এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ৩২১৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | ১৪ অক্টোবর ২০১১ ২০:৩৪494748
  • ২০,০০০ ডলারে আন্ডারগ্র্যাডের খরচ মোটামুটি উঠে যাবে যদি ফুল টুইশন ওয়েভার পাওয়া যায়।

    এই রিপোর্টে আমেরিকান লিবারাল আর্টস এডুকেশনের কথা বলা হয়েছে, যেটা আমার খুব পছন্দের ব্যপার। এই ইন্টেলেকচুয়াল ফ্রিডম, যেটা ভারতে একেবারে নেই, আমার কাছে এই দেশের একটা বিরাট আকর্ষণ। আগেই বলেছি, আমার অংকের চেয়ে অনেক ভালো লাগে আর্টস অ্যান্ড লিটারেচার। কিন্তু দেশটা ভারত বলেই ... যাই হোক, আমার ছেলের লেখাপড়ার ক্ষেত্রে আমি চাই আমি যে সুযোগগুলো পাই নি, সে সেগুলো পাক। সত্যি বলতে কি, আমেরিকায় যদি থাকি, তাহলে আমারও সব সুযোগ ফুরিয়ে যায় নি। :-)

    যাই হোক, খুব আশ্চর্য্য সমাপতন যে কালই আমার হাতে এই পেপারটা এল।
    http://www.ssc.wisc.edu/~jmuniz/Why%20should%20we%20care%20about%20migration_muniz.pdf

    পড়ে দেখলে, পিটি, ক্ষক্ষ কিম্বা বিবি আরেকটু ব্রড পার্স্পেক্টিভে "মেধা পাছার" ব্যপারটি বিচার করে দেখতে পারেন হয়ত :-)

    Despite their different classifications, immigrants normally have a common motive to move: they are not comfortable at home. Wars, persecution, and family unification are the main factors fostering human flows, but high unemployment and low wages play important roles too. In general, individuals and families decide to migrate when the benefits expected in the destination are greater than those received at home. In
    addition, the allocation of household or family members in different areas represents a
    means of spreading risk. Some members work in the local economy, others are sent to
    urban areas, and others migrate to other countries. In this way, if one of the members
    suffers economic setback, the family has others sources of income to maintain itself. The
    intuition is simple: people go where they see better prospects for themselves and their
    families.
  • kiki | ১৪ অক্টোবর ২০১১ ২০:৩৮494749
  • ওরে! একিরে! এটাও ছপাতা? আগেরটা শেষ করার চক্করে বিকেল থেকে আর একটা টই ও ধরতে পারিনি।:(
  • Nina | ১৪ অক্টোবর ২০১১ ২১:১৭494750
  • আন্ডার গ্র্যাডে নানারকম মেরিট ও স্পোর্টস স্কলারশিপ আছে। তবে ঐ, আইভি লিগে সেটা বিশেষ নেই। মেরিট স্কলারশিপ তো আইভির মতে --ওখানে যারা যাচ্ছে সব্বাই মেরিটে ভর্তী! তবে স্কুলের নিজস্ব কিছু আছে কেউ কেউ পায়---খরচার তুলনায় কিছুই নয়।
    আবার অন্যান্য কলেজে মেরিট বেস পুরো পড়াটার খরচ ওয়েভ করে দেয়--এমনও আছে। আমার ছেলে কেস ওয়েস্টার্নে পুরো ওয়েভ অফার পেয়েছিল--কিন্তু গেল ডার্টমথে---প্রায় কিছুই পায়নি--কি একটা সামান্য পেত---যতদূর মনে পড়ছে ১৭,০০০ চার বছরে--যেটা কিনা নস্যি।
    স্টেট ইউনিভার্সিটি নিজের স্টেস্টের স্টুডেন্টদের ভাল ছাড় দেয়।
    নামের তকমার লোভ ও ওয়েট দুই আছে ---আন্ডারগ্র্যাড নামি কলেজে করলে সুবিধে তো আছেই---
    তবে সত্যিকারের মেধা যেখানেই যাবে কেল্লা ফতে!
    সেরকম এক্ষসেপশন প্রুভস দ্য রুল !
  • T | ১৪ অক্টোবর ২০১১ ২১:২৫494751
  • মেরিক্যান ইউনি গুলো এদেশে পটাপট ক্যাম্পাস খুলে ফেলতে পারে। খরচাপাতি একটু কমে। সম্প্রতি এই নিয়ে কিসব বিল টিল পাস হলো না!
  • rimi | ১৪ অক্টোবর ২০১১ ২২:০৫494752
  • উফ্‌ফ কি বাজে টাইপো!! "পাচার"... লাঞ্চের জন্যে তাড়াহুড়ো করতে গিয়ে এটা হল :-(
  • maximin | ১৪ অক্টোবর ২০১১ ২২:১০494753
  • অর্থনৈতিক ক্ষতির হিসেবে দেশে সাবসিডাইজড এডুকেশনের কথাও আসবে। এখানে তো সবাই মেধাবী। এই কথাটা এতক্ষণে উঠল? বেটার লেট দ্যান নেভার।

    প্রথম অঙ্কের প্রথম দিকে একটা লাইন লিখেছিলাম -- 'তাহলে তো উচ্চশিক্ষা খাতে সরকারি ব্যয় বাড়ানোর কেস নেই।' কেউ কিছু বলে নাই।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৬494754
  • হ্যাঁ।
    যারা ফিরবে না ( সে যে কারণেই হোক), এই ইকনমিক রিটার্নটা অন্তত দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত বলে মনে হয়।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৭494755
  • সাবসিডাইজড এডুকেশন নিয়ে আমি আগেও একবার লিখলাম, তখনো কেউ রাকর্থলো নি :(

    এদিকে পিটি দা সব টই তে লিখে যান, আমার সেই পোস্টের উত্তর আর দেন না :(
  • rimi | ১৪ অক্টোবর ২০১১ ২২:৩৭494756
  • আগে একটা ঠিকঠাক কোয়ান্টিটেটিভ স্টাডি তো হোক যে মেধারা বিদেশে পাচার হবার ফলে ঠিক কতটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, একেবারে ইন টার্মস অফ রুপি। তারপরে তো ভাবা যাবে যে কিভাবে এবং কতোটা রিটার্নের ব্যবস্থা করা উচিত!!!!

    তবে আমার ব্যক্তিগত মতামত ঐ ভাবে শুধু এন আর আইদের থেকে রিটার্নের কথা না ভেবে এডুকেশনের সাবসিডিটা কমানো উচিত। টুইশন ফি বাড়িয়ে যারা আর্থিকভাবে সঙ্গতিহীন, তাদের জন্যে ওয়েভার, স্কলারশিপ ইত্যাদির ব্যবস্থা করা হোক। ভারতে এখন মধ্যবিত্ত শ্রেণী ছেলে মেয়েদের ইন্টারন্যাশনাল স্কুলে পড়ানোর জন্যে প্রচুর টাকা খরচ করছে, তাহলে এরাই উচ্চশিক্ষার জন্যেই বা খরচ করবে না কেন?
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২২:৪৫494758
  • রিমিদি, উপরের পেপারের হিসেবটা দেখলে ?
  • rimi | ১৪ অক্টোবর ২০১১ ২২:৫৬494759
  • কোন পেপারের? এখোনো কোনো হিসেব তো চোখে পড়ে নি?
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২৩:০৪494760
  • IP Address : 128.231.22.133 Date:14 Oct 2011 -- 08:44 AM
  • aka | ১৪ অক্টোবর ২০১১ ২৩:১০494761
  • এই পাতায় সঙ্গে থাকুন, যদি প্রমাণ না করে ছেড়েছি যে কলকাতার হেলথকেয়ারের নামে যা চলে তা দেহ ব্যবাসার থেকে আনএথিকাল তাহলে নাম বদলে লাগব। উফ্‌ফ হোয়াট অ্যান এক্সপেরিয়েন্স।
  • rimi | ১৪ অক্টোবর ২০১১ ২৩:৩৬494762
  • পেপারের হিসেব দেখলাম। যে মডেল ব্যবহার করা হয়েছে সেগুলো যাচাই করা আমার কর্ম নয়, এক অর্থনীতিবিদ বন্ধুকে পাঠালাম :-)দেখি সে কি বলে।
    যাই হোক, ট্যাক্স সিস্টেম বদলানোর কথা বলছে, সেটা করার আগে আরো একটা স্টাডি দরকার। যেমন, ট্যাক্স পেয়ারদের কত টাকা এই সব হাই স্কিলড ইমিগ্র্যান্টদের পিছনে একেবারেই অপচয় হচ্ছে। হাই স্কিলড ইমিগ্র্যান্টদের আয়ের কিছু অংশ তো ডাইরেক্টলি ইকনমিতে ফিরে আসছেই। এই যেমন, যে টাকা আমরা দেশে পাঠাই ফ্যামিলিমেম্বারদের জন্যে, সেটার উপরে তাদের ট্যাক্স দিতে হয় না। সেই টাকা ইন্ডিয়ার ইকোনমিতেই খাটে। সেই হিসেব এখানে ধরা হয় নি বলেই মনে হল। অবশ্য আমি পেপারটা তত ডিটেলে পড়িনি।
  • pi | ১৪ অক্টোবর ২০১১ ২৩:৫৬494763
  • এগুলোর কথা বলা হয়েছে।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০০:১২494764
  • 'যে টাকা আমরা দেশে পাঠাই ফ্যামিলিমেম্বারদের জন্যে'! রিমিদেবীর কথা শুনে ফ্যামিলিমেম্বারদের ওপর অশ্রদ্ধা ধরে গেল। কী বলে যে তারা এই অনুগ্রহের দান গ্রহণ করেন!

    আগের কিছু পোস্টে পুত্রসন্তানের ওপর মাবাবার এক্সপেকটেশন নিয়ে কেউ কেউ কটাক্ষ করেছেন। বুড়ো বয়েসে ফেরত পাবেন এই আশায় তারা ছেলেকে পড়িয়েছিলেন। এটাই যদি অ্যাটিচুড হয়তাহলে অনুগ্রহের দান ছাড়া আর কী বলতে পারি?
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০০:২৭494765
  • সে আপনি অশ্রদ্ধা করুন আর যাই করুন, এইটা তো ফ্যাক্ট। আমাদের দেশে তো বৃদ্ধ বাবা মাকে সক্ষম ছেলে মেয়েরা অর্থনৈতিক সাহায্য করেই থাকে। বাবামা ছেলেমেয়েকে বড় করার সময়ে এই একটা এক্সপেক্টেশন রাখেনই যে বুড়ো বয়সে রিটায়ার করার পরে ছেলে (আধুনিক কালে কিছু ক্ষেত্রে মেয়েও) অর্থনৈতিক দায়িত্ব বহন করবে। ছেলে (এবং এখন মেয়েরাও) এইটা জেনেই বড় হয়। এর মধ্যে দেশ বা বিদেশের ব্যপার নেই, দেশে থাকা ছেলে মেয়েও এটা করে থাকে। বাবা মা নিয়েও থাকেন। এর মধ্যে অ্যাটিটিউডের কি পেলেন কে জানে!!
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০০:৩৯494766
  • যদিও এইটা এই টইতে যায় না, তবু এখানে বলে রাখি: আমাদের সমাজে পুত্রসন্তানের যে এত কদর সেই আবহমান কাল থেকে, সেইটা কিসের জন্যে বলুন তো?

    একটা বড় কারণ এই যে আমাদের চালু সমাজব্যবস্থায় পুত্রসন্তান বুড়ো বাপ মার অর্থনৈতিক দায়িত্ব নেয়। বহু বাবা মাই, ছেলে এবং মেয়েকে বড় করার সময়ে অনেক রকম ডিস্ক্রিমিনেটিং সিদ্ধান্ত নিয়ে থাকেন এই কারণে যে ছেলের থেকে রিটার্ন পাওয়া যাবে, মেয়ের থেকে নয়। এই মনোভাব এখন যদিও শিক্ষিত মধ্যবিত্ত সমাজে অনেক কমেছে এখন। কিন্তু ভারতে কন্যা ভ্রূণহত্যার হারের দিকে একবার তাকালেই বোঝা যায় কাদের অ্যাটিটিউড কিরকম।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০০:৪৫494767
  • ভাষার arrogance হেতু ঐ মেসেজটাই পৌঁছেছে।
    বিদ্যা দদাতি বিনয়ং
    বিনৎ যাতি পাত্রতাং
    পাত্রত্বাৎ ধনম আপ্নোতি
    ধনাৎ ধর্মং
    তত: সুখম।
    লাইনগুলো সবারই খুব পরিচিত। আশা করি মানে করে দিতে হবে না।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০০:৪৯494769
  • *বিন-ৎ
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০০:৫৩494770
  • *binoyaat.
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০১:২৫494771
  • এরকমও হতে পারে :-
    ১) ছেলে / মেয়ে যখন উচ্চশিক্ষার জন্য বিদেশে যায় তখনও মা বাবারা রিটায়ার করেন না।
    ২) দেশে ফেরার সম্ভাবনা কদ্দুর কী হবে, সময় থাকতেই বোঝার চেষ্টা করতে শুরু করে দেন।
    ৩) এরপর যাতে নিজেদের খরচ নিজেরা চালাতে পারেন সেজন্যে ব্যাবস্থা নেন। নইলে বড্ড রিস্ক হয়ে যায়। যে গেছে সে নাগালের বাইরে, যদি টাকা না পাঠায়?
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০১:৩৫494772
  • এইখানে পাত্রের বিনয় দেখানোর কথা বলা হয়েছে, পাত্রীর নয় ;-))

    আপনাকে জানিয়ে রাখি, আমার নিজস্ব জীবনদর্শন এবং অভিজ্ঞতা অনুযায়ী, "বিনয়ের দ্বারা ধনলাভ, ধন হইতে ধর্মলাভ এবং ধর্ম হইতে সুখ" একেবারেই বিশ্বাস করি না। বিনয়ের দ্বারা ধনলাভ হয় না, এখন যা যুগ, তাতে নিজেকে মার্কেটে বেচতে না পারলে না খেয়ে মরতে হবে। আর ধর্ম টর্ম থেকে আমি এমনিতেই অনেক দূরে।

    তবে এক্ষেত্রে, আপনার আপত্তি হল, "দেশে পরিবারের সদস্যদের টাকা পাঠাই" একথা খোলাখুলি বলাতে তো? সেক্ষেত্রে, অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোটেশন হত, শ্রদ্ধার সঙ্গে দান করবে, অশ্রদ্ধার সঙ্গে দান করবে না, এইটা। সংস্কৃত ভার্সানটা ভুলে গেছি অবিশ্যি। আসলে এইটাই বলতে চেয়েছিলেন তো? :-))
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০১:৪০494773
  • ম্যাক্সিমিনদা, ১, ২,, ৩ যে বললেন, সেগুলো দেশে ছেলে মেয়ে থাকলেও একইরকম প্রযোজ্য।

    আচ্ছা, বিদেশে থাকা লোকজনদের প্রতি আপনাদের এত রাগ কেন বলুন তো? পটদার লেখাতেও দেখলাম, যেন বিদেশে থাকা ছেলেমেয়েরা বাপ মায়ের প্রতি কোনো দায়িত্বই পালন করে না, সব স্বার্থপর হিংসুটে, অ্যারোগ্যান্ট আর মিথ্যাবাদী? খুব অবাক লাগে কিন্তু আমার!!
  • SC | ১৫ অক্টোবর ২০১১ ০১:৪৬494774
  • সে যাইহোক, আমার রিমি(দি)র উপর শ্রদ্ধা বেড়ে গেল।
    এই সুতোতে যেটুকু লিখেছে, অসা।
    অনেকক্ষণ ধরে পড়ছি এই সুতোটা। এইসব কথা আমি বলতে সাহস করি না, লোকে গাল পাড়বে বলে।

    পাইদি, দেশের প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে, তাদেরও কি সাবসিডির টাকা ফেরত দেওয়া উচিত?
    আমি তো মনে করি সাবসিডির টাকা সকলেরই ফেরত দেওয়া উচিত। সকলের লোন নিয়ে পড়া উচিত, পরে শোধ করা উচিত
    আম্রিগার মতো। মধ্যবিত্তের ছেলেকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর দায়িত্ব ভারত সরকার কেন নিতে যাবে?
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০১:৫৫494775
  • আমি বুঝি অবশ্য যে পটদা, ক্ষক্ষ কিম্বা বিবি কিম্বা ম্যাক্সমিনবাবুর এই যে ক্ষোভ এবং রাগ, এইটা অনেকটাই একটা পার্সেপশন থেকে, ভালোভাবে না বোঝা থেকে। আমি যখন দেশে ছিলাম, বা এদেশে আসার প্রথম কয়েক বছর আমারও ঠিক এরকম মনে হত। পরে ধীরে ধীরে, এখানকার সমাজকে, ইমিগ্র্যান্টদের যত দেখেছি, নিজেরা যত এই জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছি, তত ভালোভাবে বুঝেছি কেন বহু মানুষ থেকে যাবার সিদ্ধান্ত নেয়, আর কি ভাবে থেকে যাওয়া মানুষেরা ফেলে আসা দেশের জন্যে যন্ত্রণা অনুভব করে। এগুলো বাইরের কারুর পক্ষে বোঝা কঠিন, সেটা বুঝি। এখানে যারা থেকে যায়, তারা দোষ গুণ ভালো মন্দে মিশিয়ে দেশের অন্য সকলের মতনই সাধারণ মানুষ। দেশে থেকে যাওয়া মানুষদের থেকে খুব বেশি স্বার্থপর বা দায়িত্বজ্ঞানহীন নয় কিন্তু।

    হলোকাস্টের ভিক্টিম, পিয়ানিস্ট লাদিস্ল স্পিলম্যান, এক জার্মান সৈনিকের দয়ায় জীবন ফিরে পেয়ে বলেছিলেন, "খারাপ মানুষ কাঁটাতারের বাইরেও যেমন আছে, ভিতরেও তেমন। ভালো মানুষরাও তাই। "

    আমি প্রথম এদেশে আসার পরে আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে বলেছিলাম, "দেশে যাব"। ভারতকে এখানে সবাই "দেশ"ই বলে থাকে। বন্ধু অসম্ভব রেগে গেল, বলল, "এখনি এইসব ভাষা? নিজের দেশ সম্পর্কে এরকম মনোভাব? এর পরে আরো কত চেঞ্জ দেখব?" আমি খুব ঘাবড়ে গেছিলাম। কি মনোভাব দেখালাম রে বাবা!
    মজার ব্যপার, সেই বন্ধু কয়েক বছর পরেই এদেশে আসে, এবং আসার কিছুদিনের মধ্যেই সেও ভারতকে "দেশ" বলতে শুরু করে। :-))
  • riddhi | ১৫ অক্টোবর ২০১১ ০১:৫৯494777
  • হ্যান কে কে বলেছিলেন বাপ মা দের প্রত্যাশাও স্বার্থপর | কেন???
    ভালবাসা দিয়ে মানুষ করে রিটার্ন চাওয়াটা স্বার্থপর কেন হতে যাবে? তাহলে তো দুনিয়ার সব পিরিত বন্ধুত্বই স্বার্থপর হয়|
    আর সাহেবরাও তো করে আর কিসসু চাই না বলতে যদি যান, তাহলে বলব
    ১) সাহেব রা যা করে তাই করব কে এমন মাথার দিব্বি দিয়েছে? এখানে সবাই 'থায়ঁক ইউ' প্রত্যেক কথায় | অপরিচিত দেখালেই দাত কেলায়? কোন প্রয়োজন আছে কি এসবের ? না, চলে আসছে বলে করে? সিম্পল ভদ্রতার ত্রাদিশান | আমাদের করে না বলে যদি আমি এসবের উত্তরে বলি 'গা: মা: আও " তাহলে কেমন লাগবে ? মুখে না বললেও মনে মনে ব্যথা তো পাবেই| তেমনি আমাদের ভদ্রতা ভালবাসার গোল্ড স্তান্দার্দ আলাদা হতেই পারে, আমার বাপ ব্যথা পাবে এই কারনেই যে সেও তার বাপের জন্য করেছে |
    ২) রিটার্নের কথায় যদি হয় তো জাস্ট তুলনা হয় না | সাহেব ঐ দূর থেকে দেখে কিলিমানজারো যাচ্ছে, ঘ্যাম, আরে বিয়ে করে থেকে দেখুন, কত ধানে কত চাল| ছেলেপুলকে যে ভাবে মানুষ করে, সেটার সাথে আমদের পারিবারিক আদরের তুলনা?? পাবার সময় ছুন্নুমুন্নু সোনা, আর দেবার সময় 'হাম তো শালা শাহাব বন গায়া' (সাগিনা) ?
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০১:৫৯494776
  • sc, প্রাইভেট সেক্টরের সাথে কী এসে যাচ্ছে ? এখানে তো বলা হচ্ছে, দেশে থাকলে সে যে ট্যাক্সটা পে করতো, সেই ক্ষতিটার কথা।

    দেশে লোকজন টাকা পাঠায়, সে দেশে থাকলে তার পিছনে দেশের কী খরচ হত, এই হিসেবগুলো ধরা হয়েছে।

    তবে, ঐ পেপারের হিসেবে আমার আপত্তি, দুটো জায়গায়। মডেল নিয়ে কোন কথা বলছিনা। যেগুলো ধরে বা না ধরে বানানো হয়েছে, সেগুলো নিয়ে বলছি।

    এক, অবসিডাইজড এডুকেশনটা ধরা হয়নি। সেটা ধরলে ক্ষতির অঙ্ক বাড়বে।

    দুই। ঐ তো আগে যেটা বলেছিলাম, যারা ফিরলো না, তারা সবাই দেশে ফিরলে আদৌ ইকুইভ্যালেন্ট কিছু করতে পারতো কিনা। বা, তারা করলে, এখন যারা কারছে তাদের অনেকে করতে পারতো না।
    দেশে চাকরির সুযোগ তো আর সীমাহীন নয়। তাই সেগুলো ধরলে আবার ক্ষতির অঙ্ক কমতে পারে।
  • riddhi | ১৫ অক্টোবর ২০১১ ০২:০৫494778
  • আর রিমি আমাদের সমাজে ছেলেদের তোল্লাই দেয়া মানে নিশ্চয়ী দেশের সমাজ মানে করেননি | ওটা আলাস্কা, সাইবেরিয়া লন্ডন দুনিয়ার সব জায়গাতেই ছিল অনেকদিন | জৈবিক কারণে | ছেলেরা উপার্জনে বেশি সক্ষম বলে | এই ফ্যাক্টার তা যুগের সাথে প্রাধান্য হারানোর জন্য, ঐ তোল্লাই তাও কমেছে.| এখানে দেশের কোন ব্যাপার নেই |
  • ridhhi | ১৫ অক্টোবর ২০১১ ০২:১০494781
  • মার্কেটে অনেক ক্ষন ধরে একটা পেপার চলছে, পেলামই না | ঐ লিঙ্ক পোস্টগুলোতে ব্ল্যান্‌ক আসছে |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন