এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভালো সিনেমা

    vikram
    সিনেমা | ০২ মার্চ ২০০৬ | ৭২২৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১৪ ডিসেম্বর ২০০৬ ২২:২৭498642
  • Underground-Emir Kusturica
    কথাপুরুষন-আদুর গোপালকৃষ্ণন।
  • I | ১৪ ডিসেম্বর ২০০৬ ২২:৩১498643
  • Wajda কারো ভাল্লাগে না?
  • a x | ১৫ ডিসেম্বর ২০০৬ ০০:৫৬498644
  • হ্যাআআআঁ man of marbel, iron man, ashes and diamonds, kanal। কানাল আমার সবচেয়ে ভালো লাগে... একটা একটা করে লোক মরে যাচ্ছে আর ক্যাপ্টেন (নাকি লেফটেন্যান্ট?) কে মিথ্যে বলে এগিয়ে যাচ্ছে ...
  • r | ১৫ ডিসেম্বর ২০০৬ ০১:৩৫498645
  • দাতঁ, জেরার্দ দেপার্দিউ।

    ইন্দোর কথা শুনে ভাবলাম Emir Kusturica-র Underground কিনে ফেলি। কিন্তুক তাতে ডাচ সাবটাইট্‌ল্‌।
  • kd | ১৫ ডিসেম্বর ২০০৬ ০১:৪৩498646
  • সকলেই কিচু দিচ্চে, আমিই বা বাদ থাকি কেন? আমার ভালো লেগেচে -
    El Postino, Knife in the water, A man and a woman, Twelve angry men, Glen Gary Glenn Ross, Big, 101 Dalmatians, কাঞ্চনজঙ্ঘা, গুগাবাবা, দো বিঘা জমিন, এন্‌কাউন্টার।
    আরও আচে, এখন এইগুলো মনে পড়লো।
  • a x | ১৫ ডিসেম্বর ২০০৬ ০২:৫৭498647
  • ইংরেজি সাবটাইটেল দেওয়া আন্ডারগ্রাউন্ড বাজারে আছে। দরকার p2p file transfer আর অসীম ধৈর্য্য। :-)
  • vikram | ১৫ ডিসেম্বর ২০০৬ ১৭:১১498648
  • কেউ শালা থ্রেডটা ফলো করছে না। মানছি এতো বড়ো থ্রেডে রিপিটিশান হবে, কিন্তু অন্তত ডিরেক্টার, কোন ভাষার ছবি, কতো সাল আর ক মিনিট এই কটা দেবে তো নাকি? পাব্লিক খুঁজে দেখবে কি করে সিনেমাগুলো?

    বিক্রম
  • J | ১৫ ডিসেম্বর ২০০৬ ১৭:১৫498649
  • History of the world - Part I
    Director : Mel Brooks
    2 hrs

    আশির দশকে বানানো।
  • vikram | ১৯ ডিসেম্বর ২০০৬ ২২:৫২498650
  • দা উইজার্ড অফ ওজ। ১৯৩৯। ভিক্টর ফ্লেমিং। ১০১ মিনিট। আমেরিকায় ১১২ মিনিট।

    বিক্রম
  • a x | ০৯ মার্চ ২০০৭ ১০:৩১498652
  • দুইখান সদ্য দেখা পুরোনো সিনেমা:

    ১) অস্ট্রেলিয়ান পরিচালিকা জেন ক্যাম্পিয়নের প্রথম ফিচার - সুইটি - ১৯৮৯। এক নিউরোটিক বোন ... বাবা, মা.. অ্যাপারেন্টলি নর্মাল বড় বোন'এর সম্পর্কের অদ্ভূত ছবি।

    ২) From Mao to Mozart: Isaac Stern in China, ১৯৭৯। যারা পাশ্চাত্য ক্লাসিকাল সেরকম বোঝেন না বা শোনেন না (আমার মত) তাদেরও দেখার মত ডকু। দুই দশকে চীন'এর বিবর্তন... জামা কাপড়.. শহর.. সঙ্গীত। দুটো বিপ্রতীপ সংস্কৃতির দেওয়া-নেওয়া।
  • byaas | ০৯ মার্চ ২০০৭ ১২:৪৫498653
  • এটা একটা বেশ confusing লিস্ট হয়ে যাচ্ছে! কারো কারো গোদার আর forest gump একসাথে ভালো লাগছে। এরমাঝে যুক্তি তক্কো গপ্পো, আর কোমোল গন্ধার যেনো না বাদ পরে। এক্টা মজার সিনেমা দেখতে পারেন: wilde gals of naked west পরিচালনা russel meyer ৭০ এর দশক এর, ১৮+ মজা না পেলে পয়্‌শা ফেরোত! -ব্যাস
  • Abhishek Sen | ১১ মার্চ ২০০৭ ২২:৫৬498654
  • ১। Children of Men। ২০০৬। আমার খুব ভালো লেগেছে।
  • J | ১২ মার্চ ২০০৭ ১৩:২০498655
  • The Circle
  • J | ১২ মার্চ ২০০৭ ১৩:২৬498656
  • The Circle এর ডিরেক্টর জাফর পানাহি, ইরাণী ছবি, ২০০১ সালের।
  • Suvajit | ১২ মার্চ ২০০৭ ১৯:৩৭498657
  • হারবার্ট ছবিটা খিস্তি শেখানোর রেন এন্ড মার্টিন। কতো নতুন নতুন খিস্তি শেখা গেলো। তবে টপ ক্লাস 'গোবোরে চ্যাং দেখাবো'।
  • Suvajit | ১২ মার্চ ২০০৭ ১৯:৩৯498658
  • গোবোরে কিম্বা ডোবোরে, কোনো একটা হবে।
  • byaas | ১২ মার্চ ২০০৭ ১৯:৪৬498659
  • দোবেড়ের চ্যাং। দোবেড় একটা গ্রামের নাম।
  • byaas | ১২ মার্চ ২০০৭ ১৯:৫২498660
  • হারবার্ট একমাত্র বংলা সিনেমা (গত ১০ বছরে বেরুনোর মধ্যে) যেটা দেখা যায় এবং কম ভুল আছে। চাঁটি খাবার ভয় অগ্রাহ্য করেই বল্লেম।
  • J | ২৬ মার্চ ২০০৭ ১৫:৪৯498661
  • "ট্র্যাফিক সিগনাল"। (হিন্দি)
    পরিচালক: মধুর ভান্ডারকর
  • J | ২৬ মার্চ ২০০৭ ১৫:৫০498665
  • পরিচালক*
  • J | ২৬ মার্চ ২০০৭ ১৫:৫০498664
  • গজগামিনী।
    পরিচারক : হুসেন
  • S | ২৬ মার্চ ২০০৭ ১৫:৫৬498666
  • যো-দির বোধ হয় চাঁটি খাবার শখ হয়েছে :-)
  • J | ২৬ মার্চ ২০০৭ ১৫:৫৭498667
  • হুসেন ভালো লোক, চাঁটি মারবে কেন?
  • S | ২৬ মার্চ ২০০৭ ১৬:০৬498668
  • হ্যা হ্যা হ্যা, লেবার দিয়ে একবার গজগামিনী দেখেছিলাম। ক্যামেরা দেখি মাধুরীর পশ্চাদ্দেশ ছেড়ে নড়েই না। তারপরে দেখি মহাকবি সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে কার সাথে যেন কথা বলতে বলতে যাচ্ছেন। মাঝে একটা জঙ্গলের ভেতর শতরঞ্চি পেতে গুলশন গ্রোভার একটা তানপুরা হাতে নিয়ে কার সাথে বাক্যালাপ শুরু করলেন।

    কী খোরু সিনিমা রে ভাই :-)
  • Arjit | ২৬ মার্চ ২০০৭ ১৬:০৭498669
  • মাধুরী দীক্ষিত আর ভালো সিনেমা? উচ্ছের চাটনি দিয়ে ফুলকপির সিঙারা?
  • appan | ২৬ মার্চ ২০০৭ ১৬:১২498670
  • প্রহার।
  • J | ২৬ মার্চ ২০০৭ ১৬:১৩498671
  • ওটা গুলশন গ্রোভার নয়, ওটা তানসেন। সে বর্ণপরিচয়ের ঞ - মার্কা তানসেন। মিঞা তানসেন।
  • S | ২৬ মার্চ ২০০৭ ১৬:১৬498672
  • ঐ হল। গু গ্রো তানসেন হয়েছিল। মাঝে মাঝে ভুপেন হাজারিকা মশায়ের সর্দিবসা এক ভয়ংকর কাঁপানো গলায় গঁজঁগাঁআঁমিঁনীঁঈঁঈঁ বলে হুংকার।
  • J | ২৬ মার্চ ২০০৭ ১৬:২০498673
  • না:, আমাদের টেস্টই আলাদা।
    ভুপেন হাজারিকার ঐ গলা, আহা..., আর সেই অসমীয়া গানগুলো হিন্দিতে, ও মোর মাহুত বন্ধুরে...
  • Arjit | ২৬ মার্চ ২০০৭ ১৬:২৫498676
  • ভূপেন হাজারিকার বয়স হইসে। এখন গানগুলো কেমন কেমন লাগে - গলা ওঠে না আর। রুদালির পর আর ভালো লাগে নি। আর সেই কল্পনা লাজমীর একটা ভয়ংকর ছবি ছিলো - যার শেষে রবিনা ট্যান্ডন দুগ্গাঠাকুর হয়ে গেলো - বাপ্‌রে - ওর গানগুলোও ভাল্লাগে নি - সেই পুরনো গান টেনে টেনে করা...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন