এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৬484644
  • লামা, টই খুলে লাভ নেই। ধুয়েমুছে সাফ হয়ে যাব। এরকম তেজীয়ান ছেলে এ তল্লাটে নেই। সব্বারই ঘাড়ে একটা করেই মাথা। :)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৭484647
  • কে কার বিচার করলো রে তিমি? একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে, প্লিজ?
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৭484646
  • নীনাদি :০)))
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৭484645
  • অ্যাকচুয়ালি, লামাদার পোস্ট পড়ে মনে হল, হ্যাঁ, এটাই দেখেছি। একজনের মধ্যেই মিক্সড সেট। ছেলে হোক কি মেয়ে। আর সেটাই ভালোও লাগে। :)
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৮484648
  • <মান্না-দে-ইমো> প্রভু, তোমার শেষ বিচারের আশায় আমি বসে-এ-এ-এ আছি-ই-ই-ই-ই-</মান্না-দে-ইমো>
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৯484649
  • থ্রেড্‌টার লোভনীয় নামটা দেখেও কাটিয়ে দিলাম। খারাপ কথা ভাবতেও ইচ্ছে করে না লিখতেও না। আজ অব্দি কোনো বন্ধু কেও বলতে পারলাম না। শুধু এটুকু বলে যাই ঐ টই তে যে লিখে এলাম বাপের বাড়ীতে গেলে বেশী দিন থাকি বা নির্বিকার ভাব নিয়ে চলি তার পিছনেও লম্বা ইতিহাস। তা বলে আমার শাশুড়ী বা অন্য কাউকে মোটেও ভিলেন হিসেবে দেখিনা। মানুষ তো বিভিন্ন শেডের হয় জাস্ট কিছুcharecteristics দেখে তাকে হিরো কিংম্বা ভিলেন হিসেবে ভাবাটা খুব extreme thought। আর আমার মনে হয় এখানে যে মেয়েরা লিখছেন তারা কেউ ই সেটা করছেন না।আর এটাও বলে যাওয়া জরুরী যে এভাবে অমরা দুপক্ষ ই খুশী।
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২০484651
  • পাই, কার বিচার করছি বলে মনে হচ্ছে?

    আবারো পরিষ্কার করে বলছি: এই টই কোনো প্রতিবাদের টই নয়। কোনো সমস্যা সমাধানের টইও নয়। এটা শুধু অভিজ্ঞতা শেয়ার করার টই। বাজে ভালো সবরকম চলবে, তবে অভিজ্ঞতা শুধু মেয়েদের জীবনের, মেয়েদের পার্সপেক্টিভ থেকে, মেয়েদের চোখ দিয়ে দেখা। এটুকুই।

    বাঙালী ছেলেরা যেমন একসঙ্গে হলেই রাজনীতি বা মার্ক্সবাদ বা আম্রিকার অর্থনীতি নিয়ে আলোচনা করে থাকে, মেয়েরাও তেমনই একসঙ্গে গপ্প করতে গেলে শ্বশুরবাড়ির কথা আনবেই, কেননা তাদের জীবনে শ্বশুরবাড়ির ভূমিকা বিরাট। যখন শ্বশুরবাড়ির এই বিরাট ভূমিকা থাকবে না, তখন মেয়েরা সেসব নিয়ে গল্পও করবে না। সোজা কথা। তাই এইভাবে নিন্দে করে মুখ বন্ধ না করে শ্বশুরবাড়ি জিনিসটা তুলে দিলেই তো সমস্যার গোড়া সমাধান করা হয়। নয়ত ফুসফাস চলবেই।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২০484650
  • অ ব্যাঙদি আমাকে বল্লো। বেশ তো, টই খুলে অমুকে আমায় এই বলেছে, তমুকে আমাকে এইটা দেয়নি লিখে জনসাধারণের কাছে তাদের ভিলেন ইমেজ প্রোজেক্ট করাকে তুমি কিভাবে ডিফেন্ড করতে চাও?
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২২484654
  • টিম লড়ে যা। আমি তোর পেছনেই আছি। :))
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২২484652
  • ব্যাঙদি,
    হাইফেন হতে গিয়েও হতে না পারা, আত্মকেন্দ্রীক, পাজির পাঝাড়া পুরুষদের বিচার হচ্ছে।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৩484656
  • রিমি আমরা কিন্তু একটাও আনন্দের অভিজ্ঞতা এখনও শেয়ার করিনি --ক্ষেই না--কিন্তু টই তে তো অনন্দর কথাও আছে :-০
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৩484655
  • বাঙালী মেয়েরা একসাথে হলে কেন রাজনীতি বা মার্ক্সবাদ বা অর্থনীতি নিয়ে আলোচনা করে না ?
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৪484657
  • "মেয়েরা একসঙ্গে গপ্পো করতে গেলে' যে কী কী টপিক নিয়ে নিজেদের মধ্যে গপ্পো করে, তা নিয়ে কিছু না বলাই ভালো। :)) অবিশ্যি জেনেরালাইজেশন করছি না। :X

    নাহ্‌, গুরুতে ইমো লাগানোর ব্যবস্থা করতেই হবে।
  • pipi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৫484658
  • উফ্‌হ! এ সুতো ও সুতো দেখে পড়ে আমি ২০০% নিশ্চিত হয়ে গেলাম আসলেই আমি ভাল আছি, ভীষণ বিষম ভাল। খাই দাই বগল বাজাই, জয় শ্রী রামের নাম গাই। এই কথা কটি বলে, পাইরেট সাজতে গেনু আমি চলে।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৬484659
  • পাইপাই বেইব্যয় আবার পাইকে আওয়াজ দিয়ে গেল।

    নোট করা হউক।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৭484660
  • দ্যাখ তিমি তোর বা আরো কয়েকজনের যেমন মনে হয়েছে এটাকে ভিলেন হিসেবে প্রোজেক্ট করা, সেরকম আরো কয়েকজনের এরকম কিছুই মনে হয় নি, এবং তারা সেটা লিখেওছে। আর আমি নিজেকে ডিফেন্ড করতে যাব কেন সেটাই বুঝছি না।
  • pipi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৮484661
  • খালি একটা কোচ্চেন, আজ অবধি কেউ শ্বশুরবাড়ির নামে সুপুরি দেয় নি?
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৯484662
  • ব্যাং রাত আড়াইটে--তুই ঘুমোবিনা :-০
  • r2h | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১484667
  • দিল্লীতে আমরা কলেজকালের তিন বন্ধু থাকতাম, এবং ঘটনাচক্রে তিনজনেরই স্ত্রীরা অন্যত্র ছিল। তো প্রতি শনিরোব্বার বীয়ারের ক্রেট নিয়ে ছাতে বসে নরক গুলজার হতো। এবং কি বিড়ম্বনা, আমরা বিপ্লব, মার্ক্ষবাদ, অর্থনীতি রাজনীতির আলোচনা করতে চেয়েও ঘুরে ফিরে শ্বশুরবাড়ির কথাই বলতাম এবং সেসব কথা সবসময় খুব প্রশংসা মূলক নয় :(
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১484666
  • প্রচুর মশা কামড়াচ্ছে। ডেঙ্গু না হয়ে যায়।

    ঘুমোতে গেলাম। শাব্বা খ্যয়ের।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১484665
  • :x এইটা ঠিক কীসের ইমো ? মুখে তালা ?
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১484663
  • পিপি, সবাই শ্বশুড়বাড়ী ভালবাসে, শুধু সেই বাড়িটা নিজের মর্জি মতন না চল্লে রেগে যায়---ব্যাস!
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩২484668
  • নইলে তো মানহানির মকদ্দমা হয়। নাম পরিচয় উল্লেখ করে কারুর সম্পর্কে কিছু বললে তো সেটার ওপর নির্ভর করে আমাদের একটা ধারনা তৈরী হয়, যে অমুক মানুষটা এরকম। তুমি না চাইলেও তোমার দেওয়া ইনফরমেশন থেকেই সেটা হচ্ছে। সেটা আনফেয়ার।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৩484670
  • আম্মো বাড়ী যাই এবার---শাশুড়ির ছেলেটা সাতদিন পর ফিরবে আজ--মনে খুব ফুত্তি :-))আমরও তারও---শাশুড়ি কি ভাল--কি ভাল একটা ছেলে তৈরি করে আমাকে দে দেছে ;-)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৩484669
  • দাঁড়াও নীনাদি। নিস্তরঙ্গ পুকুরে ঢেউ তোলার পাপ স্খালন করি আগে, তবে না ঘুম!
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৪484671
  • এই তিমিটা পাক্কা নারদ :X
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৫484672
  • নিনাদি, ৮০% কৃতিত্ব শাশুড়ির। আর বাকি ২০% বিক্কলেজের হোস্টেলের- ইহা কি মানো?
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৬484674
  • লামা, ভাগ্যিস বিক্কলেজ ছেল, নইলে হাঁদা গঙ্গারাম হয়েই থেকে জেত --ম্যা ম্যা করে ;-)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৬484673
  • নামোল্লেখ করেছি বুঝি তিমি!! এক্ষুনি অন্য টইয়ে লিখে এলাম, এখানেও লিখি, এই বিচার, নিন্দা, অভিযোগ এইসব ট্যাগগুলো আমার পোস্টের সঙ্গে লাগানোটা একদমই আরোপিত। তবে যখন এটা কন্টিনিউ করতে চাইছিস, করতেই পারিস।
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৭484676
  • ইসে, বিয়ারের ক্রেট নিয়ে বলা কথা মনে হয় গ্রাহ্য নয়। বিয়ারের বোতল বা বিয়ারের ক্যান হলেও কথা ছিলো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন