এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • fjʊərɪəs | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:৪৮177329
  • হুনীলের গপ্পে তো হালি আলকাদি বাংলাই বলেছে - ওই যে কীসব ফান্ডা দেবে না - যে আকাশে কখনো সবুজ রঙ দেখা যায় না, আর কাকাবাবু বলবে তোমার তো কবি হওয়া উচিত ইঃ - তো সেটাকেই ফলো করেছে আরকি।
  • jhiki | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:৪৮177330
  • এখানেও মেয়েরা প্রায় তাই করে, তবে স্বেচ্ছায়!!!
  • h | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:৪৬177328
  • মানে এতো অবাক লেগেছিলো, হুন্ডাই এর কথা শুনে, তাই জিগ্যেস করছিলাম, তুমি কি সিরিয়াসলি বলছো, না মজা করছো। পরে বুঝলাম, সিরিয়াস।
  • jhiki | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:৪৫177327
  • ইজিপ্সিয়ানরা 'প' টাকে কেমন 'ব' এর মত উচ্চারণ করে। সেটা এই সিনেমাতে দেখিয়েছে?
  • Kaju | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:৩৮177326
  • হানি আলকাদিকে দিয়ে বাংলা বলিয়েছে নাকি? আবার আল মামুনকে নাকি হিন্দী বলিয়েছে ! ইংরিজি বলানো গেল না কষ্ট করে? তাহলে আর সিনেমা করে কী লাভ হল? রূপসী বাংলার কার্টুনগুলোই ভালো ছিল।
  • jhiki | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:৩৩177325
  • h আমাকে কি বললেন বুঝিনি।
  • jhiki | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:৩১177324
  • মেয়ে হলে হয়ত ছেলেই দেবে। কিন্তু আমাদের জগতে মেয়ে খুব কম। টোটাল থাইল্যান্ডের (ট্ট) এক লেডি প্রোজেক্ট ম্যানেজার দেখেছিলাম। নইলে উপরের দিকে মেয়ে দেখি ই নি। মেয়েদের হয়ত অফসোর ইঞ্জিনিয়ারিং তত ভালো লাগে না।
    এমনি তে ব্রাজিলের পেট্রোবাস আর এখনকার পারতামিনার অধিকর্তা মহিলা।
  • b | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:৩০177323
  • mishar rahasyer ei ribhyuTaa fesabuke pelaam. debaashis kunDu bale ekajan likhechhen. prathamer a`msha ekaTu baad dilaam.

    "কিন্তু আমার এ নীরব কান্না কেউ শুনতে পেলো না। শুরু হল পোসেঞ্জিতের পোঁদপাকামি। কাকাবাবুর হাতে ক্রাচ, তাই বাসে একটা লোক নিজের জায়গা ছেড়ে বসতে বলেছিল। বাপরে বাপ !! কী মুখ করলো !!!!!!!!!!!!! শিয়ালদার মেছুনীরাও অত খিটখিট করে না !! পরের কিছুক্ষণের মধ্যে আমাদের বিশ্বাস করিয়ে ছাড়া হল যে কাকাবাবু অলমোস্ট সর্বজ্ঞানী, নেহাৎ দয়ার শরীর তাই আমাদের মাথার উপর ওনার হাত আছে। নইলে কবে রকেট ফকেট বানিয়ে চাঁদে গিয়ে বাংলো করে দিনরাত উপুড় হয়ে সনা বাথ নিতেন। ওঃ ভুলে গেছি !! এখানে সন্তু প্রেম করে, আরেকটা উগ্রপন্থীও প্রেম করে ! আর যখন কেউ প্রেম করে না তখন গান হয়। আমি ভীষণ মাথা খাটিয়েও বুঝে উঠতে পারলাম না কেন গানগুলো হচ্ছিলো ! মাঝে মাঝে কাকাবাবু রসিকতা করছিলেন, আমার ধারণা তাতে যারা হাসলো তারা সকালে লাফিং ক্লাবে যায়। লাফিং ক্লাব মানে ওই যেখানে কাক উড়ে গেলেও লোকে হেসে কুটিপাটি হয়।

    আচ্ছা, প্লটটা একটু বলি ? (...........................) --- এই যে এইটা প্লট। মানে কিছু নেই। একটা বুড়ো হায়ারোগ্লিফিক ছবি এঁকে একটা হারানো মমির হদিশ দিচ্ছে। সে এমন ছবি যেটার মানে কাকাবাবু ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। সুনীল গাঙ্গুলীর কেন কখনো ওনাকে নোবেল দেওয়ার কথা মাথায় এলো না কী জানি !!! তো এই কাকাবাবুরূপী বোধিবৃক্ষকে নিয়েই দুই মিশরীয় বদমায়েশের টানাটানি। বলাই বাহুল্য দুজনের একজন ভালো, আরেকজন বদ। বদ প্রমাণ করার জন্য সন্তুকে চড় মারলো আমাদের সামনে। আমি হাই তুললাম।

    এরপর কাকাবাবু সপরিবারে মিশর গেল। আর যেহেতু বাঙ্গালী তাই সব দেশেই একটা না একটা রিলেটিভ আছে। অতএব পিরামিড চড়ে পিকনিক। ওহো ! ওই ভালো বদমায়েশটা যাত্রাপার্টিতে ছিল আগে, একবার ফারাও সাজলো, একবার শান্তিনিকেতনী কবি সাজল, একবার পাঞ্জাবী সাজলো, আরো কি কি জানি সাজলো। আমি তো মাঝে মাঝে চোখমুখ সরু করে বোঝার চেষ্টা করছিলাম স্বস্তিকা সেজেছে নাকী !! হ্যাঁ, স্বস্তিকাও ছিলো।

    ওঃ ! আরো অনেক জেনেছি ! মিশরে ইন্ডীয়ান এমব্যাসির লোকগুলো চরম সাহসী, কেউ পুলিশ প্রোটেকশনের ধার ধারে না, একা একা যেখানে সেখানে ঘুরে বেড়ায়, কিন্তু জঙ্গিরা মারলে কাঁদে। আর ইন্ডীয়াতে পুরো সিবিআইতে একটাই অফিসার, সেই সব জায়গায় ঘুরে ঘুরে সব কাজ করে। গরীব দেশ, কী আর করবে ! ভিসা পাসপোর্ট তো তুচ্ছ খবরের কাগজের মত, পারলে লোকে এসে দিয়ে যায় ! আর ছদ্মবেশী বদটা মনে হয় প্লেন সেজে যাতায়াত করছিল ! আর একটা জায়গায় কাকাবাবু মারপিট করতে করতে কারটুন হয়ে গেলেন, ঘুসি মারলেন... আওয়াজ হল "বু-উ-ম" ... ভগবান জানে ঘুসি মারলো না বোম মারলো !

    যাই হোক, বেশ কিছুক্ষণ ধরে 'পীড়া'মিডে ঘুরে বেরিয়ে মমিটা বার করে ফেললো, মানে জানতোই কোথায় আছে, গিয়ে ওই আমাদের সবাইকে দেখালো। 'পীড়া'মিডের গর্ভগৃহে খারাপ বদমায়েশের সাথে ক্রাচ ভার্সেস তলোয়ার খেলা হল। কে জিতলো সে আর বলছি না। এবার সিনেমা শেষ হয়ে গেলো, একটা গান হচ্ছিলো মনে হয়, হইহল্লায় শুনতে পেলাম না। ইচ্ছেও ছিলো না, বেজায় হিসি পেয়েছিলো। গিয়ে সেই কাথবার্ট ক্যালকুলাসের পাশে দাঁড়িয়ে গেলাম। সেই ভদ্রলোকও সম্ভবত পুরো মিশরে একটাও হিসি করার জায়গা খুঁজে পাননি।

    বাইরে আবহাওয়া বেশ ভালো ছিলো, সবাই তাসা পার্টি নিয়ে ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিল।

    ।। সমাপ্ত। ।

    পুনশ্চ একঃ আমি (ফোনে) - এই শোন শোন ...নবীনার শো কটা থেকে রে ?
    ফোনের অপরপ্রান্ত - আমি তো অভিরূপের বাবা বলছি !!
    আমি - *feeling meh*

    পুনশ্চ দুইঃ মিশর রহস্যে অনেক রহস্যময় ব্যাপার আছে, যথাঃ কেন বানিয়েছে, গানগুলো কেন ছিল, মাঝে মাঝে রবীন্দ্রনাথের কবিতাগুলো কেন বলছিল, একটা মিশরীয় অত ভালো বাংলা কি করে বলে ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় রহস্য যেটা রয়ে গেলো সেটা হল সিনেমাটার মধ্যে স্বস্তিকা চ্যাটার্জী কি করছিল !!!!

    পুনশ্চ তিনঃ তুতানখামেনের সমাধির গায়ে লেখা ছিল "রাজার ঘুম যে ভাঙ্গাবে তার উপর নেমে আসবে মমির অভিশাপ"। কে জানতো রাজা মানে ওরা রাজা রায়চৌধুরী (কাকাবাবু) বোঝাতে চেয়েছিলো ! হে ভগবান !! কত হাজার বছর পেরিয়ে গেছে, এখনো সেই কথা প্রাসঙ্গিকতা হারায়নি !!
  • jhiki | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:২৬177322
  • অজ্জিত দা যেটা বলল সেটাই কানে শুনি।
  • fjʊərɪəs | ২৮ অক্টোবর ২০১৩ ১৩:১১177321
  • বিলেতে বলতো হাইয়ুন্ডাই।
  • h | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৫৯177320
  • বাই দ্য ওয়ে, কেসি(কৌশিক) আর মিঠু(ম) কি নাম চেঞ্জ করেছে, না ভাটে আসছেই না?
  • h | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৫৫177319
  • যাক অরিজিত এর তিন চারদিন না হলেও হবে জানা গেল।
    যদ্দিন বাঁচি তদ্দিন শিখি।

    ;-)
  • Tim | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৪৫177318
  • ওটা হুন্ডাই না হান্ডে? আমার এক বন্ধু শিখিয়েছিলো হান্ডে। অথচ চত্ববেলা থেকে ডাই বলি।
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৪০177317
  • ও ওটা সুধু হ্যুন্দাই এর পলিসি?
  • fjʊərɪəs | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৩৯177316
  • এসব তো লং টার্মের জন্যে রেলিভ্যান্ট। আমাগো তো তিন-চারদিন, কিন্তু তাইতেও জাপান অতি আন-ইন্টারেস্টিং জায়গা। জাপানে স্ট্রীট ফটোগ্রাফি হইবই না।
  • san | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৩৭177315
  • টিমের প্রশ্নটা জিগ্যেস করতে যাচ্ছিলাম। ক্লায়েন কখনো মেয়ে হয়না ?
  • Tim | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৩৬177314
  • বিদেশী ক্লায়েন যদি মেয়ে হয় আর হেটেরোসেক্সুয়াল হয় তাহলে কি ছেলে দেবে?
  • h | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৩৫177312
  • জাপানে যাওয়ার আমার দুবার সুযোগ হয়েছে, দুবার ই রিফিউজ করেছিলাম। প্রোজেক্ট এর সবাই মিলে সপ্তাহান্তে বেশ্যালয়ে যাওয়া প্লাস বস যতক্ষন না বেরোবে ততক্ষন আপিস থেকে না বেরোনো, মিটিং এর পারমিশন না পাওয়া অব্দি কথা না বলা, যে কোনো লাইনের সিনিয়র কে কন্ট্রাডিক্ট না করা, ফন্ট চয়েস নিয়ে দীর্ঘ মিটিং করা এই গুলো জাস্ট মানা বা চুপ করে থাকা সম্ভব মনে হয় নি।
  • Tim | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৩৫177313
  • না না টেম্পারেচার কন্ট্রোলার যে দরকারি সেটা এখানে থাগলে বুঝতেন। আমি একদিন প্লাগটা খুলে রেখেছিলাম। ওমা দেখি বরপশীতল হয়ে আছে।
  • jhiki | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৩২177311
  • মানে স্বামী স্ত্রীর একজনকে। কাকে রাখবে সেটা হুন্ডাই ডিসাইড করে।
  • san | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৩০177309
  • বাই দ্য ওয়ে ঝিকির কথায় উদ্বুদ্ধ হয়ে খাজুরাহোর টিকিট কেটে ফেলেছি।
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ১২:৩০177310
  • সেরম কিছু তো শুনিনি! খোঁজ নিতে হবে তো !
  • san | ২৮ অক্টোবর ২০১৩ ১২:২৯177308
  • একজনকে কাজ ছেড়ে দিতে হয় মানে ?
  • h | ২৮ অক্টোবর ২০১৩ ১২:২৮177307
  • ঝিকি কি সিরিয়াস? মানে বিশ্বাস ই হচ্ছে না।
  • jhiki | ২৮ অক্টোবর ২০১৩ ১২:২৬177305
  • সাউথ কোরিয়া জঘন্য জায়্গা। বিয়ের পর একজনকে কাজ ছেড়ে দিতে হয়। লোকজন সকালে কোনরকমে অফিসে এসে দাঁত মাজে, চান করে।
    এছাড়া বিদেশী ক্লায়েন্ট কে একটি মেয়ে প্রদান করা হয়, যে একাধারে তার সেক্রেটারী, কুক, ড্রাইভার, গাইড আর চাইলে শয্যাসঙ্গিনীও। এগুলো উলসানের হুন্ডাই ইয়ার্ড/কারখানার কথা।
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ১২:২৬177306
  • দমুদি কফি কি দিয়ে খেলেন? বিস্কুট না খেজুর?
  • sosen | ২৮ অক্টোবর ২০১৩ ১২:২৫177304
  • যত ইল্লুতে কান্ড!
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ১২:২৪177303
  • শীতকালে ঠান্ডা টয়লেট সিট ভালো লাগবে? পেছনে ছ্যাঁক ছ্যাঁক করে লাগবেনা? তার থেকে যদি একটু গরম করে নেওয়া যায়!
    আর পেছন ধুইয়ে দেবে যে জলটা সেটার ও টেম্পারেচার এডজাস্ট করা যায়।
  • | ২৮ অক্টোবর ২০১৩ ১২:২৩177302
  • আমস্টার্ডাম এয়ারপোর্টে অটোফ্লাশ
  • sosen | ২৮ অক্টোবর ২০১৩ ১২:২১177301
  • অটোফ্লাশ আর টয়লেট সিট অটোমেটিক চেঞ্জ দুটোই দেখেছি তো। টয়লেট সিট অটোমেটিক চেঞ্জ এইবার শিকাগো এয়ারপোর্টে দেখলুম না?
    টেম্পারেচার চেঞ্জ কইরা কি হইব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত