এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩১ অক্টোবর ২০১৩ ১৩:০৯178170
  • অরি আছো নাকি?
  • h | ৩১ অক্টোবর ২০১৩ ১২:৫৩178169
  • পলিটিক্স কি সিনেমা নাকি, নতুন নায়ক নায়িকা এলেই দেখতে যেতে হবে? হোয়াট হ্যাপেন্ড টু পলিসি?
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৩ ১২:৪৭178168
  • রাত তিনটের সময় বাসে চেপে আবার ফাঁকা ছিল বলা বাহুল্যের বাহুল্য।
  • Ranjan Roy | ৩১ অক্টোবর ২০১৩ ১২:৪৩178167
  • "হরিদাস পালের" পাতাতে ঢুকতে ব্যর্থ হওয়ায় অ্যাডমিনের দরজায় নিম্ন দাবী নিয়ে ধর্না ও প্রদর্শনঃ))
    অ্যাদ্দিন এই পাতায় শুধু আমারই" হরিদাস পাল" এই অভিধায় লেখার কপিরাইট নেওয়া ছিল। কিন্তু এখন অ্যাডমিন সেটি বদলে জেনেরিক "হরিদাস পালেরা" করে দিয়েছে!
    তাহলে আমাকে এই পাতায় হরিদাস পালের বদলে "পাল" এর জায়গায় প-বর্গের অন্য ব্যঞ্জনবর্ণ ধারণ করে লিখতে অনুমতি দেওয়া হোক।
    আশাকরি, আমার একই রাশির জাতক হানু আমাকে সমর্থন করবে!
  • রোবু | ৩১ অক্টোবর ২০১৩ ১২:৪১178166
  • দিল্লির বাস সার্ভিস আমার পছন্দ হয়েছিল। আমার অবসি খন্ড দর্শন। একদিন রাত তিনটের সময় বাসে চেপেছিলাম দ্বারকা থেকে। আর অন্যদিন ছিল ২৬ সে জানুয়ারী। বলাই বাহুল্য, দুদিন-ই ফাঁকা ছিল।
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৩ ১২:৩৯178165
  • তোমার তা হলে একটা সাবসেট দেখা হয়েছে।

    বাসে আমিও চাপি না, কিন্তু মোটামুটি এলাকার কোন বাস কোনদিকে যায়, আমিও জানি। অনেকেই জানে, এবং চাপে।
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৩ ১২:৩৬178164
  • আমাকে জলধরবাবু ভেব না ঃ)
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৩ ১২:৩২178163
  • বছরে এক দু বার দিল্লী যাই, বন্ধু বান্ধবও আছে। তারা মেট্রো চাপে, কিন্তু বাসের নম্বর পর্যন্ত জানে না। ও শুধু বন্ধু বান্ধব নয়, এই সেটে ভাড়াটে, পোটেনসিয়াল ভাড়াটে, বাড়ীর দালাল সব আছে।
    এ সি বাস তো অনেকদিন ধরেই আছে, মেট্রোতে একবার জয়রাইড করেছিলাম, ঐ লাল বাসগুলোয় চাপা হয় নি।
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২৯178162
  • আপ-এর লক্ষ্য এখন শুধু দিল্লি স্টেট। শুধু দিল্লির জন্য ইকোনমিক পলিসি চেঞ্জ করার কোনওই দরকার নেই। দিল্লি ইকোনমিকালি মোস্ট ডেভেলপড স্টেট।
  • নেতাই | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২৮178160
  • কাল রাত জেগে অরবিন্দ কেজরিওয়ালের ইন্টারভিউ গুলো দেখছিলাম। ভালোই লাগলো।
    আপ এর ক্যান্ডিডেট সিলেকসান দেখছিলাম। অনেকের সিভি খুব উইক লাগছে।
  • রোবু | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২৮178161
  • আপ যেখানে থাকবে ভালো ভাবে, সেইসব আরবান জায়গায় বিজেপি-র রবরবা কমবে বলে মনে হয়।
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২৭178159
  • কিশানু, আবারও, দিল্লির আম কলকাতার আমের থেকে অনেকটা আলাদা।

    কেজরিওয়াল এক্স্যাক্টলি আমকেই টার্গেট করেছে। তারাই মূলত ভোট দেয়। আর দেবে টেক স্যাভি লোকজন। তারা এতদিন ভোট দিতে যেত না। এইবারে যাবে। আপ তাদেরও টার্গেট করেছে পাশাপাশি।
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২৫178158
  • ১৫ বছর আগের বাস তো এখন নেই। এখন দিল্লিতে সমস্ত হাই ক্যাপাসিটি বাস চলে, এসি বাস চলে। প্রচুর আম যাতায়াত করে ডিটিসির বাসে।

    পনেরো বছর আগের দিল্লির সাথে আজকের দিল্লির তুলনাও কোরো না।
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২২178155
  • সিকি দিল্লী এন সি আরের কজন আম বাসে যাতায়াত করে? ১৫ বছর আগেই করত না! বাসে আমড়ারা যাতায়াত করে।
  • নেতাই | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২২178156
  • আপ এর প্রতি আমার শুভেচ্ছা রয়েছে।
    দিল্লিতে এবার একটু নতুন কিছু হোক।
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২২178157
  • শুধু আম আর আপেল কেন? আতা বলেও তো কিছু আছে।
  • রোবু | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২১178154
  • সিকি, টার্গেট অডিয়েন্স? তারা আম না তারা আপেল? ইকনমিক পলিসি নিয়ে কোনো বক্তব্য আছে?
  • রোবু | ৩১ অক্টোবর ২০১৩ ১২:২০178153
  • ধুতি পাঞ্জাবি আইপ্যাড একই হলো। ফ্রাস্ট্রেটেড লাগছে।
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৩ ১২:১৮178152
  • সামনের সারিতে কিছু আপেল তো থাকবেই। আপেলের ডেফিনিশন কীভাবে তৈরি করছিস তার ওপর নির্ভর করছে।

    কেজরিওয়ালও আপেল। আরটিআই অ্যাক্টিভিস্ট, ম্যাগসেসে উইনার। কিন্তু এখনও অটোয়, বাসে যাতায়াত করে, এমনিই রাস্তায় হেঁটে এদিক ওদিক ঘোরে। সেই হিসেবে আম।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৩ ১২:১৫178151
  • ধুতি পাঞ্জাবিরা বেশিদিন নাই আর। এখন সব আইপ্যাড প্রজন্ম।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৩ ১২:১৩178150
  • যানজবাব। যানেরা জবাব দিলে যা হয়।
  • রোবু | ৩১ অক্টোবর ২০১৩ ১২:১১178149
  • এবার প্রশ্ন আম আদমি পার্টি সম্বন্ধে।
    এই পার্টিটা আমেদের জন্য না আপেলদের জন্য?
  • রোবু | ৩১ অক্টোবর ২০১৩ ১২:১০178148
  • মোল্লা কেস খাওয়ায় আরো মুশকিল হলো :-(
    ধুতি-পাঞ্জাবি গুলোকে ওইই চাপে রাখতে পারত :-(
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৩ ১২:০৮178147
  • মোল্লার বয়স কত হল খ্যাল আছে? এই তো বয়েস ভীমরতি ধরার। এ নিয়ে ত শোরগোলের কী আছে? বুড়ো মানুষ, বলেছে বলেছে।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৩ ১২:০৬178145
  • জিন্স আর টি শার্ট পরার চে' নগ্ন থাকা ভালো বলেছে। তো এইটে তো বেশ প্রগ্রেসিভ-ই লাগলো-হাত পা ঢেকে রেখোনি, নগ্ন থাকো।
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৩ ১২:০৬178146
  • মোল্লা পুউরো গোল্লায় গেছে। :)
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৩ ১২:০৫178144
  • নো মোর কেন? দিওয়ালি দিল্লিতে সবচেয়ে বড় ফেস্টিভাল। কলকাতায় দুর্গাপুজোয় ট্রাফিক জ্যাম হয় না বুঝি?
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৩ ১২:০৩178143
  • মোল্লাবাবু চাপে পড়ে পরে আরো সাংঘাতিক মন্তব্য করেছেন - "এসব কথা আমি মুসলিম মহিলাদের সম্পর্কে বলেছি"!
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৩ ১২:০০178141
  • দিল্লী ইজ নো মোর লাজবাব। উল্টো কী? যাজবাব?
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৩ ১২:০০178142
  • অসাম আবার কী? ঔসাআম্ম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত