এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | ১৬ জানুয়ারি ২০১২ ২২:৫৩502482
  • শমীক,
    তুমি অগতির গতি বোধ হইতেছে। সে আপ্লোড কিছুতেই হইবে না বলিয়া পণ নিয়াছে:-(

    অ মিঠু,
    প্রশংসার ছলে নিন্দে কোথায় গো! এ তো ডিরেক্ট নিন্দে কল্লাম!! অইটুকু চপ খেয়ে প্রশংসা কল্লে লোকে আমার নিন্দে করবে না!! সবাই বলে কত্ত চা-কফি খাওয়ালে:-)
  • d | ১৬ জানুয়ারি ২০১২ ২২:৫৫502483
  • না: সে ফেসবুকে উঠতে উঠতে ছিঁড়ে পড়ে গেছে। আমি ফোনে ভিডিও করে শেষ করতেই ফোনটা বিনীতভাবে জিগালো 'তুলে দিই'। বললাম দাও। কিন্তু সৈকতের বক্তৃতার ওজন ফোনের ফেসবুক অ্যাপস ঝেলতে পারল না। রাতে আরেকবার চেষ্টা করেছিলাম, তাও পারল না। আমার হার্ডডিস্কে নামিয়ে রাখলাম।

    তবে শুধু সৈকতেরটা শুনলে তো পুরোটা বোঝা যাবে না, তার আগেরগুলোও মন দিয়ে শুনতে হবে। সেই যে প্রথম একজন, যিনি বলছিলেন আগের বছরগুলির মত বদ্ধ ঢাকা দমচাপা পরিবেশে হচ্ছে না, এবারের মেলা হচ্ছে এক প্রা-আণখোলা মুক্ত পরিবেশে --- ওপরে তাকিয়ে দেখলাম একটা গেরুয়া-সাদা-সবুজ চাঁদোয়া টাঙানো আছে। তারপর সেই যে আরেকজন যিনি প্রচন্ড হাইপিচ গলায় উত্তেজিত হয়ে জানতে চাইছিলেন মোটকা মোটকা বইগুলিকে কেন লিটল ম্যাগাজিন বলা হবে -- কেনোওও? আরেকজন যাঁদের 'সাম্পোতিক' সংখ্যায় বিপন্ন মাতৃভাষা নিয়ে 'কোরপত্রো' পোকাশিত হয়েছে। এইসব শুনতে শুনতে এলে তবে না ......
  • Ghanada | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:০৬502484
  • ভ্যাগ্গিস গিয়েছিলাম। তা, অনেক পুরোনো নামকরা লোকের সঙ্গে দেখা হতেই মনের দু:খ চাগাড়ে মোচোড় দিয়ে উঠছিল।
    মামু, পেত্থমেই ভয় দেখাল. এখানে সিগু ফুঁকলে, দমকল আরেষ্ট করবে। বলে নিজে একটা মালবোরো বের করে ফটাস করে ধরিয়ে ফেলল।
    দমকলের ওসি গুহ সাহেবকে জিজ্ঞেস করে জানলুম- উনি খালি ফায়ার আরেষ্ট করতে পারেন। ভরসা পেলেও অনেকক্ষণ হাতে সিগু ধরে বসে রইলাম। তারপর হিরো হিরো দেখতে একটি দমকলের অফিসার- সঞ্জয় ভট্টাচার্য্য বলল- আমাদের না দেখিয়ে খান। তবেই গিয়ে ভরসা পেলুম।
    সঞ্জয় বাবু নাটক করেন। দলও আছে। এখন রক্তকরবীতে বৈষ্ণবের রোল করছেন। নাটকে পালোয়ান সাজার জন্য সেক্ষী আবদার!
    জেবনে আকটো করি নি। তাই আর কথা দিলুম নি।
    আর্য্যদা বেশ গু চ দেখে বেশ উত্তেজিত। ২০০১ সালে AIR থেকে রিটায়ার করেছেন। প্রচুর লোকসঙ্গীতের ষ্টক।
    এখন তিনি ১৬০ টা লোকসঙ্গীত রেকর্ড করছেন। জার্মানীর অনুরোধে।
    গুরুর সব্বাইকে ডেকেছেন তাঁর বাড়ীতে। গান শোনাবেন।
    আমিও ওনাকে অনুরোধ করলুম, গু চ তে লিখতে। উনি সানন্দে রাজী হয়েছেন। মামুকে পরে জানালুম। তা, মামু কিন্তু প্রথমবার ফোনাবার সময়ের মত আর ভাউ নিল নি। এবার অনুমতি দিল, আর্য্যদার লেখা নিতে।
    তিমি, বেশ মজার ছেলে। কাবলের শেষের দিকে মাথাটা ঘুরতেছিল। সেই দেখে আমারও মাথাটা ঘুরছিল। অচিন্ত্যর ডিবটি ছিল বলে আগে ফুটে গেলেও, ফোনাফুনি করছিল আমায়। আমারও হাত ব্যাথা করছিল। পাই ফোনিয়ে মামুর বক্তিমে শুনল। ফলে, আমাকে সারক্ষণ ফোনটা উঁচু করে ধরে রাখতে হয়েছিল।
    সামরান দেখি খুব মজাসে ঘুরে বেরিয়ে, ফটুক তুলছিল।
    আর মামী কিন্তু আমায় ভেজেটিবল ছাড়া একটা ভেজেটিবল চপ খাইয়েছে। বদনাম দিবু নি। তবে কিনা ঐ একটা আর পেট পর্যন্ত গেল নি। শিরদাঁড়ায় আটকে যাওয়ার ফলে আর টেস বুজতে পারি নি।
    সুমিত ডাগদার সাব আমায় ট্যাক্সিতে লিফট দিল বাড়ী পর্য্যন্ত। জানা গেল, আমরা একই দিকে থাকি।
    এবার বইম্যালার র‌্যালা মারতে যাব!!!!!
    পরিশেষে:- মামু মঞ্চে কিন্তু স্মার্টলি নার্ভাসনেসটা লুকোচ্ছিল।
  • siki | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:৫৩502485
  • ভিডিও ফাইল ট্রান্সফারিত হচ্ছে, সামু বিস্ফারিত নয়নে সেটা প্রত্যক্ষ করছে।

    কাল সক্কাল সক্কাল আপলোডিয়ে দেব।
  • s | ১৭ জানুয়ারি ২০১২ ০০:১৮502486
  • আক্ষরিক অর্থেই বিষ্ফারিত নয়ণে সফো শমীকের কান্ড কারখানা দেখছি!!

    আজ থেকে সিকি হইল ভুতুড়ে সিকি।
  • pi | ১৭ জানুয়ারি ২০১২ ০০:৪৭502487
  • এবারে লিটল ম্যাগদের একটি বেশ আপত্তিকর বন্ডে সই করতে বলা হয়েছে। তাই নিয়ে অনেকে বইমেলা বাকটের ডাক দিয়েছেন।

    The Publishers and Book-Sellers Guild have issued a Bond to the participating Little Magazines in the coming Kolkata Book Fair 2012 to be signed on their letter head by the Editors.
    The Bond is self-explanatory indicating that the little magazines are the trouble-makers in Book Fair and so they need to sign that they would make no 'nuisances' during the fair, and if such really 'happens' then they would have to abide by any punishment meted out to them by the Security Force of Guild.
    Please condemn this heinous attitude of Guild.
    The Guild, in fact, is feeling themselves threatened from the outstanding publications and work done by the Little Magazines in recent times for which they are conspiring to oust the little magazines from the fair ground. We all know about the devastating fire at Book Fair ground in Maidan a few years back and who were responsible for that.
    If Guild does not withdraw this Bond then all the little magazines will be bound to boycott the coming Book Fair.
    Please raise your voice.


    বন্ডটা এখানে আছে :

    https://www.facebook.com/groups/guruchandali/
  • kd | ১৭ জানুয়ারি ২০১২ ০৩:২৭502488
  • আমি পরশু যাচ্ছি গিল্ডের আপিসে ওই ফর্ম সই করতে আর আমাদের টেবিলের জন্যে অ্যাপ্লিকেশন করতে। যদি গুরুচন্ডা৯ ম্যানেজমেন্ট মেলা বয়কট করার সিদ্ধান্ত নেয়, আমায় একটু আগেভাগে জানিও - কষ্ট করে অদ্দুর আর যেতে হয় না। একদিক থেকে ভালোই হবে - এবাড়ি ওবাড়ি ঘুরে ঘুরে রঞ্জনের স্পনসরশিপে দশ দিন ধরে কলিভাট।

    btw, আমি পার্সোনালি গিল্ডের এই অ্যাকশন ফুল্লি সাপোর্ট করি। সবকিছুরই স্থানকালপাত্র আছে - যেখানে সেখানে মিছিল করে সেখানকার পরিবেশ নষ্ট করায় কেউ কেউ আনন্দ পেলেও আমি পাই না। গতবারও কিছু জনতা একটা পলিটিকাল র‌্যালি করেছিলো - আমি ওদের বক্তব্যের সঙ্গে পুরো একমত হয়েও ওদের এই আচরণ একেবারেই পছন্দ করিনি।
  • a | ১৭ জানুয়ারি ২০১২ ০৭:৩৯502489
  • এইটা আমার বহুদিন ধরে জানার ইচ্ছে, গুরুচন্ডালীর ম্যানেজমেন্ট বলতে ঠিক কে কে (হয়তো কেউ আগে বলেছিলে, মাইরি মনে নেই)
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ০৮:৪৫502490
  • খ্যাপা (আজও) খুঁজে খুঁজে ফেরে পরশপাথর :-)))
  • ridhhi | ১৭ জানুয়ারি ২০১২ ১১:২৯502492
  • কিন্তু এত লুকোছোপা ইই বা কেন ? এটাকে গুপ্ত করে রাখার তো কোন কারণ দেখি না। মেন সার্ভারটা কি আমেরিকতে না কি ইন্ডিয়াতে নাকি অন্য কোথাও? আমেরিকাতে হলে কোথায়? সেখানে কে ডিউটি দিচ্ছে?
  • s | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৩৫502493
  • সিকি ভুত লড়ে যাচ্ছে। নেহাত রাতের বেলা ভুতেরও ঘুম পায় আর সঙ্গে সঙ্গে সিস্টেমও ঘুমিয়ে পড়ে তাই এখনও হয়নি:-((
  • ridhhi | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৪৫502494
  • ওকে, আমার পোস্ট খালি ম্যানেজমেন্ট প্রসঙ্গে ছিল। ভিডিও নিয়ে নয়।
  • kd | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৫৮502495
  • এই তো a বলে দিয়েছে গুরুর ম্যানেজমেন্ট কেকে।

    তবে মনে হয় কেকের সঙ্গে মামুও আছে সাইডরোলে।
  • s | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৫৯502496
  • আমি আসলে এমনিতেই লিখলাম। আপনার পোস্ট বুঝিনি এমনটা তো নয়:-)
    আপনার প্রশ্নের উত্তর ম্যানেজমেন্ট দিক, আমি ওসব নিয়ে মাথাও ঘামাই না। আপাতত ভিডিও নিয়ে লড়ে যাচ্ছে দুই চণ্ডাল:-)
  • s | ১৭ জানুয়ারি ২০১২ ১২:০১502497
  • বহুকাল তো ভাটানো বা টইয়ানো হয় না, দু দিন ধরে একটু মঞ্চাইল, তাই একা একাই বকে যাচ্ছি:-))
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ১২:০৬502498
  • ঋদ্ধি, গুরুর সার্ভারটা আসলে রয়েছে কিউবাতে। পাহারায় আছে ফিদেল কাস্ত্রোর দুই প্রাক্তন দেহরক্ষী।

    আর সার্ভারটা রিমোটলি মেইনটেন করা হয় ভিয়েতনাম থেকে। ব্যাকআপ সার্ভার রাখা আছে হরিশ মুখুজ্জে রোডে, তৃণমূল ভবনে।

    বুইলে কিনা? :)
  • achintyarup | ১৭ জানুয়ারি ২০১২ ১৩:৫০502499
  • আর মাথায় পাগড়ী, পায়ে নাগরা, হাতে লাঠি নিয়ে দিনরাত পাহারায় আছে মদন। সার্ভারের এক্টা চাবি তার কাছে, একটা দিদির কাছে। দুই চাবি দিয়ে সার্ভার খুলে দিদি মাঝে মাঝে দেখে নেন নাটবল্টুগুলো সব ঠিক জায়গায় আছে কিনা। সেই সময় খনিক ক্ষণের জন্যে টই খোলা যায় না, কিছু পোস্ট কল্লেও আপে্‌ডট নেয় না।
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ১৩:৫৭502500
  • হা হা চে থে ছি প গে :-))))))))))
  • Netai | ১৭ জানুয়ারি ২০১২ ১৪:০৩502501
  • হা হা চে থে ছি প গি পা ব্যা (পায়ে ব্যাথা)
  • kumu | ১৭ জানুয়ারি ২০১২ ১৫:৪৬502503
  • ঋদ্ধি,এদের কাউকে বিশ্বেস কোরো নি।সার্ভার আসলে ---
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ১৫:৫৪502504
  • উফফ, আর চারশো এমবি বাকি রয়েছে। মামুর বক্তৃতা কী ভারি কী ভারি।
  • kallol | ১৭ জানুয়ারি ২০১২ ১৫:৫৫502505
  • শুনলাম, একটা মুচলেকায় সই করতে বলা হচ্ছে শুধুমাত্র ছোট পত্রিকাগুলোকে বইমেলায় টেবিল পাবার জন্য।
    কেউ কি মুচলেকায় বয়ানটা এখানে তুলে দেবে?
    যারা মতামত দিতে চান দিন, ঐ মুচলেকায় সই করে গুরু বইমেলায় যাবে কি না।
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:০৭502506
  • ranjan roy | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:১৪502507
  • পাই, কাব্লিদা ও কল্লোলের কথা শুনে দুইটা কথা:
    এক, যদি গিল্ডের উদ্দেশ্য হয়ে থাকে লিটল মাগদের তাড়ানো আর আমরা যদি বন্ড দেখে তেড়ে মেড়ে বইমেলা বয়কট করি তাহলে ওদের হাতেই খেলবো নয় কি! ওরা এত সহজে আমাদের হাত থেকে রেহাই পেয়ে কি খুশিই না হবে!
    দুই, যদি আমাদের বার্গেনিং পাওয়ার এতটাই হয় ( সত্যি আমার জানা নেই) যে লিটল মাগেরা মেলা বয়কট করলে বইমেলা বড়সড় ধাক্কা খাবে তাহলে অবশ্যি এখন থেকেই বয়কটের হাঁক পেরে বার্গেন করা উচিত; নইলে--।
    তবে যদি বন্ডের শর্ত এতটাই অপমানজনক হয় যে ওতে সই করার বদলে চুলোয় যাক বইমেলা বলে নন্দন মাঘোৎসবে সীমিত থাকাই উচিত মনে হয় তবে তাই করা উচিত। অত: আগে কল্লোলের কথা মত বণ্ড দেখা হোক।
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:১৮502508
  • বন্ডের লিংক সিকি উপরে দিয়েছে।
  • kallol | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:২১502509
  • বাড়ি গিয়ে দেখছি। দোকানে খুলছে না।
  • pi | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:২৩502510
  • কল্লোলদা, মেইলেও আছে।
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:২৬502511
  • যাদের ফেসবুকে অ্যাক্সেস নেই এখন, তাদের জন্যে টাইপ করে দিলাম।

    -------------------

    মাননীয়েষু,

    ৩৬তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় ২০১২ লিটল ম্যাগাজিন মণ্ডপে টেবিল প্রাপ্তির সুযোগ পাওয়ায় আমরা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

    এই প্রসঙ্গে আমরা দায়িত্ব-সহকারে জানাতে চাই --

    ক) মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত কলকাতা বইমেলায় আমরা বা আমাদের সহযোগী কোনও সংগঠন / পত্রিকাগোষ্ঠীর পক্ষ থেকে কোনওরকম মিছিল করব না। কোনও উত্তেজক ঘেরাও বা স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করব না। এইরকম যে কনও কাজ যা বইমেলার পবিত্রতা, শান্তি, সুস্থিতি বা শৃঙ্খলা এবং জনস্বার্থ বিঘ্নিত করতে পারে, তার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক থাকবে না।
    খ) যদি মেলার শান্তি, সুস্থিতি, শৃঙ্খলা বিরোধী ও মেলায় আগত জনসাধারণের আতঙ্ক, উদ্বেগ, উত্তেজনা উদ্রেককারী এইরূপ কোনও জনস্বার্থবিরোধী কাজের সঙ্গে আমরা বা আমাদের সহযোগী কোনও সংগঠন / পত্রিকাগোষ্ঠীর যোগাযোগ প্রমাণিত হয়, তবে ২০১২ কলকাতা বইমেলায় প্রসাশনের সুরক্ষাকার্যের দায়িত্বপ্রাপ্ত আরক্ষাবাহিনি এই ধরণের কাজকে জনস্বার্থবিরোধী কাজ গণ্য করে কঠোর ব্যবস্থা নেবেন, যা আমরা মেনে নিতে বাধ্য থাকব।
    গ) কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড ত্‌ৎক্ষণাৎ আমাদের টেবিল বাতিল করতে পারবেন। আমরা মেনে নিতে বাধ্য থাকব।

    আমাদের সঙ্গে যোগাযোগের জন্য বিস্তারিত নাম-ঠিকানা-ফোন-মেল জানালাম।

    ইতি
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:৩০502512
  • যা বুঝলাম --

    আপনি স্যার, গিল্ড, এতই মহান যে আমা হেন চুনোপুঁটিকে আমনাদের মেলায় বসতে দিয়েছেন, আমি এতেই জাস্ট ধন্য হয়ে গেছি। আমার কৃতজ্ঞতার সীমা পরিসীমা নেই আপনার প্রতি, এবং সেই কৃতজ্‌ণতার বোঝা এতই বেশি, আপনার কৃপাদিষ্টির সামনে আমরা পুউরো চোদ্দ দিন নতজানু হয়ে থাকব। আপনার মহান চোখে যদি আমাদের কোনওপ্রকার বালখিল্যপনা বিদ্রোহ বিপ্লব বলে মনে হয়, জনস্বার্থবিরোধী বলে মনে হয়, তো আপনি যে কোনওসময়ে খুলে-আম আমাদের কান ধরে অঅপ্‌ করে বকে দিতে পারেন, ঘেঁটি ধরে মেলার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে পরেন, যা খুশি কত্তে পারেন, সবই তো আপনার হাতে, স্যার, আমনি না দেখিলে আমাদের লিটিল ম্যাগকে কে দেখিবে স্যার, একটু দেখবেন স্যার ...
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:৩২502514
  • এ মেলা স্যার আপনারই বাপের সম্পত্তি, আমি তো অনাহুত অভাজন, অনেক দোষেতে দোষী, পদতলে রাখবেন স্যার, এ মিনতি করি পদে।

    আনন্দ দেজ এরা আপনার নিজের ঘরের লোক, বড় শরিক, ওরা আপনার হাতেই সাইজ হওয়া জনতা স্যার, আমরাই সব অবাধ্য ছেলেপুলের দল। গায়ে ধুলো, নাকে পোঁটা, হাপপেন্টুলে বোতাম নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন