এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৫:৩০178529
  • মোটাসোটা না, মাসলম্যান, রোজ জিমে যায়, সলমন খান টাইপ বলতে চেয়েছে।
  • san | ০১ নভেম্বর ২০১৩ ১৫:৩০178530
  • আর কি নিয়ে মতামত দিতে হবে? শিকলি টাঙানো শেষ, রঙ্গোলি দেওয়া শেষ। পিৎজা এবং চকলেট খওয়াও শেষ। এর পরে কারো কাজ করতে ইচ্ছে করে ???
  • san | ০১ নভেম্বর ২০১৩ ১৫:২৯178528
  • মোটাসোটা হাসিখুশি কবি তো কতই হয়, সুনীল গঙ্গো, তারাপদ রায় এরাই তো ছিলেন।
  • san | ০১ নভেম্বর ২০১৩ ১৫:২৫178527
  • কাজুর আঙুলের ছবি ওঠেনা ? কাজু কি তাইলে ভূ ভূ ভূ ভূত ?
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৫:০৬178526
  • আজই একজন কবি/সম্পাদকের ছবি দেখলাম, বাইসেপস ট্রাইসেপস কোয়াড্রিসেপস আর যা যা প্যাক হয়, সব ফুলিয়ে একেবারে বিশ্বশ্রী গুণময় বাগচী হয়ে দাঁড়িয়ে আছেন। খুব আনন্দ হল, ভাবলাম দেখাই হানুদা-কে, কিন্তু পরে দেখি অন্য কার ছবির ধড়ে স্বীয় মুড়ো বসিয়ে এই কান্ড করেছে নিজেই। তবে এমনিতে তিনি কিন্তু বেশ গোলগোবিন্দ।
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ১৫:০৩178525
  • মিছে বলবনা, লজ্জা এট্টু পেয়েছিলুম, তাপ্পর ভাবা গেল উপাধি যত বাড়ে ততই মঙ্গল, এট্টু কোবতে লিখে কবি, এট্টু রিসার্চ করে বিজ্ঞানী, এট্টু গুগল পড়ে সমালোচক, এট্টু জিভ বের করে জগদম্বা ই:। শর্টকাট কেউ ছাড়ে!
  • /\ | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৫৮178524
  • যাক কবি টা অ্যাকসেপ্ট করেছে অন্তত, কাজুর মতো লজ্জা পায় নাই।
  • Arpan | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৫০178523
  • নাঃ! টিভিতে দেখাচ্ছে না তাই সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি!!
  • Tim | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৪৭178521
  • এই অর্পনদের ছুটি না? ইবের চমকপ্রদ পারফর্ম্যান্স দেখছো?
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৪৭178522
  • সে তো ভুল হতেই পারে জানায়। শুধরে নে। কিন্তু শক্তিশালী স্বাস্থ্যবান মুগুর ভাঁজা সদাহাস্যময় একটি কবি দেখতে বড় সাধ।
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৪৫178520
  • সোসেন্দিকে কইলাম।
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৪৪178519
  • কিন্তু আমি যে জানতুম আমার আর তোমার set of charactersistics এ কোনো ইন্টারসেক্শন নেই?
  • jhiki | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৪২178518
  • কাল অনেক রাত অবধি দেওয়ালির জন্য ঘর সাজানোর জিনিস বানিয়েছে। আজ বরের সাথে বার্ষিক ধনতেরাস ডেটে গিয়ে জাপানী খানা খেয়ে কেনাকাটা সেরে এলাম। এখন চোখ খুলে রাখতে পারছিনা!
    সমস্ত গুরুজন দের ধনতেরস, দেওয়ালি, ভাইফোঁটার শুভেচ্ছা।
    একটু অফিসের জনগনকেও দেওয়ালির শুভেচ্ছা জানিয়ে আসি, ঘুম কাটবে।
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৪০178517
  • ওরে না রে, আমার হেব্বি কাশি হয়। আর আমি খুব খিটখিটে, পেটরোগা-ও।

    দুই দিলাম।
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৩৮178516
  • আমি বলছি।
    এর উল্টো হল - সোসেন্দি।
  • T | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৩৭178513
  • *হয়
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৩৭178514
  • রোগা পটকা ধুঁকে মরা পেটরোগা কেশো খিটখিটে অকবি- বিপরীতার্থক শব্দ বলুন (৪)
  • T | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৩৭178515
  • কবিরা সত্যদ্রষ্টা হন, ফলে আগে থেকেই জেনে যান যে গুঁতো খেতে চলেছেন। ফলে দৌড় লাগান। রিলেটিভলি মনে হত গন্ডার ছুটে পালাল।
  • নেতাই | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৩৬178512
  • রুবির মনে হচ্ছে রিভার্স স্কিৎজোঅ্যাফেক্টিভ সাইকোসিস হয়েছে। সেইজন্য বিলিয়ে দিতে পারছিনা।
  • Tim | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৩৩178510
  • কাজুর মনে হয় আঙুলের ছাপ হয়না। সমস্ত রেখা উঠে গেছে।
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৩৩178511
  • বেশি দিয়েছে? আমারে দিয়ে দ্যাও।
  • নেতাই | ০১ নভেম্বর ২০১৩ ১৪:৩১178509
  • আমার স্কিৎজোঅ্যাফেক্টিভ সাইকোসিস ডিসঅর্ডার হল নাকি সত্যি যা মাইনে পাওয়া উচিৎ তার থেকে বেশী দিচ্ছে বুঝতে পারছিনা।
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৪:২৮178508
  • কিন্তু বায়োমেট্রি কি সব সময় ঠিক রিডিং দেয়? আমার তো আধার কার্ডের জন্য এত সময় নষ্ট করে, এত চেপে চেপে আঙুলের ছাপ দিলাম, মেসেজ এসেছে রিজেক্ট। আবার কী করে করাবো কে জানে ! সো ওই পদ্ধতি ইজ নট রেলিঅব্লে। হয়ত কোনো রোগা পটকা ধুঁকে মরা পেটরোগা কেশো খিটখিটে অকবিকে কবি বলে ভেবে ঢুঁসো মারবে ! সেকি ভালো কথা আমড়া জনসাধারণের পক্ষে?

    দ্বিতীয়তঃ গন্ডারের সুবিধার্থে এতসব কারা করে দেবে? লোকে বেড়াতে গিয়ে খুশিমনে এসবে পর্তিসিপতে করবেই বা কেন, যদি জানে এর পরিণতি কোনো ভুলভাল অথবা ঠিকঠাক কারণে ঢুঁসো খাওয়া?
  • sosen | ০১ নভেম্বর ২০১৩ ১৪:১৮178507
  • ফেস রিডিং নিয়ে এট্টু গন্ডগোল আছে, অন্য কিছু রিড করা যায় না, বায়োমেট্রি টাইপস ! আঙ্গুলের ছাপ দিল, আর মিটারে এট্টা কাগজ বেরোলো ফড়ফড় করে, তাতে কানের চামড়ার রং, কবি কি অকবি, ছোটবেলায় কার দুধ খেয়েছিল, সোনা জমায় কিনা, এইসব গুরুত্ত্বপূর্ণ তথ্য থাকবে? সেইটা দেখে পালানো যাবে।
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৪:১৭178506
  • বা সমস্ত গোত্রের সঙ্গে কি তার অভয়ারাণ্যে সাক্ষাৎ হয়েছে কবিদের ভ্রমণকালে?
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৪:১৫178504
  • কিন্তু আজকাল কবিরা তো বৃষস্কন্ধ থেকে খেঁকুড়ে দুর্ভিক্ষপীড়িত ক্লিষ্ট কলেবর, চশমাপরিহিত উদাস গোবেচারা থেকে মারমুখী গালিপ্রবণ, পাজামা পাঞ্জাবী পরিহিত থেকে জিনস টিশার্ট পরিহিত, ধূমপায়ী থেকে অ-ধূমপায়ী, মদ্যপায়ী থেকে স্রেফ হরলিক্সপায়ী - এই বিশাল রেঞ্জের মধ্যে বিচরণ করেন। সকলের ফেস রিড করার টেকনোলজি কি গন্ডার আয়ত্ত করে উঠতে পেরেছে এখনো?
  • T | ০১ নভেম্বর ২০১৩ ১৪:১৫178505
  • গন্ডারের অভিজ্ঞতার দাম নেই! ইদেন্তিফ্য করবেই তো।
  • de | ০১ নভেম্বর ২০১৩ ১৪:১০178502
  • ছুটি নাই আমাদের -- আজও না সোংবারো না --

    কর্মযোগী কারে কয় দেখে শেখেন মহায়েরা !
  • নেতাই | ০১ নভেম্বর ২০১৩ ১৪:১০178503
  • মনে ফেস রিড করে ইদেন্তিফ্য করে যে ইনি কবি। তারপর দৌড়য়।
  • Kaju | ০১ নভেম্বর ২০১৩ ১৪:০৮178501
  • কিন্তু গন্ডার কবি দেখে তাকে ইদেন্তিফ্য করে কী করে? সে কি পড়তে সক্ষম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত