এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ০৯:০০177569
  • অবশ্যই দুঃখজনক, তবে ঐ, সমস্তই তো বাইরের লোকের চোখে খণ্ডচিত্র। কীসের সাথে যে কীসের কার্যকারণ সম্পর্ক, কে জানে!
  • potke | ২৯ অক্টোবর ২০১৩ ০৯:০০177570
  • সবাইকে ধন্যযোগ। ক্লাস নিয়ে আসি ঃ)
  • | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫৮177568
  • ইন্দ্রনীল পরে গেয়েছিল এমন একটা গান; মান্না দে ফাংশানে গাইতে গেয়ে কেস খেয়েছিলেন। কিছু বাচ্ছা ছেলে পিলে ওটা তো ইন্দ্রানীলের গান। আপনি আপনার গান করুন বলে হল্লা করছিল। মান্না দে কে বাধ্য হয়ে গান থামিয়ে বলতে হয় ওটা আসলে ওনার গান ঃ((
  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫৭177567
  • চাড্ডি শব্দটা আশির দশকে শুনেছি বলে তো মনে পড়ছে - মানে এই পরিপ্রেক্ষিতে।
  • Bhagidaar | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫৬177566
  • আকাশ প্রদীপ জ্বলে তো লতার গান?
  • kumu | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫৪177565
  • সিকি ঠিক কথা।তবে ঐ রেওয়াজ করতে ও ফোন ধরতে বাধা দেওয়াটা দুঃখজনক, অবশ্যই যদি সত্যি হয়।বোঃ আঃ।
  • | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫৩177564
  • অর্থের সম্প্রসারণ বা সংকোচন কোনও কিছুতেই 'চাড্ডি' 'হিন্দু'র সমার্থবোধক নয়। চাড্ডি উগ্র হিন্দুত্বের ব্যঙ্গাত্বক শব্দ। একইভাবে উগ্র মুসলমানত্বের ব্যঙ্গাত্বক শব্দ হল 'ছাগু'। 'জিহাদি' বা 'ফিদাঁইয়ে' শব্দের ব্যবহারে কেউ আপত্তি করে না কিন্তু 'মোল্লা' শব্দের ব্যবহারে করে। কেন সেটা না বোঝাটা বেশ কনভিনিয়েন্ট অবশ্য।

    আর অ্যান্টি উগ্র হিন্দুত্বকে 'অ্যান্টি হিন্দু' বলে দাগিয়ে দেওয়াটা আজকাল বেশ ইন-থিং। ঠিক যেমন বাংলাদেশে অ্যান্টি উগ্র মুসলমানত্বকে 'অ্যান্টি ধার্মিক' বলে দাগিয়ে দেওয়া চলছে তেমনই।

    আর সবশেষে যে পুরুত অঞ্জলী দেওয়ার মন্ত্র শেষ করে এক নিঃশ্বাসে দেয় প্রণামী কোন ব্যাগে ফেলতে হবে বলে --- তাকে কেউ চাড্ডি বলে না কিন্তু। বড়জোর একটু হাসে, তাতেও মিশে থাকে কয়েককুচি মায়া, করুণা।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫২177563
  • এমন আরো আছে। যেমন, আকাশ প্রদীপ জ্বলে - ওটা আগে সতীনাথ গেয়েছিলেন -
  • | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫১177562
  • ঃ))
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫০177560
  • লতার গানটা ইউটিউবে দেখতে গিয়ে আরেকটা রত্ন পেলাম।

    জগন্ময় মিত্রের গলায় "মেনেছি গো, হার মেনেছি"। মূলত যেটা মান্না দে-র গান বলে আমরা জানি।

  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৫০177561
  • আগে একটা গ হবে - গাড্ডা
  • kumu | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪৯177557
  • ঃ-))) সোসেন।ল্যাবারুরা তো সারা জীবনই ঐ দশায় থাকে।
  • | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪৯177558
  • আরে বস বাঙালী আড্ডা দেবে নাতো দেবে কে? ঃ))

    "আড্ডা আমাদের অতীত,বর্তমান এবং ভবিষ্যৎ " ( লক্ষ্য করুন "আনন্দবাজার" বা "আজকাল" নয়!! )
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪৯177559
  • মান্না দে-র ব্যাপারে এলসিএমদার অ্যানালিসিসটা আমার সবচে বেশি যুক্তিযুক্ত লাগল। মান্না দে অন্য যুগের মানুষ। তিনি কখনওই শেষ বয়েসের জন্য টাকাপয়সা সঞ্চয়ের ব্যাপারে সেভাবে উদ্যোগী হন নি, ফলে পুরো চাপ গিয়ে পড়েছে ছোট মেয়ের ওপর, ফলে মনোমালিন্য হওয়া স্বাভাবিক। আনন্দবাজারে প্রকাশ পাওয়া লেখাদুটো শকিং সত্যিই, তবে মান্না দে-র জীবৎকালে এসব নিয়ে "লেখালিখি" না করাটাই ঠিক হয়েছে। শুভানুধ্যায়ীরা নিঃশব্দে অন্য কোনও রকমের চেষ্টা করলে সেটা হয় তো ফলপ্রসূ হত।

    বাংলার আরেক লেজেন্ডারি অভিনেতা তুলসী চক্রবর্তীকেও অনেক অর্থকষ্টের মধ্যে মারা যেতে হয়েছিল। মনের আনন্দে উনি অভিনয় করতেন, পয়সা নিতে চাইতেন না অনেক সময়েই। পরে পবঙ্গ সরকার ওঁর বিধবা স্ত্রীর জন্য কিছু ভাতার ব্যবস্থা করে।

    ফান্দে পড়িয়া বগা কন্দে রে, লতা এই গানটা গেয়েছেন জানতাম না। প্রথম শুনলাম, এবং খুব খুব ভালো লাগল, তবে নেতাজী সুভাষচন্দ্র সিনেমার গান কিনা, ঠিক বুঝতে পারছি না। সিনেমাটা আমার দেখা, তাতে এই গান ছিল কি?
    রিসেন্টলি এই গানটা গেয়েছেন আনন্দী বাসু, অটোগ্রাফ সিনেমায়। সেটা শুনতেও আমার খুব ভালো লেগেছে।

    কাবলিদা, "মর্মাহত"-টা জাস্ট মজা করে লেখা। ট্রু সেন্সে বলি নি। :)
  • Bhagidaar | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪৫177556
  • কুমুদি এরম করবেননা! ওই কয়টাই তো সুখ অবশিষ্ট আছে জীবনে!
  • aka | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪৪177555
  • ব, সবাই ভালো আছে, খাসা আছে, ব্যস্ত আছে, আমার মতন অকর্মণ্য তো নয়। ঃ)
  • | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪৩177553
  • সেই। ঃ)
  • Bhagidaar | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪৩177554
  • সালা মালগাড়ি সবজায়গাতেই মালগাড়ি!

    যে রাস্তা দিয়ে কাজে যাই, দুটো রেল লাইন পেরোতে হয়। তা এই এক বছরের ওপর হয়ে গেল কোনদিন ট্রেন দেখিনি। আজ পড়েছে একটা মালগাড়ি! ঢিকিস ঢিকিস করে যাচ্ছে তো যাচ্ছেই, দুটো গান শেষ হয়ে গেল! তারপর ব্যাটা দাড়িয়েই পড়ল! অন্ধকারের মধ্যে, লেজ মুড়ো দেখা যাচ্ছেনা! শেষে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে এলাম!
  • aranya | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪২177552
  • মিঞাসাবের কি অ্যাজেন্ডা?
  • lcm | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৪০177551
  • ...কজনায় হৃদয় দিয়ে গাইতে জানে....
  • | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৩৭177550
  • আকা, রিমি আর শিবু দাকে অনেক দিন দেখি নি। ওদের খবর কী?
  • sosen | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৩৬177549
  • এই সব বড় বড় লোকজনেদের যেখানে পৌঁছতে শেষ বয়েস লাগে, আমরা এখন-ই সেখানে, এই ভেবে গর্ববোধ করুন (টাকা পয়সার টানাটানি প্রসঙ্গে )
  • cm | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৩৫177548
  • দিদি তাহলে আমার অ্যাজেন্ডায় সমর্থন দিলেই পারেন। (একে সাইকেল বলবেন না মোটর সাইকেল বলতে পারেন)
  • aka | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৩৩177546
  • আজগাল অ্যাক্টিভিজম থেকে সহানুভুতি শ্রদ্ধা জ্ঞাপন সবই মার্কেটিং এলিমেন্ট। আসলে কলা বেচা রথ দেখার আড়ালে।
  • | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৩৩177547
  • মান্না দে আমার অত্যন্ত প্রিয় এক মানুষ। জীবনের কঠিন সময়ে মান্না দের গান গুলো আমাকে বার বার অনুপ্রেরণা জুগিয়েছে। তাই কাল সকালে এই প্রতিবেদন টি দেখে বেশ কষ্ট হলো।

    কিন্তু আকা আর Atoz এবং আরো অনেকের র মতো মনে হচ্ছে লেখা টা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

    কারনঃ

    ১। মমতা বনাম মান্না দের মেয়ে র লড়াই
    ২। সব কিছু জানা থাকলে এত দিনে তা প্রকাশ করা হয় নি কেন?
  • aka | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৩১177544
  • ঐ শান্তনু না কি ঐ ভদ্রলোকের লেখাটি বেজায় জাজমেন্টাল। বিরক্তই লাগল। যদি টাকার অসুবিধার কথা বুঝে থাকেন তো টাকার বন্দোবস্ত করলেই পারতেন। মমতার এত দরদ তো চিকিৎসা চলাকালীন দেখা যায় নি শুধু বডি নিয়ে শো অফ করার সময় দেখা গেছে। অবশ্য এটাও আমাদের ট্রেন্ড পপুলার সাইকেল বেচা সিনড্রোম।
  • cm | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:৩১177545
  • আমার বৈপ্লবিক মন্তব্যটাও করেই ফেলি। জীবন এনাফ বাঁচা হয়ে গেলে টাকাপয়সার কষ্ট নিয়ে না বেঁচে ছুটি কেন নেওয়া যাবে না? বেশ ফুর্তিসে সব পয়সা কড়ি খরচা করে একদিন রাজার হালে বিদায় কেন নেওয়া যাবেনা?
  • kumu | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:২৯177543
  • অরণ্য চাল ও ভাতের ব্যাপারে আম্র কিছু ডেটা আছে খুঁজে দেখব।
  • cm | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:২৮177542
  • বাসমতির ভাত খাওয়া যেতে পারে সে তো ভারী সুখবর কিন্তু আমার রাতের খানা ব্রাউন ব্রেড যে ধাপ্পা জেনে মনোকষ্টে ভুগছি।
  • kumu | ২৯ অক্টোবর ২০১৩ ০৮:২৭177540
  • আকা, বুঝিতো।আমার পরিবারেই চারজনকে দেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত