চাপেই একরকম!
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১০177152
  • কথাটা ছেলেদের দুল চুরি পরানো নিয়ে না। কথা কম্পালশানের। চুরি দুল সিঁদুরের বদলে ছেলেদের এমন কিছু মানানো যেতেই পারে যা স্তিরীয়তিপিকাল ছেলেদের সাজ্পশাকের সঙ্গে চলবে। ধরুন একটা আংটি, তা কপালে টিকা। কথা হলো কোনো অবস্থাতেই ছেলেরা ওটা মুছতে পারবেনা বিবাহিত অবস্থায়।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:১০177153
  • ছেলেরা তো বহু আগে গয়নাগাটি পরত এখন আবার একটু আধটু পরে।

    বাই দ্য ওয়ে তসলিমা গয়নাগাটি ছাড়তে বলেছেন কিনা জানিনা তবে নজরুল লিখেছিলেন :-) 'দূর করে দাও দাসীর চিহ্ন যত সব আভরণ ' জাস্ট এফ ওয়াই আই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত