এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০১:০৮179370
  • পাব্লিক লাইব্রেরী বা বন্ধুর থেকে ধার নিয়ে ডিভিডি দেখার সাথে P2P বা টরেন্ট পদ্ধতির পার্থক্য সম্বন্ধেও আলোকপাত দরকার।
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০১:০৪179369
  • ভালো সিনেমা তৈরি টরেন্টের জন্য মার খাওয়ার ইতিহাসটা যদি বিশদে পাওয়া যেত। সিনেমার ব্যবসা হয় হলে। যতক্ষণ না ডিভিডি বেরোয় ততক্ষণ টরেন্ট পাওয়া যায় না অন্তত বাংলা সিনেমার। হিন্দি সিনেমার ক্ষেত্রে হল প্রিন্ট বানানো হয়, যেটা টরেন্টে আসে। টরেন্টে না এলেও হল প্রিন্ট বানানো প্রসেসটাই দায়ি থাকত যদি এতে ব্যবসা কিছু মাত্র মার খাওয়ার ব্যপার থাকত। অথচ যে সমস্ত সিনেমা কোটি কোটি টাকার ব্যবসা করেছে তাদের সবারই হল প্রিন্ত টরেন্টে এসেছিল, তা সত্ত্বেও তারা ব্যবসা করেছে। সব ব্যবসা শেষ হলে শেষে ডিভিডি মারফত আরো কিছু টাকা তোলার জন্য মার্কেটে ডিভিডি আসে, টিভির সত্ত্ব বিক্রি হয়। ডিভিডির ব্যবসা ঠিক কতটুকু পারসেন্টেজ লাভের সুযোগ দেয়, যা না পাওয়ায় গত দশকে ভালো সিনেমা তৈরি প্রভূত মার খেয়েছে - গবেষণাযোগ্য, অন্তত স্টাডি দরকার।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫৮179368
  • আরো একটা ইনফো দিই ওমনাথকে। পরের বার তক্কের সময় কাজে লাগাতে পারবে।

    রাষ্ট্রীয় হুড়কোর কাঠামোর মধ্যে একটি জিনিস আছে। পাব্লিক লাইব্রেরী। সারা দেশ জুড়ে এই লাইব্রেরী কানেক্টেড। জেনেসিস আমি এদেশের কাউন্টি লাইব্রেরী থেকে ইন্টার-লাইব্রেরী লোনে দেখেছিলাম।
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫৭179367
  • আকা RIAA আর MPAA-র সঙ্গে একটা কন্সাল্টিং-এর চেষ্টা করে দেখতে পারে।
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫৬179364
  • সিকির কাছে মাঝের প্রায় এক বছরের মাল নেই তো। শুরু আর শেষের পাতার ডেট মিলিয়ে দেখলেই জানা যেত। যাকগে, জানার ইচ্ছে না থাকাটাই বড় কথা। সাইটে সেগুলোর লিংক দেওয়ার চেষ্টা করে দেখলেও জানা যেত হয়তো।
  • aka | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫৬179365
  • ইন্টারনেট হয়ে কত বিজনেস মডেল যে মার খেল

    ১। কেউ আর কাগজ কিনে পড়ে না। সবই অনলাইন। ভারতে এখনও হয় নি কিন্তু হবে কোনকালে।

    ২। বইটা তাও কিছু লোকে কিনে পড়ে

    ৩। সিনেমা মানেই টরেন্ট।

    বিজনেস মডেল চেঞ্জ করতে হবে। যেমন গুগুলের সার্চ ফ্রি, অ্যাডে পয়সা। বেসিকালি যদি আর্নিং দিয়ে বিচার করি, গুগুল আসলে একটা অ্যাড কোম্পানি। তেমনই কিছু বের করতে হবে।
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫৬179366
  • এই যেমন ধরুন আমার গান। যদি সিডি করতাম তো গোল্ড ডিস্ক হত। বীটলস থেকে কিশোর কুমার - সবাইকার রেকর্ড বিক্কিরির রেকর্ড ভেঙে খানখান হত। কিন্তু নেহাত আইকনোক্লাস্ট হতে চাইনি বলে বিনি পয়সায় শুনতে দিলাম - ইউটিউবে ৪৩-টা ভিউ। তার মধ্যে ২৩-টা আমার। তব্বে?
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫৫179363
  • আর ক্যামেরা পেন বোধহয় তুমি যা বলছ তা নয়। গোদারের এই বাণী আমি জানি না কিন্তু ক্যামেরা পেনের মানে অন্য বলেই জানি।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫৪179362
  • এগুলো তো ব্যক্তিগত মতামত ঈশানের। কিন্তু গত দশকে ভালো সিনেমা তৈরি প্রভূত মার খেয়েছে এই টরেন্টের জন্য, বই-এর ক্ষেত্রে সেটা হয়েছে কিনা আমি জানিনা।
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫০179360
  • ছোটো সিনেমাওয়ালারা নিজেরাই সিনেমা বানিয়ে বিভিন্ন সাইটে তুলে দেন লোকের দেখার জন্যে। গুরুর সিনেমাওয়ালাদের জিগেস করলেই জানা যেত। প্রচার জিনিসটি কটা ডিভিডি বেচে আসেনা। অবশ্য প্রচার ভালো হলে গুচ্ছ ডিভিডি বিকোয় সে অন্য কথা।

    মাসে মাসে নেটফ্লিক্স বা তদনুসারী সাইটকে টাকা দেওয়া কি প্রায়শ্চিত্তের মতো ধরে নেওয়া যেতে পারে? মাসে লাখ বেলাখ কামানো রা যেটা এনজিওদের বাৎসরিক ডোনেশন করে থাকেন? সে হিসেবে বাংলাটরেন্ট, ডেসিটরেন্ট, আমারবইডট কম, পাঠাগার ডট নেট, বেঙ্গলিডাউনলোড ডট কম কেও গুচ্ছ লোক বছরে বছরে টাকা দেন তো। কিংবা অনুরূপে অন্য কোনোভাবে সাহায্য করেন যা সাইটটির কাছে মেম্বারশিপ হিসেবে গ্রহণযোগ্য।
  • ঈশান | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৫০179361
  • আর তদুপরি শখের ফিলিমওয়ালাদের ডিভিডি যারা কেনার এমনিই কিনবে। শুধু তো চেনা লোকেরাই কেনে। বাকিরা তো দেখে উল্টে দেয়। ইন্টারনেটে ফ্রিতে তুলে দিলে বরং আরও কিছু লোক দেখবে। নাটক, বই, সবের ক্ষেত্রেই এক গপ্পো।

    এর পরেও কারো কারো বই নেড়েচেড়ে দেখতে ভালো লাগবে। তারা বই কিনবে। নাটক লাইভ দেখতে ভালো লাগে। শো-তে যাবে। ডিভিডি জমিয়ে রাখতে ইচ্ছে করবে। তারা কিনবে।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৪৯179359
  • নেহাফ্লিক্স ইন্ডিয়াউইকলির থেকে সিনিমা ঝেড়েছিল?? সিনিমা? আরো ভালো করে গুগল করতে হবে যে!
  • ঈশান | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৪৭179358
  • ক্যামেরা হল পেনের মতো। ডটপেনে লিখলে নাকি পার্কারে, তাতে ল্যাখার কিছু যয় আসেনা। তেমনই কোন ক্যমেরায় তুললে তাতে ফিলিমের কিছু যায় আসেনা। "ক্যামেরা-পেন" এর কি যেন একটা ফ্রেঞ্চ নাম আছে। স্মৃতিশক্তি দুব্বল হয়ে যাওয়ায় মনে পড়ছে না।
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৪৫179357
  • এই তো গোদার এসে গেছেন। এবার সবাই ধৈজ্জ ধোরে বোসুন।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৪৪179356
  • অ্যাঁ? গোদার কী শিখিয়েছেন? শুনি?
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৪৩179355
  • কেকে, আপনার সাথে একমত।
    ন্যাড়া এরম পাইকারী হারে হাত মেলাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। আমাদের ইয়ানি কি নাঁতেল-দের আফটার অল একটা বিদ্রোহী সত্ত্বা আছে, মেলো ডাউন করা কোন কাজের কথা নয়
  • ঈশান | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৪২179354
  • পাগোক? সিনিমাওলারা এইসব শুনলে কেটে ফেলবে। :)

    তবে আমার প্রশ্ন হল, অত খচ্চা করে ফিলিম তোলার দরকার টা কী? মোবাইল ফোনের ক্যামেরা নাহয় খুবই খারাপ, তাহলে হ্যান্ডিক্যাম দিয়ে তুললএই হয়। হাইফাই গ্যাজেটের দরকার টা কী? গোদার কী শিখিয়েছেন অ্যাঁ?
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৯179353
  • ঈশান সিনেমাওয়ালাদের সাথে কথা বলেছ এই নিয়ে? বড় না, ছোট সিনেমাওয়ালাদের কথাই বলছি। ডিভিডির দাম শুধু ডিভিডির দাম তুলতেই নির্ধারিত? বই-এর দামও কি শুধু প্রিন্টিং এর কস্ট আর কাগজের কস্ট? একই ডিজাইনের জামা? শুধু টেক্স্টাইলের দাম?
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৮179350
  • এসো, ঈশান, হাত মেলাও।
  • ঈশান | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৮179351
  • ও মা সে কোথায় খুঁজব? সবই সিকির কাছে আছে তো। :)
  • Bhagidaar | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৮179352
  • আরে আমি তো এই হুড়কোর দেশেও নামিয়েছি, যখন হুড়কো ছিলোনা। আবার নামাব হুড়কোবিহীন জায়গায় গিয়ে। বিনামূল্যের জিনিস ছাড়ব কেন? তবে হ্যা, আমি কিনিও অনেক। এবং মাসে মাসে নেটফ্লিক্স কে টাকা দি।
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৭179349
  • "ঈশানের ওমনাথ আবিশ্কার" নামে একটি রম্যরচনার প্রয়োজন পড়েছে। গুরুতে অচেনা নামের পোস্ট দেখলেই বোধয় আগে " ওমনাথ"এর কিনা বুঝে দেখে। অথচ হারিয়ে যাওয়া পুরোনো হাজার হাজার পাতা ভাট খোঁজার কোনো চেষ্টা নেই।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৬179347
  • জামাকাপড়, গ্যাজেট এগুলো যে কবে ডাউনলোড করা যাবে! সভ্যতার এই ঢিমেতাল আর সহ্য হয়না।
  • ঈশান | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৬179348
  • ইকিরে সবাই হাত মিলিয়ে ফেলছে। তাহলে আমিই প্রশ্ন করি।

    ডিজিটাল কপি করার খরচা যখন শূন্য, তখন খামোখা দাম দিয়ে মালটি বিক্কিরি হবে কেন? সোনা যদি বিনিপয়সায় বানানো যেত (কিছু প্রাথমিক বিনিয়োগ সহ), তাহলে সোনার দাম কত হত? খোলা বাজারপন্থীরা কি বলেন?
  • kk | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৫179346
  • ও, তাই বুঝি ঈশান? বেশ বেশ, এই তো আরেকটা না জানা নাম জানা হলো। তাহলে কি আঁতেল হবার দিকে এক পা এগোনো গেলো? :-)
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩৩179345
  • এসো, সোমনাথ, হাত মেলাও।
  • ঈশান | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩২179344
  • উফ প্লেসহোল্ডার কিন্তু কোনো প্লেসহোল্ডার নয়। ওটি একটি প্রপার নাউন। ওমনাথের নতুন নাম।
  • kk | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩১179342
  • অরণ্য,

    আমি যে নাম গুলো লিখেছি সেগুলো তো ঐ কী যেন বলে --'প্লেসহোল্ডার'। তার জায়গায় যে কোনো নাম বসিয়ে নিন। তাহলেও বক্তব্য পাল্টাচ্ছেনা, তাই না?
  • ঈশান | ০৫ নভেম্বর ২০১৩ ০০:৩১179343
  • উফ ওমনাথ এবার হ্যালুইনে বাক্সো সেজেছে। :)
  • [] | ০৫ নভেম্বর ২০১৩ ০০:২৯179341
  • ১) পাইরেসি নিরোধক রাষ্ট্রীয় হুড়কো কাঠামোর বাইরে বসবাসকারীদের এহেন নিজস্ব প্রিন্সিপল নিয়ে একটু স্টাডি দরকার।
    ২) যার যা প্রাপ্য সম্মান দক্ষিনা - নির্ধারণের গাইডলাইন প্রয়োজন। নেহাফ্লিস যেমন ইন্ডিয়াউইকলির থেকে ঝেড়ে কমদামে মাল বেচত, তেমন প্রকৃত মালিকের বদলে চোর ডাকাত হ্যাকারদের থেকে মাল কেনার সময়কার সম্মান দক্ষিণা ডিস্ট্রিবিউশন নিয়ে ভাবা দরকার। অবর্তমানে ফ্যাক্টরি আউটলেটের এমারপির বদলে কোনো রেটেলারের দেওয়া ডিস্কাউন্ট দেওয়া ডিলই গ্রাব করার আগে ভাবা র প্রশ্ন ওঠে।
    ৩) বন্ধুর দেওয়া বই, সিনেমা, গান পড়া দেখা শোনা বিষয়ে প্রশ্ন ওঠা উচিত।
    ৪) ইত্যাদি। যা ইউটিউবে, এস্নিপসে, মিডিয়াফায়ারে ফোরশেয়ার্ডে গিয়ে কনভার্জ করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত