এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি - ৭

    aka
    নাটক | ২২ আগস্ট ২০১১ | ২৪৩৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:০৩491486
  • এই তর্কটা পনেরো বছর ধরে চলছে। অবশ্য কেউই অন্য একটা ভালো উপায় বলতে পারে না।
  • ranjan roy | ০৪ নভেম্বর ২০১১ ১৫:০৬491487
  • প্লেইং ফিল্ড এরকম হলে অবশ্যই লটারিতে প্রাকৃতিক ন্যায়।
    কিন্তু শুনছি যে কোলকাতার ভাল ভাল স্কুলে প্রত্যেক লেভেলেই অ্যাড টেস্ট হয়! এবং পুরনো যারা এই স্কুলেই লোয়ার ক্লাসে ঢুকেছে তাদেরও এই টেস্ট, থুড়ি লটারির মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে?
    আর নতুন স্কুল বেশি সংখ্যায় খুলে ভর্তির চাপ কমিয়ে সব বাচ্চাকেই নেয়া যেতে পারে, সে'কথাটা দিদি-দাদা কেউ বলছে না কেন?
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:০৭491488
  • ধরা যাক যাদবপুর বিদ্যাপীঠ। ভালো স্কুল। আমার ছেলেকে (হলে অবশ্য) ভর্তি করবো। আমি তাকে গন্ডা গন্ডা বই কিনে দিতে পারি, টিউটরের কাছে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াতে পারি। কাজেই তার সেখানে পড়ার পূর্ণ অধিকার আছে। অথচ আমার পাশের বাড়িতে আর্থিক অবস্থা ভালো নয় - তারা এত স্পেশ্যাল ট্রেনিং দিতে পারে না। অবশ্যই তাদের সেখানে পড়ার অধিকার নেই। ওসব কয়েকজনের জন্মগত অধিকার।

    অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে কোনো কথা শুনেছেন?
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৫:০৮491489
  • q লটারি অপশনটা সবদিক থেকেই খারাপ। দুর্নীতি না হলেও মনে হবে দুর্নীতি। মাবাবারা বাচ্চাদের সামনেই এগুলো আলোচনা করে থাকেন কিনা!
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:১১491491
  • ভালো অপশন টা বলুন না!
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:১১491490
  • বেসরকারি স্কুলে অ্যাডমিশন টেস্ট বা ডোনেশন চলে। সরকারি স্কুলে চলতো না।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:১৩491492
  • অর্থাৎ ডোনেশন (বাংলায় ঘুষ) দুর্নীতি নয়। লা মার্টসের মত ঘটনার চেয়ে লটারি বেশি দুর্নীতি। বা:।

    আপনি কি ছদ্মবেশে অভীকবাবু?
  • siki | ০৪ নভেম্বর ২০১১ ১৫:১৫491493
  • একটা ভালো উপায় অবশ্য আছে। এলাকায় এলাকায় প্রচুর স্কুল স্থাপন করা। স্কুলগুলোর মান উন্নয়ন করা। যাতে কমসংখ্যক ভালো স্কুলের পেছনে বেশি সংখ্যক অভিভাবকদের দৌড়তে না হয়।

    তা তো আর হবে না ...
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৫:১৬491494
  • যেখানে মাবাবারা বাচ্চাদের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে নানাভাবে ও ধাপে ধাপে, সেখানে সরকারি স্কুলে ভর্তির জন্যে সব চেয়ে যেটা জরুরি তা হল ট্‌র্‌যান্সপ্যারেন্সি।
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৫:১৯491496
  • ছদ্মবেশে অভীকবাবুই হই অথবা ব্রাত্য বসুই হই, আমি আমার বাচ্চাদের ডোনেশন দিয়ে ভর্তি করাই নি।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:২০491497
  • হ্যাঁ - সেটা সেরা উপায়। প্রতি পাড়ায় না হলেও অন্তত: প্রতি ওয়ার্ডে একাধিক ভালো স্কুল, যাদের মান সমান বা কাছাকাছি। লোকে বাড়ির কাছের স্কুলে দেবে - সাধারণত:। ধরুন তিনটে স্কুলের চয়েজ দিয়ে ফর্ম জমা পড়লো।

    আর এলিটদের জন্যে হেরিটেজ/ইন্টারন্যাশনাল তো থাকবেই।

    আমেরিকার স্টেট স্কুল/প্রাইভেট স্কুল বা ইংল্যান্ডের স্টেট স্কুল/গ্রামার স্কুলের ঘটনাটা এরকমই। ওদের দেশে হলে ভালো, আমাদের সব হবে মেরিট বা পয়সার বেসিসে।

    তবে এ জিনিস করতে শতাব্দী শেষ হয়ে যাবে।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:২৩491498
  • ডোনেশন না দিয়ে থাকলে তো খুবই ভালো, কিন্তু সেই আমার ছেলে আর পাশের বাড়ির একটু গরীব ছেলের ব্যাপারটা? বেসিক শিক্ষায় সকলের অ্যাকসেস থাকা উচিত - নট জাস্ট দোজ হু ক্যান অ্যাফর্ড স্পেশ্যাল ট্রেনিংস অ্যাণ্ড অল।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:২৪491499
  • অ্যাডমিশন টেস্টে কি ট্রান্সপারেন্সী থাকে?

    আমি তো টেস্ট দিয়েই ভর্তি হয়েছিলাম, তাও তো কত লোকে বলেছে ওই স্কুলে তো ডোনেশনে ভর্তি হয়।
  • dukhe | ০৪ নভেম্বর ২০১১ ১৫:২৭491501
  • পরীক্ষা মানেই এলিটিজম। তা সে অ্যাডমিশনই হোক, ক্লাস এইটই হোক আর চাকরির পরীক্ষাই হোক।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:২৭491500
  • * যেখানে মাবাবারা বাচ্চাদের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে *

    তাহলে লটারি সিস্টেমের গলদ নাকি সেই মাবাবাদের মানসিকতায় গলদ?

    ওই যে বল্লাম - অ্যাডমিশন টেস্ট, ইন্টারভিউ দিয়ে স্কুলে ভর্তি হওয়ার পরেও কত লোকে বাবার কাছে জানতে চেয়েছিলো কত ডোনেশন দিইতে হয়।
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৫:২৮491502
  • q দাঁড়ান আপনার পোস্টটা পড়া হয়নি পড়ে নিই।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৩১491503
  • আর হ্যাঁ, Date:04 Nov 2011 -- 02:44 PM -এর রেসপেক্টে -

    যতদিন গরীব লোকজনের জন্যে কাজ করেছে, ততদিন জিতেছে। ইংরিজী নিয়ে সিদ্ধান্ত, পরীক্ষা, সরকারি স্কুলে লটারি - এগুলো সব গরীব লোকজনের জন্যে টার্গেটেড। যেদিন ওদিক থেকে চোখ ফিরিয়ে এলিট উচ্চ/মধ্যবিত্তের তেলতেলে পিছনে তেল দিতে শুরু করেছে সেদিন থেকে চাকা ঘুরেছে।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৩৪491504
  • এলিট উচ্চ/মধ্যবিত্তের তেলতেলে পিছনে তেল দেওয়া = বড় হাউজিং, শপিং মল, আরো শপিং মল, সিঙ্গুর, নন্দীগ্রাম
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৩৯491505
  • আরো - বেসিক স্বাস্থে নজর না দিয়ে বাইপাসের ধারে ফাঙ্গাসের মত স্পেশ্যালিটি ক্লিনিক ইত্যাদি।

    এখনও জোর দিয়ে বলি - জমি ব্যবস্থা, ইংরিজী, পরীক্ষা তুলে দেওয়া, লটারি - এগুলো সব গরীব লোকের জন্যে ছিলো। এগুলো নিয়ে শহরের লোকে বহুদিন ধরে ঘ্যানঘ্যান করলেও কোনো এফেক্ট ছিলো না ভোটে।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৪২491508
  • বেশি কথা বলে ফেলে থাকলে দু:খিত। জমে থাকা গালাগালগুলো বেরিয়ে এলো।
  • dukhe | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৪২491507
  • অনেকের যেমন অঙ্ক নিয়ে সমস্যা। ঐটা তুলে দিলে দিদি এলিটের মুখে ছাই দিয়ে বিপুল ভোটে জিতে চলবেন।
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৪৪491509
  • আমার পোজিশন থেকে সরে আসতে বাধ্য হচ্ছি। লটারি যদি সকলের সামনে করা হয় তাহলে সেটাই বোধ হয় বেশি ট্‌র্‌যান্সপারেন্ট।

    কথা তো থেকেই যায়, স্কুলে ভর্তি হওয়ার অধিকার ও কিছুদূর পর্যন্ত পড়ার অধিকার সকলের। লটারি দিয়ে সেই অধিকার নিশ্চিত করা গেল না। এবারে কী হবে?
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৪৬491510
  • লটারি যদ্দুর মনে হচ্ছে একটা জায়গায় সকলের সামনে হত। সল্ট লেক স্টেডিয়াম বা নেতাজী ইন্ডোরে।

    অন্য প্রশ্নটার উত্তর হয়তো আরো স্কুল। ভালো ইনফ্রা।

    করবে কে? কি করেই বা?
  • siki | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৫১491511
  • লটারিটা যদি এরকম করা যায়? রেজাল্টে কেউ লুজার হবে না। প্রত্যেকের নামের পাশে একটা না একটা স্কুল থাকবেই। লাকিরা বাড়ির পাশের স্কুল বা ভালো স্কুল পাবে, আনলাকিরা অন্য স্কুল পাবে। কিন্তু পাবেই। কেউ বাদ থাকবে না।
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৫৯491512
  • আমিও দু:খিত। লটারি যে সকলের সামনে হত, সল্ট লেক স্টেডিয়াম বা নেতাজী ইন্ডোরে, সেটা আগে বলবেন তো? আমি আসলে আজই প্রথম শুনলাম যে লটারি হত। তারপর একজনকে ফোন করে জানলাম যে পাবলিকলি হত।
  • dukhe | ০৪ নভেম্বর ২০১১ ১৬:০২491513
  • অত সরকারি ইস্কুল পাচ্ছি কোথায়?
    সস্তায় কিছু করা যায় কিনা ভাবতে হবে। টিকিয়াপাড়ায় এক এনজিও-র ইস্কুলে শুনেছি কোন বিল্ডিং নেই, পাড়ারই একেকটা ঘরে একেকটা ক্লাস হয়।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৬:০৩491514
  • তাতেও তো অনেক স্কুলের দরকার - মানে অনেক যাদবপুর বিদ্যাপীঠ বা যোধপুর বয়েজ। অনেক সেন্ট এক্স তৈরী হয়ে লাভ নেই।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৬:০৬491515
  • যদিও কে করবে আর কিভাবে করবে (মানে ফান্ডিং-এর প্রশ্ন আছে, টিচারের প্রশ্ন আছে) সেগুলোর কোনো উত্তর আমি কখনো খুঁজে পাইনি।

    অন্যান্য উন্নত দেশে সরকারের (ফেডারেল আর স্টেট) তরফে স্কুল শিক্ষায় কত খরচ হয় আর আমাদের কত হয় তার কোনো তুলনামূলক চার্ট আছে?
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৬:১১491516
  • ভুলভাল ভাবার অভ্যেস আছে কাজেই বলতে ভয় পাচ্ছি। বড়লোকদের জন্যে রাজ্য সরকার কিছু সাউথ পয়েন্ট স্টাইলের স্কুল খুলতে পারেনা, ফীজ বেশি রাখা হবে, লাভের টাকা রাজ্য সরকার পাবে আর সেই টাকায় গরীবদের জন্যে ফ্রি স্কুল খোলা হবে?
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৬:১৫491518
  • ওইরকম আইডিয়া নিয়ে এক সরকার "শিল্প আমাদের ভবিষ্যত" বলেই তো ডুবে গেলো।

    ইউরোপে বেসিক শিক্ষা, স্বাস্থ, নানা রকমের ভাতা, পানীয় জল - সমস্ত লোকজনের অধিকার। আমাদের এই বেসিক অধিকারগুলোর জন্যে মুভমেন্ট করতে হয় - সে মাওবাদীরাই করুক বা সিপিএম করুক বা অন্য কেউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন