এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২৯ অক্টোবর ২০১৩ ১২:২৮177660
  • একে কাকে রাখতেন?
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৩ ১২:২২177659
  • ওরা তো আগের জমানার। এই জমানার ডি সিলভা, জয়বর্ধনে, সঙ্গকারা, দ্রাবিড়, সেহবাগ এরাও ঐ ক্যাটেগরিতে আসবে।
  • | ২৯ অক্টোবর ২০১৩ ১২:০৪177658
  • মান্না দে নিজেকে বলিউডের গানে নিজেকে তিন নম্বরের রাখতেন। আগে রফি আর কিশোর।
  • | ২৯ অক্টোবর ২০১৩ ১২:০০177657
  • ইউসুফ ইউহানা /আনোয়ার থাকলে বিশ্বনাথ,গাভাসকার আর আজাহার কি করলো?
  • | ২৯ অক্টোবর ২০১৩ ১১:১৮177656
  • অক্ষকে ব অললাম পড়ে ফেলতে
  • | ২৯ অক্টোবর ২০১৩ ১১:১৭177655
  • তাইলে পড়ে ফেলো।

    হ্যাঁ পাইকে দুটো ভিডিওর জন্য মস্ত মস্ত থ্যাঙ্কু। একটা ঐ হর্ষবাবুরটা আরেকটা ঐ যে সস্তায় স্যানিটারি ন্যাপকিন বানানোর প্রজেক্টের উদ্ভাবক যিনি, তাঁর একটা ভিডিও।
  • jhiki | ২৯ অক্টোবর ২০১৩ ১১:১৫177654
  • হিন্দি সিরিয়ালে যতই চাকচিক্য থাকুক, সেখনে হিন্দুদের সোশ্যাল অনেক ইস্যু নিয়ে কথা বলা হয়, অনেক সময় প্রচারে ঢং এও।
    বাংলা সিরিয়াল কোনদিনই বিশেষ দেখিনি তাই হাল জানি না।
    এখন প্রায় রোজ সঞ্জয় লীলা বংশালির সরস্বতীচন্দ্র দেখি। একটা প্রেমের গল্প এর সাথে সুন্দর সুন্দর ঘাগড়া, ঝুমকো, কোমরবন্ধ এসবের ফ্যাশন শো, ছেলে মেয়ে গুলো ও মন্দ দেখতে নয়। সব মিলিয়ে আধ ঘন্টার ঝক্কাস রিল্যাক্স।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৩ ১১:১৩177653
  • মানলাম না, শচীনের ক্লাসের দুজনই আছে। লারা আর পন্টিং।
  • h | ২৯ অক্টোবর ২০১৩ ১১:০৩177652
  • শচীনের ক্লাসের কিন্তু আরো কয়েকজন আছে, ইনজামাম, সাইদ আনোয়ার এবং ইউসুফ ইউহানা।
  • π | ২৯ অক্টোবর ২০১৩ ১১:০২177651
  • কেউ শুনেছে দেখে ভালো লাগলো। ফেবুকে তো ঐ টক থেকে NGO আর সিভিল সোসাইটি নিয়ে লড়াই শুরু হয়ে গেল ঃ(

    ওনার দু'দিন আগের টক। এখানে।
    http://www.aidjhu.org/harsh_mander_talk
  • jhiki | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৫৮177650
  • মনে হচ্ছে আমি সালাম বম্বে আর সেলিম লংড়ে গুলিয়ে ফেলেছি।
  • cm | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৫৫177649
  • পাই কে হর্ষ মন্দারের ইউটিউব ভিডিওর জন্য ধন্যবাদ। সিরিয়াল প্রসঙ্গে উনিও ওরকমই বললেন। নিম্নবিত্তকে যেন অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখনো পুরোটা দেখা হয় নি আমার।
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৫১177648
  • নাহ পড়িনি, শুনেছি বইটার কথা।
  • π | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪৮177647
  • আমি তো ডাউনলোড করার চেষ্টা করিনি। সাইট থেকেই দেখছিলাম।
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪৭177645
  • পাই, ঐ সাইট থেকে কি মুভিগুলো ডাউনলোড করা যাচ্ছে?
  • | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪৭177646
  • *দারুণ
  • π | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪৫177644
  • দেখিনি।
  • π | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪৪177643
  • অরভিন্দ দেসাই কি আজিব দাস্তান ও কিছুদিন আগে দেখলাম। বেশ ভালো।
  • | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪৩177642
  • 'সলিম লংড়ে পে মত রো' যাদের ভাল্লেগেছিল তারা সায়ীদ মির্জার
    'আম্মি - লেটার ট্যু আ ডেমোক্র্যাটিক মাদার' পড়েছ? দারু?ণ না?
  • aranya | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪২177640
  • ভেড়ি বোজানো বেআইনী তো বটেই, জলাভূমি সংরক্ষণ নিয়ে আইন আছে। তবে সরকার আর কবে আইন মানে?
  • π | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪২177641
  • পভন মলহোত্রা... নুক্কড়ে ... ঐরকম সিরিয়ালও তো আর হল না। নিম্নবিত্ত সমাজ নিয়ে সিরিয়াল হওয়া বোধহয় বন্ধই হয়ে গেছে। অবশ্য বহুকাল সিরিয়াল দেখিনা। মন্তব্য করা ঠিক হবেনা।
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৪১177639
  • সৈয়দ মির্জা বেশ ভালো কয়েকটা সিনিমা বানিয়েছিল।
  • a x | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৩৮177637
  • কমিউনাল টেনশনের ব্যাকগ্রাউন্ড। গরীব মুসলমান সমাজের প্রতিফলন আছে তো সলিম লংড়ে তে। আর পভন মালহোত্রা! উফ্ফ ঐ লোকটাকে কি ভালোই যে লাগত!
  • | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৩৮177638
  • মান্না দে'র বড় মেয়ের ক্যান্সার হয়েছিল না? তিনি কি বেঁচে আছেন এখনও?

    রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? হতে পারে। কিন্তু মৃত মান্না দে'কে দিয়ে কার কী রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ হবে বুঝলাম না।

    কিংবদন্তি শিল্পী ইত্যাদি ছেড়ে দিলেও একজন অবুঝ বৃদ্ধের প্রতি আচরণ হিসেবে ওগুলো খুব একটা মানতে পারলাম না। হতেই পারে সুমিতা'র ওপরে চাপ পড়ছিল, হতেই পারে সেলেব্রিটির সন্তান হিসেবে তিনি আরো অনেক আর্থিক স্বাচ্ছন্দ্য প্রত্যাশা করেছিলেন অথচ পান নি, কিন্তু তারপরেও দুর্ব্যবহারটা ঠিক মানা গেল না।

    যাঁরা এখন লিখছেন তাঁরা অগে বলেন নি হয়ত ব্যক্তিগত স্পেস ভায়োলেশান করতে চান নি, এখন স্মৃতিচারণের সময় আবাপ উস্কে দিয়েছে তাই বেরিয়ে এসেছে।

    আর মান্নাদে'র মেয়েদের মাতৃভাষা তো বাংলা নয়, পিতৃব হাষা বাংলা। সেক্ষেত্রে বাংলা না জানার মধ্যে তেমন কোনও অবাক হওয়ার কিছু নেই। আবার ভাষাটা না জেনে সেই নিয়ে মন্তব্য করতে গেলে ভাষা জানা লোকের বিরক্তির মধ্যেও অস্বাভাবিক কিছু নেই। 'পিতা' হিসেবে ব্যর্থতারও কিছু নেই।
  • π | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৩৭177636
  • নাঃ, ভীষণভাবেই নিমবিত্ত মুসলিম পরিবারের আর্থসামাজিক অবস্থা নিয়ে। সলিমের হবু ভগ্নীপতির সাথে ওর ইন্ট্যারয়াকশন মনে করো। সেই ফিল্ম স্ক্রিনিং, দাঙ্গা কেন হয়, মুসলিমদের অবস্থা কেন এরকম ... খুব ভাল অ্যানালিসিস ছিল।
  • fjʊərɪəs | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৩৫177635
  • কুইক কোশ্চেন।

    ভেড়ি বোজানো বেআইনী না? বাইপাস চওড়া করার জন্যে ক্যাপ্টেন ভেড়ির একপাশ বোজানো হচ্ছে। বেআইনী হয়ে থাকলে এইটে কী করে হয়?

    তারপরেও অবশ্য প্রশ্ন থেকে যায় - ওখানটা যদি বাঁদিকে চওড়া হয়, তাইলে চিংড়িঘাটা ফ্লাইওভার রাস্তার মাঝখানে হয়ে যাবে। সেইটা কেং কোয়ে হয়?
  • jhiki | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৩৩177632
  • সেলিম .... ঠিক মুসলিম সমাজের গল্প না, ব্রথেল, দালাল এসবের গল্প। কিন্তু সেই স্মৃতি থেকে লিখছি, গুলিয়ে যেতে পারে।
  • π | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৩৩177633
  • পার্টিশন নিয়ে।
  • jhiki | ২৯ অক্টোবর ২০১৩ ১০:৩০177630
  • গরম হাওয়ার গল্পটা একদম ভুলে গেছি, তবে ভাল মানে খুব ভাল লেগেছিল এটা মনে আছে।
    মাম্মো তো খুবই ভালো। কুনাল খেমুটা বড় হয়ে কিছু করে দেখাতে পারল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত