এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:৩১178021
  • ওরা লেটেস্ট একটা হিসেব দিয়েছিল। তাতে বলছে ২১ টা সিট পাবে।
  • | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:৩১178022
  • অরি কোথায় গেল। ওকে দু পিস শক্ত শক্ত প্রশ্ন করতুম।
  • aranya | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:৩০178017
  • আআপ দিল্লীতে জিতলে ঘ্যামা হয়, অল্প একটু সদর্থক পরিবর্তন..
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:৩০178018
  • এক্সিট পোল কী বলছে? দিল্লির অ্যাসেম্বলি ইলেকশনে আআপ কত শতাংশ ভোট/আসন পেতে পারে?
  • aranya | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:২৭178015
  • আমার তো সদার নিরাপত্তার জন্য চিন্তা হচ্চে, ইডেন টেস্টের সময় হয়ত রাস্তাঘাটে 'সচিন হু' বলল আর ক্যাল খেয়ে গেল :-)
    অবিশ্যি সচিন নিয়ে আর সেই ক্রেজ নেই, এটাই বাঁচোয়া
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:২৬178013
  • স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে প্রচার করে এফেম চ্যানেলে মাথা ধরিয়ে দিল শালা।
  • π | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:২৬178014
  • একেবারেই গুল। আন্না পার্টির সাথে কখনোই থাকেননি।
  • Ranjan Roy | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:২৫178012
  • আচ্চা, লগ ইন করে হোম এ গিয়েও কোন পাতার নাম এবং পাশে সাদা চৌখুপি বক্স দেখতে পারছি না।
    কোথাও ভুল ক্করছি নিশ্চয়।

    একবার কেউ স্টেপ গুলো এক, দুই করে বলে দেবেন? কান মুলছি। এবার মন দিয়ে বুঝে নেব।
  • | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:২৩178011
  • হ্যাঁ অরন্য দার সাথে একমত। সদা চালিয়ে যাও ঃ)
  • Ranjan Roy | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:২১178009
  • এঃ পুরো জালি মাল। আসল আগমার্কা আম আদমি পার্টির ছত্তিশগড় ইউনিটের সেক্রেটারি আমার নাটকের দলের ডায়রেক্টর। ওর সঙ্গে কথা বলে বুঝলাম ওরা একটা অলটারনেটিভ মডেল দাঁড় করাতে চাইছে। ধনবল বাহুবল ছাড়াও নির্বাচনে জেতা যায় সেটা প্রমাণ করবে বলছে, দিল্লি গিয়ে ঘরে ঘরে কড়া নাড়ছে।
    এদিকে আমাদের এখানে এফ এম রেডিও ০ ও চিকা লিখে সারাক্ষণ প্রচার-- কহো দিল সে, বিজেপি ফির সে!
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:২১178010
  • আন্না হাজারে কর্তৃক প্রতিষ্ঠিত পার্টি টাও মনে হয় গুল। কারণ আন্না খুব ভোকাল ছিলেন পার্টি তৈরি না করার ব্যাপারে।
  • aranya | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:১৯178007
  • সদার সৎসাহস-কে স্যালুট, ক্রিকেট ক্রেজি দেশে এইভাবে ওপেনলি ডিক্লেয়ার করচে, নিডস গাটস :-)
    আম-আদমি পোস্টারে দু-একটা বানান ভুল আর সেশ প্যারাটা এট্টু তাড়াহুড়োয় লেখা মনে হচ্চে। নাথিং কমপেয়ারড টু শ্বেতা, অফকোর্স :-)
  • | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:১৯178008
  • ধুর ধুর!! ইনজামাম শুধু ছুটতে না পেরে নিজেই রান আউট হয় না। অনেক সময় খানিক টা ছুটে দাঁড়িয়ে যায়। এই টেকনিকে বহু লোক কে দায়িত্ব নিয়ে রান আউট করেছে। ঃ))
  • | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:১৭178006
  • দেবু না বলছিলাম কী যে, দুঃশাসন যদি মহিলার বস্ত্র হরন করে; তবে পুরুষের ক্ষেত্রে দুঃশলা হতে পারে ( দুঃশালা নয়!!)
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:১৬178005
  • মেন মেসেজ টা, হল, পার্টি ছোটো থাকতে থাকতে জয়েন করুন, ভালো জায়্গা নিন।
  • h | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:১৫178003
  • 'সহবাগ' এর সংগে ল্যাদে তুলনীয় একমাত্র ইনজামাম। কি প্রচন্ড ল্যাদ আর কি ট্যালেন্ট।
  • | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:১৫178004
  • কোহলি জাস্ট জাতা। কোন কথা হবে না। ইনক্রেডিবল।
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:১০178002
  • যাক, রাজনীতির আলুচানায় শেষপাতের ডেজার্ট খেয়ে যান সব্বাই।

    আম আদমি পার্টি ওয়েস্ট বেঙ্গল। ব্যান্ডেলের একটি ল্যাম্পপোস্ট থেকে উদ্ধৃত।

  • সিকি | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:০৯178001
  • পটাশম্যাম, সত্যিই তাই। খুব মিস করছি তাঁকে।
  • 4z | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:০৭178000
  • ভগার অ্যান্টেনা কাজ করছে না
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:০৩177999
  • সদা পরিপূর্ণ আঁতেল বেরিয়েছে। পুরো 0.001%।
  • kumu | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:০০177996
  • সিকি, তোমার এত চমৎকার জ্যেকা ছিলেন, এতদিন তাঁকে পেয়েছ এ তোমার বিরাট ভাগ্য।
    অনেকেরি থাকে না এমন কেউ।
  • শ্রী সদা | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:০০177997
  • এই কোহলি ছেলেটি কি ক্রিকেটার ? রিসেন্ট খেলছে ? আজকে আপিস থেকে ফেরার পথে এক বন্ধুর সাথে একটু বীয়ার খেতে গেছিলাম, সেখানেও দেখি লোকজন টিভি দেখছে আর কোহলি কোহলি করছে। ভাবলাম অ্যালকোহলিক এর শর্ট ফর্ম ওটা। তারপর এখন ভাগীদারদাদার কথা শুনে বুইলাম ক্রিকেট।
    ডিঃ আমি শেষ যবে খেলা দেখেছি তখন লোকে জাডেজা বলতে অজয় জাডেজা বুঝতো ঃ)
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ২৩:০০177998
  • যাঃশালা, লিখেছিলাম তো ৯ঃ১০-এর পোস্ততে। ভাবলাম ভাগীদার সেটা দেখে 9:36-এর পোস্ত করল!
  • Bhagidaar | ৩০ অক্টোবর ২০১৩ ২২:৫১177994
  • আইব্বাস, কোহলি আরেকটা সেন্চুরি করে দিল!
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৩ ২২:২৩177993
  • সিকি সারাদিন আত্মীয়স্বজনের সাথে সামাজিকতায় ব্যস্ত ছিল। কাল টেরেনে বসে সিকি দিল্লি ফেরত যাচ্ছে।

    এর মধ্যে আজ কচি করে ব্যান্ডেলে একটা গুরু ভাট হয়ে গেল। সিকি, শ্রীপর্ণা আর অনমিত্র।
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৩ ২২:২২177992
  • যদ্দূর জানি, টাইটলারের বিচার এখনও চলছে। আমেরিকার শিখ কমিউনিটি নতুন করে আবার মামলা রুজু করেছে। টাইটলার আর সজ্জন কুমার কেউই এখনও বেকসুর খালাস পায় নি। মূল সমস্যা হচ্ছে এতদিন বাদে বিচারপ্রক্রিয়া চালাতে গিয়ে সাক্ষীর অভাব পড়ে যাচ্ছে।

    অন্য কোনও পার্টি, আর যাই হোক, কোনো জেনোসাইডারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বানিয়ে নাচানাচি করে নি। অ্যাপকো ইত্যাদির ব্যাকিং তো ছেড়েই দিলাম।

    দুর্নীতিবাজের দুর্নীতির বিরুদ্ধে লড়া যায়, কিন্তু এ তো খুনী। একটা দুটো খুন নয়, শয়ে শয়ে খুন। ক্ষমতার শিখরে বসার জন্য ধর্মের নামে খুন।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৩ ২২:০৯177991
  • রঞ্জনদা, লুরুতে স্বাগত। আশা করি আটকে না গেলে দেখা হবে। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত