এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্কেকাশি | ০৩ নভেম্বর ২০১৩ ১৩:৩০178980
  • বিশেষ তদন্তের কাজে আজ জাপানে পদার্পণ করেছি। এখন কদিন এখান থেকেই আপডেট দেব। ট্রেনে আসতে আসতে যা দেখে অবাক লাগল তা হল এরাও জমি ছোট ছোট প্লটে ভেঙ্গে চাষ করে।
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৩ ১৩:০১178979
  • লম্বি জুদাই খ্যাত গায়িকা রেশমা মারা গেলেন আজ সকালে লাহৌরে।
  • sinfaut | ০৩ নভেম্বর ২০১৩ ১২:৪৪178978
  • কাল বিকেলে ঘুম থেকে উঠে দেখি সুমেরুদা বসে আছে ঘরে। কি আশ্চর্য! স্বপ্ন দেখছি ভেবে পাশ ফিরে আরও একটু ঘুমিয়ে উঠলাম। তখনও দেখলাম, নাহ সুমেরুদাই। বুঝলাম ইহা স্বপ্ন নহে বাস্তব। তারপর নানা আলোচনা ঘুরতে ফিরতে অমাবস্যার আলোর মতন জায়গায় গেলো। আমি জিগেশ করলাম, নিউরোসায়েন্স জাতীয়? সুমেরুদা বল্লো, নানা আমার মতন। আমি বললাম, ও। তারপর ও চলে গেল।
  • sch | ০৩ নভেম্বর ২০১৩ ১১:৩১178976
  • সুন্দর রিপোর্ট। রাজনৈতিক চাপে ঠিকমত পরিকল্পনা না করে প্রকল্প ঘো্যণা করলে এই হয়। কিন্তু আমার জিজ্ঞাস্য, জয়পুর শহরে মেট্রো রেল তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে - কাজও বেশ কিছুটা এগিয়ে গেছে। জয়পুর যেখানে এক অধিবাসী আমায় বলেছিলেন আমাদের এখানে বাসেও লোক ভর্চতি হ্য় না -- সেখানে হঠাৎ মেট্রো তৈরী করার দরকার পড়ল কেন? শুধুই দুষণ রোধে নাকি অন্য কোনো কারণ?
  • sch | ০৩ নভেম্বর ২০১৩ ১১:১৯178974
  • linkটা দিন না ভাই - খুঁজে পেলাম না
  • Blues blued | ০৩ নভেম্বর ২০১৩ ১১:১৭178973
  • আনন্দবাজারে নাকি এই সময় কোথায় দিয়েছে।
  • sch | ০৩ নভেম্বর ২০১৩ ১০:১৯178972
  • কি কি মেট্রো প্রকল্প বাতিল হয়েছে? জানি না একদম এ বিষয়ে - তাই জানতে চাইছি
  • blues blued | ০৩ নভেম্বর ২০১৩ ১০:১১178971
  • প্রচুর মেট্রো প্রকল্প বাতিল হচ্ছে। যখন এগুলো প্রথম বলা হল, সেই তেনার আমলে, তখন এই ফিজিবিলিটি নিয়ে কত তর্কই করেছিলুম।
  • kumu | ০৩ নভেম্বর ২০১৩ ০৯:২০178970
  • সকলকে দীপাব্স্লীর আন্তরিক শুভকামনা।সকলের জীবন উজ্জ্বল হোক।
  • π | ০৩ নভেম্বর ২০১৩ ০৮:৪৩178969
  • আচ্ছা। কিন্তু আমি নন স্যানিটেশন সেক্টরে ওদের এত কাজ দেখে ইন্টারেস্টেড হলাম।
  • sch | ০৩ নভেম্বর ২০১৩ ০৮:৩৭178968
  • পাই দিদি এবার গঙ্গা সাগর আর কুম্ভে সুলভের সাথে প্রচুর দিস্কাসন করার সুযোগ হয়েছে। ওদের কাজ বেশ ভালো। একটাই সমস্যা ওরা একটূ তেকনিক্যালি স্ত্যাগ্নেট করে গেছে। but no doubt অনেক ভালো কাজ করে স্যানিটেশান শেক্টরে
  • lcm | ০৩ নভেম্বর ২০১৩ ০৮:৩৩178967
  • আচ্ছা, আনন্দবাজারে লিখেছে - "ক্রিকেট, নাকি বেসবল" !
    কিন্তু বেসবলে তো মুড়িমুরকির মতন হোমরান হয় না। ইন ফ্যাক্ট, বেশ বোরিং - কিছুই হয় না বেশীর ভাগ সময়।
  • riddhi | ০৩ নভেম্বর ২০১৩ ০৮:২২178966
  • দিল্লী বেলীর একটা গানের লাইন। ইউটিউবে "আই হেট ইউ লাইক আই লাভ ইউ" দিয়ে সার্চ করলে পাবেন।
  • Bhagidaar | ০৩ নভেম্বর ২০১৩ ০৮:১৪178964
  • আকাদা আমি শুধু আজকের ম্যাচের কথায় বলিনি। পুরো সিরিজ টা দেখুন। আপনি যেদিন ওটা বললেন তারপর তো দুটো ম্যাচ জিতিয়েছে এই সিরিজেই।

    আর সেরম বললে তো বিনোদ কাম্বলি অনেকের থেকে বেশি ডবল সেন্চুরি করেছে, তাকে আপনার ওই আগারকার/কপিল তুলনা মেনে ওয়ান অব দা বেস্ট বলতে হয়। তা কি বলা হয়? সেরকম সারা কেরিয়ারের তুলনায় আমি যাচ্ছি না। আমি শুধু বলেছিলাম আজকে যারা ODI টিমে আছে তাদের কে কে ক্রিসে থাকলে আমি কিছুটা আশা করতে পারি যে যতই কঠিন টার্গেট হোক জেতার সম্ভবনা আছে।
  • aranya | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৫৪178963
  • ইঁটের উইকেট বানিয়ে আমরাও অনেক খেলেছি :-)
  • Atoz | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৫৩178962
  • আরে আমাদের ঐ মাঠ ক্রিকেট ছিল অতি জব্বর টাইপ। তিনটে ইঁট কাত করে করে একটার পরে আরেকটা চাপিয়ে উইকেট হতো, পিচ বলে কিছু ছিল না, উইকেটের সামনে দাঁড়াতো ব্যাটসম্যান, উল্টোদিক থেকে দৌড়ে এসে চটি দিয়ে তৈরী করা একটা দাগের সামনে এসে বল করতো বোলার। উইকেট কীপারও কেউ থাকতো না প্লেয়ার কম হলে। আর ফিল্ডার হতো কচিকাঁচারা, ফিল্ডিং খাটা বলা হতো, বড়দাদারা তাদের কইতেন "এই যা তোরা ফিল্ডিং খাট।" ঃ-)
    কোনোদিন যদি উইকেট কীপার থাকতো, তাকে খুব সাব্ধানে উইকেট থেকে অনেকটা পিছনে থাকতে হতো, উইকেট পড়া মানে ইঁট পড়া কিনা! ঃ-)
  • aranya | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৪৭178960
  • এটা আমির কোথায় বলেছিল - লগানে?
  • aranya | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৪৭178961
  • বল হারিয়ে গেলে শুধু সিঙ্গলস নিয়ে যেতে হয়,মাঠ পেরিয়েছে তার কোন প্রমাণ নেই, পা ব্যথা না হওয়া অব্দি রান নিয়ে যাও

    যেমন টেনিদা, প্যালা-রা সেই ফুটবল খেলতে গেছিল, আর অপোনেন্ট প্লেয়ার-রা সব বর্ষায় পুকুর উপচে ডাঙায় উঠে আসা মাছ ধরতে চলে যায়, এদিকে এরা ফাঁকা মাঠে একের পর এক গোল দিতে থাকে
  • riddhi | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৪৬178959
  • "যো চৌকা উড়তে হুয়ে যায়, উসে ছক্কা কেহতে হ্যায়"-আমির খান।
  • sch | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৪৩178958
  • এই আলগো মানলে পৃথিবীর সব পেটুকরা ভালো শেফ হত। রান্না একটা বিশাল ক্রিয়টিভ জিনিস - ইম্যাজিনেশান, প্ল্যানিং, এক্সিকিউশান, - পূরো প্রজেক্ট লাইফ সাইকেল
  • Atoz | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৩৭178957
  • আমি একবার চার মেরেছিলাম, ভাবুন জীবনের প্রথম ক্রিকেট, প্রথম ব্যাট ধরা, বল ছুটে এলো ঠাঁই করে মেরে দিলাম, বল গিয়ে পাঁচিল পার হয়ে পড়লো বাবুয়াদের বাগানে। চা-আ-আর বলে চেঁচিয়ে উঠলো সবাই। ঃ-) এক দাদা কইলেন, হ্যাঁ এইভাবে ঠাঁই করে ঠুকেই তো ব্যাট চালাতে হয়।
    কিন্তু বল আর খুঁজে পাওয়া গেল না, খেলা সেদিনের মতন ভন্ডুল। ঃ-(
    তবে আমার ধারণা, ঐটা চার ছিল না, ছিলো ছয়। যেই মারে বল আর খুঁজেই পাওয়া গেল না, সেইটা কী করে চার হয়? ঃ-)
  • aka | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৩৬178956
  • স্চ, রান্নার মধ্যে কোনই ট্যালেন্ট নেই শুধু ইচ্ছে চাই ভালো খাবারঃ)

    আর বাকি দুটোর কোনটাই ঠিক ক্লেম করার মতন নয়। এখন সহজ প্রোবাবিলিটিও ধরতে পারি না, আর ওদিকে সুইং ধরতে পারব বলে মনে হয় না।
  • aka | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:৩২178955
  • আরে না না অত ওভার এস্টিমেট করবেন না। ক্যাম্বিশে আমি নেহাতই শিশু। বাঘা বাঘা প্লেয়ার ছিল সব।
  • aranya | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:২৯178954
  • ওঃ ইন্ডিজেরও কোনও পাতে দেওয়ার মত বোলার নেই, আপশোস
  • aranya | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:১৭178953
  • আম্মো তাই কই, ১৫০ রান, নো জোক, যে মাঠেই হোক!
    তুমি কিনা বিদগ্ধ দর্শক, আম দর্শক বোধায় শুধু চার-ছয় দেখতেই পছন্দ করে, তাই যত রান তত বাণিজ্য
  • sch | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:১০178952
  • নাহ আকা তাও দেড়শো বড়ো রান - আপ্নি ট্যালেন্টেড লোক মশাই - ক্রিকেট, স্ট্যাটিস্টিক্স, রান্না.........কত্ত গুণ
  • aka | ০৩ নভেম্বর ২০১৩ ০৭:০৮178951
  • এতে কার কাছে বাণিজ্য হচ্ছে কে জানে। আমি তো ক্রিকেট দেখা ছেড়ে দিয়েছি।

    অরণ্যদা আরে কুড়ি ওভারের ম্যাচে হামেশাই তিনশো ফিনশো উঠত মাঠের সাইজের ওপর নির্ভর করত। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত