এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ০৭:০৫177511
  • একা মানুষকে ঘরে রেখে বাইরের দরজায় তালা লাগিয়ে বেরিয়ে যাওয়া তো ভয়ানক রিস্কি! কিছু হলে তো সে বেরোতেও পারবেনা!

    এনিওয়ে এলসিএম যা বললেন, সেরকম হলে হয়ত লোকজন রাখার মত অবস্থাতেও ছিলেন না। এবং সেটাই খুবই অবাক লাগে - মান্না দে একা নন, বিসমিল্লার জীবনের শেষও তো খুব সুখের ছিলনা। ভারতের সর্বোচ্চ পদক টদক পাওয়া মানুষ। কিন্তু মান্না দে সিনেমাতে কাজ করেছেন, যথেষ্ট পপুলার ছিলেন বলেই ভাবতে অসুবিধে হয় ওনার কোনো অর্থাভাব ছিল।
  • aka | ২৯ অক্টোবর ২০১৩ ০৭:০৪177509
  • মোদীর সভায় বিস্ফোরণ কিন্তু ইন্ডিয়ান মুজাহিদিনদেরই। আপনারা কেন একটু ধৈর্য্য ধরেন না?
  • aka | ২৯ অক্টোবর ২০১৩ ০৬:৩৮177506
  • উপমহাদেশের একটি ব্যাটসম্যান বেশ আন্ডাররেটেড - অরবিন্দ ডি সিলভা। আর একজন সাহেব হল মার্ক ওয়া। এদের দুজনেরই আরও ওপর দিকে থাকার কথা, সামহাউ হয় নি। কেন জানি না। দুজনেই টপ নচ। আমার ধারণা লারা, শচীনের সমান সারিতে।
  • aranya | ২৯ অক্টোবর ২০১৩ ০৪:৪২177505
  • দক্ষিণ আফ্রিকার বদলে হরিয়ানা, প্রাণবন্ত ঘাসের পিচ, শচীন কি আবার ফেল করবে ..
  • Bhagidaar | ২৯ অক্টোবর ২০১৩ ০৪:০১177504
  • সারাদিন ঘরে বন্ধ করে রাখা কেন? মান্না দের কি মেয়ে বেরিয়ে যাবার পর সেই দরজা অবধি গিয়ে দরজা বন্ধ করার শারীরিক সামর্থ ছিল? কেউ দরজা নাড়লে সেটা গিয়ে খোলার সামর্থ ছিল? সেই জন্যই কি বন্ধ করে যাওয়া? আমরা আমার ঠাকুমাকে এরম বন্ধ করে অনেক বার গেছি, কারণ দরজা নাড়লে ঠাকুমা শুনতে পেতনা। একবার পাশের বাড়ির রাজুদা কে কার্নিশে উঠে ঠাকুমাকে ডাকতে হয়েছিল, তারপর থেকেই এই ব্যবস্থা। ঠাকুমার তখন আশি বছর ও বয়েস না।
  • aka | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:৫৩177503
  • আরে ওনার ৯৪ বছর বয়স হয়েছিল। মেয়ে বাড়ি থেকে সকালে বেড়িয়ে যেত রাতে ফিরত। বাইরের দরজায় তালা লাগিয়ে যেত। এতে খারাপ কিছু দেখলাম না।

    তবে এই বয়সে সারাক্ষণ কেয়ার লাগে সেটা কেন দিতে পারে নি জানি না। পয়সা কড়ির হিসেব পত্তর না জানলে সে নিয়ে কমেন্টও করা যাবে না।

    লেখাটা ভালো লাগে নি। জাজমেন্টাল লেখা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। মমতা মান্না দের মৃত্যুর পরে বডি চেয়েছিল মেয়ে দেয় নি।
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:৩৮177502
  • কটুকথা শোনানো আর সারাদিন ঘরে বন্ধ করে রাখা এক নাকি! এরকম হয়না তো না, হয়। কিন্তু সেক্ষেত্রে বয়ষ্ক যাঁরা তাঁদের অর্থক্ষমতা থাকেনা, বাধ্য হয়ে মেনে নিতে হয়। সেখানেই সেলিব্রিটির সাথে ঘটনাটা আলাদা হয়ে যায়।
  • riddhi | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:৩৭177501
  • আচ্ছা রণ আর ভিকি সিনেমাটা দেখা আছে? অন্জনের। আমিও দেখিনি। মানে, এটা ভাটে দেবারি যোগ্য, কোনমতেই "ভাল সিনেমা" নয়। শুধু অন্জন আর অনুব্রতর ওয়ান-টু-ওয়ান গুলো বেছে বেছে দেখলাম। এইগুলো দেখেই প্লটের আইডিয়া পাওয়া যাবে, আমি ইন্টার্ভাল্গুলো দিচ্ছি,


    18.45-31.04,36.01-37.30, 59:03-1.05:49, আর 1:11-1:15:30 এইটুকু দেখলে শেষটাও দেখে নেয়া যায়।

    বাকি কি বালছাল হয়েছে জানি না, কিন্তু অন্জন টু গুড। মীর ঐ সেন্টেন্স কম্প্লিট করা নিয়ে অন্জনের হেবি খিল্লি করে, কিন্তু অন্জন নিজেই ছাড়িয়ে গেছে। এই অন্জন মালটার কিছু ভাল ব্যপার আছে, কিছু জিনিস ডিপলি ফিল করে, যা স্পরেডিকালি বেরৈ,এগুলো আবার পোদপাকা সৃজিত পারে না।
  • Bhagidaar | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:৩১177500
  • আর বলবেননা, লতা মঙ্গেশকার কে যা নয় তাই বলে অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন।
  • Bhagidaar | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:২৯177499
  • মান্না দে'র ব্যাপারটায় বলি, উ নি কেন যাবেন আলাদা থাকতে? ছেলে মেয়ের কাছে অল্প বিস্তর মুখ ঝামটা কে না খেয়েছে বয়েসকালে? এই এখানে গুরুর লোকজন অনেকেই স্বীকার করেছে মা বাবা কে কটুকথা শোনানোর অপরাধ। সেটা সাধারণ মা বাবা হলে একরকম আর মান্না দে হলে আলাদা হবে কেন? সেলেব্রিটি দের ছেলে মেয়েদের কাছে তো তাদের বাবা মা অন্য লোকের বাবা মায়ের মতই। বরং অনেক ক্ষেত্রেই সেলেব্রিটি কিডস দের কিছু জিনিস সহ্য করতে হয় যা সাধারণ লোকেদের হয়না।
    মান্না দের মৃত্যুর পরে এই কথা বলার কারণ মনে হয় এই যে মান্না দে'ই বারণ করেছিলেন আগে বলতে.।আমার তো মনে হয়না উনি চাইতেন মারা যাবার পর ও কেউ জানুক।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:২৫177498
  • ভাগী, হ্যাঁ এর জন্যে লতা মঙ্গেশকর-কে অর্থপিশাচ ইত্যাদি শুনতে হয়।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:২৪177497
  • অনেকদিন ভালো বাংলা কমেডি দেখি নি - এটা দেখতে হচ্ছে।
  • ন্যাড়া | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:২১177496
  • মিশর রহস্যটা দেখলে হত। ভাল খিল্লি হয়েছে মনে হয়।

  • Bhagidaar | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:১৯177495
  • কিন্তু ততদিনে রাজেশ খান্না / কিশোর কুমার জুটি'র ম্যাজিক সুরু হয়ে গেছে, রফি কখনই আর সেই গৌরব ফিরে পাননি.। lcm দা, এই কাজটির জন্য লতা মঙ্গেশকারের খুবই বদনাম হয় তখনকার ইনডাস্ট্রি তে, নেহাত লতা মঙ্গেশকার তাই ওনার জোর টা খাটে।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০৩:১০177494
  • ওহ, নাম্বার গুলিয়েছে।

    আর ইয়ে এটা নিয়ে আগে কিছু বলা টাফ্‌ ছিল। বাবার হয়ে মেয়ের বিরুদ্ধে প্রেসে মুখ খোলা, যেখানে বাবা নিজে অভিযোগ করতে চাইছেন না, তার ওপরে অসুস্থ বৃদ্ধ লিজেন্ডারি শিল্পী - পারিবারিক গোলযোগ তৈরী করতে কে চায়!

    মান্না-র পপুলার হিন্দী গানগুলো যে সময় হয়েছিল তখনও প্লেব্যাক শিল্পীদের রয়্যালটির ব্যাপারটা ঠিক ক্লিয়ার ছিল না - পারফরেমেন্সের জন্যে একটা থোক ওয়ান-টাইম পেমেন্ট করা হত। রেকর্ড/ক্যাসেট/সিডি বিক্রির পাওনাগন্ডা মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানীর থেকে বুঝে নেওয়ার পদ্ধতি এখনকার মতন ছিল না।
    সেলিব্রিটি শিল্পীদের মধ্যে এ নিয়ে প্রথম শোরগোল তোলেন লতা মঙ্গেশকর। তিনি রফি, মুকেশ এবং কয়েকজন টপ শিল্পীকে প্রস্তাব দেন রয়্যালটি বেস্‌ড বিজনেস মডেল তৈরীর জন্যে রেকর্ড কোম্পানীকে চাপ দিতে।
    রফি এতে রাজি হন নি, এবং এর ফলে লতা-রফি র মধ্যে মনোমালিন্য হয় - প্রায় চার বছর এনারা একসঙ্গে গান করেন নি। পরে শচীনদেব বর্মন-এর হস্তক্ষেপে (যার কথা দুজনেই ফেলতে পারেন নি) ওরা আবার একসাথে গান গাইতে শুরু করেন।
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ০২:৫৬177493
  • কিছুদিন আগে ওনার কোনো ভাইপো বা কেউ টাকা ও গয়না সরিয়েছে বলে মেয়ে অভিযোগ করেছিলেন না? এই নিয়েই তো মেয়ের সাথে মমতার ঝমেলা হয়। কী অদ্ভূত - এত খ্যাতি এত যশ, কিছুই না।
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ০২:৫৫177492
  • ৫ এর পরে ৪ হয়ে গেল? ঃ-)
  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০২:৪৭177491
  • *প্রসঙ্গত, মান্না দে-র বড় মেয়ে ইউএসএ-তে কোথাও থাকেন, এলএ হবে হয়ত।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০২:৪৫177490
  • ১) মান্না দে ৮০ বছর বয়েস থেকে, প্রায় ১৩/১৪ বছর ধরেই মেয়েদের কাছে আছেন।
    ২) মান্না দে-র সেরকম বিশাল সঞ্চয় নাই। আর সেযুগের জমানো পয়সা তো এযুগে ইয়ে মানে... টাকার দাম যেভাবে কমেছে.... ডিজিটাল এজ-এ ক্যাসেট/সিডি বিক্রির রয়্যালটিও আর তেমন নাই...
    ৩) মান্না দে ফাংশান করে খারাপ টাকা পয়সা পেতেন না, কিন্তু মঞ্চে দাঁড়িয়েই সেই টাকা চ্যারিটিকে দিয়ে দিয়েছেন বেশ কয়েকবার। এবং, সেও বেশ অনেকটাই টাকা, লাখ বিশ তিরিশ।
    ৪) মান্না দে টিভি-তে সঙ্গীত প্রতিযোগিতা-তে জাজ হয়ে ভাল পয়সা আয় করতে পারতেন - কিন্তু প্রত্যাখান করেছেন - বলেছেন জাজেদের কোনো কম্পিটিশন হলে তাতে তিনি জাজ হবেন ক্ষণ।
    ৫) উপরের দুটি সিদ্ধান্ত নিয়ে মেয়েরা মোটেই খুশী ছিলেন না। বৃদ্ধ বাবার দেখাশোনা করতে করতে দুই মেয়ে হয়ত একটু বার্ন আউট হয়ে যেতে পারেন।
    ৪) মান্না দে সরকারি বদান্যতায় জীবনযাপন করতে অনাগ্রহী ছিলেন
    ....
    এই সব আর কি [ * এ সব শোনা কথা ]
  • Atoz | ২৯ অক্টোবর ২০১৩ ০২:২৭177489
  • মান্না দে কে নিয়ে এই লেখাটা পড়ে অদ্ভুত একটা জিনিস মনে হলো। যেন চিত্রনাট্য। এই নিয়ে তর্ক বিতর্ক হতে থাকবে আর ওদের কাটতি বাড়বে।
    এতই যদি দরদ তবে মান্না দে মারা যাবার আগে এই লোক কেন কিছু বলেন নি? বা কোনো বিকল্প ব্যব্স্থা করার চেষ্টা করেন নি?
    এখন একজনকে ভিলেন বানিয়ে বেশ নাটকের মতন লিখে যাচ্ছে! ভিলেন পক্ষ থেকেও তো কিছু বলার থাকতে পারে? হাজার হলেও শেষ সময় সে দেখাশোনা করেছে। তার উপরে সে কাজ করে, কফি শপ চালায় যা অনেক রাত অবধি খোলা রাখতে হয়।
    আর অদ্ভুত ব্যাপার হলো, বাবা মেয়েকে বলছেন "তুমি বাংলাভাষা জানোনা, কিছু বলতে এসো না।" তাহলে পিতা কীভাবে মানুষ করেছেন কন্যাকে যে সে বাংলাভাষাও শিখতে পারেনি?
    বারে বারে অদ্ভুত সেই কাবুলিওয়ালার বাঙালি বৌ সুস্মিতা কান্ড মনে পড়ছে, ঐ নিয়েও তো কিস্তিতে কিস্তিতে বেরোচ্ছিল! তারপরে চাপা পড়ে গেল।
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ০২:১৩177488
  • অ্যান্টি-হিন্দু আর অ্যান্টি-হিন্দুত্ববাদী এক জিনিস না। অ্যান্টি -ক্ল্যান (KKK), -ওয়াইট সুপ্রেমেসিস্ট, -নাৎসিবাহিনী এসব অনেক কালই ইন-থিং থাকবে।
  • kd | ২৯ অক্টোবর ২০১৩ ০২:০১177487
  • সিকি, আমি একেবারেই মর্মাহত হইনি "চাড্ডি" বলার কারণে ৷ তুমি বা সচ অনেক সময় প্যাশনেটলি অনেককিছু লেখো, সেগুলো আমি রিলেট করতে পারি ৷ কিন্তু এখানে কেউ কেউ আছেন যাঁরা সবসময় "নেড়ে", "মোল্লা" বলায় অন্যদের সমালোচনা করেন, কিন্তু নিজেরা অবলীলাক্রমে "চাড্ডি" ব্যবহার করেন - এটা আমায় হতাশ করেছে ৷

    আর "চাড্ডি"র জায়গায় "দুধেভাতে" বললেও আমার একই ফিলিং হতো ৷ It is not what is said, it is how it is said.

    এটাও আস্তে আস্তে বুঝছি, এখন "অ্যান্টি-হিন্দু" ব্যাপারটা ইন-থিং (যেমন এককালে মমতা ছিলো ইন-থিং), তাই সকলেই সেই ব্যান্ডওয়াগনে ৷ কে জানে বছর দু'তিন বাদে কি দেখবো/শুনবো ৷

    এই রে! আমি এ'সব কী লিখছি!!! একদম মানায় না ৷ :(
  • π | ২৯ অক্টোবর ২০১৩ ০১:২৬177486
  • আমারো অবাক লেগেছে, লেখক মান্না দে বেঁচে থাকতে একথাগুলো বললেন না কেন। তাহলে তো কিছু কাজের কাজ হতে পারতো।
  • kumu | ২৯ অক্টোবর ২০১৩ ০১:১৪177484
  • মান্না দেকে নিয়ে লেখার লিং দেবেন কেউ?
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ০০:৫৫177483
  • এদেশে হাঁটা চলা কমের সাথে সাথে পোর্শন সাইজের কোনো মা বাপ নেই। একগাদা করে খাবার খাইয়েই এদের আনন্দ।
  • aka | ২৯ অক্টোবর ২০১৩ ০০:৪৪177482
  • পোটকে হ্যাবাড্ডে।
  • | ২৯ অক্টোবর ২০১৩ ০০:৪১177481
  • কেশব নাগ ভালো নোক নয় গো। কী শক্ত শক্ত অঙ্ক ই না তৈরী করেছে ছেলে পিলে দের বাঁশ দেবার জন্যে।ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত