এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ২১ জুন ২০১২ ১৪:৫১17850
  • "কাজুর কবিতা খুব সুন্দর হয়েছে।"
    -----------কবি নেতাই, বিদগ্ধ কাব্য সমালোচক।
    (শিল্পের স্বার্থে শিল্পের জন্যে)
  • কাজু | ২১ জুন ২০১২ ১৪:৪৬17849
  • গোঁসাই করে গোঁসা
    মশাই মারে মশা

    আমাট্টা, নেত্য?
  • নেতাই | ২১ জুন ২০১২ ১৪:৪৫17848
  • "পিনাকীদার কবিতাটি হুলিয়ে"
    -------------------কবি নেতাই
  • pinaki | ২১ জুন ২০১২ ১৪:৪৩17847
  • লিয়েন্ডারের খেলা চাই
    দাবী করেছেন কবি নেতাই

    (আমারও হবে?)
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১৪:৪১17846
  • হুম্ম।। চিদুর ব্যাটা

    যার র‌্যান্কিং সবার থেকে ভালো যে ৬ নম্বর অলিম্পিক খেলতে যাচ্ছে তার মতামতের গুরুত্বই নেই। যেখানে লিয়েন্ডারের পারফর্মেন্স ভুপতির থেকে
    ভালো।

    তবে লিয়েন্ডার খেলতে না গেলে ভুল করবে। অলিম্পিকে অনেক আনকোরা টিমও ভালো খেলে দেয়।
  • নেতাই | ২১ জুন ২০১২ ১৪:৪০17845
  • লিয়েন্ডারের অবশ্যই খেলতে যাওয়া উচিৎ। গোঁসা করে ঘরে বসে থেকে কি লাভ?
  • নেতাই | ২১ জুন ২০১২ ১৪:৩৮17844
  • চিদুস্যারের ছেলে না ভাইপো নাকি মহেশের হয়ে হুলিয়ে ব্যাট করে গেছে। নইলে AITA লিয়েন্ডারের পক্ষেই ছিল।
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১৪:২৭17843
  • এদিকে সাউথ লবি হেব্বি খেলে লিয়েন্ডারকে সাইড করে দিল।
  • | ২১ জুন ২০১২ ১৪:২৬17842
  • আপনার যদি পাসপোর্ট দরকার থাকে, তাহলে তৎকালই ঠিক আ্ছে, কিন্তু সেক্ষেত্রে জরুরী দরকারটা বুঝিয়ে বলতে হবে। আর যদি শুধু নম্বর দরকার থাকে, তাহলে অ্যাপ্লাই করে রাখলে যে রেফারেন্স নাম্বার দেয় ওটা দিয়েই কাজ চলে যায়। তারপর পাসপোর্ট আসুক।
  • একক | ২১ জুন ২০১২ ১৪:২০17841

  • আমার খুব ই তাড়া আছে . সেইকারণেই চিন্তা কর্ছি. একদিনের জন্যে কলকাতা গিয়ে জমা দিয়ে আস্তে পারি কিন্তু ওরা যদি ১ মাস সময় খেয়ে নেয় তাহলে বিশাল ঝামেলা হয়ে যাবে.
    তত্কাল এর জন্যে স্পেশাল কী চায় তাও পাসপোর্ট আপিস থেকে বলছেনা .
  • ডিডি | ২১ জুন ২০১২ ১৪:১৩17840
  • তাইলে ইকোয়েশনটা এরম দাঁড়ালো।
    কং,নীতিশ,বাম ফ্রঃ, শিব সেনা,মুলায়েম,মায়াবতী বিজেপির ইয়েদুরাপ্পা আর তার দলবল - এঁয়ারা পোনোববাবুর দিকে।

    জয়ললিতা,বিজেপি,নবীন পট্ট, মমতা হচ্ছেন সাংমার দলে।

    দাদা - অংক কি সোজা।
  • শ্রী সদা | ২১ জুন ২০১২ ১৪:১১17839
  • মেদিনীপুরে যেখানে উঠেছিলাম তার সামনে থেকে বাস ছাড়ে। লোভ সামলাতে পারিনি ঃ)
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১৪:০৫17838
  • পাগল নাকি? মেদিনীপুর থেকে বাসে ফিরেছিস !! ট্রেনে ফিরিসনি কেন??
  • | ২১ জুন ২০১২ ১৪:০২17836
  • রিনিউ হলে খুবই জরুরী না হলে তৎকাল কাটিয়ে দিয়ে এমনিই রিনিউয়্যালের জন্য দিতে পারেন। আমি ২০০৮ এ করালাম, তখন আমি পুণেতে। এখানে এসে ব্র্যাবোর্ন রোডে জমা দিয়ে গেলাম। মা'কে বলে গেলাম ভেরিফিকেশানের জন্য এলে যেন বলে অফিসের কাজে দুদিনের জন্য পুণে গেছি, এসে যাব। তা ওরা সেসব কিছু করল টরল না, এমনি জমা দেবার ৮টা ওয়ার্কিং ডের মাথায় বাড়ী পৌঁছে গেল নতুন পাসপোর্ট। আমি কি ভেবে জমা দেবার সময় সেই বছরের ট্যাক্স রিটার্নের একটা কপি আর জমা দেবার রিসিটটার কপি জুড়ে দিয়েছিলাম। যিনি জমা নিলেন, তিনি আবার জিগ্যেস করলেন 'এটা?' আমি বললাম এমনিই, ফেরত নিয়ে যাব? তিনি আবার বললেন না না তা কেন, দিয়েছেন থাকুক, কেসটা স্ট্রং হবে। যাব্বাবা! রিনু এর আবার কেস স্ট্রং হবে মানে কী? তবে আমি কথা না বাড়িয়ে চলে এসেছিলাম।
  • শ্রী সদা | ২১ জুন ২০১২ ১৪:০২17837
  • অবশেষে ব্যাকলগ কিলিয়ার করলাম। টিমদাকে কঙ্গো, উইশ ইউ বোথ, অল দ্য বেস্ট ঃ)
    এদিকে আমার যা-তা চাপের স্কেডিউল যাচ্ছে গতকাল থেকে। ভোরবেলা রূপসী বাংলা ধরে কেজিপি, সেখানে সারাদিনে দফায় দফায় কাজ সেরে টিক্কাতে গান্ধীদার সঙ্গে একটা মিনি ভাট করে সন্ধ্যে নাগাদ মেদিনীপুর গেলাম বাসে। রাতটুকু সেখানে কাটিয়ে আবার কাকভোরে বাস ধরা। রাস্তায় কোলাঘাটের কাছে জ্যামে ঝুলিয়ে দিল, দেখলাম আর বাড়ি ঢোকার সময় হবে না। এসপ্ল্যানেড থেকে ট্যাক্সি ধরে সোজা অফিস ঃ(
  • কাজু | ২১ জুন ২০১২ ১৩:৫২17835
  • তিমুদা, কম তো বটেই। রোজ এখান থেকে ওখান এই করা। চার দিনে চাট্টে জায়গা। খুব হেকটিক যাবে। কী আর করব? যেদিন ফিরছি তারপর ১ দিন আপিস হয়ে আবার ১ দিন ছুটি। যদি ওই দুটো দিন অব্দি টানা যেত, তবু কিছুটা বাড়ত। কিন্তু সে মনে হয় না দেবে। একটা গোটা উইক হয়ে আবার পরের সোমবার দেয় কখনো?

    প্পন্দা, অনেক কিছুই আপডেট হয় না IRCTCতে। যেমন আমার যে কেসটা, ওই ট্রেনটা এই ব্রডগেজ কনভার্সনের আগে ঠিকই ছিল। এই রিসেন্ট বোধায় বন্ধ হয়েছে। কিন্তু ওখানে যে কে সেই। আরে, দেবুদা হল দেবাশীষদা, (জানা)। বছরে দুবার বেড়াতে যান, যখনই টিকিস কাটেন ওখান থেকেই কাটেন তো, এরম কোনো চাপ আজ অব্দি হয়নি। তাই মোট্টে মানতে চাইছেন না। ☺
  • নেতাই | ২১ জুন ২০১২ ১৩:৩৩17834
  • সিপিয়েম পোনবদাকে সাপোট করবে বলে সির্দ্ধান্ত নিয়েছে। আবাপ দেখাল।
  • siki | ২১ জুন ২০১২ ১৩:২৮17832
  • কাল দিল্লি ফিরছি। ব্যাকলগ কাটিয়ে তারপর ভাট শুরু হবে।

    জুলে!
  • | ২১ জুন ২০১২ ১৩:২৮17833
  • কলকাতা পাশপুট আপিস বেত্তান্ত।
    গত বছর বাইশে জুলাই আমার ছানার পাশপুট জমা দিয়েছিলাম, ঠিকানা বদল- ১৮বছর বয়েস হয়ে যাওয়ায় আগের বইখান ইনভ্যালিড ইত্যাদি হয়ে যাওয়ায়। চার মাস বাদে পুলুশ ইঙ্কুইরি কত্তে আসে, আর তিনবার করে আমাকে থানায় ডেকে নিয়ে গিয়ে আমার বাপ-ঠকুদ্দা-শ্বশুরমশাইয়ের বাপ-ঠাকুদ্দার ইতিবৃত্ত প্লাস কিছু উপদেশ দিয়ে সই করে দেন থানার পাশপুট ডিপাটের বড়বাবু। কারণ? বড়বাবুর যিনি চ্যালা মিঠাই খেতে চেয়েছিলেন, তাকে আমার ছানা মিঠাইয়ের বদলে জ্ঞান দিয়েছিল- মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হবে বলে। মিঠাইয়ের বদলে চার পিস গুরুচণ্ডা৯ একপিস নিজের বই দিয়ে কাগজে সই করিয়ে থানা ফেরত আমি অপেক্ষায় থাকি কবে বই আসবে, ছানা যাবে নানুবাড়ি বেড়াতে। বেচারা ছ'বচ্ছর যায়নি, আমার বাপ বলে- নাতির চেহারাই নাকি তার মনে নাই।

    তিন মাস আগে পাশপুট আপিসে খোঁজ নিতে গেলে আপিসের লোক জানায়, ডেলিভারি করতে ২৮০০টাকা লাগবে, ওরা পাঠিয়ে দেবে টাকা পেলেই। আর যদি টাকা না দেওয়া হয় তবে সময় লাগবে। লাগুক সময় বলে চলে আসি, অবশেষে সময় হয়েছে, গত শুক্কুরবার পোস্টাপিসের লোক এসে বই দিয়ে যায়। এগারো মাস লেগেছে আঙ্গুল গুনে গুনে।
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১৩:২৭17831
  • a দা/দি (জানিনা, মার্জনা করবেন)

    আমার ২০০৮
  • প্পন | ২১ জুন ২০১২ ১৩:২৫17830
  • তৎকালে কারণ দেখাতে তো হত না, কিন্তু একটা ঢপের নিয়ম ছিল। এমপি, এমএলএ অথবা সরকারি অফিসের জিএম এইসব হোমড়াচোমড়া ব্যক্তির নাম আর ফোন্নং দিতে হবে যিনি আমার রিকোয়ারমেন্টকে জাস্টিফাই করবেন। আমার একজনকে জানা ছিল, তার নং দিলাম, লাইন দিয়ে কাউন্টারে যখন পৌঁছলাম তখন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে সেই নাম্বারে কল করার চেষ্টা করছে আর পাচ্ছে না। তিনবার চেষ্টা করে যখন পেল না তখন বলল নাম্বারটা কি খারাপ আছে? আমি বললাম ওটা দিল্লির নাম্বার, এসটিডি করতে হবে। তখন বলে দিল্লি তো হবে না, কলকাতা জুরিস্‌ডিকশনের থেকে হতে হবে। আমি চেঁচামেচি জুড়লাম যে এইগুলো ফর্মে লেখা থাকে না কেন আর এইভাবে সাধারণ লোকেদের হ্যারাস করার মানে কী? সেই চেঁন্চামেচি কোন এক জিএমের অফিস অব্দি পৌঁছল, কিন্তু কোন শুঃবাঃ-ই কিছু করতে পারল না। খালি বলে এইটা নিয়ম না।

    প্রায় বছর সাতেক আগের কথা। এখনো বালের নিয়মটা আছে কিনা জানি না।
  • একক | ২১ জুন ২০১২ ১৩:২৪17828
  • তার মানে অনির্দিষ্টকালের জন্যে কলকাতা গিয়ে বসে থাকা :(
  • a | ২১ জুন ২০১২ ১৩:২৪17829
  • আরে গান্ধী কোন ব্যাচ?
  • a x | ২১ জুন ২০১২ ১৩:২১17827
  • কারণ মানে ওটাই, আর্জেন্সিটা এক্সপ্লেইন করতে হবে।
  • ডিডি | ২১ জুন ২০১২ ১৩:২০17826
  • বেশ মিলিয়ে নেবেন।
    সিপিএম সেই পোনোবদাকেই সাপোট করবে। ডিডি
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১৩:১৯17825
  • নাহ শিবু
  • প্পন | ২১ জুন ২০১২ ১৩:১৭17823
  • গান্ধী কি যদু?
  • একক | ২১ জুন ২০১২ ১৩:১৭17824
  • অক্ষ
    কারন বলতে ? বেশি পয়সা নিচ্ছে তো তত্কাল এর জন্যে . ৩ মাস বাদে পাসপোর্ট এক্সপায়ার করবে বলেই তাড়াহুড়ো কচ্ছি.মীন হোআইল কোথাও জয়েন কল্লে মুশকিলে পড়ব শুধু পাসপোর্ট এর জন্যে . ইস নট ইট এনাফ কারণ ?
  • প্পন | ২১ জুন ২০১২ ১৩:১৩17822
  • গান্ধী, বুঝলাম।
  • a x | ২১ জুন ২০১২ ১৩:১২17820
  • তৎকালে বোধহয় কারণ দেখাতে হয়, বছর দুয়েক আগে, আমার মার ক্ষেত্রে দেখাতে হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত