এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৮ অক্টোবর ২০১৩ ০৮:০৬177240
  • পোল অ্যানালিসিস পড়েছিলাম। এক তৃতীয়াংশ আসন পাবে বলেছিল।
  • aranya | ২৮ অক্টোবর ২০১৩ ০৮:০১177239
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=7287&boxid=165226484 আজকের এই সময়ে আম আদমী পার্টির ওপর প্রতিবেদন।
    দশ হাজার ছাত্র-যুব স্বেচ্ছাসেবক কর্মী কাজ করছেন দিল্লীতে, অন্য রাজ্য, বিদেশ থেকেও এসেছেন ভলান্টিয়াররা। মেটিরিয়াল ডিফারেন্স কিছু হবে না, তাও ভাল লাগছে
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ০৭:৫৬177238
  • জানি অরন্যদা, বিলকুল চিন্তা করবেননা!
  • aranya | ২৮ অক্টোবর ২০১৩ ০৭:৫৪177237
  • জাস্ট মজা করতে লিখেছিলাম :-(
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ০৭:৫১177236
  • অরন্যদা, আপনাকে দোষ দেবনা, শুরু হয়েছে একটু আধটু কিন্তু সে আপনি পরামর্শ না দিলেও হত। এত দূর থেকে তো আর দমুদির পরামর্শ মানতে পারত না!
  • aranya | ২৮ অক্টোবর ২০১৩ ০৭:৪৯177235
  • পাটনায় মোদী-র সভায় সিরিয়াল বম্ব ব্লাস্টের পরেও মাঠ ফাঁকা হয়ে যায় নি, মানুষ কি মৃত্যুভয় জয় করে ফেলেছে নাকি মোদীর আকর্ষণ এতই অমোঘ !!
  • aranya | ২৮ অক্টোবর ২০১৩ ০৭:২৮177234
  • স্প্লেন্ডা ছেড়ে দেবই ভাবছিলাম ..
  • aranya | ২৮ অক্টোবর ২০১৩ ০৭:২৬177233
  • ভাগী, ব্ল্যাকমেল কি শুরু হয়েছে?
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ০৭:২৩177232
  • বীভত্স একখান নতুন টই খোলা হয়েছে ইনজিরিতে!
  • aka | ২৮ অক্টোবর ২০১৩ ০৬:৩৫177231
  • লামা আর হুতোকে সমবেদনা, আর কিই বা বলি।
  • aka | ২৮ অক্টোবর ২০১৩ ০৬:৩৪177230
  • কাল বানিয়েছি আমিনিয়া স্পেশাল ৫ কের সেলিব্রেশন। আহা।

    চিনিটা ছেড়ে দিয়েছিলাম আবার আসিয়াছে ফিরিয়া।
  • kk | ২৮ অক্টোবর ২০১৩ ০৬:৩০177229
  • অক্ষদা,

    খুসখুস খেতে অসুবিধা নেই। কিন্‌ওয়া খেতে পারলে আরো ভালো।
  • kk | ২৮ অক্টোবর ২০১৩ ০৬:২৯177228
  • কেডি,

    কচু সম্পর্কে আমার খুব ভালো জানা নেই। তবে সম্ভবত এটা আলুর মতই হবে। আশ্চর্য্য ভাবে কিন্তু রাঙাআলু আলুর তুলনায় ভালো। কারণ তার গ্লাইসিমিক ইনডেক্স কম। আলুর মত ব্লাড গ্লুকোজ বাড়ায়না।

    স্প্লেন্ডা আর স্টিভিয়া নিয়ে অবশ্যই বলার আছে। স্প্লেন্ডা পুরোপুরি আর্টিফিশিয়াল স্যুইট্‌নার। এতে যেসব কেমিক্যাল থাকে সেগুলো আখেরে শরীরে পক্ষে বেশ খারাপ। এড়িয়ে চলাই উচিত। স্টিভিয়া অন্যদিকে, বিশেষ করে স্টিভিয়া ইন দি র' ন্যাচারাল স্যুইট্‌নার। কাজেই খেতে বাধা নেই। এই দিয়ে মিষ্টি বানিয়ে খাওয়া চলতে পারে। আমি নিজেই বানাই। তবে দীর্ঘদিন ধরে অনেক বেশি পরিমাণে খেলে কিছু ক্ষতি করবে কিনা তা বলা মুশকিল।
  • ঈশান | ২৮ অক্টোবর ২০১৩ ০৬:০৬177227
  • আচ্ছা, আপনার পিরিয়ডিকালি তেলালো-ঝোলালো "ভালো-ভালো" খাবার(যথা বিরিয়ানি) আর কৃচ্ছসাধন নিয়ে খুব সিরিয়াসলি কথা বলেন কেন? মধ্যমপন্থা নিন মধ্যমপন্থা নিন। তাহলেই আমার মতো স্বাস্থ্য পাবেন।
  • lcm | ২৮ অক্টোবর ২০১৩ ০৪:৪৬177226
  • মগে করে ভাত! হাতা নাই....
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ০৪:২৯177225
  • আচ্ছা খুস খুস তো আমাদের সুজির আত্মীয়? তাহলে খেতে আপত্তি নেই?
  • kd | ২৮ অক্টোবর ২০১৩ ০৩:৪৪177224
  • কেকে, দু'সেট প্রশ্ন আছে ৷
    এক, কচুতেও কি প্রচুর কার্ব? তা নাহ'লে অনেক কেসে আলুর বদলে কচু খাওয়া যেতে পারে ৷
    দুই, splenda আর stevia সম্বন্ধে তোমার কী ধারণা ? ওই দিয়ে মিষ্টি বানিয়ে খাওয়া চলে কি ?

    নোট: আমি আলু আর মিষ্টি খাওয়া পুরো ছেড়ে দিয়েছি ৷ ভাত হপ্তায় তিনদিন আধ কফিমাগ করে (বাকি চারদিন দু'টো করে রুটি) আর রোজ রাতে দু'টো করে রুটি ৷ এত কিছু করার কারণ হুইস্কিটা যাতে শান্তিমনে খেতে পারি ৷
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ০২:২০177223
  • বুঝলাম। থেঙ্কু।
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০২:১৬177222
  • এক কথায়?

    আমি খুব খুশি। তবে বই পড়ার পক্ষে স্ক্রিনটা বেশ ছোট। আর কোনও অভিযোগ নেই। একশোয় নিরানব্বই।
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ০২:১৫177221
  • মত
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ০২:১৪177220
  • গ্যালাক্সি S III সম্পর্কে কি মোট?
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০২:০৭177219
  • কইরা ফালাও।
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ০২:০৪177218
  • সিকিকে একটা প্রশ্ন ছিল।
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০১:৫৯177217
  • তবে ডেস্কটপ থেকে মোবাইল ভার্সনে গিয়ে ফেসবুকের ভাঙা আইকন পেলাম, সেখানে ক্লিক করে লগিন করতে পারলাম, তারপরে আবার ডেস্কটপ ভার্সনে ফিরে এসে এখন লগড ইন অবস্থায় লেখা পোস্ট করতে পারছি। ঘুরপথের সল্যুশন।
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০১:৪৮177215
  • ডিঃ অফিসের নেটোয়ার্কে ফেসবুক বা গুগল / জিমেল ব্লকড নেই।
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০১:৪৮177216
  • না। নিজের ল্যাপি এবং আপিসের কম্পু থেকে। অফিসের নেটোয়ার্ক, বন্ধুর বাড়ির নেটোয়ার্ক, এবং আপাতত ব্যান্ডেলের নেটোয়ার্ক, তিনটে থেকে। আইই, ফাফ এবং ক্রোম থেকে।

    সর্বত্র এক রেজাল্ট।
  • kk | ২৮ অক্টোবর ২০১৩ ০১:২০177214
  • সোসেন তখন আমাকে একটা প্রশ্ন করেছিলো। তা এতখনে দেখলাম। এখন তো এখানে অন্য সিরিয়াস আলোচনা চলছে। তার মধ্যে লিখতে একটু কিন্তু কিন্তু লাগছে। তবু লিখেই দিয়ে যাই।

    সোসেন, কার্ব কাট করা বলতে রিফাইন্ড কার্বের কথা বলছিলাম। কার্ব এমনি খুব কমানোর দরকার নেই, শুধু চেষ্টা করতে হবে যাতে রিফাইন্ডের বদলে কমপ্লেক্স কার্ব খাওয়া হয়। সাদা ভাত, ময়দার কিছু, চিঁড়ে, মুড়ি, আলু এগুলো যতটা হয় কমিয়ে তার বদলে আটার রুটি বা পাঁউরুটি, সুজি, খই, ব্রাউন রাইসের ভাত, দালিয়া এগুলো খেতে পারলে সবদিক থেকেই ভালো। তুমি একবার লিখেছিলে যে তোমার আটার রুটি খেলে হজমের অসুবিধা হয়। সেক্ষেত্রে রাত্রে দালিয়ার খিচুড়ি খেতে পারো। আর যদি একান্তই ভাত খেতেই হয় তাহলে ভাতের পরিমাণটা একটু কমিয়ে ডাল-সব্জি একটু বাড়িয়ে দাও যাতে পেট ভরে। সেই সাথে মাছ, ডিম বা মাংস, কি ছানার তরকারী বা নিউট্রিলা এই জাতীয় কোনো প্রোটীন খেও। তরকারিতে আলু বাদ দিয়ে খেলেই ভালো। আসলে আলু নিজেই একটা পুরো কার্ব, কাজেই আলু খেলে আর অন্য কোনো কার্ব সেইসাথে খাওয়া ঠিক না। আর, রিফাইন্ড কার্বের মধ্যে সবথেকে বড় শত্রু হচ্ছে চিনি। একে যত দূরে রাখতে পারবে ততই ভালো।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৩ ০১:০৬177213
  • আইকনের ইমেজ আমারো লোড হচ্ছে না। কিন্তু ক্লিক করলে লগ অন নিচ্ছে।

    তুমি কি মোবাইল থেকে ট্রাই করছ?
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০০:৫৮177212
  • না। আমার, শুদ্ধর এবং আরও কয়েকজনের এই সমস্যা হচ্ছে। লগিন পেজে ফেসবুক আইকন দেখতে পাচ্ছি না। ঐ জায়গায় ক্লিক করলেও কিছু হচ্ছে না। কী ব্যাপার, কিসুই বোঝা যাচ্ছে না।

    গুগল লগিন অবশ্য কাজ করছে।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৩ ০০:৪৫177211
  • যাচ্ছে তো। এইত্তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত