এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২৩179699
  • অক্ষদা, টুকে রাখলাম। জল কি এমনি জল না গরম জল?
    থিঙ্কুস কেকে। হোল হুইটটার কথা জানতাম না। আটার লুচি আমারো পছন্দ হয় নাঃ-) সাদা হোল হুইট দিয়ে করে দেখব তো। আমারো মনে হচ্ছিল যে আমি বোধহয় বড্ড বেশিক্ষণ ধরে ঠাসছি।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২৩179700
  • ওহো সরি! ভুলেই গেছিলাম! অভ্যেস!
  • রোবু | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২২179698
  • ওই তো, ফিশ ইন লেমন গারলিক সস, টোস্টেড ব্রেড আর ম্যাশড পোট্যাটো।
    অক্ষদি, নামটা... :-)
  • | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২১179696
  • বাবা মা প্রপার চাইনীজ শুনে ঘেঁটে গিয়েছিলুম।!! ঃ)
  • pipi | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২১179697
  • কেকে, দশচক্রে ভগবান ভূত হয় তো পিপি কোন ছার ঃ-))
    এদেশের কেক, পাই কুকিস এগুলো আমার খুব একটা ভাল লাগে না বলে এড়িয়ে যাই কিন্তু পাম্পকিন থিম পার্টি হলে আর এড়িয়ে যাব কি করেঃ-) তবে কেক বেক করতে আমার বরাবর ভাল লাগে, জার্মানী তে থাকাকালীন তো প্রায় রেগুলার বেসিসে করতাম কারণ জার্মান মেয়েগুলো রান্নার ঢেঁকি হোক আর যাই হোক, কেক বানাত বড় ভাল। তাদের পাল্লায় পড়ে আমারো কেক বেকিংএ হাতেখড়ি। তারপর ভাল লেগে গেল আর তখন রেগুলার ট্রাই করতাম বিভিন্ন রেসিপি। তবে কেক এর রেসিপি তে আমি এক্স্পেরিমেন্ট করতাম না খুব একটা - জার্ম্মানরা বিয়ার আর কেকের ব্যাপারে বড়ই টাচি, পরিবর্তন বিরোধীঃ-) এদেশে আসার পর অবশ্য খুব একটা হয় না তবে মঝেমধ্যে ইচ্ছে হলে লেগে পড়ি পুরনো রেসিপি বুক নিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে রেসিপি গুলো তো জার্মান - অনেক ইনগ্রেডিয়েন্টস এই ছোট শহরে পাই না।
  • phutki | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২০179694
  • ওগুলোর এক্ষপি আমারও ভাল। কিন্তু এটার ব্যালায় হিসেব খাটেনি ঃ)
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ২১:২০179695
  • কৃশানুর মেনু কী?
  • সিকি | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৯179693
  • পিপি, স্যান হচ্ছে অ্যাংরি বার্ড।
  • kk | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৮179691
  • ওহে, ময়দা যত ঠাসবে তত বেশি গ্লুটেন ডেভেলাপ করবে। তত শক্ত হবে। এমনিতেই অল পারপাস ফ্লাওয়ারে লুচি একটু চিমড়ে হয়। সবচেয়ে ভালো হয় সাদা হোল হুইটে। লাল হোল হুইটেও হয়। তবে বেশির ভাগ বাঙালীই তো দেখি লাল লুচি পছন্দ করেননা।
  • রোবু | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৮179692
  • আমার তো বাপ মা আর প্রপার চাইনিজ(ওয়াং'স কিচেন), বাপ মা আর সাউথ ইন্ডিয়ান নন-ভেজ (আঞ্জাপ্পার) দুটোরই এক্সপিরিয়েন্স ভালো।
    দোকান দুটো তুমি চিনবে বলেই নাম বললাম :-)
  • | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৭179690
  • এ হে ময়ান দিতে ও জানে না( সে তো আমি ও জানি না, তা বলে আওয়াজ দেবো না!! )
  • | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৬179688
  • আরে না না; আমি ফটো টেই বলছি। চাপ নিও না। ঃ)
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৬179689
  • এক কাপ ময়দায় মোটামুটি এক টেবিল চামচের মত তেল। আর নুন, এইটা আগে ভালো করে রাব করে করে মাখ - জল দেবার আগে। তারপর আস্তে আস্তে জল দিয়ে মাখ। ভালো করে মাখা হলে ১৫ মিনিট মত রেস্ট কর ডো'টা।
  • pipi | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৫179686
  • রোবু, আমি গ্র্যান্টি দিয়ে বলতে পারি ঐ লাসানিয়া খেলে তুমি প্লেট চাটতেই। অন্তত ন'জন প্রায় তাই করেছে। কুটিটুকুও পড়ে নেইঃ-)
  • kk | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৫179687
  • পিপি ক'দিন আগে অব্দি বলতো যে বেকিং এর কিছু জানেনা। আজ দেখো সে বাড়িতে পাই বানাচ্ছে। পাই ক্রাস্ট বাড়িতে বানানো মুখের কথা নয় বাপু ! বিশেষ করে যদি পেস্ট্রি ক্রাস্ট হয়। পিপি, আমি হাইলি ইম্প্রেসড্‌!!
  • phutki | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৪179684
  • বেস্ট অফ লাক। বাপ মা আর কন্টিনেন্টাল, এই কম্বো র এক্ষপি আমার ভাল না ঃ(
  • pipi | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১৪179685
  • এই ময়ান ব্যাপারটাই তো বুঝছি না। বাড়িতে বলল ময়দায় ময়ান দে। তো আমি ময়দা চূড়ো করে তার মধ্যে একটু গত্ত করে খানিকটা তেল আর এক চিমটি নুন দিয়ে তাকে ঠেসেঠুসে পাঞ্চ করে দলাই-মলাই চালাই যতক্ষণ না আমি নিজে ঘর্মাক্ত কলেবর হয়ে যাচ্ছি। বেশী হয়ে যাচ্ছে কি?
  • রোবু | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১২179682
  • লাসানিয়ে কেউ পাম্পকিনের খায়? ছ্যা ছ্যা পিপিদিদিকে। কেয়া শরম কী বাত!!
    আমি আজকে বাপ মা কে প্রথম কন্টিনেন্টাল রান্না করে খাওয়াবো :-)
  • pipi | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১২179683
  • এই খেয়েছে! নো হাফা-হাফি! আর উহা জলদস্যু নয় - উনি ক্যাপটেন জন স্মিথঃ-) আর ইনি পোকাহনটাস।
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ২১:১১179681
  • লুচিতে ময়ান দাও? অল্প তেল বা ঘি? কতক্ষণ ধরে মাখ? আর ভাজার সময় হাতা দিয়ে অল্প অল্প তেলের তলায় নিয়ে যাও, বা এক সাইডে আস্তে করে চাপ দিতে, যাতে অন্যদিক ফুলে ওঠে?
  • | ০৫ নভেম্বর ২০১৩ ২১:০৬179680
  • জনগন, ফেসবুকে পিপি র জলদস্যু র বেটার হাফ র ফটক টা দেখে এসো। জাস্ট গোলা!! ঃ)
  • | ০৫ নভেম্বর ২০১৩ ২১:০৪179679
  • সে তো আমাদের ও। কিন্তু ৩ দিন বাড়ি তে কেউ নেই। তাই বাজার যাওয়া ও হয় নি।
  • pipi | ০৫ নভেম্বর ২০১৩ ২১:০৩179678
  • ও ব, দুটো কালাকাঁদে হবে না বাপু - আরো চাট্টি দাওঃ-)

    হ্যাঁ দমদি, তুমি কি বোনফোঁটা দিচ্ছ? ব্রেশ! ব্রেশ! আমি খানিক তোমায় চটকে দিলুমঃ-) সাথে পাম্পকিন লাসানিয়ে আর পাম্পকিন পাই। ঘরেই বানিয়েছি, ফ্রম স্ক্র্যাচ - HHB!

    বাই দ্য ওয়ে, স্যানের ফোটো দেখলেই আমার কেমন যেন একটা বেশ রাগী মতন কিন্তু গুবলু পুতুল মনে হয় আর খুবসে খচমচ করে চটকে দিতে ইচ্ছে করে। অথচ আমি মোটেও ভায়োলেন্ট স্বভাবের নয়। ইহার কারণ কি, অ্যাঁ?

    ও হ্যাঁ, কি উপায়ে লুচিকে লুচির মতন বানান যায় তার টিপস দেবে কেউ? লুচি কেন বিস্কুট হয় - এরই বা হেতু কি? অজ্জিত বোধহয় একবার এখানে একটা টিপস দিয়েছিল ময়দা মাখা নিয়ে - সে আমি বেমালুম ভুলে মেরে দিয়েছি। ময়দায় তেল/গরম জল/দই ইত্যাদি প্রভৃতি দিয়ে নানা ভাবে এক্সপি করে দেখলুম - ফুলছে না। এখানে সাধারণ গ্রসারী স্টোরে যে অল পারপাস ময়দা পাওয়া যায় আমি তাই ব্যবহার করি। লুচির জন্য কি ইস্পেশ্যাল ময়দা লাগে, নাকি? বলি ফুলকো লুচি ফোলে না কেন??
  • kumu | ০৫ নভেম্বর ২০১৩ ২১:০২179677
  • আমাদের পাড়ায় পেঁয়াজ সত্তর টাকা কিলো।
  • | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৫৯179676
  • ঠিক। আমার ও কেমন সন্দেহ হচ্ছিল কেকে।ঃ)

    এই স্যান আর বুনু কে চেপে ধরতে হবে এই দুটো সর্ষে র জন্যে। আর স্যান টা বহু দিন লেখে নি।
  • | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৫৭179675
  • না পেঁয়াজ ছিল না। ও ই জন্যেই তো বেশী করে লঙ্কা দিতে হল।
  • kk | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৫৬179674
  • যাঃ, গড়গড়ে কী? গরগরে।

    স্যান, সারিস্কার সর্ষে লিখবে না?
  • | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৫৫179672
  • ওহো! তুমি ও দিদি হবে। জানতুম না। ঃ(
  • kumu | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৫৫179673
  • পেঁয়াজ দাও নি? অ ব্রতীন!
  • a x | ০৫ নভেম্বর ২০১৩ ২০:৫৩179671
  • দমুরে একটা সিস্টারহুড সলিডারিটি স্যালুট দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত