এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২১ জুন ২০১২ ০৩:৩১17731
  • জঘন্য খেতে
  • SS | ২১ জুন ২০১২ ০৩:৩০17728
  • হুঁ, খেয়েছি তবে ভালোলাগেনি।
  • SS | ২১ জুন ২০১২ ০৩:৩০17729
  • সেঞ্চুরি এগ বলে ওটাকে? আমি তো জানতাম প্রিজার্ভড এগ। প্রচন্ড নোনতা খেতে হয়।
  • lcm | ২১ জুন ২০১২ ০৩:২৯17727
  • আচ্ছা তোমরা কেউ স্টিংকি টোফু খেয়েছো?
  • SS | ২১ জুন ২০১২ ০৩:২৮17726
  • আমিও খেয়েছি, দুটোই।
  • lcm | ২১ জুন ২০১২ ০৩:২৭17725
  • হ্যাঁ, এখানেও চিনে দোকানে পাওয়া যায়।
  • lcm | ২১ জুন ২০১২ ০৩:২৬17723
  • দেখো বাপু, আমাকে বোলো না। চিনেরা এমন বলে থাকে। একশো বছরের ডিম।
  • a x | ২১ জুন ২০১২ ০৩:২৬17724
  • আমি পাইনি সালফারের গন্ধ। কুচি কুচি করে কেটে কিসব টক টক জিনিস মিশিয়ে দিয়েছিল।
  • hu | ২১ জুন ২০১২ ০৩:২৪17722
  • তবে এটা খাব না। কুসুমে সালফারের গন্ধ হয়ে যায় বলছে। কেমিস্ট্রি ল্যাবে যখন হাইড্রোজেন সালফাইড বানানো হত সারা স্কুল পচা গন্ধে ভরে যেত।
  • a x | ২১ জুন ২০১২ ০৩:২৩17721
  • এখানে এশিয়ান/কোরিয়ান/চাইনিজ দোকানে পাওয়া যায়।
  • hu | ২১ জুন ২০১২ ০৩:২২17720
  • ওহ! আসলে একশো বছর না। কয়েক মাস। তাও সেটাও অনেক।
    http://en.wikipedia.org/wiki/Century_egg
  • a x | ২১ জুন ২০১২ ০৩:১৯17718
  • আর ওটা বোধহয় এলসিএম একটু বেশি নুন মাখিয়ে বলছেন - কয়েক মাস রাখে, বছর না। হাজার বছর ধরে ডিমটা কি পৈতৃক সম্পত্তির মত উইল করে উত্তরসূরীদের দিয়ে যায়? ঃ-))
  • hu | ২১ জুন ২০১২ ০৩:১৯17719
  • একশো বছরের পুরোনো ডিমের কুসুম খেলে? সত্যি? দোকানে পাওয়া যায়?
  • a x | ২১ জুন ২০১২ ০৩:১৭17717
  • হামনে খায়া হায়, দোনো হি। গত থ্যাংকস্গিভিংএ একজন খাওয়ালো সেঞ্চুরি এগ। বেশিরভাগ জনতা ছুঁয়ে দেখলনা, আমার হেব্বি লাগল, বিশেষ করে কুসুমটা।
  • hu | ২১ জুন ২০১২ ০৩:১৫17716
  • মশামেশোকে কচ্ছপ ধূপ দিলে চলবে কেন? বালাই ষাট!
  • hu | ২১ জুন ২০১২ ০৩:১৪17715
  • একশো বছরের পুরোনো ডিম নিয়ে তারপর কি করে?
  • lcm | ২১ জুন ২০১২ ০৩:১২17714
  • আর চীনেদের ও অভূতপূর্ব আহারের বাহার।
    যেমন ধরো, ডিম - টি এগ বা সেঞ্চুরি এগ বা বালুত...।

    টি এগ - ডিম সেদ্ধ করে, খোসা ছাড়াবে না, কিন্তু খুব আস্তে ফাটাবে, খোসা যেন গায়ে লেগে থাকে, কিন্তু ক্র্যাক থাকবে। কিছুক্ষণ রেখে দাও, খোসার মধ্যে থেকে জল বেরিয়ে যাক। এর পর মশালা চায়ে (ইন্ডিয়ান মশালা চা নয়) ডিম ডুবিয়ে রাখো। আধ ঘন্টার মতন।
    ছবি -

    সেঞ্চুরি এগ পুরোনো ট্র্যাডিশন- একশো দেড়্শো এমনকি হাজার বছর ধরে রাখা ডিম সেদ্ধ।
  • Tim | ২১ জুন ২০১২ ০৩:০৮17713
  • মশামেসোর বাড্ডে নাকি? হ্যাবাড্ডি। ম্যাগি ও কচ্ছপ ধুপ দিলাম। ঃ-)
  • lcm | ২১ জুন ২০১২ ০২:৫৮17712
  • তবে জাপানি খাবার বোলে তো, আইসক্রিম, কি অদ্ভুত সব ফ্লেভার। অয়েস্টার, চিকেন, শ্রিম্প ফ্লেভার্ড আইসক্রিম !
  • kk | ২১ জুন ২০১২ ০২:৫৭17711
  • হ্যাঁ, যদ্দুর জানি নিবোশিও এক রকম ডাশি। আমার আবার একজন শেফ বন্ধু আছে, সে বলেছিলো মিসো স্যুপে সে ডাশি দেয়না। হয়তো অনেক রকম ঘরানা আছে। অবশ্য আমার বন্ধুটি কোরিয়ান, খাস জাপানী নয়।
  • lcm | ২১ জুন ২০১২ ০২:৫৩17709
  • কেকে,
    মিসো স্যুপ পেস্ট এর অন্যতম উপাদান বোধহয় নিবোশি।
    নিবোশি-র উইকি তে বলছে - It is especially popular as the base stock when making miso soup.
    http://en.wikipedia.org/wiki/Niboshi

    আমি অত ডিটেইল্‌স জানি না, এক জাপানি একবার বলেছিল আমাকে। সে নাকি নিজে ঐ পেস্ট দিয়ে মিসো স্যুপ বানাতো।
  • kk | ২১ জুন ২০১২ ০২:৫৩17710
  • হ্যাঁ হ্যাঁ, দেখতে পেলাম পেলাম।
    মশামেসোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিও। আর জন্মদিন ইস্পেশাল মেনু কি হলো শুনতে পাবো না?
  • pi | ২১ জুন ২০১২ ০২:৫২17708
  • ইয়েস। চানা মশলা, আর জার্ক মুরগী।
  • a x | ২১ জুন ২০১২ ০২:৫১17707
  • হ্যাঁ জামাইকান আমার বহুত পছন্দ, জার্ক চিকেন, ব্রাউন স্ট্যু। রাটগার্সে একটা ঝুপড়ি দোকান ছিল, জাস্ট স্বর্গীয় জার্ক চিকেন বানায়, সেরকম আর কোথায় পেলাম না। তবে ইদানিং আমি ট্রায়াল অ্যান্ড এরর করে কাছাকাছি বানাতে পারি।
  • pi | ২১ জুন ২০১২ ০২:৫০17704
  • এই তো সেদিন আমাদের এখানে জামাইকান ফেস্টিভালে হলুদ চানা মশলা খেয়ে এলুম। বিলকুল আমাদের মতন।
  • kk | ২১ জুন ২০১২ ০২:৫০17705
  • আকাবাবু, মেল দেখুন।

    পাই, আমি মাঝের পাতাগুলো সব মন দিয়ে পড়ি নাই ঃ(। কোন পাতায় পিকাসর লিংক আছে বলো তো।

    এলসিয়েম, হ্যাঁ, ঐ ডাশিটা তো মাছের স্টক। শুকনো মাছের ফ্লেক্স দিয়ে বানায়, তাকে বনিতো বলে না?
  • lcm | ২১ জুন ২০১২ ০২:৪৭17703
  • হলুদ, টারমারিক পাউডার না দিলে ইন্ডিয়ান ফ্লেভার হবে না। গার্লিক, চিলি, জিঞ্জার অনেকেই ইউজ করে, কিন্তু টারমারিক পাউডার খুব কম ব্যবহার হয়।
  • pi | ২১ জুন ২০১২ ০২:৪৬17702
  • হুচে, থ্যাংকু, বলে দেব ঃ)
  • pi | ২১ জুন ২০১২ ০২:৪৫17700
  • কিন্তু ইথিওপিয়া আর জামাইকার খাবারের সাথে ভারতীয় খাবারের বেশ মিল। রান্নায় তো কারি, মাদ্রাজী মশলাও ব্যবহার করে।
    ওদের আরো অনেক কিছুর সাথে। জামাইকান ফেব্রিকেও কী ভারতীয় ছাপ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত