এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৯ অক্টোবর ২০১৩ ০০:০২177449
  • মাইনরিটি-কে ব্যঙ্গ করা বেশি খারাপ হয়ত
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ০০:০২177450
  • চাড্ডির ওরিজিন আরেসেসের হাপ্প্যান্ট থেকে, সত্যি, কিন্তু পরে শব্দের অর্থের বিস্তার ঘটেছে। যে কোনও মতবাদে গোঁড়া বিশ্বাসীকেই চাড্ডি বলে রেফার করা হয়, সেটা হিন্দুধর্ম, মুসলমান ধর্ম, কমিউনিজম যে কোনও রকমের মতবাদ হতে পারে।

    গোঁড়া মানে এক্সট্রীম রেঞ্জের গোঁড়া। তাদেরই চাড্ডি বলে রেফার করা হয়।

    ভাগীদার, আমি ব্যক্তিগতভাবে চাড্ডিদের খুব একটা নীতিগত স্পেস দিতে পছন্দ করি না। :)
  • kk | ২৯ অক্টোবর ২০১৩ ০০:০০177448
  • সত্যি তো বটেই। এমনি সাদা চালের জি আই সত্তরের ওপরে, সেখানে বাসমতির ৫২ না ৫৩।

    পাই, সাদা চাল নিয়ে একবার মনে হয় লিখেছিলাম ভাটেই (সেই সাথে ফাস্ট ফুড - স্লো ফুড এই সব নিয়েও আলোচনা হয়েছিলো)। বেশ অনেকদিন আগে অবশ্য। সাদা ভাত এমনিতে অস্বাস্থ্যকর বলিনি তো। পুরোটাই নির্ভর করছে যিনি খাচ্ছেন তাঁর অন্যান্য কন্ডিশনের ওপরে। যিনি ডায়বেটিক বা যিনি ওজন কমাতে চান তাঁর পক্ষে সাদা ভাত এড়াতে পারলে ভালো। তার কারণ আগেও বেশ কয়েকবার লিখেছি, ঐ রিফাইন্ড কার্ব, জি আই ইত্যাদি।
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৫৯177447
  • সেই। ভাত খেয়ে লোকাল ট্রেনে উঠতে হবে, বেশি খেলে হাস্ফানস তাই কম খাওয়া, ন্যাচারাল ডায়েটিং!
  • 4z | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৫৭177446
  • আমাদের ট্র্যাডিশনাল ডায়েট খেয়ে হজম করার মত ক্ষমতা এখন অনেক কমে গেছে। তার একটা কারন কিন্তু ফিজিকাল অ্যাকটিভিটি কমে যাওয়া। এখন লোকে বেশি হাঁটাহাঁটি করা পছন্দ করে না, ইচ্ছে থাকলেও সময়ের অভাবে রোজ এক্সারসাইজ করা মায়ের ভোগে। তাই কিছুটা হলেও ট্র্যাডিশনাল ডায়েত ব্যাকফুটে। ছোটবেলায় শুনতাম ঢেঁকিছাঁটা চাল খাওয়া ভাল কিন্তু এখন ঢেঁকি আপাতত স্বর্গে। তো এই affordabilityটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৫৬177445
  • ধুর চাড্ডি মানে মৌলবাদী না। ওটা হিন্দুত্ববাদী স্পেসিফিক। আর এস এস খাকি প্যান্ট পরে মার্চ করে তার থেকে চাড্ডি।
  • aranya | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৫৫177444
  • বাসমতী চালের লো জি আই ইন্ডেক্স-টা সত্যি হলে দারুণ ব্যাপার
  • Bhagidaar | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৫৩177443
  • সিকি, স্লার তো সব ক্ষেত্রেই স্লার। যাদের টার্গেট করে বলা হচ্ছে তাদের সঙ্গে নীতিগত পার্থক্য থাকলেই সেই স্লার একসেপ্টেবল ?
  • aranya | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৫১177441
  • মান্না দে-র ওপর আর্টিকল-টা পড়ে খারাপ লাগল খুব। স্ত্রী যখন মারা যান, ওনার বোধায় ৯০-এর ওপর বয়স। ঐ বয়সে হয়ত একা থাকতে চান নি, মেয়ের সাথে থাকাই প্রেফার করেছিলেন..
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৪৯177440
  • কিন্তু চাড্ডির অরিজিন কি আরএসএসের রেফারেন্স থেকে আসেনি?
  • π | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৪৮177439
  • হ্যাঁ, আমিও তাই জানি। আমাদের ট্র্যাডিশনাল ডায়েট সেরকম ক্ষতিকর বোধহয় নয়। এই সাদা চাল আমাদের ডায়েটে, আমাদের জন্য কতটা অস্বাস্থ্যকর ?
  • aranya | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৪৬177438
  • চাড্ডি মানে তাইলে মৌলবাদী - হিন্দু, মুসলিম বা কমিউনিস্ট মৌলবাদী - এইরম?
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৪৪177437
  • মান্না দের খবরটা পড়ে খুব অবাক হলাম। ওনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, একাই লোক রেখে থাকতেন না কেন? আর এতদিন ধরে এরকম, লোকে মারা যাবার আগে এই নিয়ে কিছু করেনি, এখন কাগজে লিখছে, এটাও কেমন।
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৪২177436
  • ও ইয়েস। লাল চাড্ডিও হয়।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৩৯177435
  • এক কেরালার ট্রাডিশনাল ব্রাউন রাইস খেয়ে দেখা যেতে পারে। দু-একবার চেষ্টা করেছি। বেসিকালি কোনবারেই হজম হয়নি।
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৩৭177433
  • মনে হয় ফ্যামিলি এক স্পিসিস আলাদা এগুলো। ট্যারো আর কচুর পাতা একরকমের, কিন্তু ট্যাপিওকা আর কচুর পাতা পুরো আলাদা দেখলাম।
  • kk | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৩৭177434
  • পাই,

    স্টাডির কথা বলতে পারবোনা। আমার স্বল্প জানার পরিসরের বাইরে হয়ে যাচ্ছে। তবে আমার ব্যক্তিগত ধারণা এই রোগভোগ ইদানীং কালে বাড়ার পেছনে প্রসেসড খাবারের চাহিদা বাড়া, খাবারে নানারকম প্রিসার্ভেটিভ আর কেমিক্যালের ব্যবহার এইসবের অবদান কম নয়। সে ভারতে বলে নয়। সব দেশেই আছে। ওবিসিটি ও তৎসম্পর্কিত অনেক অসুখকে (হার্ট ইস্যু, ডায়বেটিস ইত্যাদি) তো 'ওয়েস্টার্ন ডিজিজ' বলে ডাকাও হয়।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৩৫177432
  • ব্রাউন রাইস কিনতে গেলে ঘরবাড়ি বেচতে হবে।

    ওর থেকে বাসমতি খাওয়া সস্তা।

    সেম উইথ অলিভ অয়েল।
  • রোবু | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৩১177431
  • লেনিনিস্ট ক্রিমিনাল :-) মনে পড়ে গেল। সদা যুগ যুগ জিও!
  • kk | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:৩০177429
  • উইকি যতই বলুক। ইয়্যাম খেয়েছি তো আমি, মোটেই ওল নয়। অবশ্য একেক দেশে একেক নাম হয়ে থাকলে জানিনা। হ্যাঁ, রাঙাআলু আর এদেশের স্যুইট পোটেটো ঠিক এক জিনিষ নয়। রাঙাআলুর শাঁস সাদা রঙের, একটু চটচটে হয়। স্যুইট পোটেটোর কমলা শাঁস, চটচটেও নয়।

    কচু = কাসাভো হতে পারে বটে। বৈজ্ঞানিক নাম অ্যালোকেশিয়া পড়েছিলাম মনে হচ্ছে যেন। না কলোকেশিয়া? সব ভুলে মেরে দিয়েছি !
  • π | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:২৭177428
  • আচ্ছা, ট্র্যাডিশনাল ভারতীয় ডায়েট যে অস্বাস্থ্যকর, সে নিয়ে কোন স্টাডি হয়েছে ? ইন্ডিভিজুওয়াল খাবারের কথা বলছি না, কিন্তু ডায়েট মানে তো অনেক খাবারের কম্বিনেশন। বিভিন্ন এলাকায় বিভিন্নরকম। স্থানীয় খাদ্য উপাদান, জলবায়ু, এসবেরই প্রভাব থাকে।
    সেটার স্বাস্থ্যের উপর কী প্রভাব, সেই নিয়ে কোন স্টাডি হয়েছে কি ?
    অনেক রোগভোগই কিন্তু ইদানীংকালে শুরু হয়েছে বা বাড়ছে।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:২৬177427
  • কচু=Cassava
    ওল = Yam

    উইকি বলছে।

    নর্থ আমেরিকাতে রাঙালুকে yam বলে। কিন্তু রাঙালু আর yaam এক না।
  • শ্রী সদা | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:২৫177426
  • লাল চাড্ডিও হয়। সেই লেনিনিস্ট ক্রিমিন্যাল মনে নাই ?
  • kk | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:১৯177425
  • না না, ট্যারো রুট ঠিক কচু নয়। অনেকটা ওরকম, তবু এক নয়। ইয়্যামও ওল নয়। ইয়্যাম আর স্যুইট পোটেটো অনেকটা একই রকম বললাম না? ট্যাপিওকাও কচু নয়। ট্যাপিওকার দানা হয় সাবুর মত।
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:১৪177423
  • নাকি ট্যারো = কচু?
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:১৪177424
  • কচু = কসাভা = ট্যাপিওকা না? ইয়াম = ওল?
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:১৩177422
  • কাবলিদা চাড্ডির প্রকৃত অর্থ জানেন না। তাই অমন মর্মাহত হয়েছে।

    শোনো কাব্লিদা, ভারতীয় সাবকন্টিনেটে চাড্ডি প্রধানত দু প্রকার হয় ধর্মভেদে। গেরুয়া চাড্ডি আর সবুজ চাড্ডি। কিন্তু এন্ড অফ দা ডে, দুটোই চাড্ডি।

    এবার বুঝছো চাড্ডি মানে কী?
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ২৩:০৭177421
  • আম্মো জানতম না। এক ডায়াবেটিক আত্মীয়কে এখানের ডাক্তার বাসমতী খেতে বলেছে জানার পরে জেনেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত